একটি প্রেমের কবিতা এবং সামান্য হাবিজাবি
কবিতা লিখি। নিজের ইচ্ছেমতো । মাঝে মাঝে মানুষদের শুনাই । কেউ বলে ভালো । কেউ বলে ডিকশনারি ফুটা কইরা কবিতা লিকশে রে। যারা বড় কবি এইরকম মন্তব্যে তাদের কিছু আসে যায় না । আমি ক্ষুদ্র কবি । আমার ব্যাপক আসে যায় । মনে হয় এ যাবত লেখা সবকটা কবিতা পুড়িয়ে ফেলি ।
আমাদের অতি পরিচিত আর অতি আপন এক বুড়ো আছে না ? চিনতছেন না ? আরে ওই যে মুখ ভরতি জঙ্গল যে লোকটার ! আমি যখন ভয়ানক কাব্য হতাশায় ভুগি, তখন সে মনের ভেতরে এসে বিড়বিড় করতে থাকে -
কত লিখেছি কতদিন,
মনে মনে বলেছি - খুব ভালো ।
আজ পরম শত্রুর নামে
পারতেম যদি সেগুলো চালাতে
খুশি হতেম তবে ।
এই লেখারও একদিন হয়তো হবে সেই দশা,
সেই জন্যেই দোহাই তোমার,
অসংকোচে বলতে দাও আজকের মতো -
এ লেখা হয়েছে ভালো
কবিগুরুরই যখন শিকার করেন, তখন আর আমার গাল ফুলিয়ে বসে থাকলে চলে ?
তক্ষনি কিবোর্ডর উপর হুমড়ি খেয়ে পড়ি । লিখে ফেলি নতুন আরেকটা বুলশিট । শুনুনই না---
কচি আমপাতাদের যত রঙ
মিছেই জড়িয়ে রাখ নামতাপটু ঠোঁটে।
র্যাভলনের রুপালি মোহ ছিঁড়ে
ক্যামনে নিই বল পানিফল স্বাদ ?
তুমি এক শিমুল বৃক্ষ
গা ভরতি সমাজকাঁটার ভিড়ে টুকটুকে আস্কারা !
যাবতীয় জঞ্জাল ঝেটেই না প্রেমিক হতে হয়
পারছি আর কই ?
আমিতো ঝিনুক খোলার এক ব্যার্থ মজুর !
তোমার মতো গেরুয়া মেয়েরাও মুক্তোর মতো অসহায়।





মনে হয় ভালো হইসে। কেন না পড়ার পর মুখটা আমার হাসিতে ভরে গেল। তবে "কী বুঝলা?" জিগাইলে আমি কিছু কইতে পারমু না।
ধন্যবাদ আনন্দবাবু ।
আপনার কবিতা আমার বেশ ...
তুমি এক শিমুল বৃক্ষ
গা ভরতি সমাজকাঁটার ভিড়ে টুকটুকে আস্কারা !
যাবতীয় জঞ্জাল ঝেটেই না প্রেমিক হতে হয়
পারছি আর কই ?
মুগ্ধ হলাম।
আমার কবিতা পড়ে কেউ যদি বলে - মুগ্ধ হলাম; আমার পাতিকবিত্বের আয়ু তখন একশো বছর বেড়ে যায় ! ধন্যবাদ লিনাপু !
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
কবিতা ও হাবিজাবি......দুটোই ভালো লেগেছে
ধন্যবাদ আপু । আপনার পুতুলটাকেও ( নাকি আপনি ? ) ভালো লেগেছে ।
সুন্দর কবিতা।
আমি বলবো
আমরা আছি না। লিখতে থাকেন।
এইরকম ভরসা দিলে আর ভয় কি ? পেরায়মারি শেষ করেছি এখন আমি কেলাশ সিক্সে, রুখবে আমায় কে ?
(পুনশ্চ) - আগেও বলেছি, এখনও বলছি, মায়াবতীর অফুরান মায়া ।
হাসেন কিত্তে ?
লেখার চেয়ে লেখার ধরন বেশি ভাল লাগছে!
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
মনে হয় ভালো হইসে। কেন না পড়ার পর মুখটা আমার হাসিতে ভরে গেল। তবে "কী বুঝলা?" জিগাইলে আমি কিছু কইতে পারমু না।
ধন্যবাদ আনন্দবাবু ।
মন্তব্য করুন