ইউজার লগইন

এই সব হাবিজাবি

পড়বো আর কি-কিছুই পড়ি না তেমন এই ব্লগ ঐ ব্লগ ঘোরাঘুরি করি আর পোস্ট পড়ি। অনলাইন পত্রিকাও পড়ি। বই টই পড়া হয়না, পিডি এফ পড়তে মনচায় না, ড্রিমিং ডাউন আন্ডার নামে একটা ফ্যান্টাসি সমগ্র আইনা ফালায় রাখসি প্রায় একমাস পড়া হয় না। মাঝে কিছুদিন ট্রেনে বসে পড়ার চেষ্টা করসিলাম কিন্তু ট্রেনে বসলে চোখটা বইএর পাতা থেকে বাইরের দৃশ্যের দিকে চলে যায়, প্রতিদিন একি দৃশ্য একি রাস্তা মাঝের কিছু অংশ টানেলের ভেতর তবুও জানালা দিয়ে তাকিয়ে থাকতেই ভালো লাগে, এ জার্নি বাই ট্রেন পড়ার সময় বোধয় মাথায় ঢুকেগিয়েছিলো ট্রেনে বসলে বাইরের দিকে তাকিয়ে থাকতে হয় সেটাই মাথায় ঢুকে গেছে।
ব্লগর ব্লগর করতে করতে কোন এক লিংক ধরে আনন্দ বাজার পত্রিকাও পড়ে ফেলি। তাদের ক্রীড়াপ্রতিবেদক অতি সাধারন বাংলাদেশের সাধারন বোলিং এর বিপক্ষে অসাধারন শেবাগকে হেমলেট ছাড়া খেলে দেখাতে। ভালো লাগে। তার পরদিন ই প্রথম আলোতে পবিত্র কুন্ডুর রিপোর্ট দেখি উনিও শেবাগ কে হেমলেট ছাড়া খেলে দেখাতে বলেন, তখন আর ভালো লাগে না মনে হয় ওনাকে ফোন করি বলি ভাই তথ্য প্রযুক্তির এই যুগে আপনি যেমন আনন্দ বাজার পড়েন আমিও পড়ি।
কিছুই দেখি না অনেক দিন, আগে নিয়মিত হিন্দি সিনেমা দেখতাম এখন তাও দেখি না। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবার পর থেকে টেনিস খেলা দেখি, ভালো লাগে আর এই খেলা দেখতে গিয়ে একটা জিনিষ বুঝলাম সেটা হোলো কারো প্রতি স্পেসিফিক টান না থাকলে খেলা উপভোগ করা যায় পুরোপুরি। যেহেতু এদের কাউরে চিনিনা ফেদারো, রডিক,নাদাল,সারাপোভা,হেনিন, উইলিয়ামসদের নাম জানি খবরের কগজ আর টিভির বিজ্ঞাপনে সো এদের কারোই অন্ধ সাপোর্টার এখনো হয়ে উঠতে পারিনাই তাই খেলাটা এনজয় করতে পারি হার-জিৎ এর টেনশন থাকে না।অস্ট্রেলিয়া-পাকিস্থানের ওয়ানডে ম্যাচ দুইটাও দেখ্লাম।ক্রিকেট খেলাটা দিন দিন বড় বেশি প্রেডিক্টেবল আর বোরিং হয়ে যাইতেসে।
এত প্যাচাল পারলাম কারন আজকে সকালে পড়ার কিছু না পাইয়া আমরাবন্ধুর নীতিমালা পড়তেসিলাম -- "গ. বন্ধুদের কাছে অনুরোধ,এখানে নতুন লেখা পোস্ট দিন। অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত লেখা এখানে না দিতে অনুরোধ রইলো। পত্রিকায় বা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত নিজের লেখা এখানে প্রকাশ করা যাবে। আর এখানে প্রকাশিত কোনো লেখা অন্তত ৪৮ ঘন্টায় অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না।" -- নীতিমালা পইড়া আমরাবন্ধুর জন্য কিছু লিখতে মন চাইলো কিন্তু কি যে লিখি তাই এই আজাইরা পোস্ট লিখলাম। সাথে ছোট্ট একটা জিজ্ঞাসা এখানে পোস্ট কম হইলেও নতুন আসলাম জাতিয় পোস্ট ছাড়া সবি কোয়ালিটি পোস্ট তো এইখানে কি আজাইরা পোস্ট দেয়া জায়েজ কিনা সেইটা জানতে চাই আর কি?

আরো  একটু যোগ করি এই ব্লগে ঘুরি বিমা, হাসিব,জেবীন,জয়িতা,মানুষ,ভাঙা পেন্সিল এদের দেখি ভালো লাগে আবার লাগেও না বাফড়া,শান্ত,শুভ,রাশেদ.......এদের কথা নতুন করে মনে পরে।হাসান রায়হান কে দেখি সেই নাকি অচিন্দা কিন্তু ক্যামেরা হাতে হাসান রায়হান কে দেখে সেই মচু অচিন্দা কে খুজে পাই না আমার সেই মচু প্রোফাইলের অচিনদাই বড় প্রিয় ছিলো।

 

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মামুন ম. আজিজ's picture


আমি কিন্তু নীতিমালা পড়িনাই।

একই পোষ্ট সামু আর এইখানে পোষ্ট করে দিছি...যাক ধন্যবাদ কাঁকন

আর ভুল হবে না

সেটা আপনার জন্যই।

কাঁকন's picture


নীতিমালা মনে হয় না কেউ পড়ে

আমি নাই কাজ খই ভাজ অবস্থায় ক্লিক করে দেখলাম ছোট আছে কলেবরে তাই পড়লাম আর কি

নুশেরা's picture


নীতিমালা দেখেছি। ওখানে যা আছে তা আমার মনে হয়েছে নিখাদ "অনুরোধ"। জোরজবরদস্তির কিছু নেই যে ব্যতিক্রম হলে মুছে বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হবে (সাইটের অনেক অপশন এখনও কাজ শুরু করেনি)। বাকীটা সদস্যদের বিবেচনা।

কাঁকন's picture


ধন্যবাদ আপু

আপু  পোস্ট মুছে ফেলতে চাইলে কী মডুদের মেইল করতে হবে ?

 

নুশেরা's picture


মনে হয় না। পোস্ট এডিট করার আর মোছার অপশন আছে তো। নাকি মন্তব্যের অপশনের মতো এইটাও কিছুদিন থাকার পর বিদায় হয়ে গেছে?

কাঁকন's picture


 

কই আপু কোন অপশন তো দেখি না

নুশেরা's picture


"সমস্যা: দয়া করে মন্তব্যের ঘরে লিখুন" পোস্টের কমেন্টসংখ্যা বৃদ্ধি কইরা আসো

কাঁকন's picture


করে আস্লাম :)

কাঁকন's picture


সরি আপু মুছে ফেলার অপশন পেয়েছি

১০

অদিতি's picture


অনেক সুন্দর হইছে আপনার আজাইরা পোস্ট!!!

১১

কাঁকন's picture


আপনিও মনে হয় আমার মতন আজাইরা পাব্লিক

১২

অদিতি's picture


হায় হায় আপা, কি করলেন? আমি যে একটা আজাইরা সবাইকে বলে দিলেন?

১৩

কাঁকন's picture


কাইন্দেন না সবাই জানে আমি আজাইরা তাই আমার দেয়া সার্টিফিকেট কেউ বিশ্বাস যাইবো না

১৪

অদিতি's picture


তাই নাকি??? আসেন কোলাকুলি করি।

১৫

কাঁকন's picture


কর্লাম

কোলাকুলিও  কর্লাম কদম্বুসিও কর্লাম এইবার সালামি দেন

১৬

অদিতি's picture


কারে? আমারে?!!!! আই হায় কি কন আপা!!!

১৭

কাঁকন's picture


আমারে সালামি দেয় না

১৮

নুশেরা's picture


পবিত্র কুণ্ডুর ঘটনাটা পড়ে হাসতেছি। গত বছর গুগল না কার যেন এপ্রিল ফুলের কৌতুককে সিরিয়াস খবর হিসাবে অনুবাদ করে ছাপায় দিসিলো আমাদের কোন পত্রিকা

১৯

কাঁকন's picture


আপু কোন একটা ফান ওয়েব সাইট তাদের সাইটে লিখছিলো যে নীল আর্মস্ট্রং অস্বীকার করলেন চাঁদে যাওয়ার কথা -- সেইটা আবার মানব জমিন লিড নিউজ করছিলো

একবার  কোন এক লিগ ফুটবল থিকা সম্ভবত লিভারপুল বাদ পরে গেলে কোন এক সাইট ফাজলামো করে লিখছিলো যে দর্শকদের চাপে লিভারপুলকে স‌্যোগ দেয়ার সিদ্ধান্ত সেইটাও কোন সত্যতা যাচাই না করে প্রথম আলো ছাপছিলো পরেঅবশ্য ভুল স্বীকার করছিলো

 

২০

রোবোট's picture


পবিত্র কুণ্ডুর ঘটনাটা কি?

২১

কাঁকন's picture


পবিত্র কুন্ড আনন্দ বাজার রে কপি করসে

 

২২

নুশেরা's picture


আপ্নের ঘটনা কী? পোস্ট না পইড়া কমেন্টান ক্যান?

২৩

কাঁকন's picture


নানা রোবোট মানুষ হাবিজাবি পড়া ইললজিক্যাল তাই না পইড়াই কমেন্টায় আর ধরা খায়

নানা  আপনি কোন প্রজাতির রোবোট? মেড বাই ধোলাইকহাল নাকি মেডিন চায়না

২৪

হাসান রায়হান's picture


আজাইরা প্যাচাল ভালো পাইলাম।

গোফ প্রোফাইল খালি বয়ান খায়। টাই ভাবলাম কুফা প্রোফাইল বদলাই। আর কত ভাল লাগে বেন খেতে? অনেকদিনতো খাইলাম। :)

২৫

কাঁকন's picture


প্রোফাইলের সাথে সাথে ব্লগারো বদলায়

অচিন্দা  ব্যান ভয় পায় না হাসান রায়হানের ব্যান খেতে ভালো লাগে না

ব্যান ট্যানের কোন প্রোজন যেন আমার বন্ধুর না পরে......

 

২৬

সাঈদ's picture


ভালো লাগলো আপনারা হুদা প্যাচাল।

আমি আর কোন ব্লগেই পোষ্ট দিচ্ছি না আপাততঃ , যদিও সামু , আমু তে আমার রেজিঃ করা আছে।

২৭

কাঁকন's picture


পোস্ট দিচ্ছেন না কেন

বেশি বেশি পোস্ট দিন; আমরা পড়ি

২৮

রায়েহাত শুভ's picture


নীতিমালা ভালা পাই না

২৯

কাঁকন's picture


কেনু কেনু কেনু?

৩০

রায়েহাত শুভ's picture


নীতিমালা ভালা পাই না

৩১

রায়েহাত শুভ's picture


নীতিমালা ভালা পাই না

৩২

টুটুল's picture


কমেন্টস ফ্লাডিংয়ের জন্য বেত্তর ভ্যান্ছাই :)

বাফড়া, শান্ত, শুভ, রাশেদ.......এদের কথা নতুন করে মনে পরে। হাসান রায়হান
কে দেখি সেই নাকি অচিন্দা কিন্তু ক্যামেরা হাতে হাসান রায়হান কে দেখে সেই
মচু অচিন্দা কে খুজে পাই না আমার সেই মচু প্রোফাইলের অচিনদাই বড় প্রিয়
ছিলো।

রাশেদ আছে... লেখাপড়া লৈয়া বিজি :( ...বাকিদের দাওয়াত দেন... সাইট-টাতো ভূত থেকে ভুতে সদস্য বার্পে... আপ্নারা যদি দাওয়াত না দ্যান তাইলে আসপে ক্যাম্নে?

অচিন্দার বিষয়ে সহমত :)
সে ভ্যান খাইতে খাইতে মনের দু:খে প্রথম আলোর সাইনবোর্ড পইড়া "বদলে দাও" প্রাক্টিচ কর্তাছে মুনে লয় ;)

৩৩

নুশেরা's picture


বিমা আর মানু থেকেও নাই, তাদের ফর্মে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক। বাফড়া বহুদ্দিন হয় নিরুদ্দেশ। তাকে যেখান থেকে হোক, দাওয়াত দিয়ে হোক আর বেঁধে আনা হোক, আনা দরকার। 
৩৪

কাঁকন's picture


তাদের কিমনে দাওয়াত দিব তাদের ঠিকানা টিকানা তো জানিনা

রাশুদা  এত পড়ে কেন ? পইড়া কি জজ - ব্যারিস্টার হইতে চায় নাকি

 

৩৫

হাসান রায়হান's picture


কাঁকনের এই পোস্ট টা পড়ে হঠাৎ কেন জানি সামুর একজনের কথা মনে পড়ল। নিক ছিল অলস। । উপযুক্ত নিকই নিয়েছিল বটে। তিন বছরে পোস্ট দিয়েছে মাত্র ২ টা। প্রথম পোস্টের কন্টেন্ট দুই লাইনের। যাস্ট :

প্রচণ্ড ঘুম পাচ্ছে।
পরে লিখবো।

কিন্ত দুই লাইনের পোস্টেই ২৮৪ টা মন্তব্য ২০২৬ বার পঠিত। অবাক লাগে,
এই যে কত রকমের মানুষের সাথে ব্লগে পরিচয় হয়। কারো সাথে দেখা হয় কথা হয়।
আবার কেউ কেউ অজানা অচেনা থেকে যায়। একদিন হারিয়ে যায়

৩৬

হাসান রায়হান's picture


http://www.somewhereinblog.net/blog/auloshblog/28727959

৩৭

জেবীন's picture


"অলস" সামুতে আমার একটা পছন্দের ব্লগার... নাহ কিছু না লিখেই... আবার দুনিয়ার আলাপ না করেই... হুদাহুদাই ভালো লাগা...

প্যাচাল পাড়া ভাল... মাথা লাইনে আসে...

নুশেরা'পু@ বাফড়ারে মেইল দিয়া দেন... ওরে বলেন আপ্নের রেফারেন্স এ ডাকছেন...

৩৮

কাঁকন's picture


আসলেই

ব্লগের  ইন্টারেকশনটা অন্যরকম

 

৩৯

নড়বড়ে's picture


পড়তে ভাল লাগলো।

আমি সদস্যপদ হওয়ার পর অবশ্য কি মনে করে নীতিমালা পড়ে নিয়েছিলাম

আপনি টেনিস দেখেন? আমি সারাক্ষণ অনলাইনে দেখতেছি। আমি ছিলাম পিট সাম্প্রাস এর অন্ধ ভক্ত টাইপ যাকে বলে। এর পরে অবশ্য ওইভাবে কারো ফ্যান হই নাই, তবে দেখি খুব। অনেকের খেলাই ভাল লাগে। এখনকার খেলোয়াড়দের মধ্যে মোটামুটি হেনিনের ভক্ত বলতে পারেন, তার খেলা আমি খুব ভাল পাই । বাংলাদেশের খেলাও দেখতেছি।

৪০

কাঁকন's picture


আগে দেখতাম না এবারের টা দেখসি; পিট-সাম্প্রাস,আগাসি,স্টেফিগ্রাফ,হিঙ্গিস এদের সাথে চিন-পরিচয় পত্রিকার পাতাতেই সীমাবদ্ধ,

কালকের  খেলা দেখেছেন নাদাল-মারি? খেলাটা কহুব জমেছিলো, সেকেন্ড সেট টা তো সেইরকম

বাংলাদেশের  খেলা দেখতে পারিনারে ভাই শুধু স্কোর দেখি

৪১

ভাস্কর's picture


আমরা হইলাম বেকার জমানার মানুষ...মানে বরিস বেকার তয় পরি পিট সাম্প্রাসরে সাপোর্ট দিছি ইউনিতে থাকতে তয় মনে মনে আগাসীর খেলা ভালোবাসতাম...মাঝখানে বাওয়া চেক আইছিলো ইভানোসেভিচ ঐটার খেলাও ভালো লাগতো...এখন সব গ্রাসকোর্টেও দেখি বেইজে খেলে...তয় এইবার একটা মার্কিনী কিশোরী খেললোনা ফাইনাল ক্লিস্টার্সের লগে...ঐটার খেলা ভাল্লাগছে...

৪২

নড়বড়ে's picture


বেকাররেও আমার জটিল লাগত। আমরা কিছুদিন বুইড়া বেকাররে পাইছিলাম। এরপরে অবশ্য এক এবং অদ্বিতীয় সাম্প্রাস।

এইবার অস্ট্রেলিয়ান ওপেনে তো ফাইনালে হেনিন খেলল!

৪৩

কাঁকন's picture


আপনারা যাদের নাম বলতেসেন আমি তাদের খেলা দেখি নাই শুধুই পত্রিকায় পড়ছি আমি নিতান্তই নতুন টেনিস খোর; আমার ফেদারারে ভালো লাগে আর মারিরেও ভালো লাগে নাদালের খেলা দেখার পর থিকা; আর কথাটা খুব একটা ভালো শোনায় না কিন্তু উইলিয়ামসবোনদের খেলা দেইখা মনে হইছে এদের ছেলেদের গ্রুপে থাকা উচিৎ ছিলো । 

৪৪

নড়বড়ে's picture


ইমো দেয়ার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ইমো উধাও হয়ে যায় কেন? কেউ উপায় বাতলান প্লিজ।

৪৫

শিখর দবির's picture


ইমোর আইকনে ক্লিক করলে পপআপ উইন্ডো আসেনা?

৪৬

নড়বড়ে's picture


rich-text থেকে পপআপ উইন্ডো আসে, কিন্তু রিচ টেক্সট থেকে পোস্ট করা যায় না, খালি বলে ফাঁকা বক্স। রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে দিলে একগাদা কোড আসে লেখায়। ঐভাবে পোস্ট করে দিলে ইমো আসে না।

এখন বলেন তো কি করব

৪৭

ভাঙ্গা পেন্সিল's picture


 রিচ টেক্সট থেকে ইমো অ্যাড করে রিচ টেক্সট ডিসাবল করে দিলে একগাদা কোড আসে লেখায়। ঐভাবে পোস্ট করে দিলে ইমো আসে না

রিচ টেক্সটে ইমো দিয়ে রিচ টেক্সট  ডিজেবল করলে তারপর পোস্ট করে ইমো আসে তো

৪৮

শিখর দবির's picture


এইখান আর প্যাচাল পারলে কাঁকন মাইন্ড খাইতে পারে।  সমস্যা পোস্টে আসেন : http://www.amrabondhu.com/modu/37

৪৯

কাঁকন's picture


উন্নয়ন কর্মীর ভ্যান্চাই সে আমার পোস্টের মন্তব্য কমায় দিলো

৫০

ভাঙ্গা পেন্সিল's picture


অচিন্দা যে হাসান রায়হান আজকে জানলাম!

৫১

নুশেরা's picture


টুটুলদা কে জানো তো, নাকি সেইটাও কেউ বলার পর জানবা?ইয়ে মানে আমারে চিনছো তো? ;) 

৫২

ভাঙ্গা পেন্সিল's picture


টুটুলদারেও ফাস্টে চিনি নাইক্কা...অক্ষর ভাবছিলাম। পরে নাজ শুইনা চিনছি

৫৩

কাঁকন's picture


Laughing

৫৪

কাঁকন's picture


বাঁচতে হলে জান্তে হবে আর জান্তে হলে আমাকে অনুসরন করতে হবে নিয়মিত মানে আমার পোস্ট এবং আমি কোথায় কি মন্তব্য করছি সেটা খেয়াল রাখতে হবে

এনি  ওয়ে এখন শুনেন

হাসান রায়হান--অচিন্দা

নুশেরা--নুশেরাপু

টুটুল--প্রতুদা

বিষাক্ত  মানুষ--বিমা

বৃত্তবন্দী-কাউয়া

পুতুল--(এ কিন্তু শিরোনামহীন না)

--- অনেক জ্ঞান দিলাম,নেক্সট ক্লাস আমি জ্ঞানার্জন করার পর

৫৫

কাঁকন's picture


বাঁচতে হলে জান্তে হবে আর জান্তে হলে আমাকে অনুসরন করতে হবে নিয়মিত
মানে আমার পোস্ট এবং আমি কোথায় কি মন্তব্য করছি সেটা খেয়াল রাখতে হবে

এনি  ওয়ে এখন শুনেন

হাসান রায়হান--অচিন্দা  নুশেরা--নুশেরাপু  টুটুল--প্রতুদা বিষাক্ত  মানুষ--বিমা  বৃত্তবন্দী-কাউয়া  পুতুল--(এ কিন্তু শিরোনামহীন না)  

--- (আমার দোষ নাই আমি এন্টার মাইরা লিখসিলাম প্রকাশ করার পর এন্টার গায়েব হয়াগেসে)

৫৬

ভাঙ্গা পেন্সিল's picture


পুতুলরেও ফাস্টেই চিনছি মনে লয়, ইনি মনে হয় সচলের পুতুল

৫৭

নুশেরা's picture


ওরে ভাঙ্গা, সচলের পুতুল হলেন ভাইয়া। আর এবির পুতুল হলেন আপু-কাম-ভাবী(নজরুলভাইয়ের সূত্রে)। আর কারে কী মনে করছো বইলা ফেলো।

৫৮

কাঁকন's picture


ভাঙা দেখি সব যায়গায় ভুল ভাল ভাবে। "Smileবুঝে না তো কিচু; কাঠাল রে কয় পাক্কা লিচু"

৫৯

সোহেল কাজী's picture


এইসব হাবিজাবি ভালা পাইলাম।
(সামুতে সাত দিনের কথা বলে সাত মাস ধরে ঝুলাইয়া রাখছে )

৬০

কাঁকন's picture


সবুর সবুর

সবুরে  পেওয়া ফলে

৬১

~স্বপ্নজয়~'s picture


কোনপ্রকার নীতিমালা ভালা পাই না

৬২

কাঁকন's picture


কেনু?

৬৩

নুশেরা's picture


কাঁকনা পোস্টের শেষে লেজ, থুক্কু মোচ লাগাইছো। তাইলে একখান গপ শুনো। (উৎস- নচিকেতা)

এক ভদ্রলোকের জটিল মোচ। বিয়ে করবে এক মেয়েকে। সেই মেয়ে বলে, "পাপোষে মুখ ঘষতে পারবো না"। ভদ্রলোক ক্লিনশেভড হয়ে গেলেন। বিয়ে হলো। কয়েকবছর বাদে বউ বলে, "টাইলসে আর কতো মুখ ঘষা যায়!"

ডিসক্লেইমার- অচিন্দার মোচ আর হাসান রায়হানের মোচ-মোচনের সাথে এই গল্পের কোন যোগসূত্র নাই। এইখানে আইসা কারে কারে দেইখা তোমার ভালো লাগলো সেই তালিকায় কারো নাম থাকা না থাকার সাথেও গল্পের কোন সম্পর্ক নাই।

৬৪

রোবোট's picture


আনটি যে কিসব কৌতুক বলেন। শরম পাইবার ইমো হৈবেক।

৬৫

নুশেরা's picture


নচিকেতা উনার কনসার্টে গিটারবাদক শ্যালককে পরিচয় করিয়ে দিতে এই গল্পটা বলেন। গত বছর একটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম। কিন্তু আপনে শর্মান ক্যান, ঘটনা কী? ওহ্ হো, মনে পড়ছে, বেত্ত না এপু কে জানি কইসিলো আপনের মোচ আছে 

৬৬

হাসান রায়হান's picture


মনে হইতেছে মোচ রাইখা ফেনকেলাব বানানোর সময় আইসা পর্ছে। Wink

৬৭

হাসান রায়হান's picture


সাথে ণূড়াণি চশমিশ ।

৬৮

কাঁকন's picture


এতদিনে আফটার শেভ, জিলেট ব্লেড এর এডে মেয়ে মডেলের উপস্থিতির কারন বুঝলাম

আন্টিরে  আমিও একখান গপ শুনাইতে চাই

যতদূর মনে পরে এইটা সৈয়দ মুজতবা আলীর শবনম বইয়ে পড়ছিলাম "নায়ক নায়িকা রে ট্রেনে তুলে দিতে গেসে ট্রেন ছেড়ে দেবার আগে নায়ক নায়িকারে বলতেসে তোমার কী আমাকে মনে পরবে ? নায়িকা বললো না পরবে না....... মনে তাকেই পরে যাকে ভোলাযায়"

ডিসক্লেইমার-আপনার ডিসক্লেইমারের সাথে আমার গপ শোনানোর কোন সম্পর্ক নাই

৬৯

বিষাক্ত মানুষ's picture


৭০

কাঁকন's picture


খালি হাসলে হবে

৭১

নুশেরা's picture


সেদিন একটা মেয়ে (২৪/২৫) বললো, আপা এখন আর ক্রিকেট দেখতে ভালো লাগে না, প্লেয়ারগুলা আমার চেয়ে ছোট হয়ে যাচ্ছে...
=============================================

এবি'তে কাঁকনের প্রথম ফিফটি! আমি সাক্ষী!

৭২

কাঁকন's picture


।এইটাই মনে হয় আসল কারন

আপু ব্যাট উচানোর ইমো নাই হাত উচাইলাম

৭৩

টুটুল's picture


নিশ্চয় এখন কেউ আর গুল্লা কাঁকন কৈপে না Smile
সেঞ্চুরীর পথে কাঁকন

৭৪

কাঁকন's picture


জাভদ উমর বেলিমরে সবাই গোল্লাই ডাকে

আপনারা  এইরকম বোলিং ফিল্ডিং অব্যাহত রাকহেন সেন্চুরি হইয়া যাবে...

৭৫

টুটুল's picture


চেঞ্চুরী?

৭৬

কাঁকন's picture


৭৭

শওকত মাসুম's picture


জ্ঞঝানী

৭৮

শওকত মাসুম's picture


মন্তব্য যায় না কেন্??? কেনু কেনু

৭৯

কাঁকন's picture


উন্নয়নকর্মী জবাব চাই একজন মাসুমের মন্তব্য নিয়া তাফালং করার কারন কি কি কি

৮০

তানবীরা's picture


খেলা দেখতে ভা্লো লাগে না। নীতিমালার জন্য লেখালেখিই করি না ঃ)

৮১

কাঁকন's picture


নীতিমালার জন্য লিখালিখি বন্ধ রাখা ঠিক না

এদের  নীতিমালা তো অনেক ছোট

৮২

কাঁকন's picture


প্লেয়ারগুলা সব আপনার থিকা বড় হইয়াগেসে তো তাই খেলা দেখতে ভালো লাগে না

৮৩

জেবীন's picture


হাবিজাবি প্যাচাল পারা লেখা কত্তো উপকারী দেখলা...কতো কিছু অজানা রে জানা হইলো ... Smile

৮৪

কাঁকন's picture


হ ; বাঁচতে হলে জানতে হবে

৮৫

নুশেরা's picture


কাক্না ধরো তোমার জন্য প্রোফাইল ফটুক। আসলে এইটা একটা চেষ্টা, দেখি ফটুক দিতে পারি কিনা।

৮৬

কাঁকন's picture


আপনেও পাস আমিও পাস

আপ্নে  কমেন্টে ফটকু দিতে পারেন; আমি প্রোফাইল ফটকু চেন্জ কর্তে পারিCool

৮৭

রায়েহাত শুভ's picture


আমার কমেন্টের উত্তর কেন দেয়া হৈলো না???
জোভাব ছাই................ দিতি হৈবে.................

৮৮

কাঁকন's picture


জবাব দিসি তো

আন্ধা  নাকি

৮৯

মামুন ম. আজিজ's picture


আন্ধারাও এই ব্লগে ব্লগিং করতেছে....লিডিং নিউজ সকালের

৯০

কাঁকন's picture


ব্রেকিং নিউজ

৯১

টুটুল's picture


ব্রেকিং নিউজ মানে কি? খপরর কিডায় ভাংতাছে?

৯২

কাঁকন's picture


ব্রেকিং নিউজ মানে যে খবর দেইখা টিভি ভাঙতে মন্চায়, পইড়া খবরের কাগজ ভাঙতে মন্চায় ...

৯৩

শাওন৩৫০৪'s picture


পোষ্ট টা পুরাপুরি কাঁকনীয় হৈছে, মানে টিপিকাল কাঁকনীজ....

কথা  হৈলো, গোল্লা ছাড়া কাঁকনরে ডাকতে কেমন কহালি কহালি লাগে...

৯৪

কাঁকন's picture


কাঁকনের লিখা ককনীজ ই তো হবে নাকি Wink; তুমি গুল্লা লাগায় ডাকো কোন সমস্যা নাই

৯৫

আহমেদ রাকিব's picture


আমি বিশাল টেনিস ফ্যান। তার চেয়ে বিশাল ফেদেরার ফ্যান। ফেদেরার এর খেলা হইলে টেনসনে শেষ. আরেকজন টেনিস ভক্ত পাইয়া আনন্দিত। পোষ্ট পুরাই কাকনা স্পেশাল।

টুটুল ভাই, আপ্নের প্রোপিকটা আমার খুব চেনা। পিক কি আপনার তোলা? না হলে কার তোলা?

৯৬

টুটুল's picture


প্রোফাইলের ফটুকটা বিখ্যাত ফটোগ্রাফার কামরুল হাসানের তোলা। আমার উইপ তাহার ফটুকের ফ্যান। উইপের সুত্রে ফটুক সম্পর্কে জান্তে পারি। আমার ফেসবুক প্রোফাইলেও আছে। সেখানে ফটুকের নিচে কপিরাইট সম্পকের্ বর্ণনা করা আছে। এইখানের সীমাবদ্ধতাহেতু লাগানো যায় নি। উনি চাইলে বদলাইয়া দিতারি

© Kamrul Hasan ( http://www.flickr.com/photos/mkh_ewu/ )

৯৭

কাঁকন's picture


আমি অবশ্য ঐরকম ফ্যান না তবে খেলা দেখতে ভালোই লাগে;

৯৮

নড়বড়ে's picture


আরেকজন টেনিস ভক্ত পাইয়া আনন্দিত

আপনে আরেকজনকে পাইছেন, হাত মিলান

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.