বর্ষশেষের হাবিজাবি
লেখকের গল্প আর পরিচালকের ছবি:
নৌকাডুবি সিনেমাটা দেখতে দেখতে মনে হল এই নৌকাডুবি টা আসলে রবীন্দ্রনাথের নৌকাডুবি না এটা ঋতুপর্নের নৌকাডুবি, রাবিন্দ্রিক আবহে রবীন্দ্রনাথের চরিত্রগুলো দিয়ে রবীন্দ্রনাথের গল্প দিয়েই ঋতুপর্ণ তার গল্প বলেছেন অন্য একটা ছবি একেছেন।। রবীন্দ্রনাথের কমলার মতন ঋতুপর্নের কমলা শুধু দ্বিধাহীন ভাবে স্বামি নামক টেমপ্লেট কে ভালোবাসতে পারলো না বরং যে রমেশ কে নলীনাক্ষ ভেবে ভালোবেসেছিলো আসল নলীনাক্ষকে পেয়েও রমেশের জন্য দূর্বলতা নিয়ে আসল নকলের দ্বিধায় আমার আরো বেশি আপন হল মনে হলো এমনি তো হওয়া উচিৎ। মন তো শুধু সাদা কালো নয় মনের হিসেবে বরং ধুসর জায়াগাটাই বেশি থাকে। তবে গল্পের রমেশের দ্বিধা, রমেশের মনে একবার হেমনলিনী একবার কমলার আসা যাওয়াটা ঋতুপর্ন মুছে দিলো বরং কমলার প্রতি সবটুকুনি আবেগহীন কর্তব্য কেন দেখাল বুঝলাম না (স্বজন থুক্কু স্বজাতিপ্রীতি নাকি?)।
শরৎচন্দ্রের দেবদাসে চন্দ্রমূখীর সাথে পারুর কখনো দেখা হয়নি অথচ বানসালী পারু আর চন্দ্রমুখীকে মুখমুখি করে দিয়েছিলেন আর ঋতুপর্ণ কমলা আর হেমনলিনীর মুখোমুখি হওয়াটা মুছে ফেললেন, রবীন্দ্রনাথের গল্পে এরা মুখোমুখি না হলে কী ঋতুপর্ন তার ছবিতে এদের মুখোমুখি করাতেন!
ভালো মেয়ে মন্দ মেয়ে ভালো ছবি মন্দ ছবি:
ইতি মৃনালিনী একজন শিক্ষিত আত্মসচেতন নারীর পথ চলার গল্প আর ডার্টি পিকচার বলা যায় এক মন্দ মেয়ের উপাখ্যান। ইতি মৃনালিনীর সুরু হয় এক চিঠি দিয়ে, আত্মহত্যায় ব্রত এক মানুষের জবানবন্দী ...... আর ডার্টি পিকচার শেষ হয় চিঠি দিয়ে এক আত্মহত্যা ব্রত মানুষের চিঠি।
সিল্কের শেষ চিঠি আমাকে যতটা ছঁুয়েছে মিনুর চিঠি ততটা ছুতে পারেনি , ইতি মৃনালিনী দেখার সময় আমার মনে হয়েছিলো চিঠিটা ঠিক ততটা টাচি হচ্ছে না শুধু এক গল্প বলে যাচ্ছে, কিন্তু মৃত্যুপথযাত্রীর আকুলতা ততটা নেই আর এখন মনে হচ্ছে এটাই হয়তো পরিচালকের স্বার্থকতা, যে মরবে আর যে মরবর না তাদের আকুতি তো এক হবে না।
ব্লগে বসলে সময় দৌড়ে পালাত, এখণ বেশ কিছুদিন বাদে ব্লগে এসে সব কেমন অন্যরকম মনে হচ্ছে, কত লেখা অথচ পড়ার আগ্রহ পাচ্ছি না যাও পড়ছই মন্তব্য করতে গেলে কীবোর্ড চলছে না, কেমন পুরোনো খবরের কাগজের মতন লাগছে ব্লগ গুলো।মনে হচ্ছে আমি এখানকার না, ছিলাম না কখনো। কারনে অকারনে সরবে নীরবে আমি ব্লগ ছেড়েছি বহুবার সিগারেট ছাড়ার মতন এবার মনে হচ্ছে ব্লগি আমাকে ছাড়লো।
যার জন্য এত কথা বলা সেই কথাটা বলে বিদেয় হই:
"বিদায় ২০১১ স্বাগতম ২০১২। শুভ ব্লগিং"





গোল্লা কাঁকন নিকি? এইরাম শিটকা মার্কা পুস্টের মজেজা কি? কদ্দিন পর তুমারে দেখলাম কও দিকিনি?
অনেকদিন পর এলেন
এতদিন কোথায় ছিলেন?
পুনশ্চঃ তাতার পোস্টে আপনার কমেন্ট ভাল্লাগছে
কাকন দি !!!! অনেক দিন পর দেখলাম।
ম্যালাদিন বাদে... নেক্সট পোস্ট কি আবার ডিসেম্বরে দিপেন?
আমার কিন্তু নৌকাডুবি ভালো লাগছে। সত্যজিত যেমন রবীন্দ্রনাথের গল্পের আলোকে নিজে সিনেমা বানাতেন, ঋতুপর্ন ততো পন্ডিতি অবশ্যই করেন নাই। পন্ডিত লোকদের স্বভাবই হলো যেকোন জায়গায় নিজে যে পন্ডিত সেটা জাহির করা।
ইতি মৃনালিনী জোশ লাগছে, মন্দ মেয়ের উপ্যাখান মন্দ লাগে নাই
মিস ইউ ইয়ার
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
মন্তব্য করুন