ইউজার লগইন

নড়বড়ের সৌজন্যে আমরা বন্ধু এসো রান্না শিখি

সুধি ব্লগারবৃন্দ নড়বড়ের সৌজন্যে আমরাবন্ধু এসো রান্না শিখি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখবো কিভাবে চা রান্না করতে হয়। শুধু চা নয় যেকোন রান্নার জন্ই আপনার গরম পানি রান্নার সম্যক জ্ঞান থাকতে হবে; যেহেতু এখানে সাত ঘাটের পানি খাওয়া থুক্কু সাত ব্লগের পোস্ট পরা ব্লগার রা আছেন তাই আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি আপনারা গরম পানি রান্না করতে পারেন। তারপরো যেসব ব্লগাধম গরম পানি রান্না করতে পারে না তাদের জন্য আমার ও নরাধমের দুটি লিংক দিচ্ছি কিভাবে চুলা খুজে নিয়ে গরম পানি রান্না করতে হয় সেটা জানাতে:

এসো রান্না শিখি --বিশেষ পর্ব ; অনুরোধের আসর রান্নার ক্ষুন্তি; (অনুরোধে দুরের পাখি,তনুজা,ক-খ-গ,মীর,অ্যালান। নীলা এবং আরো অনেকে)--
http://www.somewhereinblog.net/blog/sbopno/28953533

রেসিপি ফর ডামিজ: পানি সেদ্ধ করা।--
http://www.somewhereinblog.net/blog/Hariblog/28789688

চা রান্না করতে আপনাদের যা লাগবে / উপকরণ

১। চুলা

২।চায়ের পাতিল

৩।দুধ

৪।চিনি

৫।চামচ

পরিবেশন করতে যা লাগবে:

১।চায়ের কাপ/মগ/গ্লাস

২।পেয়ালা (অপশনাল)

৩।ছাকনি 

প্রস্তুত  প্রণালী:

ক)গুড়োদুধের  দুধ চা:

প্রথমেই  পাত্রে পানি নিয়ে পানি সেদ্ধ করুন। পানি সেদ্ধ করা হলে তার মধ্যে চা পাতা ছেড়ে দিন (অবশ্যই এ জন্য আপনাকে প্রথমে চা পাতা চিনতে হবে, চা পাতার বদলে সরিষা দানা বা কালোজিরা দিলে হবে না; কিভাবে আপনি কালো জিরা, সরিষাদানা ও চা পাতার পার্থক্য করবেন সে ব্যাপারে টিপস দেবেন কানুগ্রুপের প্রতিষ্ঠাতা নুশেরা আপু। টিপসের জন্য অপেক্ষা করুন।)। পছন্দ মতন লিকার হয়ে এলে ছেকে পরিমান মতন দুধ(নিঃশ্চিৎ হয়ে নেবেন ওটা দুধ--আটা,ময়দা,এরারুট,চালের গুড়া......ইত্যাদি না) ও চিনি (ভুল করে চিনির বদলে লবণ দেবেন না; চায়ে মেশানোর আগে চেখে দেখুন যেটা মেশাচ্ছেন সেটার স্বাদ মিষ্টি না নোনতা, মিষ্টি হলে ঠিক আছে ওটা চিনি নিশ্চিন্তে মেশান আর নোনতা হলে রান্নাঘর খুজে আরেকটা সাদা সাদা দানাদার পদার্থের কৌটা বের করে মেশান। দেখবেন সাদা সাদা দানাদার সাবু বা ফিটকিরি মেশাবেন না) মিশিয়ে নিন। হয়ে গেলো চা।

খ ) লিকুইড দুধের চা:

লিকুইড দুধের চা বানাতে পানির সাথে পরিমান মতন লিকুইড দুধ মিশ্রিত করে মিশ্রন টি পানি সেদ্ধকরার পদ্ধতিতে সেদ্ধ করুন; মিশ্রন সেদ্ধ হয়ে এলে তাতে চা পাতা দিন; পছন্দমতন লিকার হয়ে গেলে ছেকে ক এ বর্নিত পদ্ধতি অনুসরন করে চিনি মিশ্রিত করুন।

 

নড়বড়ের জন্য শর্টকাট চা:

মগে  অর্ধেক ভর্তি পানি নিন পানিতে হালকা লিকার পছন্দ করলে একটি গাড় লিকার পছন্দ করলে দুটি টি ব্যাগ ডুবান এরপর মগটি মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে ৬০-৮০ সেকেন্ড রাখুন। বের করে টিব্যাগ উঠিয়ে ফেলে তাতে পরিমান মতন দুধ-চিনি মিশিয়ে চামচ দিয়ে নেড়েচেরে পান করুন। মাইক্রোওয়েভে ঢুকানোর সময় মগের নীচে একটা বাটি দিতে ভুলবেন না।

 

চায়ের  সাথে টা হিসেবে আপনি ব্যাবহার করতে পারেন টাটকা খবরের কাগজ, বাসি ম্যাগাজিন অথবা ব্লগ পোস্ট।

সাথে  থাকার জন্য ধন্যবাদ। আজ আপনাদের শিখালাম কি করে দুধ চা বানাতে হয় আগামিতে শেখাবো কি করে মসলা চা, রং চা , চাফি এগুলো বানাতে হয়। তো বন্ধুরা সাথে থাকুন।

যারা  টং দোকানের চা খান তাদের জন্য একটি টিপস: টং দোকানের শেষ পাত্তির চা হয় অসাধারন আর ফ্রেশ পাত্তির চা হয় অতি জঘন্য। তাই চেষ্টা করবেন শেষ পাত্তির চা খওয়ার।

নিজে  চা বানান; অন্যকে চা পানে সাহাজ্য করুন।

 

বিশেষ  বিজ্ঞপ্তি: এসো রান্না শিখি অনুষ্ঠানে মিঠু-মন্টির পদ দুটো খালি আছে। আগামি অনুষ্ঠান আমরা মিঠু মন্টিকে নিয়ে করতে চাই। অডিশনের জন্য মন্তব্যের মাধ্যমে কানু গ্রুপের সাথে যোগাযোগ করুন।

 

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


সুধী পাঠকমণ্ডলীর জন্য টিপস

আপনার কাছে তিনটি কৌটায় যথাক্রমে কালোজিরা, সরিষাদানা আর চা-পাতা আছে। বুঝতে পারছেন না কোনটাতে কী। তখন কীভাবে নিশ্চিত হয়ে চা-পাতা শনাক্ত করবেন তার জন্য ব্যবহারিক পরীক্ষার উপায় বাতলে দিচ্ছি আমি (কানু গ্রুপের জোড়া উপদেষ্টার একজন)।

১. প্রথমে দেখুন ঘরের বাতি জ্বালানো আছে কিনা। সুইচ অন করুন। বিদ্যুৎ না থাকলে চার্জলাইট জ্বালান।
২. কৌটোর গায়ে নাম লেখা আছে কিনা দেখুন। না থাকলে পরের ধাপে যান।
৩. চোখের উপর হাত বুলিয়ে দেখুন চশমাটি যথাস্থানে আছে কিনা। না থাকলে সত্বর এস্তেমাল করুন।
৪. ভালো মতো তাকিয়ে দেখুন, সেইসঙ্গে পরিষ্কার শুকনো হাত ব্যবহার করে দানাগুলো আঙুল দিয়ে ধরে দেখুন। যে কৌটার দানা দেখতে গোলাকৃতি এবং আঙুলের ফাঁক দিয়ে পিছলে যাবে সেটা সরিষা।
৫. বাকী দুই কৌটার মধ্য থেকে প্রথম কৌটাটি নিন। তিন আঙুলের প্রথম ভাঁজের সমান চিমটি দিয়ে কালো বর্ণের পদার্থ তুলে মুখে দিন। দশ সেকেন্ড ধরে চিবান। তারপর বেসিনে থুতু নিক্ষেপ করুন। কুলি করে মুখ মুছে একই কাজ দ্বিতীয় কৌটার পদার্থের জন্য করুন।
৬. যে বস্তু মুখে দেওয়ার সাথে সাথে তেমন কোন স্বাদ পাওয়া যায় নাই কিন্তু চিবানোর পর একটু আঠালো তিতা স্বাদ টের পাওয়া গেছে এবং থুতুর সাথে শুধুই কালো পদার্থ বের হয়েছে, সেটি কালোজিরা।
৭. যে বস্তু মুখে দেয়ার সাথে সাথে মুখ বিস্বাদ হয়ে গেছে, চিবানোর সময় আরো বিশ্রী লেগেছে, অবশেষে থুতু নিক্ষেপ করার সময় জিভে ঠোঁটে মুখে গুঁড়াজাতীয় পদার্থ একাকার হয়ে লেগে গেছে, সর্বোপরি নিক্ষিপ্ত থুতুর বর্ণ কিঞ্চিত ডেটলের অনুরূপ দেখা গেছে, ঐ বস্তুটি নিশ্চিতভাবে চা-পাতা।

কাঁকন's picture


চা পাতা চেনার এই অতি কার্জকর টিপস জানা থাকলে আমি জীবনের প্রথম চা সফল ভাবে বানাইতে পারিতাম।

আপনাকে  আন্তরিক ধন্যবাদ

ভাঙ্গা পেন্সিল's picture


সর্দি লাগছে নাকি? নাক বন্ধ?Foot in mouth
 চাপাতা তো গন্ধেই চেনা যায়!

কাঁকন's picture


এইটা যারা চাপাতা চিনেনা তাদের জন্য যারা চিনে তারা তো চিনেই যারা চিনেনা তারা বুঝবো কেমনে এইটা চা পাতার গন্ধ ?

ভাঙ্গা পেন্সিল's picture


সরিষা কালজিরা আর চা পাতার মধ্যে যেটার গন্ধ সবচাইতে সুন্দর সেটাই চাপাতা

কাঁকন's picture


সৌন্দর‌্য্য একটা আপেক্ষিক ব্যাপার ভাঙা

ভাঙ্গা পেন্সিল's picture


বলবেন না আগে যে আপনার সরিষার গন্ধ এতো পছন্দ Tongue

কাঁকন's picture


এইটাও আপেক্ষিক; সরিষা ইলিশে সরিষার গন্ধ ভালো লাগে, ঐখান থিকা চা পাতার গন্ধ আসলে তো আর ভালো লাগবোনা

শওকত মাসুম's picture


নোবেল পাওয়ার মতো ফর্মুলা আফা Innocent

১০

কাঁকন's picture


এইটা কোন ক্যাটাগরিতে মনোনয়ন পাইবো?

১১

মলিকিউল's picture


চা পাতা চেনার বুদ্ধিটা ভালু হৈছে। কমেন্টে পাচ তারা।

১২

শাওন৩৫০৪'s picture


আপনের কি ঠান্ডা লাগছে? নাক বন্ধদের জন্য এই প্রক্রিয়া?

১৩

নুশেরা's picture


আজকে তোমার ঐখানে বৃষ্টি হচ্ছে নাকি? আমাদের এখানে কয়েকদিন আলুপোড়া গরম হয়ে এখন হাল্কা বৃষ্টি। অদ্ভুত সুন্দর ওয়েদার। এই গানটা শুনতেছি। http://www.youtube.com/watch?v=swBCbHRUudc&feature=related

১৪

কাঁকন's picture


না আপু মেঘলা আকাশ তবে বৃষ্টি শুরু হয়নি; কাল বৃষ্টি হয়েছিলো; স্টুডেন্ট থাকা অবস্থায় একটা প্লে লিস্ট বানিয়েছিলাম বৃষ্টিতে শোনার জন্য; কোথায় সেসব দিন;আপু গান টা অনেক সুন্দর, আগে শুনিনি,আমার পছন্দের একটা গানের লিংক দেই :

http://www.youtube.com/watch?v=qHC4PfvOLJs&nbsp

(এই গানটার কথাও মনে ছিলো না আপনার গানটা শুনতে গিয়ে মনে পরলো)

১৫

নুশেরা's picture


আরে অনেকদিন পর এই গানটা শুনলাম, সঙ্গে ভিডিওটাও দেখা হলো বোধহয় দশ বছর পর! থ্যাংকস কাঁকন। আমি যেটা দিলাম, জগজিতের এরকম কাছাকাছি সুরের গজল আরেকটা আছে, মনে করতে পারো? আর্থ সিনেমার এইটা- http://www.youtube.com/watch?v=a1HtGV7YFgA&feature=related আমার অসহ্য রকম ভালো লাগে

১৬

কাঁকন's picture


আর্থ এর এই গানটা আমারো পছন্দের আর সিনেমাটাও খুব পছন্দের

১৭

শওকত মাসুম's picture


আমার এক জীবনের লক্ষ্য ছিল জাগজিতের সব গান সংগ্রহ করা। আমি প্রায় সফল।

http://www.youtube.com/watch?v=6JrDU5SroYM

তেরে  আনে কে জব খবর মেহেকে...........এইটা কেমন লাগে?

১৮

কাঁকন's picture


লিংক তো আসে নাই মাসুম ভাই

১৯

নীড় _হারা_পাখি's picture


abar jigay... ashtechi aaami ...apni eee hoben amar upojukto guru.....ranna ja shekhar apnar kache thekei shikhbo ... laagle experiment korte korte shohid hoye jabo.. ( coz je vabe porikkha kora hoi...tate beshi din bachar kotha na....).....afa apni pani seddho korlen ...cha oo baniye fellen ..magar gas stove na khorir chula kono bornona dilen na...tar por chula  te  aagun oo dilen na ..to ki koira pani seddho hoilo r cha.....Surprised

২০

কাঁকন's picture


আপনি  ই সেই ব্লগাধম যার জন্য দুটো লিংক দিয়ে দিসি চুলা খুঁজে বের করে কিভাবে চুলা জ্বালিয়ে পানি সেদ্ধ করতে হয় শেখার জন্য । আজকের পর্ব‌ ‌পনি সেদ্ধ করার পর থেকে

 

এসো রান্না শিখি --বিশেষ পর্ব ; অনুরোধের আসর রান্নার ক্ষুন্তি;
(অনুরোধে দুরের পাখি,তনুজা,ক-খ-গ,মীর,অ্যালান। নীলা এবং আরো অনেকে)--
http://www.somewhereinblog.net/blog/sbopno/28953533

রেসিপি ফর ডামিজ: পানি সেদ্ধ করা।--
http://www.somewhereinblog.net/blog/Hariblog/28789688

২১

নীড় _হারা_পাখি's picture


http://www.youtube.com/watch?v=M9uvClr5jQs ei gaan ta dekhte paren brishtir upor..amar besh valo laagee gaan ta... r  kakon shonen...apnar link damage show kore... aamar dosh na ...mind khaben na ....so jani na oikhane jodi  aagun dhoranor kotha theke thake to ta to script er moddheo thakte hobe.......tai na ....oo nushera apni kothay thaken r amar rannar guru kakon( jini agun chara pani seddho o cha baniye khawalen ) apni kothay thaken ....ei osomoye j brishtir kothe bolchen j...

২২

কাঁকন's picture


আর ভাই মাইন্ড আমাদের মতন ক্রিয়েটিভ মানুষদের এগুলো সৈহ্য করেই আগাতে হয়; দেখেন না এত কষ্টকরে দেলোয়ার জাহান ঝন্টু সিনেমা বানয় আবার পাব্লিকের গালিও খায় নাহয় একটু আগুন জ্বালাতেই ভুলে গেছি তাই এত কথা Cry; আপনার দেয়া গানটা সুন্দর ; নেন আমিও আপনাকে একটা গান শুনাই

http://www.youtube.com/watch?v=etBD5XBGYwI  

অট  : লিংক কিভাবে দিতে হয় জানিনা লিংক কপি করে বারে পেস্ট করে দেখতে পারেন

২৩

কাঁকন's picture


http://www.youtube.com/watch?v=etBD5XBGYwI&nbsp

;

দুঃখিত  আগের লিংটা ঠিকমতন আসে নি

২৪

নীড় _হারা_পাখি's picture


thx...........

২৫

কাঁকন's picture


ocm;কোন রেসিপি লাগলে বলে যাবেন লজ্জ্বা করবেন না

২৬

নড়বড়ে's picture


আমি ধন্য। কানুগ্রুপ জিন্দাবাদ! কানুগ্রুপের কর্মতৎপরতায় আমি মুগ্ধ

যাক, চা রান্নাটা শিখে ফেল্লাম। আমি শর্টকাট উপায়েই চা বানাই। কিন্তু একটা জিজ্ঞাস্য। আমি তো মাইক্রোওয়েভে মগে করে পানি গরম করে তারপরে টিব্যাগ ভিজায়ে রং বের করি। টিব্যাগ দিয়ে পানি গরম দিলে সুবিধা কি? দুই পদ্ধতির সুবিধা-আসুবিধাসহ তুলনামূলক আলোচনা জানতে চাই Foot in mouth

২৭

কাঁকন's picture


আপনি যদি রং চা মানে দুধ ছাড়া চা বানান তাহলে আপনার পদ্ধতি ঠিক আছে তবে দুধ চা বানালে আপনার পদ্ধতিতে লিকার টা কড়া হবেনা যারা চা খোর তাদের কাছে ঐ চা পানসে লাগবে টি ব্যাগ দিয়ে পানি গরম করলে চা এর লিকার টা একটু কড়া হবে

২৮

নড়বড়ে's picture


ওও ... তাইলে এই জন্যই আমার চা কড়া হয় না! থ্যাংকু থ্যাংকু ... দাঁড়ান, একটু পরেই এক কাপ বানায়ে টেস্ট করতেছি ... Smile

আমি হইলাম ভয়ংকর ক্যাফেইন-আসক্ত। সকাল বিকাল পেটে চা-কফি না ঢুকলে সত্যি সত্যি মাথা ধরে যায়।

২৯

নুশেরা's picture


প্রথম দেড়দুই মিনিট টিব্যাগ ছাড়াই গরম করতে পারেন। তারপর দুই/তিনটা টিব্যাগ দিয়ে আরও দেড় মিনিট। এরপর কনডেন্সড মিল্ক অথবা গুড়াদুধ-চিনি। আমি এভাবে করি। সামনে দাঁড়ায় পাহারা দিতে হয়, উথলে ওঠার সময় ব্রেক দিই Smile

৩০

কাঁকন's picture


আমিও উথলে ওঠার সময় ব্রেক দেই; এইজন্যই তো নড়বড়ে রে বলসি মগের নিচে একটা বাটি দিতে যাতে চা বাটিতে পরে সে পরে বাটি থিকা মগে ঢালতে পারে

৩১

নুশেরা's picture


একবার ভাবছি বিশাল সাইজের মগে চা বসাবো, উথলাইতে পারবে না। তো আবার অন্য মগে বা কাপে ঢালো, আরেকটা বাড়তি জিনিস ধোও... বাটিতে উথলাইলে আবার বাটি ধুমু নাকি? Smile

৩২

নড়বড়ে's picture


হমম ... এই তাইলে বাটির রহস্য। আবার উথলে উঠার সময় পাহারাও দিতে হবে। এক চা রান্নাতেই কত হুজ্জত। Undecided

৩৩

কাঁকন's picture


সেইটা অবশ্য সত্য কথা তবে আমি আবার পাহারা দিতে যাইয়া অন্যমনষ্ক হইয়া যাই তাই বাটির ব্যাকাপ রাখি

৩৪

নীড় _হারা_পাখি's picture


kintu eto aste aste gai  j ...ekhon raat 4 ta baaje...aami aaro kichu khon jege thakte chai...aamar ghum dhoriye dicchen...kaj ta thik korenni.....bujhte parchi  apni chaitechen na aami jege thaki...thik ache aami gelam..ghumate .....apnara r ekta gaan shonen....

http://www.youtube.com/watch?v=1Hv1vXc6bKo

amar pochonder....asha kori valo laagbe....shuvo raatri

৩৫

কাঁকন's picture


আপনি আমার খুব প্রিয় একটা গানের লিংক দিসেন; ধন্যবাদ

 

 

৩৬

জ্যোতি's picture


চা রান্নাটা কঠিন মনে হলো।কাঁচামরিচ েপয়াজ ছাড়া ডিম ভাজির রেসিপি দেন দেখি।

৩৭

কাঁকন's picture


  দেখি উপদেষ্টা কি বলে; ডিম ভাজি তো অনেক কঠিন ব্যাপার ডিম্বয়েল হলেও নাহয় একটা কথা ছিলো

৩৮

নুশেরা's picture


তেল আর নুন বাদ্দেয়নাই। কাজেই ডরের কিছু নাই

৩৯

কাঁকন's picture


প্রধান উপদেষ্টা বলসে কোন সমস্যা নাই; ওয়েট & ওয়াচ

৪০

নজরুল ইসলাম's picture


যখন ব্যাচেলর ছিলাম, তখন অধিকাংশ রাতেই রান্না চড়ায়া দিয়া ভুলে যেতাম। যখন পাতিল পর্যন্ত পুড়ে যেত, তখন টের পেতাম যে রান্না [!] হয়েছে। ফলে অধিকাংশ রাতেই না খেয়ে থাকতে হতো।

তবে এখন আর এতো সুখের দিন নাই। এখন মনে থাকে। এখন আমি ব্যাপক রান্ধক...

৪১

কাঁকন's picture


আমিও দুই এক বার পাতিল পুড়াইছি; আপনি কি দেশের বাইরে থাকেন/থাকতেন? বাইরের ছেলেরা ভালো রাঁধতে পারে

৪২

নজরুল ইসলাম's picture


আমি দেশের বাইরে থাকি না, থাকিও নাই। তবে দেশেই আমি বিদেশের মতো থাকছি। একা একা থাকছি দীর্ঘ বছর। যদিও সেসময় আমার রান্না করাটা প্রয়োজন ছিলো না। কারণ আমি অফিসেই তিনবেলা খাইতাম। কিন্তু তবু আমার একটা সুন্দর রান্নাঘর ছিলো, এবং আমি প্রায়ই সখের বসে রানতাম। রান্না করতে আমার খুব আনন্দ হয়। চরম ক্লান্তির পরে একটা ভালো কিছু রানতে পারলে মনটা ফুরফুরা হয়া যায়। এখনো আমি রেগুলার রান্না করি। বিশেষ করে বাড়িতে গেস্ট এলে রান্নাটা আমারেই করতে হয়

৪৩

কাঁকন's picture


ভালো; ছেলেরা মাঝে মাঝে রান্না করলে স্ত্রীদের রান্নাটা আর এক ঘেয়ে মনে হয় না।Innocent

৪৪

শওকত মাসুম's picture


নজরুল ভাল রান্না করে, আমি সাক্ষী

৪৫

জ্যোতি's picture


 ওয়াচএর জন্যওয়েট করতেছি....এইটা কইলাম অামি পারি।কাচামরিচ পেয়াজ দিলে ছেড়াবেড়া লাগবো।

৪৬

কাঁকন's picture


ওয়াচ এর জন্য ওয়েট কর্লে হবে না ওয়েটের জন্য ওয়াচ করেন

৪৭

বাউল's picture


এখন থেকে তাইলে চা বানাইতে পারুম। ধইন্যা।

৪৮

কাঁকন's picture


আপনাকে চা বানানো শিখাতে পেরে আম্রা আনন্দিত

৪৯

নড়বড়ে's picture


আমাদের আজকের এই রান্না শেখার আয়োজনে একটা জিনিস বাদ পড়ছে। সেটা হচ্ছে একজন পুষ্টিবিদের কাছ থেকে রান্না পুষ্টিগুণ সম্পর্কে আলোকপাত Wink

৫০

নুশেরা's picture


ঐ ভূমিকা পালন করবে আশরাফ Smile

৫১

জ্যোতি's picture


ডিম ভাজা কনে গেলো ??

৫২

কাঁকন's picture


মাত্র তো রিকুয়েস্ট করলেন;সামনের কোন পর্বে দেখাবো; কিউতে আছেন; আমাদের এইটা নিয়ে ঘবেষনা করতে হবে না।

৫৩

জ্যোতি's picture


ডিম অাছাড় দিয়া ভাঙ্গবেন। তারপর লবন দিয়া ঘুটা দিবেন....

৫৪

কাঁকন's picture


আপু কত টুকু উচ্চতা থেকে আছাড় দেব? কোথায় আছাড় দেব? কি দিয়ে ঘুটবো-ডাল ঘুটনি? আপু খোসা শুদ্ধা ঘুটবো না খোসা ছাড়া ঘুটবো?কতক্ষন ঘুটবো?

৫৫

জ্যোতি's picture


Surprised

৫৬

কাঁকন's picture


Frown কি হইছে ??

৫৭

আহমেদ রাকিব's picture


এই গুলা পোষ্টে কি কমেন্ট করতে হয়? আপ্সুস এখনো শিলাম না।

আর্থ, এইটা কুন আর্থ? ১৯৪৭ আর্থ নাকি?

৫৮

নুশেরা's picture


নাহ্ এই আর্থ মানে হইলো গিয়া "অর্থ", মানে meaning. মহেশ ভাটের সিনেমা, বোধহয় ৮১-৮২র দিকের। শাবানা আজমী-স্মিতা পাতিল যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাইছিলো।

৫৯

কাঁকন's picture


নাহ শাবানা আজমি- স্মিতা পাতিল এর আর্থ/অর্থ; না দেখে থাকলে জোগার করে দেখে ফেলেন; আপাতত লিংকে ক্লিকায় গান শুনে ফেলেন;

৬০

আহমেদ রাকিব's picture


নুশেরা আপু, আপনার পোষ্টে কমেন্ট করলে আসে না কেন??????????

বুঝচ্ছি এইটা কুন আর্থ

৬১

নুশেরা's picture


মডু-ডেভুরা মনে হয় ব্যবস্থা করছে নতুন এসে পোস্ট না দিয়ে কমেন্টানো যাবে না Wink

৬২

আহমেদ রাকিব's picture


তাইলে এই পোষ্টে কেমনে কমেন্ট করা যায়?

৬৩

নুশেরা's picture


এই তো আরেকটা ধরা খাইলাম Sad

৬৪

সাঈদ's picture


ছিঃ কি ফালতু চা বানানোর রেসিপি।

৬৫

কাঁকন's picture


ধুরো আপনি তো মনে হয় চাও চিনেন না রেসিপিও বুঝেন না; জানেন আমি কত বিক্ষাত রেসিপিলিখিকা; মহামান্য ফিউশন ফাইভ সামুতে নিয়মিত আমার রেসিপি পোস্টের জন্য তাগাদা দেয়

৬৬

সুবর্ণা's picture


এর পরের পর্বে কি ডিম সিদ্ধ শেখানো হবে? রেসিপি ভাল হইসে। আমার মেয়ের কাজে লাগবে। সে মাঝে মাঝে টমেটো, ডিম, চিনি, পেয়াজ ইত্যাদি নিয়ে রান্না করার চেষ্ট করে।

৬৭

কাঁকন's picture


আপু ডিম্বয়েলের অনুষ্ঠান আগেই হয়ে গেসে পোস্টের শুরুতে লিংক আছে তবে আপনার মেয়ের জন্য দেখি টমেটো,ডিম,চিনি আর পেয়াজ দিয়া কোন রেসিপি পোস্টানো যায় কিনা

৬৮

তানবীরা's picture


আমি কানু গ্রুপে একটি সাধারন সদদ্য পদের জন্য আবেদন করেছিলাম আপুমনিরা। উপদেষ্টা পদের জন্য না, দুধভাত সদস্য। রান্না বান্নায় হেল্প করতাম তাহলে ঃ)

৬৯

কাঁকন's picture


এইটা তো কোন ঘটনাই না আপু কিন্তু কানু গ্রুপ নিয়া চারদিকে বিশাল ষড়যন্ত্র চলতেসে তাই ঠিক সবেরে বিশ্বাস পাইতেসি না দেখা গেলো আপনি দুধ হইয়া ঢুকে দই হইয়া বের হবার তালে আসবাফের সাথে হাত মিলায়া কানু গ্রুপরে আকানুতা বানায় ফেললেন; তবুও আপনার আগ্রহে মুগ্ধ হইয়া আমি আপনার অস্থায়ী সদস্যপদ মন্জুর করলাম; আপনি এক আছাড়ে কয়টা ডিম ভাঙতে পারেন সেই এফিসিয়েন্সি বিচার কইরা প্রধান উপদেষ্টা নুশেরা আপনার স্থায়ী সদস্য পদ অনুমোদন/বাতিল করিয়া দিবেন।

৭০

তানবীরা's picture


আমি অবশ্য দুধ হয়ে ঢুকে পুডিং হয়ে বেরোতে চাচ্ছিলাম ঃ(। কার মাথায় ভাংতে হবে ডিম সেটা বলেন, মাথার সাইজ থেকে বলতে পারবো এক আছাড়ে কয়টা ভাংগতে পারবো।

৭১

নুশেরা's picture


যে হারে ক্যান্ডিডেট আসতেছে, কানুগ্রুপ ফেনকেলাব গঠনের অনুমতিটা এইবার না দিলেই না Cool Smile

৭২

কাঁকন's picture


আপনি তো ডেন্জারাস মানুষ দুধ থিকা পুডিং

৭৩

শাওন৩৫০৪'s picture


আপনে সব কাজেই কি আপনার রান্নার দক্ষতার মতই পারদর্শী? তাইলে ভাইজানের জন্য আমার সমবেদনা...আপচুস....

৭৪

কাঁকন's picture


Yell

৭৫

নাহীদ Hossain's picture


প্রশ্নঃ  দুধ,চিনি,চ-পাতা,পানি ইত্যাদি কিভাবে সংগ্রহ করব? কোন ব্রান্ডের দুধ ব্যবহার করলে ভাল হবে এবং চা খাওয়ার কোন উৎক্‌ষ্ট পদ্ধতি আছে কি না? Frown

৭৬

কাঁকন's picture


চা খাওয়ার উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পিরিচে ঢেলে ইকটু ইকটু করে খাওয়া; অন্যগুলার জবাব প্রধান উপদেষ্টা দিবে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.