আজকের হাবিজাবি (ভর দুপুরে একলা রাতে অন্যমন)
১)
"তবুও ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল বিছানায় সে ফিরবে পাশ......."
কখনো কখনো পাশ ফিরে শোয়ার কোন নির্দিষ্ট অর্থ থাকে না কিন্তু মাঝে মাঝে পাশ ফিরে শোয়া মানেই মুখ ফিরিয়ে নায়া।
"আজ তোমার মন খারাপ মেয়ে.......আমি তোমার জন্য এনে দেব অঝোর শ্রাবন...."
আমার মন খারাপ ছিল বলেই তোমার দ্বারে এসেছিলাম একথা সত্য কিন্তু তুমি আমার মন ভালো করে দেবে বলে এসেছি ভাবলে ভুল করছো ভূল। আমি এসেছি আমার মন খারাপটুকুন তোমার মাঝে ছড়িয়ে দিতে। আমার বিষন্ন প্রহরে তুমি ভালো থাকবে তাই কি হয়!!! আমি বড় বেশি স্বার্থপর।ভুলে যাওয়া সুর আর হারিয়ে যাওয়ায় কবিতায় বিষন্ন স্মৃতিরা প্রতিক্ষায় থাকে।
"নকল যুদ্ধ যুদ্ধ খেলায় সত্যি আগুন লাগে, সকাল এসে কড়া নাড়ে রাত্রি শেষের আগে
চেনা বাতাস বারুদের গন্ধ নিয়ে আসে, মুখোশ আমায় সবার চেয়ে বেশি ভালোবাসে"
চারপাশে মুখোশ পরা মানুষ দেখি অথবা কে জানে মুখোশের ফুটো দিয়ে দেখলে মুখ গুলোকেও মুখোশ মনে হয়। মুখোশেরা ভালো থাক, ভালো থাক মুখোশের আড়ালের মুখগুলো। যে মুখোশেরা ফুলের সৌরভ ভালোবাসে তাদের মুখেরা কি বারুদের গন্ধে মাতাল হয়........
২)
নরাধমের পোস্ট দেখে বছর কয়েক আগে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা কেমিস্ট্রি অফ লাভের কথা মনে পরেগেল, ইচ্ছে হয়েছিলো ভালোবাসার রসায়ন নিয়ে লিখতে কিন্তু পোলাপান অনেক পাক্না এগো ভালোবাসা বিষয়ক জ্ঞান নতুন করে দেয়ার কিছু নেই।





আমার মন খারাপ ছিল বলেই তোমার দ্বারে এসেছিলাম একথা সত্য কিন্তু তুমি আমার মন ভালো করে দেবে বলে এসেছি ভাবলে ভুল করছো ভূল।
-------------
জটিল !!
ভালো লাগাইতে পাইরা ভালো লাগতেসে;এখন একটাগান শুনতেসি "সুইট হার্ট ই এম ফিলিং এলন; সুইট হার্ট ফর মি দেয়ার ইজ নান"
স্বার্থপরতারে আমরা অনেক সময় ভালোবাসার বাইরের অনুভূতি বইলা মনে কইরা ফেলি...কিন্তু প্রবল ভালোবাসা অনেকসময় স্বার্থপর করে তার ধারকরে, সেইটা আমিও মনে করি...
কি কমু...আমি আবার ভালবাসা বুঝি কম
...ভালবাসার রসায়ন নিয়া লেইখা ফালান 
সবি মাথায় আছে আপা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারতেসি না
ভালোবাসা মানে - ৩ বেড রুম, লিভিং, ফ্যামিলি লিভিং, ডাইনিং , ৪ টা টয়লেট, কিচেন, সার্ভেন্ট রুম , ৩ বারান্দা ওয়ালা বাসা।
ভালো লাগলো
ভালো থাকুন
জনস্বার্থে গোল্লা কাঁকন
আপু জ্ঞান বিজ্ঞান বিষয়ক লেখা লিখতে কাঁচা পাক্না ভাবতে নাই
লেখা সবার জন্যই। লেখাটা কবে দিবেন??
আপ্নারা যখন উৎসাহ দিতেছেন দিয়া দিব
লেখাটা ভালো লাগলো...
আপনি অনেক দিন কিছু লিখতেসেন না
নরাধমের পোস্ট দেখে বছর কয়েক আগে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা কেমিস্ট্রি অফ লাভের কথা মনে পরেগেল, ইচ্ছে হয়েছিলো ভালোবাসার রসায়ন নিয়ে লিখতে কিন্তু পোলাপান অনেক পাক্না এগো ভালোবাসা বিষয়ক জ্ঞান নতুন করে দেয়ার কিছু নেই।
রাসায়নটা লিখে ফেলেন... মিলানোর সুযোগ পাবো...
দোয়া রাইখেন; লিখে ফেলবো মনেহয়
কি জানি একটা লিখতে চাইসিলাম, খুব গ্যানের কথা...কিন্তু ভুইলা গেসি ...
এইখানেও রসায়ন
ভালো থেকো কাঁকন
জ্বী আপু;
রসায়নের পোষ্টটা দিয়া দেন। আর কারো না হোক, আমার কামে লাগবো।
দিয়াদিসি তবে আপনার জন্য মনেহয় রুলস - পেয়ার কি সুপারহিট ফর্মুলা পোস্ট বেশি উপকারি হইতো
কিন্তু পোলাপান অনেক পাক্না এগো ভালোবাসা বিষয়ক জ্ঞান নতুন করে দেয়ার কিছু নেই।
তাও জ্ঞান দেয়ার লোভ সামলাইতে পারি নাই; ভালোবাসা নিয়া একটা জ্ঞাংর্ভ পোস্ট দিায়ফেলসি;
আপু কেমন আছেন? পোস্ট টোস্ট দেন
মন্তব্য করুন