ভালোবাসার রসায়ন (lkhte giya dekhi sob vule gesi) কি মর্মান্তিক
১)
আপনার আসেপাশে অনেকেই থাকে, দৈনন্দিন সাধারন ঘটনা দুর্ঘটনায় বিপরীত লিঙ্গের অনেকের সাথেই প্রতিনিয়ত আপনার দেখা হয়, কথা হয় কিন্তু একজনের জন্যই আপনার বুকের ভেতর অজানা ব্যাথা হয় আদা চা পান করেও যে ব্যাথা দূর হয় না, একজনের সামনেই বন্ধুমহলের স্মার্ট ছেলেটাক্যাবলা হয়ে যায়, রাতে ঘুম আসে না, দিনে জেগে থাকা যায় না খেতে বসলে ক্ষিদে পায় না ক্ষিদে পেলে খেতে ইচ্ছে করেনা, রবি গুরু কবিন্দ্রনাথ বলা ছেলেটাও কবিতা লিখেফেলে...... (বিভিন্ন জনের বিভিন্ন রকম সম্ভব অসম্ভব উপসর্গ দেখা দেয়)। কেন বিশেষ একজনের জন্যই এমন হয়। কিসের ভিত্তিতে চেতনে-অবচেতনে নির্ধারিত হয় সেই বিশেষ জন সেই ব্যাপারে একটা গবেষনামূলক তথ্যচিত্র বছর ২/৩ আগে দেখার সৌভাগ্য হইছিল, তথ্যচিত্রের বেশিরভাগ তথ্যই ভুলেগেছি যা মনে আছে লেখারচেষ্টা করছি।
মূলত জৈবিক এবং সামাজিক কিছু ব্যাপার এই আপাত অর্থহীন ভালোলাগা না লাগা নির্ধারন করে থাকে। চুম্বকের বিপরীত মেরু যেমন পরষ্পরকে আকর্ষন করে বিপরীত বৈশিষ্ট্যের নর-নারীও পরষ্পর এর প্রতি টান অনুভব করে থাকে কারন যতই নিষ্পাপ ভালোবাসার পোষাক পরান না কেন ভালোবাসার অনুভুতির আড়ালে আসলে থাকে আপনার ভবিষ্যৎ বংশধরের চিন্তা, আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য যত ভিন্ন হবে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ইউনিয়ন সেট তত সমৃদ্ধ হবে যা আপনার পরবর্তী জেনারেশনে সংযোজিত হবে। (এইখানে অনেক জেনেটিক কচকচানি ছিল, পারমুটেশন-কম্বিনেশন-মিউটেশন ছিল, আমি ভুলেগেছি, বাফড়া জ্যাডা হইলে প্যারা শেষ করে দিত কিন্তু আমি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনি। ধরেন আপনার দৈহিক গঠন ভালো কিন্তু মস্তিষ্কে গোবর আপনার পার্টনারো তাই তাহলে পোলাপানও তাই হবে বাট যদি পার্টনার এর চেহারা খারাপ কিন্তু বুদ্ধিমান/মতি হয় তাহলে অনেকগুলা অপশন চলে আসে তার মধ্য একটা আপনার সন্তান আপনার মতন সুন্দর এবং আপনার পার্টনারের মতন বুদ্ধিমত্ত্বার অধিকারী, প্রকৃতি সবসময় এই বেটার অপশনের চান্সটা নিতে চায় )।
এইখানে আমার একটা অবজেকশন আছে যদি এই সূত্র ঠিক-ঠাকমতন কাজ করে তাহলে লম্বা মেয়েদের খাটো ছেলে, বোকা দের বুদ্ধিমান,কালোদের ফর্সা, ধনীদের গরীব এইরকম বিয়ে করে পৃথিবীতে একটা সাম্য অবস্থা বিরাজ করার কথা কিন্তু লম্বা মেয়েরা দেখি আরো লম্বা ছেলেদের দিকে ঝুকে থাকে
।
আরেকটা গবেষনায় দেখা গেছে মেয়েরা চায় নিরাপত্ত্বা আর আমাদের সামাজিক কাঠামোতে বাবারাই নিরাপত্তা দিয়ে থাকে তাই অধিকাংশ মেয়েই তার পার্টনারের মধ্যে বাবার বৈশিষ্ট্য খোজে, x% মেয়ের বয়ফ্রেন্ড সেই পারফিউম ব্যাবহার করে যা সেই মেয়ের বাবা করে এবং y% মেয়ের বয় ফ্রেন্ডের গায়ের (ঘামের)গন্ধের সাথে বাবার গায়ের্ গন্ধের বেশ ভালো মিল পাওয়া যায়। তবে নিমকহারাম ছেলেরা প্রেমিকার মধ্যে মায়ের বৈশিষ্ট্য খোজে না।
সামাজিক কিছু ব্যাপার-স্যাপার কাজ করে, বাঙালী ছেলেরা ফর্সা মেয়ে খোজে, মাথাউপচানো চুল খোজে। প্রাচীনকালে উজ্জ্বলগাত্র বর্ণ ও সাস্হকর চুল ভালো প্রজননতণ্ত্রের প্রতীক হিসেবে দেখাহত, উজ্জ্বল গাত্রবর্ণ বোধয় ঠিক ফর্সা না শাইনিং যেমন বিপাশা বসু কালো কিন্তু উজ্জ্বল গাত্রবর্নের অধিকারী।যারা এনিমিক তারা ফ্যাকাশে হয়ে থাকে এবং মাতৃত্বকালীন জটিলতা অবধারিত সেই যুগে ডাক্তার-হাসপাতাল ছাড়া এরা বেশিরভাগ ই মারাযেত তাই বোধয় সঙ্গী নির্বাচনে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে কারন প্রকৃতি চায় আপনার বংশগতি অব্যাহত থাকুক।
ভালোবাসা যে পিটুইটারীর খেলা, কখন কোন কোন হরমোন কি পরিমান নিঃসৃত হয়ে ভালোবাসাকে কীভাবে প্রভাবিত করে সেটাও ছিল কচকচানিতে, ভুলেগেসি, প্যারাশেষ।
গবেষনায় এটাও দেখাগেছে যে আধুনা প্রেমে পরার ক্ষেত্রে সামাজিক অবস্থা একটা ভাইটাল রোল প্লে করে, রাজকন্যারা ইদানিং রাখালবালকের প্রেমে পরে না রাজপুত্র না হলেও মন্ত্রীপুত্র হতে হবে রাজকন্যা পেতে হলে এন্ড ভাইস-ভার্সা।
২)
নরাধম তার পোস্টে বলেছিলেন "তাই দেখা যে পুরুষ তার স্ত্রী/প্রেমিকাকে যথেষ্ট ভালবাসে সেও অন্য
মেয়েদের সাথে ফ্লার্টিং করবে, কিন্তু যে নারী কোন একজনকে মন দিয়েছে
ভালভাবে, সে অন্য কোন পুরুষকে নিয়ে মাথাই ঘামায়না। তার কাছে অন্য কোন
পুরুষের অস্তিত্ব নেই। আবার কোন কারনে যদি এই একই পুরুষের কাছ থেকে তাকে
বিচ্ছিন্ন হয়ে অন্য কোন পুরুষকে গ্রহণ করতে হয়, তখন সে আগের
পুরুষকে সম্পূর্ণভাবেই ভুলে যাবে, তার নতুন পৃথিবী নতুন পুরুষকে ঘিরে।
আমাদের পুরুষদের কাছে সেটা নিষ্ঠুরতা মনে হবে, কিন্তু সবই গুহামানবীদের
জিনের খেলা!
পরিচিত একজন বড়াপুকে দেখতাম তার প্রেমিককে প্রচন্ড ভালবাসতে। তার
প্রেমিক হিন্দু, সে মুসলিম। কিন্তু প্রেমিকের জন্য সে হিন্দু হতে রাজি ছিল।
বাসার বাবা, মা সবার সাথেই বিচ্ছিন্ন হতে হলে সে সেটাই হবে। সিঁদুর
পর্যন্ত কিনে ফেলেছিল। তার সকাল, দুপুর, রাত যেত প্রেমিকের কথা চিন্তা
করেই। আসল উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ঠ্র। তার প্রেমিকও আসলেন। কিন্তু গত
ছয়মাস আগে শুনলাম সে হিন্দু ছেলেটার সাথে ব্রেক-আপ হয়েছে। এখন আপু অন্য
একজনকে ভালবাসে, নিয়মিত ফেসবুকে তাকে জড়িয়ে ধরে আছে সেরকম ছবি দেয়। তার
আদিখ্যেতা দেখে অনেকেই বিরক্ত হয়। "
এই আদিখ্যেতার ব্যাপারে আমার মন্তব্য নিতান্তই আমার ব্যাক্তগত মন্তব্য অতিভক্তি চোরের লক্ষন। ভুলেগেছি প্রমান করার জন্যই হয়তো এমন হাস্যকর আচরন। তারমানে এই না যে কেউ সারাজীবন স্মৃতি বয়ে বেরায়, সময়ের নিয়মে একসময় ঠিক ই ঝাপসা হয়ে যায় ছেলে-মেয়ে সবার জন্যই ৯০% ক্ষেত্রে এটা সত্য, মানুষ ভুলেযায়, কোন অলস দুপুরে হয়তো তুচ্ছকিছু পুরোনো প্রেমিক-প্রেমিকার কথা মনে করিয়েদেয় কিন্তু খুব কম ক্ষেত্রেই তা বর্তমান কে ছাপিয়ে ওঠে।
৩)
ভালোবাসাবাসির সম্পর্কের উণ্ণতির কিছু টিপস:
ভালোবাসা একটা চর্চার ব্যাপার, অভ্যাসের ব্যাপার। আপনার সঙ্গীকে জানান আপনি তাকে ভালোবাসেন, চিৎকার দিয়া আইলাভু বলার দরকার নাই প্রতিদিন (চাইলে বলতে পারেন;তবে বাঙালী আবার এইটা পারে না), আপনার আচরণে তারপ্রতি আগ্রহ,কেয়ারিংনেস,যত্ন প্রকাশ করুন, তার রুচির প্রতি সম্মান জানান এবং আপনার পছন্দ-অপছন্দ তাকে জানাতে দ্বিধা করবেন না। ঝগড়া-ঝাটির সময় অপ্রাসংগিকলি তার উইক পয়েন্ট নিয়ে খোচাদেবেন না, পুরাতন প্রেমিক-প্রেমিকার কথা তুলবেন না(তার বা আপনার নিজের), মনে রাখবেন একজনের কাঁধে মাথা রেখে আরেকজনের জন্য কান্না হিন্দি সিনেমার নায়ক/নায়িকা দের মন দ্রবীভূত করে বাস্তবে না;কাঁদতে হলে একা কাদুন অথবা বন্ধুর বুকে মাথা রেখে সঙ্গি / সঙ্গীনির না। বেশি বেশি চকলেট খান, চকলেট ভালোবাসার কোন একটা হরমোন যেন নিঃসৃত করে নাম ভুলেগেছি। (বেশি বশি সময় দেয়া, মাসে একবার বাইরে খাইতে যাওয়া, উপলক্ষ/অনুপলক্ষে ছোট-বড় গিফ্ট দেয়া আরো অনেক হাবিজাবি ছিল ভুলেগেছি)
(আমার নিজের ধারনা আমার সঙ্গী আমারে হাজার ভালোবাসলেও লাভ নাই যদি আমার মনে হয় সে আমারে ভালোবাসে না আর না বাসলেও ক্ষতিনাই যদি আমার মনেহয় সে আমারে অনেক ভালোবাসে, সো ভাবুন সে আপনাকে অনেক ভালোবাসে কারন তাহলে ইনরিটার্ন আপনারো অনেক ভালোবাসতে মন চাইবে)
৪)
ভালোবাসার স্বপ্নের মানুষের সাথে সংসার অনেক সময়ি সুখের হয় না কারন আমরা সবাই সমাজে চলাচল করার সময় আমাদের ভালোটাই প্রকাশ করি নেগেটিভ দিকগুলো সযত্নে এড়িয়ে যাই এটা আমরা সচেতন ভাবে না করলেও সবাই ই সামাজিক ভাবে এরকম ই কারন সমাজের রুলগুলো এভাবেই সেট করা, কিন্তু সারাক্ষণ তো মুখোশ পরে থাকা যায় না তাই ভালোবাসার মানুষের কাছে পরিবারের কাছেই খারাপ দিক গুলো বেশি প্রকাশিত হয়। তাই ১০০% পারফেক্ট সঙ্গী খুজলে সারাজীবনেও পাবেন না,মরার পর স্বর্গে গেলে পাইতে পারেন ঐখানে সব পাওয়া যায়।খুজুন আপনার জন্য মানানসই সঙ্গী আর প্রস্তুৎ থাকুন মানিয়ে নেবার জন্য।





হুমমমম........এতক্ষনে বুঝলাম, আমি তারে কেন ভুলি নাই, আর সে কেন আমারে ভুইল্লা গেছে.......
....আগে ভাবতাম সব ভগবানের লীলা, কপালের দুষ, এখন দেখতেছি রসায়নেরও ভূমিকা আছে, রসায়নে ফেল করতে করতে বাইচা গেছি কোনমতে, আইজো রসায়ন দেখতারি না
রসায়নে আমিও ফেল করতে করতে বাইচাগেছি আসেন একটা রসায়নরে ডড়াই গ্রুপ খুলি
রসায়নরে ডড়াই গুরুপে যোগ্দিলাম
আমিও দিলাম........
আমি রসায়ন পড়াই
" ধরেন আপনার দৈহিক গঠন ভালো কিন্তু মস্তিষ্কে গোবর আপনার পার্টনারো তাই তাহলে পোলাপানও তাই হবে বাট যদি পার্টনার এর চেহারা খারাপ কিন্তু বুদ্ধিমান/মতি হয় তাহলে অনেকগুলা অপশন চলে আসে তার মধ্য একটা আপনার সন্তান আপনার মতন সুন্দর এবং আপনার পার্টনারের মতন বুদ্ধিমত্ত্বার অধিকারী, প্রকৃতি সবসময় এই বেটার অপশনের চান্সটা নিতে চায় )।"
এই কেসটা আমার লগে মিল্লা গেছে... মানে....এ্যহেম.. আমার ধারণা আমার ঘিলু নাই। বিয়ার আগে মা'রে তাই ব্যাপারটা কাচুমাচু কইরা খুইলা কইছিলাম " দেখো মা, মেয়ে দেখার সময় মাইয়া যাতে মুটামুটি ভাল ছাত্রী হয় খিয়াল রাইখো, আমার যা ঘিলু তা উপর ভরসা করলে তো ভবিষ্যত প্রজন্মের ফুটুরি অন্ধকার। মা কইছিল হুম আমার মনে থাকব। আমার বউ মুখে হুনী সে একটা অখ্যাত স্কুলের সেকেন্ড গার্ল ছিল। আমি কই তোমারে বিয়া করনের সেইটাও একটা ক্ষুদ্র কারন ছিল। তারপর উপরের থিউরী তারে ভাইঙ্গা কওনের পর বউ কইলো "তা তো বুঝলাম, বাট কিন্তু আমার আর তোমার যা কিছু খারাপ তার কম্বিনেশন যদি হয়?!!! " আমি তাড়াতাড়ি বউয়ের মুখে হাত চাপা দিয়া কই "শুভ্ শুভ্ বোলো বহুউ, শুভ্ শুভ্ বোলো"।
খোদার ফজলে রিসেন্টলী মাইয়ার বাপ হইছি। আপনারা সবাই আমার মাইডার লাইগা দুয়া কইরেন।
খিক খিক
।
আমার ঐ সুন্দরী-বুদ্ধিমান এর গল্প ধার করা; বার্নাড-শ রে তারসময়ের এক জনপ্রিয় অভিনেত্রী আইসা বলছিল আসেন আমরা বিবাহ করি তাহলে আমাদের সন্তান আমার মত সুন্দর আর আপনার মত প্রতিভাবান হবে শুইনা শ বলছিলো খুব ভালো প্রস্তাব কিন্তু উল্টাটা হইলে কি হবে
এনি ওয়ে নিজেরে মাকাল ফল হিসেবে স্বীকার করার সৎসাহসের জন্য আপ্নারে সালাম
ঐ মহিলা ছিল ব্যালে ড্যান্সার, অভিনেত্রী না... নাম ইসাডোরা ডানকান... মহিলা আসলেই সুন্দরী ছিল.. চেহারায় কেমন একটা রোমান রোমান ভাব ;)
... দেখতে আমার অন্চলের মেয়েদের মত কি না তাই :) 
http://en.wikipedia.org/wiki/Isadora_Duncan
পোলা দেখি আসলেই পাকনা
; আমার ধারনাছিল এইটা লোকমুখে প্রচলিত রটনা; সত্যি ই এরকম হইতে পারে ভাবিনাই;
কাক্নাফা, আমি মাকাল ফল হইলে লুক কিন্তু সৎ।
মাকাল ফল রা বাই ডিফল্ট সৎ হয় ; এদের অসৎ হওয়ার কোন অপশন ই নাই; যুগ্পৎ সাহস ও সুযোগের অভাবে চরিত্রবান আর কি
আপনি জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষের লগে তর্ক করনডা বেয়াদপি।
আমি জ্ঞানি এইটা বুঝার মতন জ্ঞান যখন আপনার আছে তখন আপনিও কম জ্ঞানি না
১) এখন মনে পড়লো এই ডকু আমিও দেখছি। কিন্তু কাঁকনের সামারি পড়ার আগে মনেই হয়নাই এর কথা (অথচ ঢাকাই ছিনেমা সংক্রান্ত কোন কিছুই ভুলি না, কী আজিব
)
২) আদিখ্যেতা বিষয়ে আরেকটা সম্ভাব্য অনুমান হইতে পারে-- আগেরটা টিকে না থাকার জন্য নিজের কোন খামতি আবিষ্কারপূর্বক এইবারের জন্য লিভিং নো স্টোন আনটার্নড।
৩) কাক্নার মাষ্টারিতে মজা পাইলাম
৪) সেই বিটিশ আমলেই লেখিকা রাধারাণী দেবী (নবনীতা দেবসেনের মা) বলছিলেন, ভালোবাসা হলো বেনারসী শাড়ীর মতো দামী এবং ভারী। প্রতিদিনের আটপৌরে ব্যবহারের জন্য নয়।
নূশেরা আপার সাথে একটা ''আমার বিলাই আমার ছাও আামরে কয় ম্যাও'' এর চান্ষ মিস দিতাম চাইতাছিনা ... এই বয়াপারে মাহমুদুল হক (
)কয়েছেন '' ...(প্রেম)এর কোনো রয়ে সয়ে চলার ক্ষমতা নেই, এ শুধু আড়ম্বর চায়, লোক দেখানো বৈভব চায়''
@কাক্না- পোস্ট টা পইড়া একটা পোস্ট দেওনের শখ জাগছিল... কিন্তু টাইপাইতে হইবো ভাবতেই ঠান্ডা মাইরা গেলাম
...
কালো বরফের আবদুল খালেক না?
হ ...
... আপনের মেমোরী তো আমার থিকাও এক লাইন আগায়া ... এইরাম মাইনষের সাথে পাকনামি কইরাও আনন্দ ... অন্তত বুঝতে পারে যে নাহ পুলাটা পাকনা
... খেক খেক খেক
কোটেশান টা আপনার মারার কথা ছিল আমি মারলাম .. (তাও আবার আমোকা আর আপনের দুই দিন পর পর ব্লগে আইসা মাহমুদুল হক, মাহমুদুল হক চিতকার শুইনা) তাই বিলাই ম্যাও কইতাছিলাম
...
বাফড়ার ঢং রিসেন্টলি উদ্বেগজনকভাবে বাইড়া যাইতেছে,
নিজেরে কতো ফাউল প্রমাণ করা যায় সেই চেষ্টা বিনয়ের বেড়া পার হয়া ন্যাকামির ক্ষেতে ঢুকছে...
কে কেমন পড়াশুনা করে সবাই টের পায়
হ; পোলারে বিয়া দেয়া দরকার
বকলম ভাইরে দেইখা কিছু শিখ সে সব পোস্টে কত বিশাল বিশাল কমেন্ট লিখে দেখসো ভুলে ঐরকম সাইজের কমেন্ট কারো পোস্টে লিখলে সাথেসাথে আমি ঐ টা পোস্ট বানায় ফেলতাম;
লিখা ফেল জেডা দেখি বাফড়িয় রসায়ন টা কেমন, জৈব না অজৈব রসায়ন
ক্নাফা, পোষ্টের লোভ করিনা, করলে এতদিনে বহুত সেঞ্চুরী কইরা হালাইদিতাম। বোকা মানুষে'র কাছ থাইকা চালাকী না বরং বেকুবিই বাইডিফল্ট বাইর হইব এটাই কি স্বাভাবিক না!
একটা সিরিয়াস এন্সার দেই আপনার কমেন্ট আমার ভালো লাগে সেইজন্যই আপনার কথা বলা বাফড়ারে।
আর বড় কমেন্ট নিয়ে একটা কথা কই দুঃখের কথা কই সামুতে দেখা যাইট ভালো লাগলো ভালো থাকুন ছাড়া একটা কমেন্ট লিখতাম প্রকাশ করুন বাটনে প্রেস করার পর দেখাইত ইউ আর নট লগিন ;সেই থিকা চেষ্টা করতাম সব কমেন্ট ctrl+a ctrl+c করতে অভ্যাসটা রইয়া গেসে এবিতে ডিজেবল রিচ টেক্সট না কইরাই ctrl+a ctrl+c কইরা ফালাই আর সব চইলা যায়
বকলমভাইর সাথে সামুতে আমার পরিচয় হয় ওনার এই পোস্টাধিক কমেন্টের সূত্রে... ওনার নাম দেয়া দরকার "মন্তব্য-মাস্তান"
হ' সংক্ষেপে মমা
১)ঢাকাই সিনেমার ভালোবাসার রসায়ন নিয়া একটা পোস্ট দিব নাকি আপু
২)জ্বী আপু এই ব্যাপারটা অনেক কমপ্লেক্স ছেলে মেয়ে দুজনের জন্য; ধরেন পার্টনার আপনারে ডাম্প করসে তাহলেও নতুন রিলেশন নিয়া আপনি আদিখ্যেতা করবেন যেন সে আপনার কথা শুনলে ভাবে তার সিদ্ধন্ত ভুলছিলো আবার আপনি ডাম্প করলেও আদিখ্যেতা করবেন আপনার সিদ্ধান্ত সঠিক প্রমানের জন্য।
৩)বিগ মিস্টেক আমি মাস্টারি করিনাই মাস্টারদের কথা যতটুকু মনেছিল রিপীট করছি। (অবশ্য ব্র্যাকেটের টুকু আমার সুচিন্তিত
মতামত)
৪) ......................
ভুইলা গিয়াও যা লিখছেন তাতে উৎসুক লোকজনের ভালই কাজে লাগবে মনে হচ্ছে

৪নং প্যারার সাথে সম্পুর্ন সহমত...
হ ... ৪ নং প্যারার জন্য প্রিয়তে নিলাম
থ্যাংকু আপা
নরাধম আর আপনার পোস্ট দুইটাই পড়লাম। নরাধমের পোস্টের কিছু যুক্তি খুব দারুণ। গুহামানবের কিছু জীন আমরা নিয়া আসছি।
গুহামানবেরা মোটামুটি পশুর লেভেলে ছিল। সেক্সের জন্যই শুধু তারা পার্টনার খুঁজে নিতো, এখনো পশুরা এই কাজ করে। সেই গুহামানব থেকে এই আমরা এসেছি, নিজেদের যারা সভ্য বলি...আমরা শুধু সেক্সের জন্য পার্টনার খুঁজি না কিন্তু। সাথে সাথে অনেক মানবীয় গুণাবলিও দেখি। অকারণেই কারো কারো জন্য মন পোড়ে, যদিও সবকিছুর শেষে সেক্স একটা বড় কারণ। তারপরেও যে ক্ষুদ্র মানবীয় গুণ-অনুভূতি আমরা ধারণ করি, তা কিছুটা হলেও আমাদের সভ্য প্রমাণ করে। এভাবে যদি বিবর্তন চলে, সুদূর ভবিষ্যতে একসময় একটা জেনারেশন আসবে, যারা সেক্সকে জন্তুর ব্যবহার হিসেবে চিহ্নিত করে নিজেদেরকে শুধুমাত্র হৃদয়-মনন সম্পর্কিত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রাখবে। সত্যিই যদি সেই প্রজন্ম আসে, সেই প্রজন্মই নিশ্চিত ভাবে মানুষের শেষ প্রজন্ম হবে।
পুরোটাই অবশ্য একটা হাইপোথিসিস!
আমিও একমত --
ছেলেদের দৃষ্টিকোণ দিয়ে দেখ্া বলেই কিনা জানি না
নরাধমের পোষ্টটাই ভালো লেগেছিলো বেশী ।
ওনার পোস্ট টা অনেক বেশি গোছানো, তথ্যবহুল এবং উদাহরন সম্বলিত সো বেশি ভালোলাগাটাই স্বাভাবিক এখানে পুরুষতান্ত্রিকতার সেরকম বড় এফেক্ট বোধয় নাই
হ মানব প্রজাতি টিকে থাকুক তার জন্য ভালোবাসায় কিছুটা শরীর মিশে থাকুক:
"এভাবে যদি বিবর্তন চলে, সুদূর ভবিষ্যতে একসময় একটা জেনারেশন আসবে, যারা
সেক্সকে জন্তুর ব্যবহার হিসেবে চিহ্নিত করে নিজেদেরকে শুধুমাত্র হৃদয়-মনন
সম্পর্কিত অনুভূতির মধ্যে সীমাবদ্ধ রাখবে।" -- শুধু হৃদয়-মননের সম্পর্ক কোন হিসেবেই ভালোবাসা হয় না হয় বন্ধুত্ব, শুধু ছেলে ছেলে বা মেয়ে-মেয়ের সম্পর্কের কথাই ভাবুন ,্যতক্ষন তা মন-মননের থাকে সেটা বন্ধুত্ব এর বেশি হলেই গে-লেসবিয়ান।
হুমম জেনেটিক কথাবার্তা ঐ ডকুমেন্ট্রিতে ছিল নরাধমের পোস্টে আছে তাই আর রিপিটেশনেযাইনাই আর আমার ভালোমতন মনেও নাই
বুঝাইতে পারি নাই
বাদ্দেন। আমি বিবর্তনবাদ নিয়া চিন্তা করতাছিলাম। পোস্টের টপিকের সাথে পুরাপুরি যায় না।
হ বাদ; বাদ দেয়ার কথায় মনে পড়লো পরীক্ষার আগে যে জিনিষটা বাদ দিতাম ঐটাই পরীক্ষায় আসতো
...আহা, এই জীবনে ভালোবাসার মানুষের জন্য বুবকে মিনিমাম চিনচিনে ব্যাথা হবার সুযোগ সত্যিকারেই থাকলে, এই বুক ছাকনির মত হৈয়া যাইতো...
ভালোবাসার ব্যাপারে নিজে এতই জানি যে, তোমাদের মত স্মল শট দের কথা বার্তা সুনলেই মনে হয়, এডি তো সবই জানি, গোনায় ধরিনা...।

হায়
শুধু একা একা জানলে হবে জনতারে জানাও ;আমরা স্মল শট রা তোমার থিকা কিছু শুনি
ভালোবাসা শুধুই ক্লিশে হয়ে যায় !
ভালোবাসা নিয়ে পোষ্ট গুলোও মনে হয় ।
আমি ২১-২২ বয়েসীদের জন্য পোষ্টটা নিশ্চয় অনেক কাজের ।
আমার কাছে কেন জানি -- "সহজে সাজুন বেসনের সাহায্যে" টাইপের মনে হলো কয়েকটা কথা !!
;)
মানুষকে ভুল করতে দিন -- ঝামেলা বাড়াতে দিন -- না হলে দুনিয়ার তাবৎ কবি -সাহিত্যিক তো প্লটের অভাবে -- জমির প্লট কিনে ফেলবে
আপনার কি মনেহয় এই পোস্ট পইড়া বা ঐ ডকুমেন্ট্রি দেইখা এসব মনেরাইখা পোলাপান প্রেপে পরবে
এই প্রেমে পরা সবদেশেই পরা ফল ইন লাভ, সো পোলাপান হিসাব-নিকাশ ছাড়াই আৎকা আছাড় খাবে আছাড় খাইয়া খাইয়াই শিখবে আর সাহিত্যিকদেরতো সেই কবে থিকাই প্লটের অভাব ম্যাক্সিমাম ই তো চর্বিত চর্বন প্রকাশের বৈচিত্র্যআছে কাহিনীতে কম ই
১। আমিও দেখছি এইটা। শুধু দেখি নাই, এইটা নিয়া কোন একটা ম্যাগাজিনে একটা ফিচারও পড়ছিলাম। আপনে রসায়নের কথা কইতে ছিলেন তখন মনে পড়ছিল এইটার কথা। তয় ভাবি নাই আপনে এইটা নিয়াই লেখবেন।
২। গুহামানবীর নিষ্ঠুরতার কথাডা পছন্দ হইছে। আর এইডা ঠিক, চাইলেই ভোলা যায় না, তারপরেও ওয়ান ম্যান/ওম্যান এট আ টাইম থিওরীটাই মনে হয় ভালো। দ্বৈত সত্ত্বা বহুত গ্যাঞ্জামের। আদিখ্যেতার কথা কইলে কইতে হয়,.....ভুলেগেছি প্রমান করার জন্যই হয়তো এমন হাস্যকর আচরন.........এইটা যেমন ঠিক তেমনি, দেখনো ব্যাপার সেপার আসলে আজকালকার টাইমে অনেক বেশি হইয়া গেছে।
৩। আপনার সঙ্গীকে জানান আপনি তাকে ভালোবাসেন, খুব জরুরী টিপস। জ্ঞানী কথা ভালো লাগছে।
৪। দারুন ভাবে সহমত প্রকাশ করলাম।
১)গুড তাহলে আপনি আমি যেসব ভুলেযাওয়ার কারনে লিখতে পারিনাই সেগুলা যোগ করে দেন।
২)সবি সময়ের দাবী
৩) মনে রাইখেন বিয়ার পর আবার ভাইবেন না বৌতো জানেই ভালোবাসি জানানোর কি আছে
৪)ধন্যবাদ
১। ঐ সব যদি ঠিক ঠাক মতন মনে রাখতে পারতাম তাইলেতো আর আইজকা একলা থাকা লাগতো না।
খিক খিক খিক
ভালোবাসা বিষয়ে এইরম জ্ঞানী লেখা পড়ার সৌভাগ্য আমার আগে কখনো হয় নাই। তবে এই লেখাতেও আমার নিজের কিছু অবজার্ভেশনের বৈপরীত্য পাইলাম...আমার বহুদিনের একটা প্রশ্ন ছিলো দুইজন মানুষরে ভালোবাসতে বাঁধা কোথায়!? এইখানে খুব সোজাসাপ্টা মনোগ্যামাস চরিত্ররেই প্রধান কইরা বলা হইলো...কিন্তু মানুষ কি চরিত্রগত ভাবে মনোগ্যামি, নাকি সমাজের বিধিনিষেধের লেইগা সে মনোগ্যামাস রাস্তায় ভাবে?
আমি আসলে এই ডকুমেন্ট্রি টা অনেক আগে দেখছিলাম যখন দেখসি তখনো পুরোটা বুঝিনাই আর এখন যা দেখছিলাম পুরোটা মনে নাই।অনেকেই মনে করেন পুরুষ প্রকৃতিগত ভাবে পলিগামি নারী না, আমি ঠিক জানি না তবে নারী নাকি স্বভাবতই সক্ষম পুরুষ পছন্দ করে রাণী মৌমাছি উড়তে উড়তে অনেক উঁচুতে ওঠে সব পুরুষ মৌমাছি তার পিছু নেয় যে আগে পৌছুতে পারে রাণী তাকেই গ্রহণ করে কারন সেই সর্বোত্তম আর এখানেও থাকে বংশধরের চিন্তা,
;
এই ডকুটা ভ্যালেনটাইনস দে উপলক্ষে দেখাইছিল, এমনেই সমাজে কত সমস্যা তাই মনে হয় মনোগ্যামাস চরিত্ররে ফোকাস করতে চাইছে, হাজার হইলেও মিডিয়ার কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে মনে হয়
দুইজন মানুষরে মনে মনে ভালোবাসতে পারেন গোপনে কিন্তু প্রকাশ পাইলে দুইজন ই আপনারে সাইজ করার তালে থাকবে
notun premik k nie mweyeder adikkheta bisoye ekmot na!! amar mone hoi tader ei feelings genuine, observation tai bole!! tobe karu karu khetre "oti bhokti chorer lokkhon" o hote pare....jodio in general mone hoi gene er jonnoi erokom hoi....
shesher para-r sate khubi ekmot...
যে কোন মেয়েকে অবসার্ভ করার সময় মনে রাখবেন হুমায়ূন আহমেদের অমর বাণী "যে কোন মেয়ে জন্মসূত্রে অড্রে হেপবার্ন এর চেয়ে বড় অভিনেত্রী" (এটা অবশ্য হু আএর সরাসরি বাণী না ওনার কোন এক উপন্যাসের কোন এক চরিত্রের বাণী)
বাপরে ভালুবাসা নিয়া লুকজনে এইরাম গোবেষনা কইরা বেড়ায় নাকি
আমার তো এম্নি এম্নি ভালুবাসা হয়া গেছিলো... আহহারে..
লোকজন সবকিছু নিয়াই গবেষনা করে; যারা গবেষনা করে তারা গবেষনা করেই মরে তাদের ভালোবাসা হয় না মনে হয়
একনাম্বার ঘটুনা হাচা হইতারে। আমার শ্বশুরে মুটা আছিলো আমিও মুটা। যদিও হেয় কি পারফিউম ইউজাইতো জিগাইতে পারি নাই তয় হের লগে মিল আছে এডি অনেক হুনছি... আর বেরেইনের কথা কইলে আমি ম্যাথ আর কেমিষ্ট্রিতে ফেল্টুস বউ ৯৯ - ১০০ পাওয়াটুস। কালারে আইলে কালা ধলা ম্যাচিং। আরে বাহ ভালুবাসা দেহি পুরাই থিওরী মিলায়া হইছিলো
তয় লাম্বা মাইয়ারা লাম্বাগো দিকে ঝুঁকে এডি ঠিক না। আমার এক কাজিন আছে পাঁচ নয়। হের জামাইয়ে হইলো পাঁচ সাত। বিয়ার দিন হিল পইরা কাজিনে হইছে পাঁচ এগারো আর জামাই বেচারা কি মনে কইরা নাগরা জুতা পইরা ব্যাটারী সাইজেই আছে। আহহারে সে কি দৃশ্য ভাইবা অহনও হাসি আইতাছে
দুই নাম্বারে গুহামানবীর জীন পরী এক্সাম্পলের বড় আপার লগে আমারও এক বড় আপার মিল্লা গেছে। আহারে যেই ভাইয়ার লিগা ব্যাগ ট্যাগ গুছাইলো ভাইগা যাইবে বইলা, হেরে পরে আকিজ বিড়ির ছ্যাক্কা দিয়া অহন খোমা বইতে হাবির (এইডা আদরের ডাক) ফটুক যা দেয় মাশাল্লাহ। আর হেই আগের ভাইডিরে কদিন আগে দেখছিলাম রাস্তা দিয়া হাঁইটা যাইতে আহহারে বেচারা এইসব জীন পরীর থিওরীর জ্বালায় অহনও আসমানের দিকে চাইয়া হাটে
তিন আর চাইর নাম্বারে কি আর কমু
যাক একটা নমুনা পাওয়া গেল।
আপনার কাজিন এক্সেপশন আর এক্সাম্পল হিসেবে কাউন্টেবল না
এইখানে আমার একটা অবজেকশন আছে যদি এই সূত্র ঠিক-ঠাকমতন কাজ করে তাহলে লম্বা মেয়েদের খাটো ছেলে, বোকা দের বুদ্ধিমান,কালোদের ফর্সা, ধনীদের গরীব এইরকম বিয়ে করে পৃথিবীতে একটা সাম্য অবস্থা বিরাজ করার কথা কিন্তু লম্বা মেয়েরা দেখি আরো লম্বা ছেলেদের দিকে ঝুকে থাকে।
আলগীরকে একবার কোন এক টিভি প্রোগ্রামে প্রশ্ন করা হয়েছিল শাবানার সাথে অভিনয় করতে করতে কি আপনি কুজো হয়ে গেছেন? লম্বা মেয়ে তার চেয়ে ছোট কাউরে বিয়ে করলে গোল হয়ে যেতে পারে (সম্ভাবনা) - প্যারা শেষ
তবে নিমকহারাম ছেলেরা প্রেমিকার মধ্যে মায়ের বৈশিষ্ট্য খোজে না।
২)
এর জন্যই আগের দিনের মেয়েরা সূচী কর্মে লিখে রাখতো "ভুলনা আমায়" কিন্তু কখনো "ভুলবোনা তোমায়" লিখতে দেখি নাই
৩)
ভালোবাসা একটা চর্চার ব্যাপার
৪)
তাই ১০০% পারফেক্ট সঙ্গী খুজলে সারাজীবনেও পাবেন না। খুজুন আপনার জন্য মানানসই সঙ্গী আর প্রস্তুৎ থাকুন মানিয়ে নেবার জন্য।
এটাই শেষ কথা ... - কমেন্টস এবং প্যারা দুটোই শেষ
"তাই ১০০% পারফেক্ট সঙ্গী খুজলে সারাজীবনেও পাবেন না। খুজুন আপনার জন্য মানানসই সঙ্গী আর প্রস্তুৎ থাকুন মানিয়ে নেবার জন্য।"
এই উপদেশ আবিয়াইত্যাদের জন্য বাধাই করে রাখা দরকার।
খালি আবিয়াইত্যা গো না বিয়াইত্যাগো জন্যও; নাইলে তো বিয়ার দুইদিন পর কান্দাকাটি করবো তুমি আর নেই সে তুমি
১)
২)হ খালি ভুলনা আমায় নাকি আরো কত কি, সংসার সুখের হয় রমণীর গুণে/ সাবানা আলমগীর অপূর্ব জুটি, এসো আম্রা দুজনে ফুল হয়ে ফুটি/ তুমি ফুল আমি পাখি, তুমি সখা আমি সখি
৩)দেখি কেমন চর্চা করছেন; কনতো দেখি ভাবীর প্রিয় রং কি?
৪)হ
কি হইতাছে এইখানে !
দেখো কিছু শিক্তে পারো কিনা
আপ্নেরো শিখার আছে; বিবাহ করলেই প্রেমিক হওয়াযায় না (বিয়া কইরাই স্বামি তবে অনেক চেষ্টায় প্রেমিক)
লীনার বিয়ার কাহিনী তো আর শেষ হইলো না; তাই আপনারে একটু থিওরিটিক্যাল নলেজ দিতাসি নিজের বিয়া বাস্তবায়নের জন্য
আমি জীবনেও রসায়ন পড়া নাই। তাই ভালবাসার রসায়নটা এখনো বুঝতে শিখি নাই। আফসুস।
তাইলে ভালোবাসার অর্থনীতি টাএক্টু ব্যাখ্যা করেন
সবাই সবকিছু কইয়া দিছে আমি আর কি কমু !!! ।
রসায়নে কাঁচা ছিলাম বলে মনে হয় ভালোবাসার রসায়নেও ভালো হইতে পারিনাই ।
ছেলেদের আর মেয়েদের ভালোবাসার দৃষ্টিভঙ্গি এক না। ছেলেদের ভালোবাসার বিশাল অংশ জুড়েই শরীর থাকে বলে আমার ধারনা। আর মেয়েদের শরীর থেকে মন দেয়া-নেয়া টাই মুখ্য।
"ছেলেদের আর মেয়েদের ভালোবাসার দৃষ্টিভঙ্গি এক না। ছেলেদের ভালোবাসার বিশাল
অংশ জুড়েই শরীর থাকে বলে আমার ধারনা। আর মেয়েদের শরীর থেকে মন দেয়া-নেয়া
টাই মুখ্য।" / "পুরুষ প্রাকৃতিক ভাবে পলিগামী"/ ............ এইগুলা আসলে পুরুষতন্ত্রিক ভাওতাবাজি মনে হয় আমার কাছে, অনেকটা লাউ দিয়া ভাউ দেয়ার মতন
খিক খিক
হাসো কেন?
আপ্নার কি লাভ ম্যারেজ দিদি ?
না
বুজছি, আমার মতোই লোকসান ম্যারেজ
খিক খিক আপু লাভ ম্যারেজের উল্টা যদি লোকসান ম্যারেন্জ হয় তাইলে এরেন্জ ম্যারেজ এর উল্টা কি বিশৃঙ্খল ম্যারেজ
অ্যারেন্জ এর উল্টা হইবো স্টেরেন্জ
পোস্ট পড়ি নাই।
পোস্ট মাইনষে পড়ে
আমি আছি, জানান দিয়ে গেলাম। (প্লাসিত)
স্বাগতম স্বাগতম; পোস্ট দেন
স্বাগতম আখসানুল। আমি টুটুলদাকে "এরা আসে নাই?" বলে নিয়মিত বিরক্ত করছি, তাদের অনেককে একে একে দেখতে পেয়ে খুব ভালো লাগছে
হ; দূরন্ত নামে একজন ছিল তারে অবশ্য এখন সামুতেও দেখি না;
ami comment korte gele kono keyboad option ta ashtesena ...buztesina ki somossha.
"তবে নিমকহারাম ছেলেরা প্রেমিকার মধ্যে মায়ের বৈশিষ্ট্য খোজে না।"
eta ashole shotti na.....amader odike jekhane ma sadharonoto housewife thake sekhane chelera chai mayer motoi tar partner hok....ontoto mayer kichu characteristics thakuk seta chai...karon cheleder kase ma-i hocche womanhood er standard, mayer kache i se chotokal theke tar sobcheye sera asroi peyeche....ek orthe chelera chai tar partner er doito sotta thakuk, at the same time se tar partner er moddhe motherly/sisterly feelings o chai abar tar jaya-r moto hok setai chai, motherly feelings ta se chai evabe je tar partner tar proti khubi caring hok, soft and komonio hok....apni je kono bangladeshi k tar ma somporke jiggesh korun dekhben tar chok apna apni adro hoye gese, tar golar tone poriborton hoyese and tar premika kirokom howa uchit jiggesh korle se ashole subconscious mind thekei ma-r moddhe jesob gunaboli dekhese segului bolbe...eta ami onekbar porikkha koresi...amar ek cousin er ma khubi jhograte r hitler type, cousin k jokhon jiggesh korechi se kirokom partner chai se bolese putuputu chich kandune na, strong meye chai se...abar jesob cheler ma norom sovaber tader k jiggesh korle bolbe se soft nature er meye chai..... tobe ekhane west e seta different mone hoyecehe amar kase, ekhane tara ma-k somman kore tobe ma-k womanhood er standard dhorena thik...eijonnoi mone hoi gobeshonata tate erokom result eshese sampling bias er jonno.....amar mone hoi ekhane jehetu chelera chotokal theke sevabe ma-k kache paina, tara amader odiker moto ma-k hoito oto beshi nirapod asroi mone korte trained hoina....
tobe exception to asei....
আমি তাইলে স্বর্গেই যাই .।
কি কয়
একটা আডডা পোস্ট হইলে জটিল হইত
আড্ডা দিব কে; ব্লগ তো ঝিমানিতে শামুকরে ফেল ফালায় দেয় ; এনিওয়ে তুমি না আব্জাব পোস্ট লিখবা আড্ডা পোস্ট না হয় তুমি ই দাও
আমি দিলে ফ্লপ হইবে । আমার জোক পোস্ট ই ফ্লপ খায়
জোক পোস্ট ফ্লপ খাইলে কেচো পোস্ট দাও:
যাই হোক জোকের কথায় দুইকটা ডাইনোসর আমলের জোকস মনে পড়লো:
কোন এক যায়গায় গণিতবিদ গো সেমিনার হইতেসে, গণিতবিদ হইলেও তাদের রসবোধ আছে, অবসরে তারা আড্ডাদেয়, সুখ দুঃখের গপ কয়,তয় জোকস কয় সংকেতিক ভাষায়, সব জোকসে ই নম্বর আছে তো সবাই জোকস কইতেসে ৫৭৭, ৬০৬,৮৮...... শুইনা সবে হাসতেসে, নতুন একজন আসছে সে জোকসের কোড জানেনা কিন্তু কিছু না কইলে কেমনে হয় সে কইলো ১০০০৯ , সবাইতো হাইসা গড়াগড়ি ; কারন এই জোকস আগে কেউ শুনে নাই, তারে দেইখা উৎসাহিত হইয়া আরেকজন নাদান কইলো ৯৯, এইটা শুইনা সবে থ , পরে একজন কইলো মহিলাদের উপস্হিতিতে তারা অশ্লীল জোকস বলে না।
আরেক্টা নিজের জীবনের ঘটনা কই; আমি আমার এক বান্ধবীরে আলপিন এ পড়া জোকসগুলা কইতাম সে শুইনা হাসতো কইতো খুব মজার, উৎসাহিত হইয়া আমি আরো অনেকরে কওয়া আরম্ভ করলাম কেউ তো হাসেইনা কেউ কেউ কয় জোকস শুইনা কান্দন আইতাসে; একদিন তারে বল্লাম তোমার রসবোধ ভালো শুধু তুমিই হাসো আর কেউ হাসে না; সে কিছুক্ষন চুপ থাইকা কইলো তুমি এট আগ্রহ নিয়া বল তাই ......
টু বি ট্রু আমি পয়লা টার মানে বুঝি নাই
ইহার মিনিং কি ??
জোকসের মিনিং কি সেইটা তত ইম্পর্ট্যন্ট না যত ইম্পর্ট্যান্ট এইটা জানা যে এই জোকসের মানে না মোঝার মানে ভবিষ্যতে তোমার বড়সর আঁতেল হওয়ার সম্ভাবনা আছে
গালি দিলা দিদি
৯৯ এর সাথে কি অশ্লীলতা আল্লা মালুম
ধুর;
কৌতুক:১
ইভ: ঈশ্বর তুমি আমার আগে এডাম কে তৈরী করলে কেন?
ঈশ্বর: কারন প্রত্যেক মাস্টার পিস এর আগে একটা খসরা তৈরী হয়
কৌতুক২:
হাতি আর পিঁপরা রাস্তা দিয়ে হাট তেসে রাস্টার পাশে এক জায়গায় বৃষ্টির পানি জমসে সেটার পাশ দিয়ে হাটার সময় পিঁপড়া দিল হাতিরে লাত্থি বেয়াদ্দপআমার বৌ স্নান করে তুই আড়চোখে দেখস কেন
৩........
৪...........
...............
...............
এইরকম মনে কর গণিতবিদগো কৌতুকের বিশাল লিস্ট আছে, সময় বাচানোর জন্য এরা কেউ কঔতুক না কইয়া নম্বর কয় তখন অন্যেরা ঐ নম্বরের করেসপন্ডিং কৌতুক মনে কইরা হাসে ; এখন যেটা লিস্টে নাই সেইটা মনে কইরা হাসে কেমনে এইটা হইলো এই কৌতুকের হাসির বিষয়।
আর ৯৯ এর সাথে অশ্লীলতার সম্পর্ক হইলো ৯৯ নম্বরের করেসপন্ডে যে কৌতুক আছে সেইটা অশ্লীল।
কৌতুক ব্যখ্যা কইরা আমার নিজেরে সেমি আতেল মনে হইতেসে
ওহ ! আচ্ছা বুঝলাম , এজিনিস মাথায় ও আসে নাই
বাট এখনও আমার হাসি আসতেছে না
এই জিনিষ যদি নিজে নিজে বুঝতা হাসি আসার একটা ক্ষুদ্র সম্ভাবনা ছিল; জোকস এর ব্যাখ্যা পইড়া কেউ হাসব এইটা চিন্তা কইরা আমার হাসি আসতেছে;
কৌতুকের ব্যাখ্যা দিয়া দিলে কমেডি ট্র্যাজেডি হয়া যায়
আদমইভের কৌতুকটা চরম। থ্যাংকু কাক্না।
আমি কয়েকটা খাইষ্টা জোকস জানি, সবার সামনে বলার মতো না। তার উপর আমার পরিবারের সুবিখ্যাত জোকারদের কাহিনী তো আছেই। এখানে মেয়েদের জমায়েতে যখন অপরিচয়ের বেড়া পার হয়ে কেউ এগোতে পারে না তখন মুড থাকলে এইসব কিছু ছাড়ি, সবাই সহজ হয়ে যায়। একদিন এক বাসায় ঈদের পার্টিতে এমন কিছু বলছি, এক আপা হাসতে হাসতে কাহিল। এমনকি খেতে বসেও ঐসব মনে করে উনি বিষম খাচ্ছেন। মনে হয় কতোযুগ পর উনি হাসির উপলক্ষ পেলেন। যাবার সময় আমার ফোন নাম্বার নিয়ে গেলেন, উনার মন খারাপ হলে ফোন করবেন, আমি যেন একটু হাসাই। কিছুদিন আগে একজনকে সেই কৌতুক বলতে গিয়ে মনে পড়লো ওই আপা আর ফোন করেন নাই। এটাসেটা মিলিয়ে বুঝতে পারলাম আপা আসলে আর কেউ না, মেহবুবার ছোটবোন http://www.somewhereinblog.net/blog/MAHBOOBA01/29008301
আমি আগে বুঝতে পারিনি
মন টা খারাপ হয়ে গেল; চলে যাওয়াটাই কষ্টের তবেঅসময়ে চলে যাওয়াটা পরিবারের ওপর বোঝা হয়ে থাকে
আমি ঊপ্রে একটা প্রশ্ন করছিলাম
জবাব দিলো না ক্যান ?
কোন কোশ্চেন? জোক তো ব্যখ্যা কইরা কেচো বানায় দিলাম
আরও উপ্রে
দিলাম উপ্রে; উন্নয়নকর্মী দের কমেন্টে নাম্বারিং করা উচিৎ; চিন্তা কর আশরাফের এলাম পোস্টে কইলা আরো উপরে তাইলে কি হবে
হুমম
বাট প্রথমে নীতিমালাটা শুধরান দরকার , খুবি বাজে লাগে দেখলে মনে হয় ডাটে বাচতেছে না এরা
হুমম উন্নয়নকর্মীর পোস্টে তোমার সাথে একাত্মতা ঘোষণা করে আসছি
কংগ্রাটস দিদি আমরা গ্যাজাইয়া এই পোস্টরে এক নাম্বারে নিতে সমর্থ হইছি
বহুত আগেই কইছি ঐটার নাম জনপ্রিয়তার শীর্ষে না রাইখা আজাইরার শীর্ষে রাখা দরকার
ঐটা রাখা হইছে আমাগো উৎসাহিত করনের লাইগা
করতৃপক্ষের দৃষ্টিতে - জনপ্রিয়তা একটি আজাইরা ধারনা তাই ওটার নাম জনপ্রিয় পোস্ট; সেই হিসেবে সচলদের নামটা জুৎসই গুতোগুতির শীর্ষে;
টুটুল দা বলছিলো এই ফিচারটা সাময়িক ; সরায় ফেলবে
দিদি ফনেটিক এ রেফ কেমনে দেয় ? আমিও পারি না
বর্ষা লিখবা ব>>র>>শিফট সহযোগে + >>ষ>>া
মাঝখানের >> এগুলা চাইপোনা
আমি সত্যই চা পান করতেসি
আমিও তাইলে পানি বসাই। ঘরে বিস্কুট বানাইছি ম্রাত্মক টেস হইছে সেইটারও গতি হইলো
বসান; বিস্কুট টেস এর কথা আমারে আফসোসিত করতে পারবেন না টোস্ট বিস্কুট ছাড়া আর কোন বিস্কুট ই শখ কইরা খাই না
খুবই জ্ঞানের পোষ্ট। আরো আগে পড়লে কাম হইতো, পথে হলো দেরী আমার
মন্তব্য করুন