এক নবজাতকের জন্য নাম আবশ্যক
ছোটবেলায় বাবার কাছে অনেক গল্প শুনেছি। অনেক গল্পের মধ্যে সবচেয়ে বেশী শুনেছি টোনাটুনির গল্প। এক দেশে ছিলো এক টোনা, আর এক টুনি। টোনা বললো "টুনি পিঠা খাব.............."।
ব্লগজীবনেও সুন্দর, মনে রাখার মতো অ-নে-ক গল্প পড়েছি। কিছুদিন আগে আমরা বন্ধু'তে এক মিষ্টি মেয়ে এক বুড়া লোক এবং তার জ্যাকেট নিয়ে যে গল্প লিখেছে সেই গল্পটা আমার ধারণা সবার মনে থাকবে, মনে আছে। নাজ নামের মিষ্টি মেয়েটা এখন অপেক্ষায় আছে একটা সুন্দর, তুলতুলে, সুস্থ দেবশিশু তার কোলে আসবে পৃথিবীর সমস্ত সুখ আর আনন্দ নিয়ে। মেয়েটার সারাটা সময় কাটে তার বাবুটার কথা ভেবে। বাবুটাকে নিয়ে ভাবার সময়, বাবুটার সাথে টুকটুক গল্প বলার সময়ে সে বাবুটাকে কি নামে ডাকবে খুঁজে পায় না। সে তার বুড়া লোকটাকে নাম খুঁজে দেয়ার জন্য ৫ দিন সময় বেঁধে মিয়েছে, তার মধ্যে ২ দিন সময় চলেগেছে। বুড়া ছেলেটা নিজের টুটুল নামের সাথে মিলিয়ে টাউট, টোকাই, টানাটানি নাম খুঁজে পেয়েছে। কোন সুন্দর নাম খুঁজে না পেয়ে ছেলেটা মনের কষ্টে দিন কাটাচ্ছে আর নাম খুঁজে বেড়াচ্ছে। আর মাত্র ৩ দিনের মধ্যে তাকে একটা সুন্দর, অর্থপূর্ণ ছেলে বাবুর নাম খুঁজে বের করতে হবে। নাইলে কপালে দূর্গতি আছে
আমাদের খুব প্রিয় বন্ধু টুটুলের ছেলের জন্য আমরা বন্ধু'র সব বন্ধুদেরকে সুন্দর অর্থপূর্ণ (বাংলা নাম হলেই বেশী ভালো) নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করছি।





নাম তো শুরুতেই দিয়া দিলা। ছেলের নাম টোনা। আর পরেরটা মেয়ে, নাম হবে টুনি।
টুটুলের ট আছে, নাজের ন ও আছে।
মাসুম ভাই, টুটলকে এটা আমি প্রথমেই বলেছিলাম। ও তো রাজী হইলো না।
আমার নিকটা রাইখা দ্যান
টুটুল আমারে কইলো ট আর ন এই দুই বর্ণ দিয়া নাম ঠিক করতে...আমার মাথায় টোনা আর টুনি ছাড়া আর কোন নাম আসেনা।
নামের ক্ষেত্রে বাংলা নাম আমরা অনেকেই পছন্দ করি। কিন্তু নাম বাছাই করতে গেলে সংস্কৃত নাম রাখনের পাল্লা লাগাই। আমার তো ফেলুদা শুনলেই একজন গোয়েন্দার কথা মনে হয়। কিন্তু ফেলু ছিলো প্রদোষ চন্দ মিত্তিরের ডাক নাম। তোপশে ছিলো তার এ্যাসিসট্যান্ট কাম লেখকের নাম। কিন্তু এই নাম তো মহা স্মার্ট!
আমার পছন্দ সন্তু নামটা। শুনলেই মনে হয় সাধু সাধু। আমি জানি সন্ত রাখতে রাজী হইবো না কেউ। সাধু'ও না। দুইটাই হয়তো আপনেগো কাছে ক্ষ্যাতের মাল মনে হইবো। এর লেইগা আজকাল নাম দেওনের চেষ্টা করতে পারে না। টেইস্টের পার্থক্য...
নদী নাম হইলে আমরা খুব কাব্যিক ভাবি যদিও পুংলিঙ্গে নদ কারো নাম হইবো এইটা ভাবতেও পারি না। টুটুলের পদবীর লগে মিলাইয়া একটা নাম মাথায় ঘুরতেছে সকাল থেইকা সেইটা কই ময়ূখ চৌধুরী...জানি এইটাও ভালো লাগবো না কারো তা'ও...
ট দিয়া শুরু হৈতে হবেম ন থাকতে হবে, টোনা হৈতে পারবেনা---
এরম জটিল কুইজ আমি অজ্ঞ্যান মেলায়ও পাইনাই---
কথা হৈলো, ভাবীসাব পুরাই সুস্থ আছেতো?
হ্যাঁ ভাইয়া, আপনাদের দোয়ায় সুস্থ আছি। তবে পুরা সুস্থ নাই আর কি
দোয়া করবেন সবসময়....
টারজান
হা হা হা

আপনে বিজয়ী প্রতিদন্ধী---
হা হা হা
টারজান....আ আ.....আ আ আ আ আ আ আ আ আ....
টনটন নামটার মধ্যে একটা সুর আছে কিংবা কার্টুনের টিনটিন। মেয়ে হলে অবশ্য টিনা টার্নার বলতে পারতাম।
অরিত্র / অর্ঘ্য / মানস / নির্জন / শঙ্খ
অরিত্র মানে কি?
আমি জানি টুটুল বলবে, এইটা অনেক কঠিন নাম
টুটুল আর নাজের আদ্যক্ষর নিয়া টুনা রাখা যায়
শুধু ট দিয়ে টুপটাপ, টুংটাং হয়; আজকাল অনুকার/ধনাত্মক অব্যয় নাম হিসেবে চালু।
=============================
ব্লগে মাইনসে পুস্ট দেয় কী পড়ছি কী দেখছি...। কতো নামীদামী বই পইড়া কেউ কেউ আবার রিভিউও দেয়। বইটই আমার আর পোষায় না। তাও সেদিন একখান বই পাইয়াই উল্টাইতে শুরু করলাম। বইয়ের নাম হইলো নবজাতকের সুন্দর নাম। পয়লা যে নামটা চোখে পড়লো ঐটা দেখি আতকিয়া উঠিলাম। চোখ কচলায় চশমা নিয়া দেখি, না, "আতকিয়া উসলান"। আহা, কতো কতো নাম! সুন্দর অর্থের নাম, অমুক ভাষার নাম, ছেলের নাম, মেয়ের নাম। এসবের পাশাপাশি আছে বীর মুক্তিযোদ্ধাদের নাম, সুনীল সমরেশের চরিত্রদের নাম, হুমায়ূন-আনিসুলদের কীর্তিও বাদ নাই। এসএসসি এইচএসসির কামেল পুলাপানের নামও আছে। তবে চমকটা আসলো শেষদিকে। বিখ্যাত পত্রপত্রিকার সাংবাদিকদের নাম ক্যাটাগরিও আছে। সেইখানে ইত্তেফাক পত্রিকার কলামে দেখি একটা নাম চিনা চিনা লাগে। শওকত হোসেন মাসুম। নজরুল ইসলাম নামেও একজন আছে, আম্রার নজুভাইই কিনা বুঝি নাই।
আজকাল কোনো পুলাপানের নাম মাসুম দেখি না। আমিই মনে হয় বাংলার শেষ মাসুম। তাই এন্টিক নাম হিসাবে ঐটা মনে হয় বইতে আসছে।
নুশেরাপু, কেমন আছেন?
টুপটাপ নামটা পছন্দ হইছে।
কত বিখ্যাত লোকদের তাইলে আমরা দেখি। তাদের নাম বই এর পাতায় ইতিহাস হয়ে আছে।
টুকুন
আসল নাম নাকি নকল নাম?
ইংরাজ পোলা হইলে কইতাম নাম রাখেন টম, বাল্যকালের নায়ক টম সয়্যারের সাথে মিলাইয়া। কিন্তু পোলা হইতেছে খাঁটি বাঙ্গালী, ট দিয়া সবচেয়ে ভালো নামটা তার বাপেই দখল করে রাখছে। তাই বাঙ্গালী ঐতিহ্যের সাথে মিলাইয়া পোলার নাম সুপারিশ করতেছি টমটম, আর মেয়ে হইলে টিমটিম
যেহেতু বাপের আত্মসম্মানবোধ প্রখর তাই বিকল্প হিসেবে টনটন বিবেচনা করতে পারেন ( ট/ন দুইটা মিলাইয়া), মেয়ে হইলে টুনটুনি।
বাপ হবার উত্তেজনা যেহেতু চরমে সেই দিক দিয়া, নাম টানটানও রাখতে পারেন, ট, ন আর আত্মার টান সবই কাভার হবে। মেয়ে হইলে কী নিয়া টানাটানি করা যায় তা এখনও ভেবে উঠতে পারি নাই। তবে কিছু খুঁজে পেলে জানাবো।
অনেক নাম তো আছে - টিন, টুন , টানা , ট্যানা, টাইফুন, টোকন , আরো কত্ত নাম। এত চিন্তার কি আছে।
টোটন বা টোকন নাম দিলে ভালু হয় ।
হায়রে কপাল! দিলাম একটা সিরিয়াস পোষ্ট। কেউ সুন্দর নাম দেয় না কেন?সবাইরে পিলিজ লাগে।
সমস্যা বাধাইছে ন আর ট। এই দুই অক্ষরের মধ্যে নাম খুঁজতে গিয়ে ভালো নাম তো পাওয়া মুশকিল। নন্টে , নটরাজ , নান্টু এই ধরনের নাম মনে আসে শুধু।
নামের মধ্যে ট আর ন কে ব্যান করা হোক..।
নাজের নাম মিলাইয়া নজরুলও রাখতে পারেন টুটুল।
অথবা উল্টাইয়া পাল্টাইয়া জানটু রাখা যাইতে পারে।
ট - দিয়ে আমার এই মূহুর্তে দি এ টিম এর মিষ্টার টি (Mr. T) ছাড়া আর কোনো নাম মনে আসছে না।

ট অথবা ন .. এরম আমরা অনেক খুজছি...
এখন চাইতেছি যে কোন সুন্দর নাম ...
নোটন, টুকুন, নান্টু
ধ্রুব, অর্ক, শান্তনু, অনিন্দ্য................
ধ্রুব, অর্ক, অনিন্দ্য.....তিনটা নাম ই আমার ভাল্লাগে।
"ধ্রুব" আমার আপন মামাতো ভাই
"অর্ক" টুটুলের আপন মামাতো ভাই
আ দিয়া নাম আমার বেশি পছন্দ।
আদিল, আবিদ, আতিফ, আবদুল্লাহ (সেরা নাম যদি রাখা যায়)।
আরবী নামে এ্যলার্জি যদি থাকে কন বাংলা নাম খুঁজি।
বাংলা নাম বলেন ভাইয়া।বাংলা নাম সুন্দর বেশী।
বাংলা নাম:
শুভ্র, সুমন্ত, প্রবাল, পিযুষ, তুষার, তুর্য, তমাল, তুহিন, রাজা, শিখর, হিমালয়, শৈবাল, স্বাধীন, প্রভাত, প্রত্যূ, প্রিতম, সজল, সজীব
আরও কমু?
আবদুল্লাহ 'র পক্ষে আমি ভোট দিলাম।
গুরু! আবদুল্লাহ 'র পক্ষে আমিও ভোট দিলাম।
জয়িতা আপু কে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য।
কিন্তু, আমি জানি "ট" বা "ন" দিয়ে তেমন সুন্দর কোন নাম কেউ দিতে পারবে না। আর দিতে পারলেও সেটা টুটুলের পছন্দ হবে কিনা, তা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। কারন, গত এক মাস যাবৎ অনেক চেষ্টা করেও আমি এমন কোন নাম খুজে পাই নাই যেটা আপনাদের প্রিয় বন্ধু "টুটুল" এর পছন্দ হয়।
যাইহোক, আমার মতে "ট" আর "ন" থেকে বেরিয়ে যে কোন সুন্দর নাম খোঁজা উচিৎ!
Numaer/Nahian
"অংশু" নামটা কেমন লাগে ?
Noirhit
আমার পছন্দের কিছু নামের তালিকা দিলাম......
বাংলা নামঃ-
শুদ্ধ
শ্রেয়ান - Superior/ Better
নব্য
শ্রেষ্ঠ
প্রথম
ঋহান - King
স্পর্শ
শীর্ষ
আরবী নামঃ-
Abyan - Clear, Eloquent
Azfer - Leader
Azlan - Lion
Isam - Protector
Mustaeen - The chosen one
Nashwan - Exultant, elated
Numair – Baby Tiger
Rawdah – Paradise
Rehan – King
Safwat - The best, the chosen
Taysir - Facilitation (granted by God)
তবে, টুটুল এর মতে আমার পছন্দের বাংলা নাম গুলো বেশি কঠিন আর আরবী নাম গুলো বেশি বড়!

তাই, সে আপাতত এসব নাম সাইডে রেখে তার পছন্দনীয়, আরো ভাল নাম খুঁজছে।
আশা করি কেউ তাকে আশাহত করবেন না
আমিও টুটুলকে বলছিলাম যে, নব্য ভালো লাগে। হৃদ্য ভালো লাগে।
"হৃদ্য" আমার লিস্টে ছিলো। টুটুল মিয়ার ভাল লাগে না
ঋহান এ দশ ভোট। খুব মিষ্টি নাম
আমিও দশটা ভোট দিলাম। নামটা পছন্দ হইছে। যদিও নামটা লেখতে আর কইতে ভাইস্তার খবর হইয়া যাইব। তারপরেও সুন্দর নাম।

Nashwan Bin Naz (নব্য)
"বিন" লিখলে তো আমার বা টুটুলের নামই চলে এলো। তাহলে কেমন হলো?

আমরা তো বাবু'র নামের মাঝে "ইসলাম" (টুটুলের পারিবারিক নাম) বা "রহমান" (আমার পারিবারিক নাম) এগুলোও আনতে চাই না।
সম্পুর্ন আলাদা একটা নাম চাই।
তাইলে Nashwan Isam (নব্য).ঠিক আছে????????????
Nashwan Mustain (Nobyo)
Numair ,Isam,Nashwan ভোট দিলাম।
আচছা Nashwan নামের প্রস্তাবক হিসাবে কিছু দিবেন না গো ফুপি??????????????
পুরাটা মিলাইলা নামের কি অর্থ দাড়ায়?! নামের অর্থটা কিন্তু ফ্যাক্ট।
আগে নাম তো ঠিক হোক
তিশান নামটা আমার পছন্দ
তিশান মানে কিতা গো বাই?
প্রান্ত
অন্তু
"প্রান্ত" সুন্দর
তিয়াস
জুমাঈন
অহন
Turin
আরো নাম মনে এসেছে - সৌম্য কিংবা দ্রোহ
টুটুল আমারে মাইর দিবে তবুও কেন জানি শ্রেষ্ঠ নামটা আমার খুব মনে ধরছে
শ্রেষ্ঠ আমার ভাগ্নীর নাম। রাগ উঠলে চামে সবাইরে বকা দেয়, কি ভাষা যে বলে আল্লাহ মালুম।নিজের চুল তো ছিঁড়েই, আদর করার ছলে সাথে যে থাকে তার চুলও ফাঁকতালে ছিঁড়ে দেয়।
আমার ভাগ্নের নাম প্রান্ত/শ্রেষ্ঠ কোনটা রাখবে ভাবা হচ্ছিল। তবে বাসার বুয়া শ্রেষ্ঠকে শেষটু বইলা ডাকে জানা গেছে
মৌসুম দিছে :
1. ঋত (hrito) - সত্য, পরম সত্য
2. ঋভু ( rivu ) - দেবতা
ভাইরে / বইনরে...
জুন মাসে পোলাটার জন্ম। নামটা জুন রাখলে সমস্যা কী ?
ছেলে হলে নাম রাখা যেতে পারে শ্রাবণ
মেয়ে র নাম রাখেন borsha.
টুং নৈলে টাং "ট" আছে আবার "ন" এরও টাচ আছে
বান্দ্রামী না কৈরা এইবার আমার পছন্দের দু'য়েক্টা নাম কৈ
স্পর্শ
পরশ
স্নিগ্ধ/স্নিগ্ধা
অরুনিম
অনঙ্গ
তীর্থ
শাশ্বত
টুটুল ভাই নাম দেইনা বইলা আগেই ঝাড়ি দিছে। দিমুনে সময়মতো। এখনি চিন্তার কী আছে? আগে মিস্টি উস্টি খায়া লই... নাম কোনো ব্যাপার হইলো?
নাবীহ = ভদ্র
নাঈর = মেধাবী
নাভিদ = আনন্দবার্তা
নাফিস ফুয়াদ = উত্তম অন্তর
ইনান = ভাল
ইতু = সূর্য
অভিরূপ = খুব সুন্দর
অভিক = সাহসী
সাগ্নিক = সে নিজে
ঋষভ = ঋষি তুল্য
নৈসর্গ = প্রাকৃতিক
পার্লিন = মুক্তোর মত
নুমায়ের, জুনায়ের, জারিয়াত, তাজবীর, তাজওয়ার, জারিফ, জাবির, রুদমীল, সাফওয়ান, রাহবার, আবরার, আরাফ, রাফায়েল, ইবতেসাম, কিমিয়াত, কাশফ।
বাই দ্য ওয়ে, এবির কয়জনে বাপ-মা হৈতাছেন ?
জেবীন আর লীনা যেই হারে নাম দিতাছে...
বলি, দেশে কি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর অভাব হৈছে ?
পুরা মন্তব্য গুলো পড়লাম! কিছু কথা না বলে আর পারছি না!! চুপ থাকা আমার কাজ নয়।
১। নাম নিয়ে আগে ভাবা ঠিক হচ্ছে না (আমি অলস, অন দ্যা স্পট কাজ করি)! বিষয়টা অন দ্যা স্পট এ হউক!
২। আগে আমাদের ভাগিনা (আলহামদুলিল্লাহ) দুনিয়াতে ভালভাবে আসুক, ওর বদন খানি সুন্দর হউক - আমাদের সবার এ দোয়া করা উচিত।
৩। স্বামী স্ত্রী মিলে মিশে নাম রাখার একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে! আমি পরিস্কার দেখতে পাচ্ছি, এটা সম্বব না। দুনিয়ার কোন স্বামী স্ত্রী যে কাজ করিতে পারে নাই, তাহা তাহারা কি করিয়া পারিবেক? যে কোন একজন কে 'গুরু' মানিয়া লইতে হইবে।
সমাধানঃ আমরা বন্ধু'র সবাই কে দিয়া একটা মিল্লাদ তথা দাওয়াতের বাবস্থা করে লটারীর আয়োজন করা হউক। লটারীতে স্বামী জিতিলে 'স্বামী নাম রাখিবে' আর স্ত্রী জিতিলে 'স্ত্রী নাম রাখিবে'!!!! আমরা ব্যক্তি চিন্নিত করিতে পারিলে, তিনি অন দ্যা স্পট আমাদের ভাগিনার মুখ দেখে যে নাম বলিবেন, তাই ফিক্সড করা হবে।
বন্ধুরা কি বলেন!
নাম কি ঠিক হয়েছে? আলোচনা থেমে গেল কেন?
অনাগত যদি মেয়ে হয় আর টুটুল=নুরুজ্জামান হয় তবে দুই বর্ণের নিক কি হবে ?
মানিক ভাই, কি বাতি লাগালেন! আপনার কথা পরিস্কার বুঝলাম না।
মেয়ে হবে কেন! আধুনিক যুগে সব আগেই জানা যাচ্ছে! পোস্ট ই দেখুন!
"আমাদের খুব প্রিয় বন্ধু টুটুলের ছেলের জন্য আমরা বন্ধু'র সব বন্ধুদেরকে সুন্দর অর্থপূর্ণ (বাংলা নাম হলেই বেশী ভালো) নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করছি।"
নাম প্রস্তাব করুন নাকি দাওয়াত খেতে চান।
Sorry to say that you can't get my hints in my comment.
মানিক ভাই, আমিও তো তাই বললাম! যদি একটু খুলে বলতেন!
এই পোষ্টে আপনার শেষ মন্তব্যে প্রশ্ন ছিল- নাম কি ঠিক হয়েছে? আমারও তাই মনে হয়েছে তাই আমি আরেক ব্লগারের অনাগত মেয়ের নাম প্রস্তাব করার আহ্বান করেছি ।
হাহাহাহা ঘুরিয়ে বলছেন তো মানিক ভাই , তাই মনে হয় ঝামেলা হইছে
অভিনন্দন অনেক আপনাদের দুজনকে
----------------------------------------------------
তিথি / নীরা / শুচি / স্মিতা .........
ধন্যবাদ ।
অভিনন্দন মানিক ভাই। মিষ্টি খেতে চাই।
মানিক ভাই, বুঝতে দেরী হল! আপনি ও মেয়ের বাপ হচ্ছেন! হা হা হা.।.।.।। এত বুদ্দিমান হলে তো হয়ে ছিলো! একটা নুতন পোস্ট দিলে কেমন হয়!
দেরী না করে নতুন পোষ্ট দেন।
দিয়ে দিলাম। দেখুন কিন্তু আমাদের 'দুলাভাই টুটুল' কি রাজী হয়েছেন! একমত হতে পেরেছেন? আপডেট জানান.।।
যেদিন থেকে টুটুল আপনার "দুলাভাই" হয়েছে, তারও আরো ৬ মাস আগে থেকে আজ পর্যন্ত প্রতিটা ছোট-বড় সিদ্ধান্তে টুটুল আর নাজ একমত হয়েই এইটুকু পথ এসেছে।
তাই,
টুটুল-নাজ সেই কাজ খুব অনায়সেই করিতে পারিবে, ইনশাল্লাহ!
আপনার মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ!
সময় হলেই আপডেট জানতে পারবেন। তাই, এ নিয়ে আর দুশ্চিন্তা করে আপনার মূল্যবান সময় ব্যয় না করার অনুরোধ রইলো।
আলহামদুল্লিলাহ, আমিন। আপা, আমি কিন্তু দুলাভাইয়ের সামনে বসে মুরগীর রোষ্ট খাবো!
টুনা .............
মন্তব্য করুন