ইউজার লগইন

তোমার চোখ এত লাল কেন (উৎসর্গ -- মাসুম ভাই, টুটুল,বিমা, মানুষ, মাশলুল, মাথু, শামীম, আরিফ ভাই, মাহবুব ভাই)

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক।আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেক্ট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায় থেকে।

আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক:
আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা।
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন গেজ্ঞি-রুমাল আমি নিজেই ধুতে পারি।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক: ’তোমার চোখ এত লাল কেন?’

নির্মলেন্দু গুণ

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

রায়েহাত শুভ's picture


সবাই দেখি এই কবিতাটাকে স্টাটাস হিসেবে দিতেছে??? কেম্মে কি???

জ্যোতি's picture


কেমনে কি?কন ত দেখি?বিশ্ব চোখ লাল দিবস বলে লোকজন কইলো।তবে ক্রেডিট সব টুটুলের।ফেসবুক লাল বানিয়ে ফেলছে।

বাতেন ছিদ্দিকী's picture


মুকুল ভাইয়ের স্টাটাসেও দেখলাম, কেউ কেউ নাকি ৫ আউন্স...... আমি কিচ্ছু জানি না।

জ্যোতি's picture


কে খাইছে?কার কথা কন?রায়হান মনে হয়।এই ছাড়া এমুন কথা কাউরে কইতে শুনি নাই

বাতেন ছিদ্দিকী's picture


আমি কিচ্ছু জানি না।

জ্যোতি's picture


রায়হান ভাইরে ডরান নাকি?আল্লাহ ভরসা বলে ফেলেন।মানির মান রাখতে সবাই আছে।

টুটুল's picture


কাল বিকেলেএক্টা জট্টিল সময় গেল ফেসবুকে :)
সব্বার স্টেটাস এক :)

জ্যোতি's picture


সব ক্রেডিট তোমার।তোমারে ধইন্যাপাতা।সত্যি এত ভালো লাগছিলো সবার স্ট্যাটাস একই দেখে!!!!!!!!!

জেবীন's picture


বিশ্ব লাল চোখ দিবস মিস করছি!!..  :(

১০

শাওন৩৫০৪'s picture


আমিতো ভাবা ধরছিলাম কি সুন্দর কবিতা লেকহছেন, পরে দেকহি নিরমলান্দ গুণাঙ্কেলের কবিতা লেকহা শুরু করছেন আপনে..বাহ, বেশ বেশ...

১১

সাঈদ's picture


কি হইলো কিচ্ছু বুঝলাম না।

১২

জ্যোতি's picture


এইবার বুঝছেন?ফেসবুক দেখেন নাই?

১৩

টুটুল's picture


ইহা এক্ট ফেসবুকিয় ফান :)

তবে জয়ীতা তুমি কিন্তু কবিতার আগে পেছনে কিছু লিখেতে পারতা। লাইক ক্যান তোমার এই কবিতাটা মনে আসছে। কার জন্য মনে আসছে... ইত্যাদি ;)

১৪

জ্যোতি's picture


টুটুল তুমি দেখি বিরাট বদ!!!!!!!!!!!!!!!চোখ রাঙানির ইমো হবে।কি সব জানতে চাইছ?পড়ন্ত বিকেলবেলায় একটা মেয়ের চোখ লাল হতেই পারে।তাই বলে তুমি জনসম্মুখে ব্যাখ্যা চাইছ?

১৫

জেবীন's picture


কবিতা দিলে...তার ভাব আসার মাজেজা কিবা আনুসাংগিক বেপার সেপার আনতে হয়...

১৬

জ্যোতি's picture


তুমি কি বন্ধু না শত্রু ???

১৭

আত্তদ্বিপ's picture


চারিদিকি খালি উতস্বর্গ হইতাছে, আমারও উতস্বর্গিত হইবার মন চায়,
কিন্তু কেও করেনা

১৮

জ্যোতি's picture


আহারে।দুৎখ।কান্দেন। কি করবেন!!!!!!!!!!!!!!!

১৯

রোহান's picture


আমি তো পরথমে ভাবছিলাম এইডা টুটুল ভাই এর লেখা.. পরে দেখি সপাই একই ইসটেটাস দ্যায়.... চুখ লাল দিপস মুবারক :)

২০

শাওন৩৫০৪'s picture


এডা আবার কিরাম দিবসরে?

২১

জ্যোতি's picture


চক্ষু লাল দিবস।কলি কাল।কত দিবস কত রাইত!!!!!!!!!!!

২২

মেসবাহ য়াযাদ's picture


মেয়ে, ’তোমার চোখ এত লাল কেন?’

২৩

জ্যোতি's picture


এমন করে কেউ জানতে চায় না।আপনি জানতে চাইলেন কিন্তু কইতে সাহস পাই না বড় ভাইয়ের বন্ধু কেন হইলেন?

২৪

অতিথি পাখি's picture


দুই চৌক্ষে আর পানি রাখতে পারতেছি না ............

টিস্যু কই টিস্যু ?

 ( এই কবিতাটা কইলাম ব্যাপক)

২৫

জ্যোতি's picture


কে আছিস এক বক্স টিস্যু দে। টিস্যু না পাইলে বদনায় ভরেন চক্ষের পানি।কবিতাটা ব্যাপক শুনে ব্যাপক খুশি হইছি

২৬

সোহেল কাজী's picture


আম্মো ইসটেটাস দেখলাম, কেম্নে কি (গাল খাইজ্জানির ইমুডা কই)

২৭

জ্যোতি's picture


এই শিতে গাল খাজ্জানি ঠিক হইবে না।তিব্বত ভেসলিন দেন তাড়াতাড়ি।

২৮

নীড় সন্ধানী's picture


(মাথা চুলকানির ইমো হইপে) :)

২৯

জ্যোতি's picture


মাথাত খুশকি হইছে মনে হয়।ক্লিনিক অল ক্লিয়ার শ্যাম্পু লাগান।নাকি উকুন?তাইলে মরজিনারে বলেন উকিন মেরে দিতে।

৩০

নুশেরা's picture


প্রেমিকারা চালু মাল, সে মালও পালটায়
বউ কিন্তু সুখে দুঃখে বউ থেকে যায়
(সুবোধ সরকার)

৩১

নজরুল ইসলাম's picture


সুবোধ সরকার? নাকি সুবোধ ঘোষ?

৩২

নুশেরা's picture


সুবোধ সরকার। কবিদম্পতির অপরজন মল্লিকা সেনগুপ্ত; দু'জনেই শেষ দেড়দুই দশকের পরিচিত নাম কলকাতায়।

৩৩

জ্যোতি's picture


মানুষের মাথায় কত বুদ্ধি!কেমনে লেখলো এই কবিতা!মনে হয় উনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা

৩৪

নুশেরা's picture


সুবোধ সরকারের অনেক কবিতাই আমার দারুণ লাগে। আগেরটার নাম বউ না প্রেমিকা। আরেকটা আছে এমন দু'লাইনের, নাম হলো চুমু।

বেডরুমে বুদ্ধমূর্তি, লেনিন ও মার্ক্স--- মেরে জান
চুমু খেতে পারছি না, একটাকে অন্তত সরান।

৩৫

জ্যোতি's picture


নুশেরাপু কবিতা দেন....পড়ি।দিনকাল উদাস দিমেল ঠান্ডা যাইতাছে।তবে ছায়াছন্দ পরব পড়ে মনটা খুশি লাগে।

৩৬

নুশেরা's picture


জয়িতার জন্য কপিপেস্ট, রুদ্রের গুচ্ছ কবিতা-

১.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক

২.
দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!

৩.
চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।

=========================
প্রস্তাব: কবিতার পোস্টে মন্তব্যের সঙ্গে একটা করে কবিতা দেয়ার নিয়ম থাকলে কেমন হয়?

৩৭

জ্যোতি's picture


২ নং টা হেভি!!!!!!!!!!!!থ্যাংকু্।আপনের প্রস্তাবের সাথে কঠিন সহমত।

৩৮

বোহেমিয়ান's picture


@জয়িতাপু আপনার কোবতে ভালু পাইলাম । কান্দর আইতাছে! Sad(হেহে নুশেরা আপুর কবিতা গুলাও জুশ । 

৩৯

জ্যোতি's picture


কবিতা আমার?আস্তে কন।গুণ শুনলে হাটর্ফেল করব।

৪০

বোহেমিয়ান's picture


চরি!!
লাস্ট লাইন টা দেখি নাই!!
গলতিতে মিস্টেক!

৪১

আহমেদ রাকিব's picture


নুশেরাপুর আইডিয়াটা ভালো। কবিতার পোষ্টে কবিতা দিয়া কমেন্ট দেয়া ব্যাপারটা ইন্টারেস্টিং হবে।

৪২

বিষাক্ত মানুষ's picture


কিন্তু কেউ তো জিজ্ঞাস করলো না এখনো :(

৪৩

জ্যোতি's picture


জিগাইছিলাম।কইলা না ত!

৪৪

নজরুল ইসলাম's picture


এই তাইলে গঠনা?
আমি তো ফেসবুকে একের পর এক এই স্ট্যাটাস দেখে চিন্তিত হয়া গেছিলাম

৪৫

জ্যোতি's picture


এত চিন্তা করলে ত প্রেশার বাইড়া যাইব।চিন্তা না কইরা স্ট্যাটাস দিয়া দিলেই পারতেন!!!!!!!!!

৪৬

লোকেন বোস's picture


কবিতাটা সুন্দর। ধন্যবাদ।

৪৭

জ্যোতি's picture


কবিতাটা সুন্দর বলছেন তাই আপনার জন্য ধইন্যাপাতার চাটনি পাঠালাম....দেখেন তো জাল ঝাল বেশি হলো কিনা

৪৮

শওকত মাসুম's picture


প্রেমিকারা চালু মাল, সে মালও পালটায়
বউ কিন্তু সুখে দুঃখে বউ থেকে যায়
(সুবোধ সরকার)

৪৯

শওকত মাসুম's picture


কিন্তু বউযে মাঝে মধ্যে দুঃখ দেয় সেইডা কেউ কয় না কেনু কেনু কেনু

৫০

জ্যোতি's picture


আপনের বউ দুৎখ ত দিব ই।রাইত বিরাতে টক শো করেন সুন্দরী মহিলা পাশে বসে থাকে।আপনি আড়েচাকে তাকান!

৫১

আহমেদ রাকিব's picture


হা হা হা হা হা দুঃখজনক হইলেও কথা সত্য।

৫২

আপন_আধার's picture


   

৫৩

জ্যোতি's picture


কথা কিন্তু সত্য তবে বেশী জোরে হাইসেন না মাসুম্বাই মাইন্ড খাইতে পারে

৫৪

আপন_আধার's picture


হাসি পাইলে কি করুম?

মাসুম ভাইয়ের জন্য সমবেদনা  

৫৫

Robin's picture


Khob vhalo laglo .http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/love.png

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.