আমরা বন্ধুর ফটোগ্রাফী দল এবং তাদের ফটো ওয়াক
ব্লগে, ফেসবুকে রায়হান ভাই এর তোলা ছবি দেখে ভাবি, এত সুন্দর ছবি তুলে কিভাবে? এক্টু আগেও নীড়দার পোষ্টে রায়হান ভাই এর তোলা এক্টা পাহাড়ের ছবি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। প্রায়ই উনাকে বলি , ছবি তুলতে কোথাও যাবেন?আমরা সঙ্গী হবো।উনি বেশীরভাগ সময়ই ভাবের উপড়ে থাকেন। অবশ্য তা না হলে কি আর মানায়?
এই ব্লগের অনেকেই দারুণ ছবি তুলে। ভাস্করদা, সাঈদ ভাই , মীর, বৃত্তবন্দীর এর ছবি দেখেও মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। মুক্ত, বোহেমিয়ানকেও দেখি ক্যামেরা হাতে। তবে এদের ফটো ব্রগ দেখি না। বিরাট ফাঁকিবাজ পুলাপাইন।আরো হয়ত অনেকেই আছে , যাদের কথা জানি না। সব ফটোগ্রাফাদের নিয়ে যদি একটা এবি ফটোগ্রাফী দল হয়, তাহলে কেমন হয়?ফটোগ্রাফাররা দলবেঁধে কোথাও ছবি তুলতে গেলো, আমার মতো ভক্তরা সঙ্গী হলো একদিন! এটা ব্রগার হিসেবে আমার ভাবনা, প্রস্তাব। দেখি কে কি বলে! আদৌ বাস্তবায়ন হবে কি হবে না সেটা ফটোগ্রফাররাই বলুক!





অধমরে স্মরণ করনের লিগা ধইন্যাপাতা। তয় আমি ছবি তুলনের চাইতে মাইনষেরে বিরক্ত কর্তে পারি বেশি। তাও প্রস্তাবে সম্মতি।
আইডিয়াতো দারুণ। জয়িতারে ধইন্যা। হোক হোক একটা ওয়্যাক হৈয়া যাক।
আপনেরে ধইন্যা সম্মতি জ্ঞাপনের জন্য।ফটো ওয়াকে যাবার প্রস্তুতি নেন।
লীনাপা, উপরের কমেন্ট মীরকে করছি, আপনার এখানে কেমনে আনলেন?মীরকে ফেরত পাঠান।
শুরু হোক ABCF আমরাবন্ধু ক্লাব অব ফটোগ্রাফী।
ধন্যবাদ জয়ীতা আপু সুন্দর একটা বিষয়কে সামনে আনার জন্য
ওক্কে
ওক্কে কিতা? আপনি কনভেইনার হয়ে ব্যবস্থা করেন।
আমি কি করলাম! ভুতরে বল মীরের কমেন্ট জায়গামত নিয়া যাইতে।
সক্কলে তৈরী হন, ডেট ফিক্স করেন, যে কোন দিন আমরা বাইর হমু।
আপনেরে দলনেত্রী বানাইলাম। :\ ওস্তাদের কথা ফেলতে পারবো না।তাইলে তো দোজখেও জায়গা হবে না।আপনি বলেন।
ওয়াক হইলেই হইবো।তাগো গলায় ক্যামেরা তো থাকবোই।
আমরা মোবাইল ফটোগ্রাফারা যাইত পারবাম !
হ। যদি কোনদিন বিয়া কর্তারি, সেইদিন সবাইরে ক্যামেরাসহ দাওয়াত।
হ , আয়োজন করেন, লগে আছি।
উদ্যোক্তা হিসাবে আপনার ছবি তুইলা উদ্বোধন করুম ।
পার্লারে যাই নাই তো।
আরে জলদি যান পার্লারে । দেরী করছেন কেনু ? পিকনিক উপলক্ষ্যে ও পার্লারে যাইয়েন ।
ছবি না তুললে নাই। পার্লার যাইতে পারুম না।
কবে হাটঁতে যাবেন আপনারা???
ফটোগ্রাফারগো এতো কদর ! নাহ্ ফটোগ্রাফীটা শিখতেই হইবো দেখতাছি...।
ফটোগ্রাফার হিসাবে আমার নাম কৈ ? আমি কি সূর্য উৎসবে যাইয়া সোন্দর সোন্দর ফটুক তুলি নাই ? সেইখানে কি পাংখার ফটুক আছিলোনা ? সেই ফটুক দেইখা লোকজন (সবাই না, ২/৩ জন। কারা কারা আশা করতেছি তাগোরে আপনেরা চিনেন...) কি লোলায় নাই...? জিন্দেগানীতে আর ফটুক দিমু না ব্লগে... চ্রম মাইন্ড কোরছি... ২৮ তারিখে সেন্টমার্টিনে যাইতেছি... ৪/৫ দিন থাকুম... ফটুক তুলুম... মাগার সেই সব ফটুক পোস্টামুনা... এইডা কৈলাম সেমি ফাইনাল কতা আমার...
মানি লোকের মান রাখে নাই আমাদের জ্যইতা ফুপি(
) মাইর দেন বস।
মাফ কইরা দেন।আমি অনেকবার ভাবছি আপনার নাম লিখি কিন্তু আপনি যে সেদিন কইলেন ক্যামেরাই অন হয় না! আর গতবছরের পিকনিকে যে কাঁঠালের মুচির ছবি তুললেন তা আজও কেউ দেখে নাই। ভাবলাম রায়হান ভাই তো এসব ভুলবে না, আপনার নাম লেখলেই এসে এসব বলে ঝগড়া বাঁধাবেম তাই নাম লিখি নাই। আপনি নিজেই লিখছেন, এইটাই ভালো।
তবে মেসবাহ ভাই, কমেন্ট কিন্তু ম্রাত্নক হৈছে।
হাহাহা, যেমনে কৈলো ক্যামেরা অন হয়না, ভাবে মনে হৈলো মেজবাহ ভাইয়ের ক্যামেরা একটা বোতল, সেডা ছিপি খুলেনা!..
মেজবাহ ভাই, আপনে মাইন্ড নিয়েন্না, জৈতা বুঝতারেনাই, সে মনে করছে কেবল ন্যাচার ফডুগ্রাফিই ফডুগ্রাফি। পোট্রেইট ফডুগ্রাফির মাঝে মডেল ফুটোগ্রাফি যে একটা বিষয় আছে, সেডাই ধর্তারেনাই।
আপনে বস সেইন্টমার্টিনের ফডু দিয়েন, এইবার তো ভাই রাম রাম রাম রাম ৪ দিন? দিয়েন ভাই, ফডু দিয়েন।
উরে বিলাইরে ...
=))
=))
মেসবাহ ভাইয়ের কাছে সেন্টমার্টিনের ফটুক চাই ... দেতে হপে
সুন্দর জিনিষের ফটুক তোলা তো সওয়াবের কাজ
হ, ফডু তুলা হবে, আগানা বাগানে!
সবাই ফডু তুলা দেখতে যাবে, কেউ ফুলের গায়ে আঠা লাগাইয়া পুজাপুতি জোর কৈরা বসাই রাইখা ফডুগ্রাফারদের সাহাজ্য করতে পারে, কিংবা কেউ গাছের ডাইল আঙ্গাইয়া পাখি বসাইয়া খাড়াইয়া থাকতে পারে!
আমি রাজী আছি, কেউ আমারে একটা ক্যামেরা কিন্না দ্যান!
সবাই ফডু তুলা দেখতে যাবে, কেউ ফুলের গায়ে আঠা লাগাইয়া পুজাপুতি জোর কৈরা বসাই রাইখা ফডুগ্রাফারদের সাহাজ্য করতে পারে, কিংবা কেউ গাছের ডাইল আঙ্গাইয়া পাখি বসাইয়া খাড়াইয়া থাকতে পারে!....তুমি এই কাজগুলা কইরো।ক্যামেরা লাকপে না।
এইগুলা তো প্রমীলা সদস্যদের জন্য, হাস্য মুখে করবে!
আমারে ক্যামেরা কিন্না দেও!
তুমি ক্যামেরা দিয়া কি করবা? মেসবাহ ভাই এর সাথে সেন্টমার্টিন যাইবা?রাম রাম রাম এর ফটুক তুলতে?
ছিহ ছিহ, এইসব কি বলো? রাম রাম রাম রাম!
ভাই তুলবো ফডু, আমি বাত্তি (ফেলাশ লাইট) আঙ্গাইয়া ধরুম!
আর ক্যামেরা দিয়া আমি সাঁতারের ফডু তুলবো, জলের ছবি, জলতলের ছবি!
ভাই তুলবো ফডু, আমি বাত্তি (ফেলাশ লাইট) আঙ্গাইয়া ধরুম!

ইয়ে বিলাই, কার সাঁতারের ফডু তুলবা?রাম রাম রাম?
শাওন, জলতলে ফেলাশ বাত্তি আঙ্গাইয়া ধরবো!!!... :p
সেদিন জয়িতা আমাদের কে নিজ হাতে রান্না করা খাবার খাওয়াবে
কেন? এইখানে আমার কি দুষ?আপনে খাওয়ান নিজ হাতে রাইন্ধা।আমি রানতে পারি না।
আপনি পোষ্ট দিয়া প্রস্তাব দিছেন , আমরা কষ্ট কইরা ফটুক তুলুম, আর আপনি আমাদের একটু খাওয়াইতে পারবেন না ?
আল্লাহর দুনিয়ায় রহম নাই
এবার তা'হলে ফটোর মেলা বসবে । আর পাওয়া যাবে অনেক ফটো ব্লগ । ফটো আপলোড করা্ শিখতেই হবে, কিন্তু কেমনে ?
জয়িতা, আমার কি দুষ? ফটূ পুষ্টতো আমিও দিয়েছি। আমার নামওতো কেউ কোথাও দেয় না
কেউ মনে রাখে না
আপনে তো বৈদেশী। দেশীদের কথা কইলাম তাতাপু।মাইন্ড খাইয়েন না পিলিজ লাগে।
সব ফটোগ্রাফাদের একলগে পটাইতেছেন মনে হইতাছে।
আপনার পোস্ট পড়ে মনটাই খারাপ হয়ে গেলো। যারা প্রবাসী বন্ধু তাদের কী হবে?
যাই হোক আমাকে দুধ ভাত হিশেবে দলে নিন, আমি যা পারি এখান থেকেই পোস্ট করব।
কয়েকটা প্রস্তাব রাখছিঃ
১। ফটো ওয়াকে সাধারণত নানা বিষয়ের উপর ছবি তোলা হয়। এতে করে নবীনদের বিষয় নির্বাচন করা আরো কঠিন হয়ে পরে। বেশীর ভাগ সময় (অভিজ্ঞতা থেকে বলছি) তাই দেখা যায় প্রথম সমস্যা হয় কিসের ছবি তুলব? সাব্জেক্ট পাই না তো! তারপর দিন শেষে দেখা যায় মেমোরি ভর্তি বাছবিচারহীন প্রায় একই রকম ছবি। তাহলে আর দলবেধে ছবি তোলার অর্থ কী!
তাই শুরুতেই একটা নির্দিষ্ট বিষয় ঠিক করে নেওয়া উচিত।এতে করে একটা সাব্জেক্টেকেই একেকজন উপস্থাপন করবে একেকভাবে- নানা আঙ্গিক থেকে জমবে মজা।
(তার মানে এই না যে বিষয় এর বাইরে কেউ কিছু তুলবে না। অবশ্যই তুলবে, কিন্তু মাথায় থাকবে একটাই চিন্তা)
২।ছবিগুলো পোস্ট করা হলে সবাই সমালোচনা করলে ভুল শুধরে নেওয়া যাবে ( এই যেমন, যারা অভিজ্ঞ তারা হয়ত টেকনিকাল ব্যাপারে ব্যাখ্যা দিল)। ভাল লাগলে কেন ভাল লাগল, খারাপ লাগলেই বা কেন - এগুলো জানতে পারলে পরে ছবি তোলার সময় খুব কাজে দিবে।
আবার ভাববেন না যে আমি মজা মাটি করে দিতে চাচ্ছি, এগুলো স্রেফ প্রস্তাব।
আপনাকে মন্বব্যের জন্য অনেক ধন্যবাদ।দেশে আসলে আপনিও একদিন অরগানাইজ করবেন।
আমি তো প্রস্তাব দিলাম কিন্তু ফটোগ্রাফীর এসব কলাকৌশল তো জানি না।ফটোগ্রাফারদের অপেক্ষায় আছি , দেখা যাক তারা কি করে আমরা তো শুধু সঙ্গী হবো।
ফটোওয়াক শেষে খিচুড়ির প্রতিশ্রুতি থাকলে ক্যামেরা গলায় ঝুলাইতে রাজী আছি
নীড়দা চলে আসেন। আপনারে খিচুড়ী আমি খাওয়ামু।
আমারে খিচুড়ী না খাওয়াইলে আম্মো যামুনা
আমার একটা YASHCA ক্যামেরা আছে। কিন্তু ফিলিম নাই
আবার রায়হান ভাইয়ের মত ডুয়েল সিম ও না
... চলপে?
হি হি। এই ক্যামেরা আমারও আছে ২ টা। ফিলিম নাই।
এই ক্যামেরা আমার আছে একটা
মাগার ফিলিম কিনার টাকা নাই।

আমরা বন্ধু'র নামে ফ্লিকারে গ্রুপ খুলতে গিয়ে দেখি ইতিমধ্যে এই নামে একটা গ্রুপ নিস্ক্রিয় অবস্থায় আছে। আমরা চাইলে এই গ্রুপটাকে প্রানচাঞ্চল্লে ভরে দিতে পারি। আপনাদের সুবিধার্থে গ্রুপ লিংকটি এখানে।
গ্রুপে তো যোগ দিলাম।
কিন্তু ছবি দিমু কেমনে?
তোমার যেই ছবিটা দিবা সেইটা খুললে দেখবা উপরে লেখা আছে Action এইটা কিলিক কোরলে ৬ নম্বরে পাইবা Add to / Remove from group । তারপর না পারলে বইল আবার শিখাবনে।
দিয়ে আসলাম কিছু ছবি।

আমরা যারা ক্যাম্রাকল চালাইতে পারি না হেতেরা কি করবো?...
ফটোওয়াকের আইডিয়া ভালো লাগছে...
যাগো ক্যাম্রাকল নাই তারা মুবাইলকল দিয়া ক্লিকাইবেন। যাগো মুঠোকলে ক্যাম্রা নাই তারা ভ্রমনসঙ্গী হইবেন।
আপডেট কী ? হাঁটা হবে কবে ?
বকলম ভাইজান.... ওইখানে কি যে কোন ফটুকই আপলোড করা যাইপে? লাইক পিকনিকে অনেক গুলো চমৎকার ছবি তোলা হইছে...
কেন যাইপে না? অবশ্যই যাইপে। গ্রুপখানাতো nJ Ron নামক ব্লগার তৈরী করিয়াছেন। আমি গ্রুপটিকে সচল করিবার অভিপ্রায় জানায়াছি মাত্র। সেই সূত্রে উক্ত গ্রুপে এক খানা পোষ্ট ও প্রদান করিয়াছি কিছু নীতিমালা প্রস্তাব পূর্বক। যাহা নিম্নরূপ:
------------------------------
ব্লগে জয়িতার পোষ্ট দেখে আমরা বন্ধু'র জন্য একটা গ্রুপ খুলতে যাচ্ছিলাম। কিন্তু দেখি ইতিমধ্যেই এই নামে একটা গ্রুপ আছে যার কোন এ্যক্টিভিটি নেই। আশা করব এই গ্রুপ সহসাই তার কার্যক্রম শুরু করবে এবং কালের বিবর্তনে এক বিশাল গ্রুপে পরিনত হবে, যখন আমি এর প্রথম পোষ্টদাতা হিসেব হয়ত গর্ববোধ করতে পারব।
আমরা বন্ধু গ্রুপের জন্য সংক্ষিপ্তভাবে নিম্নোক্ত নীতিমালা'র প্রস্তাব করছি।
১. শুধুমাত্র 'আমরা বন্ধু' ব্লগের সদস্যদের জন্য।
'২. আমরা বন্ধু' ব্লগের সদস্যদের তোলা ছবিই শুধু এখানে পোষ্ট করা যাবে।
৩. তবে 'আমরা বন্ধু' ব্লগের সদস্য নয় কিন্তু 'আমরা বন্ধু' ব্লগ সম্পর্কিত ছবি আছে এমন ব্যক্তিও
এতে অংশগ্রহন করতে পারেন।
শুভেচ্ছান্তে
বকলম
(শরীফুল আরিফ)
----------------------
পোষ্টের লিঙ্কখানা এইখানে।
খাইছে, আমি তো ভাবছিলাম আপনে খুলছেন তাই আজকা জয়েন দিলাম। জন সাহেব তো আমারে এফবি থিকা ডিলিট দিয়েছেন। ঐখানেওতো রাখবেন্না মনে হয়।
ক্যাম্রা চালাইতে পারুক আর না পারুক, পোষাক আসাকে ভাবের চোট দেখলেই ডর লাগে
মন্তব্য করুন