ইউজার লগইন

চলো না ঘুরে আসি.....

মাঘ মাসের হাড়কাঁপানো শীতে খালি অফিস করলাম আর বাসায় গিয়ে ঝিমাইলাম। লোকজন কক্সবাজার গেলো...কুয়াকাটা....সুন্দরবন...বান্দরবন গেলো...মুনালিসা দেখতে গেলো...ভ্রমণ কাহিনী পড়লাম,ছবি দেখলাম...হিংসায় দুখে....দীর্ঘশ্বাস ফেললাম।

একলা মানুষ কোথাও যাওয়া হয় না। এরমধ্যে সাভার গিয়েছিলাম একদিন, ফেরার পথে জাহাঙ্গীর নগর ঢু মারলাম,সবগুলো লেকে এত সুন্দর পদ্ম ফুটেছে,পাখীরা আসছে দেখে মন ভরে গেলো মুগ্ধতায়। খুব বেশীক্ষণ ছিলাম না। গাড়ীতে বসেই এক চক্কর ঘুরে দেখা আর কি।

আরেকবার আসব...বন্ধুদের সাথে। জেবীন, টুটুল, মাথু, বিমা, রায়হান ভাই, মাসুম ভাইকে বলেছি । এখন ভাবছি এই শীতে আমরা বন্ধুরা একদিন যেতে পারি ছুটির দিনে, ছুটির নিমন্ত্রণে। জানুয়ারীর ২২ অথবা ২৯ তারিখ শুক্রবার দিনটাকে/ সকালকে প্রস্তাব করছি। পাখি দেখব, আড্ডা দিব, ঘুরব, কিছু খাব অবশ্যই।

অনেকদিন আড্ডা হয় না আমাদের। যে বন্ধুরা এই আড্ডায় যোগ দিতে চান তাদের বলছি চলুন
এই পাতাঝরা হিমেল শীতের আমন্ত্রণে সাড়া দেই। কারো যদি কোন পরামর্শ থাকে তাহলে দিবেন প্লিজ। সারাদিন নেটে থাকি অফিসের কাজ শিকায় তুলে। গুছিয়ে লিখতে পারলাম না কত কাজ যে ঘাড়ে চেপে বসে আছে!!!গুণীলোকজন সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন।

বি দ্রঃ যারা দোকলা, তিকলা , চৌকলা আছেন তারা সবাইকে নিয়ে যাবেন। আর যারা একলা আছেন তারা জোড়াতালি দিয়া দোকলা বানাইতে পারেন।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


সম্ভবত ভুলে জয়ীতা পোস্ট আপডেট করতে গিয়ে মুছে ফেলেছিল।

পুরোনো কমেন্টসগুলো

নজরুল ইসলাম's picture


ঠিকাছে, আছি

সাঈদ's picture


পদ্মার পাড়ে অথবা মেঘনা পাড়ে গেলে ভালো হইত। ভার্সিটি ক্যাম্পাস যে কারনে পছন্দ করছি নাঃ

* কোন ক্যাম্পাসের ভিতর পিকিনিক করতে কেমন যেন লাগবে !!!

* বাচ্চা পোলাপান ছুটির দিনে একটু ঝোপ ঝাড়ে যাইবো, আমরা গিয়া যদি তাগো ডিস্টাব করি , ভালো দেখাইবো না।

* বদ পোলাপান যদি কারো লগে ঝামেলা করে বা কাউরে টিচ করে , কিছু কইবার পারুম না , কারন তাগো ক্যাম্পাস।

* অতিথি পাখি মানুষের থেকে দূরে দূরে থাকে অনেক , আমি কয়েকদিন আগে গেছি, ৩০০মিমি যুম লাগায় ফটুক তুলতে হইছে।

* যায়গা সুন্দর হইলেও সেটা তো খোলামেলা না , বদ্ধ । খোলামেলা পরিবেশে পিকনিক করতে ভালো।

আর বাইরে পিকনিক করলে আমাগো ছবি তোলার অনেক কিছু পামু। নদীর ধারে গেলে ঘুরা ফেরা সাথে নৌকায় ও ঘুরার আনন্দ পাওয়া যাইবো। গান বাজনা বাজাইয়া না হইলে গান গাইয়া মজা করা যাইবো। ক্যাম্পাসে গান বাজানো ঝামেলা ।

এই হইল আমার মত।

টুটুল's picture


তাইলে বস... চমৎকার একটা লোকেশন দেন... জাহাঙ্গীরনগরই যেতে হবে এমন কিছু না... একটু আউটিং

সাঈদ's picture


কোন রিসোর্ট না , কোন গ্রামে সাথে নদীর পাড়ে। আরিচা পাটুরিয়া দিয়ে সোজা রাস্তা চলে গেছে নদীর ধার ধরে , ঐদিক টা কেমন হইপে ?

জ্যোতি's picture


এটা প্রস্তাবনা।ঢাকার কাছাকাছি একটা সুন্দর জায়গায় যেতে পারি ।নদী হলে তো জোশ।সবাই মিলে ঠিক করি।

সুবর্ণা's picture


হুমম।

মেসবাহ য়াযাদ's picture


আমি আছি... সিদ্ধান্ত হোক.... যামু

জ্যোতি's picture


আপনি আছেন মানে কি?আপনি ত থাকবেনই।অরগানাইজার।বুঝছেন?

১০

জ্যোতি's picture


টুটুলকে ধইন্যাপাতা দিলাম না।টুটুল এমনেই ভালো।পুরানা কমেন্ট ফিরায়া দিছে।

১১

শাহ নাজ's picture


amake nite vuilenna kintu.....

১২

মাহবুব সুমন's picture


১৩

তানবীরা's picture


আগষ্টে আমিও থাকবো ঢাকা শহরে ঃ)

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.