টুকটুক গল্প-৮
যেইদিন থেকে একা থাকা শুরু সেইদিন থেকেই আমার এই বাসস্থানে আমার ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে বসবাস । দিনশেষে, সবকাজ শেষে এখানেই আমি ফিরে আসি। এটা আমার ঘর নয়, বাসস্থান।কর্তব্যের খাতিরে, প্রয়োজনে, সুবিধা-অসুবিধায় বাসস্থান বদলায় মানুষ। একদিন আমিও আমাদের ছোট্র বাড়ীটা ছেড়ে এসেছিলাম ইট কাঠের এই মমতাহীন শহরে। কিন্তু আমার সেই বাড়িতে আমি আজীবন বারবার ফিরে যেতে পারব, সেটা আমারই। তাই হয়ত খুব বেশী কষ্ট হয়নি।বাবার সাথে খন কোয়ার্টারে থাকতাম , সেখানে থাকতে থাকতে সবাই পরিচিত হয়ে উঠেছিলো, সমবয়সীদের সাথে বন্ধুত্বও হলো। বাবার চাকরী শেষে যখন চলে আসলাম তখন কষ্ট হয়েছে বলে মনে পড়ে না। আমার এই একা থাকার জায়গা ছেড়ে যখন অন্য কোথাও যাব এই জায়গাটাতে আমার মন পড়ে থাকবে।এখানকার সবকিছু আমি চিনি, জানি। ঘুটঘুটে অন্ধকারেও কোথায় কি আছে প্রতিটা জিনিস খুঁজে পাব, প্রতিটা সিঁড়ি, চলার পথ সবকিছুই প্রতিটা ইন্দ্রিয় সেট করে নিয়েছে।। যখন ভাবি এই ঠিকানা বদলাতেই হবে---মনে হয়-- আমার নিঃসঙ্গ রাতের সঙ্গী বারান্দাকে মিস করব, বারান্দার সামনের সোনালু গাছটাকে মনে পড়বে, ঘরে -বাইরে চড়ুই পাখির কিচিরমিচির শুনতে না পেয়ে সকালটা ম্লান লাগবে,গেটের বাইরের রাতের নির্জন পথটাকে মনে পড়বে, অকারণ আড্ডায় মেতে উঠা সন্ধ্যাটা আমাকে খুব টানবে। কি এক অদ্ভুত মায়ায় আটকে মায়ায় মানুষ! আজকাল মনে হয় মায়া-মমতা বিবর্জিত এক মানুষ হতে পারতাম যদি! মায়ার অদৃশ্য বন্ধনে আমিই আটকা পড়ে যাই শুধু, কিন্তু কাউকে, কোন কিছুকেই আটকে রাখতে পারি না। একমুখী আবেগ যেমন আমাতেই থাকে, ভালোবাসায় ছুঁয়ে থাকা সবকিছুই তেমন অন্যপথ ধরে চলে যায় হয়ত নিজেরই ঠিকানায়।
অস্থির সময়ের ভালোলাগা এক কবিতা ---
সারা রাত রবীন্দ্র-সঙ্গীত
সারা রাত অশ্রু-ভেজা চোখ,
সারা রাত অপার্থিব শীত
সারা রাত বিষন্ন আলোক!
সারা দিন কর্মহীন : গ্লানি
সারা দিন ম্রিয়মাণ রোদ
সারা দিন হিরন্ময় ম্লানই
সারা দিন তিলক কামোদ!
সারা রাত ম্লান মোমবাতি
সারা দিন স্মৃতিহীন তাঁতী!!





কি হইসে আপনার?
কিছু না রে আপু। কেমন আছ?
আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ঠিকানা বদলে কই যান?
বারান্দার সামনে সোনালু গাছ থাকলে, বাইরে পাখির কিচিরমিচির থাকলে কিংবা গেটের বাইরে নির্জন পথ থাকলে ওদের মিস করাই ঠিক হবে। কল্পনা করতেই এগুলা কেমন মায়া মায়া। থাকলে তো কথাই নাই।
আমি একটা ফার্স্ট কমেন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু নেটের লাইনটা হুট করে একটা ড্রপ খেয়ে গেলো! আর এই সুযোগে আরেকজন আইসা জিজ্ঞেস করতেসে, কি হইসে আপনার??
বলি হবে আর কি, ফুপার কথা মনে পড়সে মধ্যরাত্রে।
জয়িতা হঠাৎ বাসা বদল কেন?
মন খারাপ হওয়াই স্বাভাবিক আরে আমারতো অফিস বদল করতেই মন খারাপ লাগে
ব্যাপার্না
ব্যাপার্না
মানুষ তো জন্ম থেকেই পরিব্রাজক ।
মাঝে মাঝে মন খারাপ না হলে জীবনে বৈচিত্র আসেনা। সুতরাং ব্যাপার্ণা /
হুমম
বাড়ি বদলে যায়..
মন্তব্য করুন