একুশে বইমেলায় আজকে আড্ডা এবং ব্লগার মামুন ম. আজিজ এর বই এর মোড়ক উন্মোচন
ফেব্রুয়ারী’র দিনগুলো চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। আজকে ২২ শে ফেব্রুয়ারী। আর ৬ দিন পরই শেষ হয়ে যাবে বইমেলার হৃদয় কাঁপানো আহ্বান। ফাল্গুনের সিগ্ধ, মায়াবী বিকেলে, ভাষা শহীদদের স্মৃতি বিজরিত, আবেগঘন বিকেল, সন্ধ্যায় আমরা ঢাকা শহরের বিশাল জ্যাম ঠেলে, ক্লান্ত হয়ে হাজির হব না বইমেলায়। ভাবতেই বুকের ভিতরে শীতল বাতাস হু হু করে উঠছে।
আজকে আবার একবার আমরা সবাই জড়ো হব বইমেলায় এবং সন্ধ্যা ৬:৩০ টায় লিটলম্যাগ চত্বরে আমরা বন্ধু ব্লগের ব্লগার মামুন ম. আজিজ এর উপন্যাস প্রতীতির মোড়ক উন্মোচন করবে ব্লগের বন্ধুরা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সব ব্লগার বন্ধুরা উপস্থিত থাকবে বলে আশা করছি।
মোড়ক উন্মোচন শেষে জম্পেশ একটা আড্ডা হবে প্রতিদিনের মত। হয়ত বইমেলায় অথবা ছবির হাটে। সাথে থাকবে চা, পুড়ি, মাশরুম ফ্রাই, আলুর চপ, পাকোড়া। স্পনসর আজকে পথিক!!!!!!! করবে বলেই শুনেছি।
প্রতিদিনের স্পনসর মেসবাহ ভাই মনে হয় মিটিমিটি হাসছে।





মামুন ভাই যে জীবনের আরেক মোড়ক উন্মোচনের পথে। সেই খবর রাখো ? এক কিশোরীর সাথে এনগেজমেন্ট হইছে তার।
মুকুলের কমেন্টের শেষে ইমোটা মনে হয় ভুল আসছে
না তো ! ভুলে হবে কেন? বিবাহ সব সময়ই আমার কাছে আনন্দের। পরিচিতদের হইলে তো আরো ভালো।
মুকুল সাহস পাচ্ছে এখন গলায় দড়ি পড়তে। মুকুলের সুগতি, সুমতি হউক।
এইখানে কি বিলাপ করার ইমো হবে ?
আমি সেইরকমই ভাবছিলাম

নাহ্ মুকুলের মনে হয় দুঃখের দিন শেষ
নাহ্ ! দু:খের দিন আর শেষ হইলো কবে! কেউ কোন উদ্যোগ নেয় না।
মুশেরাপু তোর গতি করার উদ্যোগ নিছে বলেই তো নবাই জানে।আমরা বিয়া ভাব বলে দাঁত স্কেলিং করাব ঠিক করছি। তুমি এইসব কি কইতাছ?
তোর = তোমার, ভাব= খাব
নাহ্ ! পাত্রী পক্ষ আদৌ কইন্যার বিবাহের বিষয়ে উৎসাহী কিনা, এইরাম কোন তথ্য দিতারেনাই। দেখি ঘটক পাখী আপা কদ্দুর কী কর্তারে!
সবুর কর। উদ্যোগ যখন নিছে কিছু একটা হবেই।
মুশেরাপু ক্যাঠা?
রোবোট নানা কিচ্ছু বুঝেন না?এইটা বানাম্ভুল।ঠিক হইয়া যাইব বড় হইলে।
তাইলে ত পারটি হবে।পথিক কে অভিনন্দন গলায় দড়ি বান্ধার জন্য।
অভিনন্দন মামুনভাইকে (বই, বউ সবকিছুর জন্য)। বাকী সবার জন্য হিংসা ঈর্ষা বদনজর ইত্যাদি বরাদ্দ।
আপনের বদনজর এত্ত ভালো যে প্রিতিদন আমরা কত কি খাই, আড্ডাই একিদনো পেট ব্যাথা হয় না।একটা ফু দিয়া দেন।
আমাদের স্কুলে এক স্যার ছিলেন। উনি "বই আনো নাই?" কথাটা জিজ্ঞেস করতেন এমনভাবে যে শুনতে মনে হতো "বৌ আনো নাই?" বই শব্দটা ঠিকমতো উচ্চারণ করতেন না। সামনের মেলায় হয়তো পথিক ভাইকে শুনতে হবে, "বৌ/বই আসে নাই?"
এই মেলায়ই কইব।
পোস্টের শেষের লাইন পইড়া প্রানভরে শ্বাস নিলাম.... সাড়ে ছয়টার আগেই আইতাছি.... কোনখানে ? নজরুল না আঁতেল চত্বরে ???
আতেল চত্বরে।আমরা ৬ টার আগেই যাব।
আতেল চত্ত্বর কোনটা?...
আগেরদিনে মায়েরা ছেলেরে বলতো... 'বাবা, পয়লা কইর বাড়ী, গাড়ীর তারপরই আইনো ঘরে নারী" মামুন ভাইয়ের ক্ষেত্রে কথাটা হবে " হইলোতো বই, বউ এবার আসুক নাতিপুতির মউ '...
মারহাবা।মারহাবা।
....আড্ডার আলাপ করতে আইসা মনে হৈতাছে বিয়ার দাওয়াত পাইয়া যাইতাছি.......আমীন।
আমীন।
আজ জমবে মজা!
কীরাম মজা, বড় ভাই ?
কে বড় ভাই, কিয়ের বড় ভাই! আমি কি আপনের মত বুইড়া নি?
ঠিক।মেসবাহ ভাই কি কইতে চায়?
আরে না, আপনে বুইড়া হৈবেন ক্যান...
। গানটা হুনেন্নাই ? চুল পাকিলে লোকে হয়না বুড়ো.....
আপনেগো মত লুলগো লৈয়া পারা গেলনা। আপনারা মনে করেন যুবতী পাইয়াগো পিছনে ছোক ছোক করলেই বুঝি মজা। এমনে আড্ডা দিয়া ও মজা পাওন যায় এইটা আপনেরা জানেননা।
মেসবাহ ভাই লোক ভালা। আপনে ইরাম কথা কউতে পারেন না। না হয় করছে ১৫ টা প্রেম, না হয় রাইতে এক মাইয়ার লগে বাসে কুনুখানে গেছে তাই বইলা লুল না।
ছুডুবেলায় ক্যান যে আপনের বাপ-মায়ে গলায় বিব (এক ধরেনর কাপড়, যাতে লুল পড়ার পর আটকাইতো) লাগায় নাই ! এখন কী আর করবেন, লুল আটকানেরা লাইগা টিস্যু ব্যবহার করেন...
আপনে লোলদানি লাগান ।
কীরাম মজা, বড় ভাই ?
.....সবই তো হৈলো, কিন্তু আঁতেল চত্বর টা কৈ? আমরা কি যামু না নাকি?
আমরা গরীব হৈতে পারি, কিন্তু আম্রা বড়লোক না....আমাদেরও আছে অধিকার....আঁতেল চত্বর চেনান এলা...কয়টায়, কুন যায়গায়?
বুঝছি পোষ্ট পড়েন নাই। পোষ্টে সময় দেয়া আছে।আর আঁতেল চত্বর চিনন না কেন?আপনে আতেল না?আফসুস।
মুকুলের সুরে গরীব বড়লোক শুরু করলেন!হায় খোদা!!!!পোলাডা বড় ভালা ছিলো।ক হইয়া গেলো!!
...বিলাই না পৈড়া কমেন্টায় না
...কিন্তু স্মরণ শক্তি খুব করুন আর্কি...
্যাই হোক, মাঝে কমেন্টে ফডু চত্বরের কথা শুইনাই মনে হয় কনফ্যু খাইছিলাম, ক্ষমা স্বর্গীয়...
আইজকা সিঙ্গারা-সমুচায় ভুইলেন না; বিয়ার খানা হইলো বিরিয়ানি
দেখা যাক পথিক তার উন্মোচন উপলক্ষে কি খানা দেয়।
কাইলকা খাদ্যের ফটুক সহ পোস্ট চাই
... (ফর কানুগ্ররুপ)
আফসুস ,আমি এইমাত্তর বইমেলা থেকে ঘুরে আসলাম ! আগে জানলে আড্ডানো যেত !
কই আছিলেন আপনি?চিপায় চাপায় থাকলে কেমনে পাইবেন?দুজনে দুজনার ছিলেন মনে হয় ।
"সাথে থাকবে চা, পুড়ি, মাশরুম ফ্রাই, আলুর চপ, পাকোড়া। "
এ প্রসংগে কবি বলেছেন, "পেটে তোমার পিলে হবে ...."
খাইলাম ত অনেক কিছু...শেষে টুটুল আইসক্রিম খাওয়াইলো...পেটে ত পিলে হইলো না। দেখা যাক ২৮ তারিখে ত খাব কি হয়!রোবোট নানা বদনজর দিয়েন না কিন্তু।
মজা হইছে। আমি একদম ঠিক সময়ে গেছি। মাত্র মোড়ক উন্মোচন হইছে।


;)]
আর, জেবীন আপুরে থ্যাংকু!!!
জয়িতা আপুরেও থ্যাংকু!!!
[টুটুল ভাইরে কিন্তু কিছু কইনাই!!!
হ! মুক্ত, থ্যাঙ্কু বুঝিয়া পাইলাম...
থ্যাংকু যাওয়ার জন্য।আমরা বন্ধু ব্লগের এত বন্ধুদের একসাথে দেখে সত্যি খুব ভালো লাগলো।
পথিক আইজকা যেই ডাইলপুরি-আলুর চপ আর চা খাওয়াইছে ঐটা আমার একদম ভালো লাগে নাই। শেষে টুটুলের কল্যাণে ইগলুর ফ্রুটি আইসক্রীম খাইয়া বরং আমোদ পাইছি বেশি।
পথিকের উচিত ছিলো আমাগো বিরিয়ানি, নিদেনপক্ষে তেহারী খাওয়ানো। নীলক্ষেতের তেহারী খাইতে মঞ্চায়। ঐটা কি আগের মতোন আছে?
ভাস্করদার কথার সাথে সহমতের উপরে একমত জানাইলাম।আপনেরা ত সহজেই পথিকরে ছাইড়া দিলেন। তার মধ্যে সে ২ ঘন্টা লেট করলো। টুটুল আইসক্রিম খাওঢাইয়া মন শান্ত করলো।
tui amake na niya geli jabin ?? mone boroi dushko pailam ...
এই ইমোটা কেমনে দেয়?
আমিও দিবো।
কেন দিবেন? কি হইছে? এক কাজ করেন , মাথাটা নোয়ান , সামনে যে আছে তারে বলেন মাথায় পুতা দিয়া একটা বাড়ি দিতে। তাইলে আর ইমোর দরকার হপে না।
আরে মাঝে-মইধ্যে এইটা দিতে ইচ্ছা করে। এইজন্য জিগাইলাম।
আপনে পুতা দিয়া বাড়ি দেওনের বুদ্ধি আগেও দিছেন মাইনষেরে। এইটা তো বিপদজনক পূর্বাভাস। কোন ভদ্রলোকের যে কপাল পুড়ে রে ভাই।
পয়লা পয়লা যখন সাইটের সব ফিচার আসে নাই, মন্তব্য পোস্ট করা ব্লগ পোস্ট করার থেকেও কঠিন, তখন মডু আর ডেভুর পোস্টে এই ইমোটা যে কতোবার দিছি আমরা
নুশেরা'পু, এইটা দিতে পারতেসি না বলে অ্যাডাল্ট কেক রেসিপিতে আপনার প্রথম কমেন্টের একটা উত্তর দিতে পারি নি। তাড়াতাড়ি শিখায় দেন সিস্টেমটা।
স্বাগতম।
ডাৎ আফা এত জোড়ে মাথা ঠুইকেন না। মাথী ফাইটা যাইব।জেবীন রে মাফ দেন ।হেতে একটু উদাস হইছে।তাই ভুলে গেছে আপনেরে কইতে। এই বয়সে ফাগুন মাসে ইরাম হয়।
সবাইকে সালাম
এখানে আমি একজন নবাগত - লেখালেখি করি না (পারি না আর কি)
তারপরও চেষ্টা করব নিয়মিত হতে
মামুন এর বই এর মোড়ক উন্মোচন এর আয়োজনে আপনাদের কয়েকজনের সাথে দেখা হয়েছে তবে আলাপ পরিচয় হয় নাই তেমন - এবার হবে আশা করি
তো ঐদিনের আড্ডার কিছু ছবি আর ভিডিও এর লিংক দিলাম (মোবাইল ফোনের ক্যামেরায় মান ভাল রাখা সম্ভব হয় নাই বলে দুঃখিত)
ছবির লিংক
ভিডিও এর লিংক
আপনার গ্রাফিক্সের হাত দেখলাম জোশ..
আমাগো এক্টু হেল্পাইয়েন
ছবি দেখলাম।থ্যাংকু
চা, পুড়ি, মাশরুম ফ্রাই, আলুর চপ, পাকোড়া
বইমেলার পরে এগুলো কোথায় পাওয়া যায় একটু দেখোতো জয়িতা, প্লীজ।
মন্তব্য করুন