বোনাস লাইফ
শিরোনামটা শুদ্ধ হলো কিনা বুঝতে পারছি না। ইংরেজিতে আমার খদল একেবারেই নেই। এই দেখুন ইংরেজি ভীতিতে দখলটাও খদল হয়ে যাচ্ছে!
যাই হোক। নিচের ঘটনাগুলো পড়ুন।
১
ছোটবেলায় আমার বয়স যখন ১০, একবার গাব গাছের ডাল ভেঙে নিচে পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস ডাল আর মাটির মাঝখানে লাউয়ের মাচা ছিল। পতনকালে মাঝপথে ওখানে আটকে পড়ায় এখন পর্যন্ত আরও ২৫ বছর বেঁচে আছি।
২
বয়স তখন ১২ বছর। ভাই বোন সবাই মিলে পুকুরে মাছ ধরছি। দুপুরবেলা হয়রান হয়ে ঘরে এসে এক মগ রেডিমেড শরবত খেয়েছি ঢকঢক করে। ওমা খেয়ে তো হেচকি দিতে দিতে মরে যাওয়ার দশা! আব্বা পানের সাথে তামাক পাতা (সাদা পাতা) খেতেন। তামাক পাতা ধোয়া পানিই আমি শরবত মনে করে খেয়ে ফেলেছিলাম। পরে মা বোনেরা তেঁতুল খাইয়ে আমাকে সে যাত্রা বাঁচিয়েছেন।
৩
কলেজে পড়ি। আসা-যাওয়া করি ফিনিক্স সাইকেলে চড়ে। ইটের রাস্তায় ধাক্কা খেতে খেতে চলন্ত সাইকেলের সামনের চাকা একদিন বাসের নিচে ঢুকে গিয়েছিল। আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। কীভাবে বেঁচে গিয়েছি- আল্লাহ জানে।
৪
২০০০ সালের ৫ মে। জ্যোতিষী-জ্যোতির্বিদ অনেকেই বলেছেন গ্রহ-নক্ষত্র একই রেখায় চলে আসবে বলে মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। না, পৃথিবী ধ্বংস হয়নি। তবে মত্ত হাতির তাড়া খেয়ে আমিই ধ্বংস হতে বসেছিলাম সেদিন। মা বাবার দোয়ায় শেষ পর্যন্ত বেঁচে গিয়েছি।(এই ঘটনা আলাদাভাবে বিস্তারিত লেখার ইচ্ছে রইল)
৫...
৬...
.......
সেদিন মা বাবা দোয়া করলেও মা বাবা একটু অন্যরকম করলে আমিতো জন্মাতামই না। আমি কিন্তুু মা বাবার নবম সন্তান! বুঝুন অবস্থা। আমার পুরো জীবনটাই তো আসলে বোনাস!





সিরাজী ভাইয়ের লেখা অতি চমৎকার।
মীর ভাই একটু বেশি বললেন
হেহেহে
হা হা হা, দাদা
করুণ কাহিনী রসালো করে বলতে পারাটা দারুন ব্যাপার !
আমার বোনাস লাইফ নিয়ে মন্তব্য লিখে 'প্রকাশ করুন'-এ যাবার আগেই মুছে গেল । আর লিখতে ইচ্ছা করছেনা এখন । তাই ভাবছি পরে কোন এক সময় সেগুলো নিয়ে "বোনাস লাইফ"-এর দ্বিতীয় ভাগ লিখব ।
আপনার আরো বেশী বেশী পোস্টের দাবী জানাচ্ছি ।
আপনার বোনাস লাইফ পড়ার অপেক্ষায় থাকলাম
কথা ঠিক।

ছয় নম্বরটা পইড়া পুরাই হাস্তে হাস্তে গড়াগড়ি!!!

বেশি গড়াগড়ি খাইয়েন্না। শীতকাল
নবম
বোনাসই তো। আমিও কম নই, ষষ্ঠ।আমার এক দুষ্টু বান্ধবী প্রায়ই বলে তোর জন্মের সময় যদি দেশে 'ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ঠ' টাইপের নীতি পালন করার রীতি থাকতো, কি হতো ভেবে দেখেছিস? তুইতো ৬ তিনেইতো আটকে যেত তোর বাপ-মা। আমি ভাবতে পারি না, খালি হাসি।
জীবনটাই একটা বোনাস!
বোনাস লাইফে চাপ নাই। আপনি আশরাফুলের মতো খেইলেন না
আশ্রাফুল কেন আউট হয়? ৬ মারতে গিয়ে?
প্রতি ম্যাচে ১৫৮ ৯৮ এর আশরাফুলের মতো খেলতে হবে এই ডরে
আপনি মশাই ভাগ্যবান। এবার চট করে লিখে ফেলুন হাতির তাড়া খাওয়ার গল্প।
ওরে বাবা। ওটা ভয়ঙ্কর গল্প। লিখতে ভয় করবে
বজ্রপাত ছাড়াতো আপ্নেরে সাইজ করা যাবে না দেখছি
দোয়া করেন তানবীরা
USAte ek bhodrolok achhen 6bar bokropater hat theke bechechhen. Sutorang bojropateo apnar kichhu hobena.
আপ্নার লাইফ তো জোতির্বিদ্যার অনন্যসাধারন উদাহরন হইতে পারে
ভাল লাগছে আপ্নার বড় হয়ে উঠার কাহিনী।
বিবাহের পর যতদিন বেঁচে আছেন, সেটাই রিয়েল বোনাস লাইফ!
(বেশী বলে ফেললাম না তো?)
বেশি বলেন্নি উদ্রাজী ভাই। কমই বলেছেন
মিয়াভাই, এত্তো বালা-মুসিবতের হরেও য্যান আম্নের হরকালের ভিসা লাগেনো, তাইলে আম্নে আর সহজে মইত্তেন ন, দোয়া করি ১০০বছর বাঁছি থাকেন।
মইত্তাম চাইনা আঁই সোন্দর ভূবনে
১০+২৫=৩৫
এখনও বেচে আছেন , ওটাও বোনাস
আমি তো বোনাস লাইফে আছি, ২০০২ সালের ২৪ জুন থেকে। ঐ দিন বিবাহ করছিলাম
যে দিন বিবাহ করছিলাম তার পরের সব দিন গুলাই বোনাস ? তাইলে তো আমি সবার চাইতে বেশী বোনাস পাইছি । হা হা..
মন্তব্য করুন