ইউজার লগইন

রম্যকবিতা: ওকে মিসেস চার্মিং লেডী, ওকে

এবি'তে কবিতা জাতীয় লেখা পোস্ট করাটা কিছুটা বিপদের বটে। যেমন এই পোস্টটাই, লেখার পর প্রিভিউ দিয়ে দেখি মাথা থেকে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে, খালি দুই পায়ের পাতা ঢেকে আছে। এ বিষয়ে আগেও আলোচনা হয়েছে। এখানে জুড়ে দিলাম টেকনিক্যল কারণে। Big smile
---
সুন্দরী নিজেকে তুমি যতই কালো ভাবো
তোমার চেয়ে বেশি সুন্দর
কাউকে কি আর পাবো?

যাক সে কথা,
শুনি কি খবর তোমার
দিন-কাল যাচ্ছে কেমন
কাটছে কেমন তার?
---
আরে তুমি, বিষয়টা কি এতগুলা দিন পর
কোথা থেকে উদয় হলে
ওহে পিশাচ নর।

চলে তো খুবই গিয়েছিলে
লাগবে না আর বলে
এখন হঠাৎ কেমন করে
আমায় ফোন দিলে?
---
উরিব্বাবা, বিষম তোমার রাগ
এর কাছেতেই হার মেনেছে
আমার অনুরাগ।

বললাম না, যাক সে কথা
ওতে কি লাভ বলো?
আমিও আছি, তুমিও আছ
জীবনটাতো গেল।
---
এই কথাটা ঠিক
আছি কিন্তু বেঁচেই দু'জন
যাই নি মোটেও মরে।

তোমার সঙ্গে হয়তো কখনো
হবে না দেখা, তো কি?
দেখা না হলে আমরা কি আর
মরে যাবো নাকি?
---
হুম, তাইতো কথা
দেখা না হলে কি?
দেখা না হলে কেউ কি আর
মরে যায় নাকি?

এই কথাটা আমিও বুঝি,
কি তবু জানো মজা?
তোমার জন্য আজো অপেক্ষায়
এতেই আমি রাজা।
---
থেকো, বোকা
এমনই তুমি থেকো,
ফরেস্ট গাম্পের জিনির মতো
আমায় মনে রেখো।

তবে এই কথাটাও ঠিক,
আমি কিন্তু জিনি না ভায়া
ভুলে গেলেও চলবে না।
এ নম্বরে সেই কারণে
ফোন করাটাও
ঠিক হবে না।
ওকে?
---
ওকে মিসেস চার্মিং লেডী, ওকে।
---
(উৎসর্গ: প্রিয় নুশেরা'পু।)

পোস্টটি ১৭ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


রম্য কবিতা লিখলো মীর
ছেলেটা এমনিতে ধীর স্থির
এতোদিন ছিল গল্পের বীর
এখন ছুড়লো কবিতার তীর

উৎসর্গ করে আপুদেরকে তার লেখা
সামনা সামনি তাকে যায় না দেখা
থাকে কি সে একা নাকি দোকা
নাকি বানায় আমাদেরকে সে বোকা

মীর's picture


সুযোগ পাইলে তানবীরা'প্পু
ঘাড় ধরে দেয় লজ্জা,
ওয়েটিং ফর ইয়া
কবে হবে কাইজ্ব্যা। Crazy

আসলে আমারে দিয়ে যে কোনকিছু হপে না বুঝতেসি। নেন, আপ্নারে পছন্দের একটা লিংকু দিলাম। ক্লিকান।

তানবীরা's picture


পছন্দের লিঙ্ক বুঝলাম
কিন্তু পছন্দ কোনটা
সুরেলা গানটা
রুপসী মেয়েটা
নাকি চীনের প্রাচীরটা? Wink

মীর's picture


তিনটা, আপু
তিনটা

শিবলী মেহেদী's picture


কবিতাটা লাগলো মজা, Applause
হাসিও দিলাম একটু। Big smile
কেমন করে লেখে কবিতা? Confused
ইস্‌, যদি পারতাম একটু আধটু! Waiting

মীর's picture


ধইন্যাপাতা লন, প্রাপ্তিস্বীকারের বিষয়টা ভুইলেন্না। Smile

জ্যোতি's picture


খাইছে। মেরের কবিতা পড়ে শেষ করে দেখি তাতাপুও লিখছে। ম্রাত্নক হইছে দুজনেরটাই।মীর এতকিছু লেখে কেম্নে?

মীর's picture


এক্লাইনে দুইটা বানাম্ভুল!
নাজমুল ভাই দেখলে ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি কর্বে। Big smile

নাজমুল হুদা's picture


নাজমুল ভাই দেখলে ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি কর্বে। Big smile

সাধু সাবধান !

১০

জ্যোতি's picture


বানাম্ভুলটাই চোখে পড়েলো? মনের কথায় তো বানাম্ভুল ছিলো না মীর।সেইটা বুছেই নিলেই তো হতো। আফসুস চোখে খালি ভুল বানামই পড়লো? Sad

১১

নাজমুল হুদা's picture


নাম তার মীর,
নয় মোটে ধীর
নহে হেলাফেলা,
এ কথা সে কথা বলে
ছুড়ে দেয় তীর -
অভেদ্য লক্ষ্য তার
সব কাহিনীর ।

১২

মীর's picture


দুর্দান্ত হৈসে। তয় কারে নিয়া লেখলেন বুঝলাম না।

১৩

নাজমুল হুদা's picture


চার্মিং লেডী !

১৪

নুশেরা's picture


নাম তার মীর

চার্মিং লেডীর নাম তাইলে মীর Shock

১৫

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১৬

নাজমুল হুদা's picture


না, ঠিক বুঝাতে পারলাম না । মীরের তীরের লক্ষ্য চার্মিং লেডী । মীর কেন হতে যাবে ?

১৭

শওকত মাসুম's picture


যে যুগ, কিছুই কওন যায় না Tongue

১৮

জ্যোতি's picture


মীর তাইলে লেডী? Shock

১৯

লীনা দিলরুবা's picture


ছন্দ....... Smile
ফরেস্ট গাম্প দেখে মুগ্ধ হয়েছিলাম।

images.jpg

২০

মীর's picture


আমার প্রিয় মুভি। মাসুম ভাইরে একবার জিগাইসিলাম, ভাই '৯৪ সালে তো অনেকগুলাই ক্লাসিক মুভি রিলিজ হৈসে। আপ্নে ফরেস্ট গাম্প পছন্দ করেন না কি শশাঙ্ক রিডেম্পশন পছন্দ করেন? সে কইছিলো, শশাঙ্ক। এরপর থেকে ফরেস্ট গাম্প আরো ভালো লাগে। আপ্নারে পাইলেই খালি গল্প কর্তে মুঞ্চায়।

২১

জ্যোতি's picture


মীর
খাইবা শীতের ক্ষীর?
ক্ষীরের দাওয়াত আমার বাড়ি
তুলে নিলাম কালকের আড়ি। Big smile

২২

মীর's picture


ধইন্যাপাতা আপু,
উই যে দেখেন নিচে
একজন খুব চায়,
তার মনের আশা কবে
পূরণ হবে হায়?

২৩

জ্যোতি's picture


১. এক বালিকা কবিতায় বলেছিলো 'হায়'
মীর কি তাহলে সেদিকেই তাকায়?

২.ক্ষীরের দাওয়াত দিলে ফিরিয়ে?
দুঃখ পেলাম হৃদয়ে।

২৪

রাসেল আশরাফ's picture


হে প্রভু

আমারে শক্তি দাও

মীরের মতো কবিতা লেখার

আমিও ক্ষীর খেতে চাই। Sad Sad

২৫

মীর's picture


সুপারিশ জমা দিসি। এইবার হাসেন।

২৬

নুশেরা's picture


১.
হতে আমি রাজি ছিলাম 'জিনি'
বললে যখন চিনি গো তোমায় চিনি
গোলমালটা করলে তুমিই পাজি
সাক্ষী শুধু মগবাজারের কাজি

২.
ঘটনাটা কী, মীরটা ক্যাডা?
কে জানে কে, হবে কুনু ব্যাডা
ঠিকঠাক বলো, পরিচয় ছিলো?
উৎসর্গতে কেন নাম নিলো?

২৭

ভাঙ্গা পেন্সিল's picture


দুলাভাই তো খেপলে ভালোই কবিতা লেখে Wink

২৮

মীর's picture


যদি এরকমই হয়, তাইলে এইটা কাজে লাগতে পারে,

এখন যদি জিগাও,
পড়বে না নাম মনে
সুখী হৈতে পারো কিন্তু
এই কথাটা জেনে।
---
বহুদিন আগেই জানিয়ে গেছেন তিনি-
তাহার বক্ষে বেদনা অপার...
Big smile Big smile Tongue out
---
আপ্নারে উপহার পাঠাইলে কবুল করেন না, তাই টেনশনে আছিলাম। Smile

২৯

নুশেরা's picture


বাংলাতেই লেখা কমেন্ট, অথচ কিছু্ই বুঝলাম না। মডুমামারা 'মাথামোটা' নিকটা আমারে দিয়া দেন Sad

৩০

মীর's picture


এইটাতো আমার পুরোনো সমস্যা। আপনাকে একবার বিষয়টি জানিয়েও ছিলাম।
ছোটমানুষের কথায় কান দেন নাই তখন।

৩১

শওকত মাসুম's picture


ওহে মীর
কার প্রতি তোমার তীর?

৩২

মীর's picture


তীর???
কুথায় কে মারলো কাকে?

৩৩

লিজা's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

৩৪

মীর's picture


সুন্দর হাসি আপ্নার। বাহ্ বাহ্।

৩৫

সকাল's picture


আশার মৌনতা ছাড়া সম্মুখে কেউ নেই.....

৩৬

ঈশান মাহমুদ's picture


'পেচ্ছাপেচ্ছি' ভালোই হইছে
আমি ছিলাম কই
মীরের জন্যে গামছা পাতা
এক বালতি টকদই//
মীর
চির উন্নত বীর
শুধু চার্মিং লেডির কাছে নত হয় শির//

৩৭

মুকুল's picture


খাইছে! a

৩৮

নীড় সন্ধানী's picture


খাইসে !!!! Steve

৩৯

সাঈদ's picture


চ্রম

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!