ইউজার লগইন

ভালোবাসি তোমায় তাই জানাই গানে

কালো বর্গের উপর সাদা রং-এর নির্মাণে নির্বাণ লাভ করেছে কী-বোর্ডের স্ট্রোকগুলো। কেন এই পৃথিবীজুড়ে শুধু মারামারি, হানাহানি আর খুনোখুনি? কিছুটা শান্তির সঙ্গে যদি বসত গড়তে পারতাম, তাহলে নিশ্চিন্ত মনে একটা দোয়েলের বা ফড়িং-এর জীবন কাটাতাম। আমার শ্বাসনালী দিয়ে সেই স্বপ্ন প্রবেশ করে না কখনো। কারণ বাতাসে পোড়া গন্ধ। মানুষের ফুসফুস পুড়ছে নিরন্তর। আর হৃৎপিণ্ডগুলো হাপরের মতো দম দিয়ে যাচ্ছে তাতে। আমি যখন আর সহ্য করতে পারতাম না, তখন একছুটে তোমার কাছে চলে যেতাম। পালিয়ে থাকতে চাইতাম, তোমার ছোট্ট ভেজা ভেজা মায়াবী আঙ্গুলগুলোর মাঝে। তোমার পলকা কাঁধে মাথা রেখে দূর দিগন্তে হারিয়ে যেতাম।

অথচ কি অসীম শক্তি যে ছিলো ওই কাঁধের, তা কেবল আমিই জানি। পৃথিবীর মতো এতবড় শত্রুর হাত থেকেও আমায় আড়াল করে ফেলতে তুমি। বাঁচিয়ে দিতে। মুঠোভরা বেঁচে থাকার রসদ দিয়ে দিতে আমার জন্য। এত শক্তি কোথায় পেয়েছিলে মেয়ে?

সেদিন স্বপ্ন দেখেছি জানো? একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। কিন্তু তারপর থেকেই সে কি অস্থিরতা শরীরে, মনে; তোমায় বোঝাতে পারবো না। জন্ম, মৃত্যূ, বিয়ে- এ তিনকে তাই বুঝি ঈশ্বরের দান বলা হয়?

পথের আড়ালে থেকে থেকে আমার জন্য পথ নির্মাণ করেছিলে তুমি। কিন্তু কখনো আমায় বরণ করতে এগিয়ে আসো নি। তুমি জানতে, তোমার বানিয়ে দেয়া পথ ধরেই একদিন তোমার কাছে ফিরে আসতে হবে আমায়। আমি ফিরেছিলাম, তোমায় পাই নি। আমি আজো ভাবি, আর কোন কোন বস্তুকে ঈশ্বরের দান বলা হয়? আর কোন কোন বিষয়ের ওপর হাত নেই মানুষের?

ভালোবাসি কারণ তুমি শিখিয়েছো, ভালোবাসাই অমর করে রাখতে পারে আমাদের ভালোবাসাকে। অনেকদিন, অনেক-অনেকদিন পর খুব মনে হচ্ছে; যদি আর একবার তোমার পাশে গিয়ে বসতে পারতাম! সেই আগের মতো করে।

জানি কখনোই সে সুযোগ মিলবে না। তবুও রক্ত-মাংসে গড়া মন, সবসময় যুক্তি মানতে চায় না। কি আর করা। মহীনের ঘোড়াগুলির ওই গানটা মনে পড়ে- ভালোবাসি তোমায় তাই জানাই গানে...।

---

লেখাটা আমার একজন প্রিয় ব্লগার প্রিয়'কে উৎসর্গিত। Smile

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


আহারে!
একজন প্রিয় ব্লগার প্রিয়, আমার-ও খুব প্রিয় Smile

জ্যোতি's picture


ভালোবাসি কারণ তুমি শিখিয়েছো, ভালোবাসাই অমর করে রাখতে পারে আমাদের ভালোবাসাকে। অনেকদিন, অনেক-অনেকদিন পর খুব ইচ্ছে করছে যদি পাশে গিয়ে বসতে পারতাম তোমার।

এ টি এম কাদের's picture


আমাল ও তো !!!

বিষাক্ত মানুষ's picture


বেশ ! Smile

সন্ধ্যা প্রদীপ's picture


বাহ্ বেশ Smile .।

রুম্পা's picture


্ওয়াহ..... Beer

আরাফাত শান্ত's picture


দারুন লাগলো!

জেবীন's picture


কি সুন্দর একটা লেখা।

মাইনুল এইচ সিরাজী's picture


অনেকদিন পরে এলাম। পড়লাম। ভালো লাগল

১০

প্রিয়'s picture


ব্লগে এসে দেখি ফাটাফাটি অবস্থা। মীর এত্তো সুন্দর একটা লিখা উতসর্গ করসে আমারে। খুশীতে অস্থির হওয়ার দশা। থ্যাঙ্ক ইউ ভ্রি মাচ। ইউ আর অলটাইম রক্স।

১১

একজন মায়াবতী's picture


মহীনের ঘোড়াগুলির গান ভালো লাগে আর আপনার লেখাও Smile

১২

সুদূরের পিয়াসী's picture


খুব ভালো লাগলো বিশেষ করে 'আর কি কি ঈশ্বরের দান'

১৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ভালুবাসা ভালু নয়,
কষ্ট পেতে হয়।
তাও,ভালুবাসতে ভালু লাগে!

প্রিয় আপুকে ভালু পাই,
মীর ভাই এর গল্প চাই!

লেখাটা খুব ভাল লাগলো,কিছু অনুভূতি প্রত্যেকটা মানুষ কে একই রকম নাড়া দিয়ে যায়..

১৪

নাহীদ Hossain's picture


মনের কথাগুলো কিভাবে অনায়াসে বলে ফেললেন। আমি তো পারি না। ভাল থাকবেন আর ভালবাসায় থাকবেন Smile

১৫

নিশ্চুপ প্রকৃতি's picture


অসম্ভব ভালো লেগেছে।

অনেকদিন, অনেক-অনেকদিন পর খুব মনে হচ্ছে; যদি আর একবার তোমার পাশে গিয়ে বসতে পারতাম! সেই আগের মতো করে।

১৬

শওকত মাসুম's picture


আহা! আহা!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!