ইউজার লগইন

আশায় আছি, ভালোবাসায়, দুরাশায়, অস্থিরতায় আর দুঃসময়ে; সবসময় তোমার পাশেই আছি

আজকে মনটা দারুণ ভালো! একজন আমাকে বলেছে, আমি নাকি খুব জোরে সাইকেল চালাই কিন্তু আমার কন্ট্রোল ভালো। এইটা শোনার পর থেকে মন ভালো।

বন্ধুবান্ধবের বিষয়টাই আসলে এমন। ছোট-খাটো কথা বা কাজের মধ্য দিয়ে কখন যে তারা মনের অনেক গভীরে ঢুকে নাড়া দিয়ে আসে, টেরই পাওয়া যায় না।

তবে এটা সবসময় ইতিবাচক ভাবেই ঘটে, তা কিন্তু না। অনেক সময় নিজের অজান্তে আমরা বন্ধুকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি। তাই সময় পেলেই ভাবুন, আজ-কাল বা পরশু যদি সে এসে দাঁড়ায়… (কথার মধ্যে গানে ঢুকে পড়লাম! ধুত্তোরি। বলতে চাচ্ছিলাম, ভাবুন রিসেন্টলি না বুঝে কাউকে কষ্ট দিয়েছেন কিনা। মন দিয়ে ভাবলে ঠিকই বুঝতে পারবেন। আর বুঝতে পারলে ঘটিয়ে দিতে পারবেন পৃথিবীর সবচে' সুন্দর ঘটনাটি। সেটা কি জানেন না? সেটা হচ্ছে বন্ধুত্ব ভাঙার মতো একটা বিষয়কে ঠেকিয়ে দেয়া। বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ঘটনা না?)

আমি তো কাল সন্ধ্যায় কথাটা শোনার পরই ঠিক করেছিলাম, যাই কামরাঙ্গীর চর থেকে একটা টান দিয়ে আসি। দেখা যাক, কতোটা কন্ট্রোল আমার সাইকেলের ওপর। কিন্তু গেলাম না। হাতে অনেক কাজ। কাজ না থাকলে তো সেই কবেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যেতাম দূর পাহাড়ের দেশে। মনতো সবসময় বলেই, তুই রাঙামাটির দেশে যা…।

যাক্ চলছে জীবন নিজের মতো। চারিদিকে অপ্রাপ্তি, অপূর্ণতা, অভাব। এর মধ্যেই যতটুকু চলা যায়। ওই যে বললাম না, কাজ কেড়ে নিয়েছে সবকিছু। ভালোবাসার মেয়েটির এখন টুকটুকে পরীর মতো একটা মেয়ে আছে। ফেসবুকে সব আপডেট পাই। আর অপ্রাপ্তির খেরোখাতায় কবিতা টুকে রাখি। আমার না পাওয়া প্রতিটি জিনিস কবিতার মতোই সুন্দর।

আর পাওয়াগুলো সব ‘অফিসের কাজের’ মতোই বিস্বাদ প্রকৃতির। কিন্তু জীবনের জন্য জরুরি। আবার পাওয়াগুলো জীবনগুলোকে পূর্ণ করে না, জীবন ভরে থাকে অসংখ্য না পাওয়ায়। সবমিলিয়ে ব্যপারটা আসলে জটিল। এই জটিলতাকে কাটিয়ে যদি উপরে উঠে যেতে পারতাম! পৃথিবীতে একটা মানুষের জন্য কিছুক্ষণ কি মাধ্যাকর্ষণ শক্তিটা বন্ধ থাকতে পারে না?

সাইকেলের কথাতেই আসি। যেহেতু এটাই আমার আজকের লেখার বিষয়। আমি কিন্তু মোটেও জোরে সাইকেল চালাই না বা আমার কন্ট্রোলও খুব একটা ভালো না। প্রথমবার সাইকেল নিয়ে পড়েছিলাম, মতিঝিলের সিটি সেন্টারের সামনে। নাদিম নামের এক বন্ধুর থুতনির একটা হাড় আলগা হয়ে গিয়েছিলো। বেচারা আমার পেছনে বসেছিলো আর হেলমেটের সঙ্গে অনেক জোরে বাড়ি খেয়েছিলো, পড়ার সময়। এরপরে আরো পড়েছি। একবার সুনসান রাতে শাফায়েতকে নিয়ে আমাদের গলির মুখ দিয়ে বের হয়ে আসার সময় একটা বাউলি দিলাম। সেদিন সাইকেলটাকে সর্বোচ্চ সীমার চেয়ে একটু বেশিই কাত করে ফেলেছিলাম। আর উঠানো গেল না। অবশ্য স্পীড বেশি ছিলো না। তাও মিরর একটা ভেঙ্গে গেল। প্যান্টের পকেটের যেখানটায় মোবাইল ছিলো সে জায়গাটা রাস্তার ঘষায় ফুটা ফুটা হয়ে গেল। মোবাইলের চার কোণা ধরে চারটা ফুটা। প্যান্ট বাতিল। শাফায়েতের হাতের তালুতে ঘষার চিহ্ন। এরকম ছোট-খাটো কিছু অনুষঙ্গ নিয়ে আমরা আবার উঠে দাঁড়ালাম। শাফায়েতের সে কি হাসি! দিবি আর বাউলি দিবি? আমি জোরে জোরে মাথা নাড়াই, দিমু না মানে? কস কি মমিন? অহন আবার উট, আবার দিমু।

কিন্তু আসলে এরপরে অনেকদিন বাউলি দিই নি। ভয় লাগতো। গতকাল কমপ্লিমেন্টটা পেয়ে খুব ভালো লাগছিলো, তাই অনেকদিন পর অনেকক্ষণ বাউলি কাটলাম। তুষার আমার পেছনে বসে মনোযোগ দিয়ে আল্লার নাম জপলো।

অবশ্য অপূর্ণ আশাগুলো মাঝে মাঝে পূর্ণও হয়ে যায়। আমার ভালোবাসার মেয়েটির সঙ্গে মিলিত হবার আশাটা কখনো পূরণ হবে না, জানি; কিন্তু সাইকেল নিয়ে বাউলি কাটতে কাটতে একদিন একটা ওভারলোডেড ট্রাকের চাকার নিচে চলে যাবার আশাটা মনে হয় পূরণ হয়ে যাবে।

আজকাল সেই আশা নিয়েই সাইকেল চালাই। অপূর্ণ আশাদের ভীড়ে একটা অন্তত পূরণ হওয়া আশা হাতে, একদিন আমার অশরীরী শরীরটা মাধ্যাকর্ষণ শক্তি ডিঙিয়ে উপরের দিকে উঠে যাবে। দৃশ্যটা মনে মনে কল্পনা করি আর আনন্দে শিহরিত হই।
---

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


ভালোবাসার মেয়েটির সঙ্গে মিলিত হবার আশাটা কখনো পূরণ হবে না, জানি;

আপনি কচু জানেন Tongue

কিন্তু সাইকেল নিয়ে বাউলি কাটতে কাটতে একদিন একটা ওভারলোডেড ট্রাকের চাকার নিচে চলে যাবার আশাটা মনে হয় পূরণ হয়ে যাবে।

বালাই ষাট... একষট্টি... বাষট্টি

লেখা সেইরকম হৈছে Big smile

মীর's picture


কচু জিনিসটা কি? সেইটা কেমনে জানে?

মেসবাহ য়াযাদ's picture


একদিন সাইকেলে বাউলি কাটতে কাটতে ফার্মগেট এলাকায় আইসা ফুনাইয়েন Wink

মীর's picture


আইচ্ছা, জিমেইলে ফুন দিলে হইবো তো নাকি?

মেসবাহ য়াযাদ's picture


ক্যান আমার সেল নম্বর বাংলার ১৪ কোটি মাইনসে জানে, আপনে জানেন না ? Crazy

মীর's picture


জানি জানি। উফ্
ঠিকাসে ফার্মগেটে গিয়া আপনার সেল নাম্বারেই ফোন দেবো। জিমেইলে না। খুশি?

জ্যোতি's picture


ajob!kalker kobita gum korlo ke?

মীর's picture


আমি নিজেই। ওইটা এডিট করতে হবে। লীনা আপুরে এত পচা কবিতা দেয়া যাবে না।

আপনের কি অবস্থা? বিয়া কবে যে জিজ্ঞেস করি, উত্তর দেন না কেন?

জ্যোতি's picture


bor thik korchen?ta na hole biya kobe kivabe boli!

১০

মীর's picture


হাহা বর ঠিক করতে হবে সেইটা আগে বলবেন না। আমি তো ভাবছি বর ঠিক করাই আছে। ওয়েল, সেক্ষেত্রে আপনে একটু 'কার্তিক কলিং কার্তিক' মুভিটা দেখেন তো সুন্দরী। আমি এদিকে বর খুঁজে বের করি। Wink

১১

জ্যোতি's picture


ajob!apnara e bollen aguner golla khuje ber korben!afsus,lokjon vule geche Sad

১২

মীর's picture


খুঁজেতেসি তো। আসলে দায়িত্বটা নিছিলো মেসবাহ ভাই। আর আমি রেডি হচ্ছিলাম বিয়া খাওয়ার জন্য। প্রস্তুতির একটা ব্যপার আছে না? কিন্তু এখন দেখা যাচ্ছে অগ্নিগোলকও আমারেই খুঁজে বের করতে হবে। ঠিকাসে ওয়েটান। দ্রুতই একটা ব্যবস্থা করছি।

১৩

জ্যোতি's picture


অপেক্ষায় অপেক্ষায় জীবনের কত সময় চলে গেলো! সে আরেক গল্প।
আপনার লেখাটা খুব মিষ্টি। তবে আপনার ইচ্ছাটা খুব পঁচা, সেই ইচ্ছা যেন কখনও পূরণ না হয়।সাবধানে চলাফেরা করবেন।
একদিন আপনারও একটা মিষ্টি মেয়ে হোক। তাকে নিয়ে রোজ স্কুলে যাবেন। কি সুন্দর দৃশ্য! তাই না? জীবনটা এমন সুন্দর হোক, দোয়া করি।

১৪

মীর's picture


হিহি আপনে আসলে খুবই ভালো একটি মেয়ে। আপনার বন্ধুত্বটা আমি খুব এনজয় করি। থ্যাংক য়ু সো মাচ, কিন্তু আমি বাচ্চা-কাচ্চা পছন্দ করি না। ওরা সবাইকে সবসময় পেরেশানিতে রাখে।

আপনার গল্পগুলা শুনতে মুঞ্চায়। নতুন কিছু লেখেন না কেন?

আর আমার ভালবাসার মেয়েটিকে অন্য একজনকে দিয়ে রিপ্লেস করানোর জন্য আপনাকে এক পয়সা জরিমানা করা হলো।

১৫

রায়েহাত শুভ's picture


Smile

১৬

মীর's picture


ইমোচিত্রিকা! আহা মিকেলেঞ্জেলো'র কথা মনে পড়ে গেল Day Dreaming

১৭

একজন মায়াবতী's picture


মেসবাহ ভাই না সেদিন বলল, সব আশা পূরণ হতে নাই!!
আপনার আশা ও পূরণ হবে না Smile

১৮

মীর's picture


আপনে কিউট হইসেন খুব, তাই না? উত্তম! অতি উত্তম!!

যাই হোক, আশা পূরণ হবে। অতি দ্রুত পূরণ হবে। চোখ-কান খোলা রাইখেন। খপর পাবেন Tongue out

১৯

একজন মায়াবতী's picture


আমি কিউট হইসি মানে কি?
চোখ খোলা তো বুঝলাম কিন্তু কান কিভাবে খুলে রাখবো Stare

২০

মীর's picture


ওই যে কিউট একটা কমেন্ট কর্লেন, এইজন্য Wink

কানে কোনো স্ক্রু থাকলে স্ক্রু ড্রাইভার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর না থাকলে, গুতাগুতির দরকার নাই্। আবার কি থেকে কি হয়ে যায়।

২১

একজন মায়াবতী's picture


Tongue

২২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আজকে মনটা দারুণ ভালো!

অনেক দিন পর হাসিখুশি একটা শুরু দেখলাম কারও লেখায়! Smile

বন্ধুবান্ধবের বিষয়টাই আসলে এমন। ছোট-খাটো কথা বা কাজের মধ্য দিয়ে কখন যে তারা মনের অনেক গভীরে ঢুকে নাড়া দিয়ে আসে, টেরই পাওয়া যায় না।

কথা ব্যাপক সইত্য! Big smile

সুন্দর একটা লেখা পরতাছিলাম, তা শেষটা এমুন না দিলে কি আপনের রাতের ঘুম হালাল হইত না?! ধুর মিয়া! Stare

আস্তে সাইকেল চালাইয়েন, ভাই।
রাস্তায় মরার চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। আল্লায় আপ্নেরে হেফাজতে রাখুক।

বলি বলি করেও বলা হয় না, আপনার ও আর যান হয়না।
আজ মন কিঞ্চিৎ ভাল, তাই একটা না বলা কথা বলেই ফেলি।

হয়তো জেনেও আপনার কিছু যায় আসবে না,তবুও বলি।

এই এবি তে আমার খুব খুব প্রিয় মানুষদের একজন হলেন আপনি।
আমি যখনি এবি তে আসি, মনে একটা আশা কাজ করে আপনের নতুন কোন লেখা পড়বো।

এজন্যই হয়তো কোন কমেন্টে আপনার উত্তর না পেলে খারাপ লাগে,
আবার আপনার মন খারাপ দেখলেও খারাপ লাগে।

আপনার ব্লগরব্লগর মন ভাল করে দেয়, হাসায়- চোখে জল এনে দেয়।
আবার আমি স্বপ্ন দেখি কোন একদিন আপনার গল্পের বই বের হবে।
বইমেলায় দেখা হবে, আপনার অটোগ্রাফ নিব। কোন একদিন..

ভাল থাকেন, সুপ্রিয় মীর ভাই। অননেক ভাল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ।

২৩

মীর's picture


আপনে বলসেন কমেন্টের রিপ্লাই না পাইলে আপনার খারাপ লাগে। কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেয়ার মতো ক্ষমতা আমার নাই। তাই কিছু বলতে পারলাম না। আমি প্রচুর লিখি বলে কিছু কিছু কমেন্টের রিপ্লাই না দেয়া থেকে যায়। এই বিষয়টা নিয়ে স্যরি আছি সবার কাছেই। আপনার মাধ্যমে জানায়ে গেলাম। ধন্যবাদ দিয়ে আপনার ছোট্ট মন্তব্যটাকে আর ছোট করলাম না Big smile ভালো থাইকেন।

২৪

সাঈদ's picture


এক পয়সা

২৫

মীর's picture


জরিমানা করা হয় একজনরে, গুণে আরেকজন! ঘটনা কি?
যাউক্গা সাঈদ ভাই, আর কতদিন?

২৬

লাবণী's picture


আপনার যে আশাটা পূরণ হয়নি , সেটার জন্য দুঃখ লাগছে। কিন্তু যে আশাটা বুকে নিয়ে বসে আছেন আল্লাহ্‌ যেন সেই আশাটা কোনোদিন পূরণ না করেন। এসব ফালতু আশা বাদ দেন তো! গুল্লি
==========================
রাস্তায় এত জোরে সাইকেল না চালানো ভালো। একান্ত ইচ্ছে হলে নিরজন কোনো আবাসিক এলাকায় গিয়ে চালান। আজিব মানুষ আপনি!
==========================
যাকে পাননি তার ফেসবুক আপডেট না দেখা-ই দুজনের জন্য মঙ্গল। হয়তো তিনজনের জন্যও (তৃতীয় জন যিনি আপনার হবেন)।
==========================
এভাবে আর কোনোদিন লিখবেন না----------আশা করি।
==========================
ভালো থাকুন----নিজেকে নয়...বরং কষ্টগুলোকে ওভারলোডেড আনন্দের ট্রাকের চাকার নিচে পিষ্ট করার আশা করুন!!! তাহলেই খুশী হবো!
আবারো বলি---এমন লেখা আর চাই না!

২৭

মীর's picture


উরেব্বাবা এত বড় কমেন্ট! পয়েন্ট ধরে ধরে রিপ্লাই দিই-

যে আশাটা বুকে নিয়ে বসে আছি ওস্তাদ যেন সেইটা দ্রুত পূরণ করে।

ঢাকা শহরের রাস্তার মতো নির্জন এলাকা আর কই পামু কন?

জানি।

এভাবে আরো লিখবো-আশা করি।

কষ্টগুলোকে পিষ্ট করতে পারবো না। ওরা কবিতার মতো সুন্দর। আমার কষ্টগুলোর ছবি তুলে দেখাইতে পারলে বিশ্বাস করতেন।

যাক্ ভালো থাইকেন। সুন্দর থাইকেন দেহমনে। শুভেচ্ছা নিরন্তর।

২৮

লাবণী's picture


At Wits End Sad

২৯

সন্ধ্যা প্রদীপ's picture


ekta shomoi chilo ;;moddhakorshon shoktike prokh korar voyanok iccha niye chade ghur ghur kortam.. r joptam..chaoa gulo paoa hoina..paoa gulo chaoa hoina.... ekhn shob jeno koi ural diche...majhe majhe koshto gulo nona pani hoe jhore jai.. tobe ekhn mone jibon onnek shundor.. oishob baje chinta baad den..

shukhe thaken shob shomoi.. english e likhlam.. bangla ntype e shomossha hocchilo..kichu mone niyen na...

৩০

মীর's picture


হুম। আপনার সুবিধা হচ্ছে- মাঝে মাঝে আপনার কষ্টগুলো নোনা পানি হয়ে ঝরে যায়। আর আমার ম্যানুফেকচারিংয়ের সমস্যার কারণে নোনা পানির লাইনটা ঠিকমতো ইন্স্টল হয় নাই। পানিগুলা শুধু ভিতরে জমা হয়। জমতে থাকে আর চাপ দেয়। কিন্তু আমি কিছুই করতে পারি না।

যাক বহুত দিন বাদে দেখলাম, আপনারে বন্ধু প্রদীপ। আছেন কেমন? জামাইয়ের খবরাখবর কি? বিস্তারিত জানায়ে একটা পোস্ট দিয়েন সুযোগ হইলে। Smile

৩১

সন্ধ্যা প্রদীপ's picture


ekta post debo... bangla likhte partechina... ovro instal korte hobe..saikhaneo jhamela..jamai valo hoche.. noakhali,,feni office tour diye beracche.. amar shomoi bestotai kete jacce.. apnar lekha gulo porchilam.. shobi oshadharon...

৩২

রুম্পা's picture


আপনার মতোই মাঝে মাঝে ইচ্ছা হয় আমার.. কি আজব! কি আজব!! Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!