বন্ধুদের জন্য
এ পর্যন্ত আসতে আমার মাথার ঘাম পায়ে না পড়লেও গায়ে পড়েছে । ঝুনো নারকেল ভাঙতে যে কষ্ট তার চেয়ে বেশী কষ্ট পাকা মাথায় কম্পিউটার ঢুকানো । পুত্র, কন্যা, পুত্রবধু সবার কাছে সহায়তা নিয়ে তবেই ব্লকে লিখবার সুযোগ হলো । ব্লগে ঢুকতে যেয়ে মাথা গেছে ব্লক হয়ে । যা কিছু মাথায় ছিল তা এখন সব হ্যাং হয়ে জট পাকিয়ে গেছে । এ জট খুলবে সহজে এমনটি ভাববার অবকাশ নেই । নিয়েছিলাম রম্যরচনার উদ্যোগ, গেল সব ভন্ডুল হয়ে । চব্বিশ ঘন্টা যাকে থাকতে হয় উদ্বেগ নিয়ে - তার গভীর আলোচনায় গেলে কি চলে ? পুত্র বুলবুলের মৃত্যুশোক ভুলতে কাজী নজরূল হাস্যরসাত্বক পুস্তক রচনা করেছিলেন । হ্যাং হওয়া মগজ থেকে সে বইএর নাম বের হচ্ছেনা কিছুতেই । আজ থাক, কেবল তো শুরু - "আমরা বন্ধু", কাজেই বন্ধুর এ ব্যার্থতা অন্তত প্রথমবারের মত উপেক্ষা করা যায় ।





স্বাগতম আমরা বন্ধু তে
সুখ, দু:খ, হাসি, কান্না সব কিছু মিলিয়েই আমরা বন্ধু
আশা করছি ভালো কাটবে আপনার সাথে
ধন্যবাদ সকলকে ।আমি এ উষ্ঞ অভ্যর্থনায় অভিভুত ।
স্বাগতম মি নাজমুল হুদা। লিখুন সুখের, কষ্টের...সব কথা
বেশ লাগছে আপনাকে এবিতে পেয়ে। লিখুন। আমাদের সাখে থাকুন। আমরা খুশি।
স্বাগতম আমরা বন্ধু তে
স্বাগতম আমরা বন্ধু তে।
স্বাগতম।। আপনার যাপিত জীবনের কথা লিখুন।
অমি, মা্ইনুল এইচ সিরাজী, রশীদা আফরোজ, তানবীরা, রাসেল আশরাফ,
হাসান রায়হান,
আপনাদের উষ্ঞ অভ্যর্থনায় আমি মুগ্ধ ।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ।
তরুণ বন্ধুগণ, আমাকে একটু সময় দিন, আগে আপনাদের লেখার সাথে পরিচিত হই, তারপর চেষ্টা করব আমার কথা বলতে ।
আপনার প্রোফাইলে লেখা কথাগুলো পড়ে আবেগ আপ্লুত হলাম। মনে হচ্ছে আপনি বিপুল ভাবে বেঁচে আছেন। মানুষের সাথে মানুষের সম্পর্কে বয়স কোন প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। এইযে আপনি সবার মাঝে থাকছেন এটিই তো একটা উল্লেখযোগ্য ঘটণা। অন্য প্রাণীরা কেমন আছে সেটি তারা বলতে পারে না, কেবল মানুষই পারে, তাই সব মানুষকে সরবে বেঁচে থাকার চেষ্টা করা উচিত।
আর আরীবের কথা বলি।
আরীবের জন্য দোয়া। আপনাদের ভালবাসায় যেন সে প্রফুল্ল একটা আগামী পায় সেই কামনা করি।
একটা কথা আমি খুব বিশ্বাস করি
When it rains, you don't see the sun, but it's there.
তাই সেই অদেখা সূর্যকে সত্য মেনে ভাল থাকুন। আপনাদের পরিবারের ওপর যে কালো মেঘের ঘনঘটা সেটি কেটে নতুন দিনের সূর্য নিশ্চয়ই নতুন বার্তা বয়ে আনবে।
লীনা, আপনার অনুভূতিকে আরীব ছুতে পেরেছে এটা তার জন্য অনেক বেশী কিছু । আপনাকে অনেক ধন্যবাদ । আপনার লেখা আমার কষ্টে সান্তনা । আপনি ভাল থাকবেন ।
Thank you Mej bhai....
You are welcome
১৯৬৭ তে ছেড়ে দেয়া লেখাতে শান দিয়ে নিন, ঝনঝন করে এগিয়ে এসে নানান অভিজ্ঞতার সুখস্মৃতি, দুঃখের কথা সব জানাবেন আশা করছি, মনের ঝুলিতে জমা হওয়া হরেক রকমের পাটভাঙ্গা গল্পের স্বাদ পাবো নিশ্চয়ই... আমরা বন্ধু'তে পথচলা দারুন হোক...
আরীবের জন্যে অনেক ভালবাসা আর শুভকামনা রইল...
আমরা বন্ধুতে আপনাকে স্বাগতম।আপনাকে নিয়ে, নাতি নাতনীদের নিয়ে লিখুন।
এবিতে স্বাগতম। আবার লেখা শুরু করুণ্
আমার কোন ভুল না হলে মু্ক্তিযুদ্ধকে আপনি একেবারে আপনার পরিপক্ক অবস্থায় দেখেছেন। আপনার সেই সময়কার কথা শুনতে চাই। যেটা পরবর্তীতে ইতিহাস হয়ে পথ দেখাবে পরবর্তী প্রজন্মকে।
জেবীন, শান দিলেই কি ধারালো হয় ? তা'ছাড়া শান দিতে একটা পাথর লাগে । 'আমরা বন্ধু' যদি হয় সে পাথর, তবে বোধহয় চেষ্টা করা যেতে পারে ।অয়িতা, শুধু নাতি-নাতনী নয়, সময় পেলে সব কিছু নিয়ে লিখবার সাধ আছে । সাধ্য আছে কিনা সেটা অবশ্য বিবেচ্য । সকলের আগ্রহ আমাকে পাগলপারা করে তুলছে । আমি এতটা আশা করতে পারিনি । আরীবের জন্য সহানুভুতি আর আমার দিকে খেয়াল করবার জন্য আমি কৃতজ্ঞ ।
এবিতে নতুন কোন বন্ধু এলে তার প্রতি একটা স্বাভাবিক আগ্রহ থাকে। আপনার উপস্খিতি আগ্রহের মাত্রা ছাড়িয়ে ব্যক্তিগতভাবে আমাকে প্রাণিতও করছে। ঘটনাবহুল, অভিজ্ঞতঋদ্ধ, কিংবা নিছক অনুভূতিনির্ভর লেখার জন্য অধীর অপেক্ষায় থাকবো। রম্যরচনা আপনার হাতে সুস্বাদু হবে বলে আভাস পাচ্ছি।
আমরা সবাই প্রতিনিয়ত বিভিন্ন ধরণের যুদ্ধ করে বেঁচে থাকি। আর অনিশ্চয়তা বোধহয় এমন যুদ্ধের সবচেয়ে বড় প্রতিপক্ষ। আরীবসহ আপনার পরিবারের সবার জন্য অনিঃশেষ শুভকামনা রইলো।
যিনি আপনাকে এবির সন্ধান দিয়েছেন, তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
(অফটপিক- সার্ভিসের সিনিয়র কারো সঙ্গে একই প্ল্যাটফর্মে ব্লগিং করবো, ভাবতেই পারিনি! ভালো থাকুন স্যার। )
আমাকে এবি'র সন্ধানদাতা মাইনুল এইচ সিরাজী, তার প্রতি আমিও কৃতজ্ঞ ।
নাজমুলভাই, বন্ধুতে সুস্বাগতম
হাতখুলে লেখতে থাকুন। আমি খুব গুছিয়ে কিছু বলতে পারিনা, কিন্তু পাঠক হিসেবে পাবেন এই নিশ্চয়তা দিয়ে গেলাম। বন্ধুতে আপনার সময় কাটুক হাসি-আনন্দে। বন্ধুর সাথেই থাকুন, এর পাতায় চোখ রাখুন ডিং ডং
অনেক শুভ কামনা থাকলো আপনার এবং পরিবারের সবার প্রতি।
বন্ধুব্লগে আপনাকে স্বাগতম! ভালো থাকুন।
বন্ধু জয়িতার জন্য ঃ নামের বানান ভুল করবার জন্য আমি দুঃখিত জয়িতা । বন্ধুর এ ছোট একটি ভুল নিশ্চয়ই ভুলে যাওয়া অসম্ভব নয় !
বন্ধু নুশেরা ঃ না, না, স্যার নয় ! এখানে আমরা সবাই সবার বন্ধু । সকলেই সকলকে সমবয়ষ্ক বন্ধু ভাবতে পারলে সকলের জন্যই তা শুভ । অবশ্য "বন্ধু হতে চেয়ে আমি শত্রু বলেই গণ্য হলাম" এমনটি না ঘটলে তা হয়ে উঠবে আত্মিক ।
সবাই ভাল থাকুন ।
মন্তব্য করুন