অজানা কথা
ভালো আছি বললে হয়তো সত্য বলা হবে,
লোভী বললে হয়তো ঠিক উপমা দেওয়া হবে না,
বানিয়ে বানিয়ে হয়তো অনেক কিছুই বলবে,
সিওর হয়ে বলতে বললে জানি কিছুই বলবে না ।
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন কি সত্যি হবে ?
মায়ার জালে জড়িয়ে রাখতে পারবে কি আমাকে ?
কে কি বললো তা যদি অগ্রাহ্য কর, তবে জেনো ,
মিলিত হব যখন মোরা চন্দ্রালোকে,
নিভিয়ে দেবো সকল বাতি
কাঁদিয়ে ছাড়বো তোমায় এই যে তোমার নিয়তি ।





বুঝলাম না । ভাই ? এত্তো কষ্ট কইরা পাইয়া ...আবার কান্দাইবেন ক্যান ?
..
তাও আবার চন্দ্রালোকে !! .. আমি হইলে খালি ... হাসাইতাম ...
নাইলে আমি হাসতাম তয় মুখটা ব্যাজার কইরা
যা হোক ভালো থাকবেন ...লেখনী সুন্দর ...
আর লেপ কিইন্যা রাইখন .. এইবার জব্বর শীত পড়বো ...
এ যে সুখের কান্দন
আপনার প্রায় সব কবিতায় একটা দুইটা ইংরেজি শব্দ চোখে লাগে,
এই ব্যাপারটা এড়িয়ে চলতে পারলে লেখা আরও ভাল লাগে পড়তে।
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য
মন্তব্য করুন