অবর্ণনীয় আঘাত আর ২০১২
২০১২ একটি আক্ষেপের নাম। এই বছরটিতে শুধুই হারিয়েছি।
হবেনাই বা কেন? বছরটি যে শুরু হয়েছিলো ছায়ার বটগাছটি আমার বাবাকে হারানোর মধ্যদিয়ে।
২০১২ তুমি অপয়া হয়েছিলে সেই জানুয়ারী মাসে আমায় এতিম করার মাধ্যদিয়ে। আর তাই হয়তো এখন শুনছি " বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়" গানটি । আসলে যখন ছিলো তখন বুঝিনি ছায়ার মর্ম। এখন কেমন যেন ফাকা ফাকা লাগে। যখন দেখি কারো বাবা পরম আবেগে তার ছেলেকে বুকে টেনে নিচ্ছে, তখন তাকে আমার অনেক ভাগ্যবান মনেহয়। আসলেই কি সে ভাগ্যবান না ?
এরপর মে মাসে আমি হারালাম আমার প্রয়ানের প্রিয়তমাকে। আর জুন মাসে সে আমায় আনুষ্ঠানিক ভাবে ছেড়ে চলে গেলো। তারপর অনেক রাত নির্ঘুম কাটিয়েছি। বিনিদ্র নয়নে তাকে ভেবেছি, প্রতিক্ষায় থেকেছি তার ফিরে আসার। আসেনি সে , অসীম শূন্যতায় ফেলে চলে গেছে। আর তাই হয়তো শুনবো, " ভেবে ভেবে তোমার কথা আমি উদাস হয়ে যাই"।
বছরের শেষদিকে সেপ্টেম্বরে দীর্ঘ দুই বছর পর ছেড়ে দিয়েছি আমার প্রথম চাকুরীটা। অনেক খারাপ লেগেছিলো সে সময়।
বছরের শেষ ভাগে গতকাল হারাতে বিসেছিলাম আমার এই বছরের একমাত্র প্রাপ্তি , আমার মানসিক শক্তিকে। যেতে দেইনি অনেক কষ্ট করে তীব্র আবেগে ধরে রেখেছি। তার জন্য শুনি, " বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছেড়ে ক্যামনে রবি? "
হয়তো এই লেখার পরে তাকেও হারিয়ে ফেলবো।
হায় ২০১২ ধিক তোমায় শত ধিক, আমি তো আর খুব বেশি ধনী ছিলাম না। তবুও কেনো তবে কেড়ে নিলে সব আমার কাছ থেকে?
হে হতাশার ২০১২ কেরে নেওয়ার জন্য কি আর কেউ ছিলোনা তোমার কাছে? আমি অতি নগন্য মানুষ তবে কেনো এত আঘাত দিলে আমায়।
২০১২ তুমি এক দু:স্বপ্ন আমার কাছে, যাকে আমি প্রচন্ড ঘৃনা করি।
তোমায় আমি কক্ষনই ক্ষমা করবো না, স্মরন করবো একরাশ হতাশা আর প্রচন্ড ঘৃনা নিয়ে। আফসোস তোমায় আমি ভুলে যেতেও পারবো না। তাই হয়তো এই গানটি দিয়েই তোমায় বিদায় করবো, " যতটা পথ তুমি বিনে রেখেছো, ততটাই পথ আমি চিনে রেখেছি, পারবে কি আমায় ফেরাতে তুমি?"





:'(
শুভকামনা থাকলো!
শুভকামনা থাকলো!
মন্তব্য করুন