আমি পশু হতে চাই
যখন দেখি একজন ধর্ষককে মানুষের আইনে বিচার করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি সেই ধর্ষকদের পক্ষে কথা বলতে গিয়ে কিছু সুশীল, মেয়েদেরকে দোষারোপ করছে , তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি ধর্ষনের কারন হিসেবে নারীর পোষাককে দ্বায়ী করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন শুনি নারীরা উত্তেজনাকর পোষাক পরে বলে তারা ধর্ষিত হয় তখন আমার পশু হতে ইচ্ছে করে।
পশু হওয়াই ভালো, পশুর বিবেক বলে কিছু থাকেনা। নিজের অপারগতার জন্য নিজেকে নগন্য মনেহয় না ।
আমি চাইনা সেই মানুষের জীবন যারা দশ বছরের এক ফুলের মত শিশুকে ধর্ষন করে। আমি চাইনা সেই মানুষ হতে যে তার নিজ বান্ধবীকে ধর্ষিতা করে। আমি চাইনা সেই মানুষ হতে, যে এইসব দেখেও স্বস্তির নিশ্বাস ফেলে আর বলে আমরা অন্তত ওদের চেয়ে ভালো আছি। আমি চাইনা সেই মানুষ হতে যে বলে ওই মেয়েরই তো দোষ , ও কেন গেলো?
পুরুষ হিসেবে নিজেকে ঘেন্না লাগে যখন শুনি আমার ছোট বোনের বা মেয়ের বয়সি একটা মেয়েকে কিছু পুরুষ ধর্ষন করে মেরে ফেলেছে। তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে কি মজা পেলিরে হায়েনার বাচ্চা ? তোর কি একটি বারের জন্যও বুকটা কাপলো না ? মেয়েটির কি দেখে তোর উত্তেজনা বেড়ে গিয়েছিলোরে হারামজাদা ? মেয়েটির পোশাকের কোন দিকটা তোকে কাছে টেনেছিলো রে বেজন্মা? আর যদি সে উত্তর দেয় তবে তার পুরুষাঙ্গ গোড়া থেকে কেটে দিবো আর যদি না পারে তবে প্রতি প্রশ্নের সাথে একটু একটু করে ছাটবো। মানবিকতা তার জন্য যে মানুষ। আমি শুয়োরের সাথে মানবতা দেখাবো না। আর যদি তারা মানুষ হয় তবে আমি চাইনা মানুষের জীবন আমি পশুই ভালো।





এতো পশু চারিপাশে যে নতুন কারো দরকার নাই!
পশুগুলোকে ধ্বংস করার জন্যই পশু হতে চাই
ছেলেরা যতদিন মানুষ হতে পারবে না
মেয়েরা ততদিন মানুষের মর্যাদা পাবেনা। আফসোস!
এতো পশু চারিপাশে যে নতুন কারো দরকার নাই!
মন্তব্য করুন