স্বপ্ন
মাঝে মাঝে সাধ জাগে স্বপ্নদেখি ।
স্বপ্নদেখি একটি শুভ্র সকালের, যা দিয়ে শুরু হবে একটি সতেজ দিন।
স্বপ্নদেখি একচিলতে মিষ্টি রোদের, যার ছোঁয়ায় খুলে যাবে ঘুমকাতুরে চোখ।
স্বপ্নদেখি এমন একটি খবরের কাগজের যে সকাল সকাল মেজাজ বিগরিয়ে দেবে না।
স্বপ্নদেখি এমন একটি কর্মক্ষেত্রের যেথায় কর্মচারীদের মানুষ বলে ভাবা হবে।
স্বপ্নদেখি একটি রোদেলা দুপুরের যা কারো না খেয়ে কাটাতে হবে না।
স্বপ্নদেখি একটি স্নিগ্ধ বিকেলের, যখন সকল প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধুরা মেতে উঠবে উচ্ছল আলোচনায়।
স্বপ্নদেখি একটি সুন্দর সন্ধ্যার, যেখানে বাড়ি ফেরার জন্য বাসে ঝুলতে হবে না।
স্বপ্নদেখি একটি নিরব রাতের, যেথায় কেউ কোন অশান্তি, ক্ষুদা বা চিন্তা নিয়ে বিছানায় যাবে না।
সর্বপোরি স্বপ্নদেখি একটি সুন্দর সমাজের, যেখানে কোন নারী তার নারীহয়ে জন্মাবার জন্য আফসোস করবে না।
স্বপ্নদেখি একটি সুন্দর দেশের, যেথায় মানুষ বাস করবে, শুধুই মানুষ।
কিন্তু ভয় হয় স্বপ্ন কি সত্যি হবে ? নাকি দিবাস্বপ্ন হয়ে রয়ে যাবে ?





যাক, মন খারাপ কাটিয়ে আবার স্বপন দেখা শুরু করেছেন
কাটিয়ে উঠতে পেরেছি কিনা জানিনা, তবে মনের কথায় এখন আর কান দেই না। ধন্যবাদ আপনাকে খারাপ সময়ে মানষিক শক্তি দেবার জন্য ।
খোয়াব দেখন ভালা!
হয়, তয় জাইগা দ্যাখলে তো সমেস্যা
স্বপ্ন নিয়েই তো বাঁচে মানুষ। স্বপ্ন পূরণ হোক দোয়া করি।
স্বপ্ন দেখার লাগি সাধ জাগতেই তা দেখে ফেলেন, পূরনের জন্য চিন্তাভাবনা করতে করতে আরো দারুন হয়ে উঠছে আশপাশ। নইলে পুরানো পাকেঁ(!) (জীবনের সুন্দর জিনিসগুলাই কেম্নে পাকঁ হয়ে যায়!) পড়ে থাকলেই সব দুর্বিষহ লাগবে,
লেখতে থাকেন ভালো ভালো
সুন্দর।
স্বপ্ন না দেখলে কিছুই অর্জন করা হয় না, সো ক্যারি অন।
কবিতা হিসেবে অতি দুর্বল।
ধন্যবাদ ; এরপরে হরলিক্স খেয়ে লিখবো
মন্তব্য করুন