ক্রী পাখিটা ঘুরে বেড়ায় প্রিয় পোস্টের আলমিরায়
১
লস্ট ইন ট্রান্সলেশন দেখে মাথা ফুলস্পীডে ঘুরতেসে। আহা আমারও তো কত রাত ঘুম আসে না। কিন্তু তাতে কি আর স্কারলেট জোহানসন মেলে? মুভির শুরুতে যখন কুশীলবদের নাম দেখায়, সেই সীনটা দূর্দান্ত। একটি মেয়ে পাশ ফিরে শুয়ে আছে। পরনের হালকা মিষ্টি কালারের প্যান্ট আর পেছনের দেয়াল একই রঙএর। তারচে' একটু ব্রাইট মেয়েটির গাএর রঙ। অসাধারণ কম্বিনেশন! আর মুভির কাহিনী, কিছুই বললাম না। লাইফের এই দূর্দান্ত এ্যঙ্গেলটা কয়জন মানুষ দেখতে পায়?
২
পুরোনো বন্ধু- কথাটা ভীষণ হৃদয় বিদারক। পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে ভীষণ চমকে যেতে হয়। তার কারণ, অনেকগুলো দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নি। পেরিয়ে গেছে দীর্ঘ সময়, ঘটে গেছে অনেককিছু। অনন্ত ঢেউএর পথে পাড়ি দেয়া হয়ে গেছে অনেকটা পথ। বন্ধুর সে খবর রাখি নি কিছুই। আজ কোন্ মুখে সামনে গিয়ে দাঁড়াবো? সেই বা সামনে পড়ে কেন অপ্রস্তুত হবে? আমার জন্য যা সত্য, তা তো তার জন্যেও বাস্তব।
৩
কিছুটা আশা তুমি রেখো যতন করে। যার ভরসায় আবার নতুন করে জীবন শুরু করা যায়। কথাটা সত্য। ছেলে বা মেয়ে কারোরই সেই অথৈ সাগরে ডুবে একেবারে মারা যাওয়া উচিত না। নিজেকে ভালো না বাসলে, অপরকেও ভালো বাসা যায় না।
জেমস্ এর পুরোনো দিনের গান শুনে মুগ্ধ না হয়ে উপায় নেই। আসলেই মানুষের উত্থান দেখা যত আনন্দদায়ক, পতন দেখা ততটা নয়। অবশ্য বস্ নিজেই অনেক আগে একটা কথা বলেছিলেন। তুমি এসো না ফুল দিতে আমার সমাধিতে। এক সময় এই লোকের ক্যাসেট কিনে এনে, ডাবল ডেকারে চারতলা বিল্ডিং কাঁপিয়ে বাজাতাম। রীনা আন্টি নিচতলা থেকে চলে আসতেন। তারও নাকি জেমস্ এর গান জোরে জোরে বাজায় শুনতে চরম লাগে।
৪
একটা নাম ভাবতে গিয়ে মাথায় এসেছে ইলাইনা রোভোচ। অতিথির উদ্দেশ্যে কয়েকটা লাইন অবশ্যই লিখে রাখা উচিত। হয়তো কোনো থ্রি-ডি হলে এ্যনিমেশন দেখছি। শ্রেক যখন হাঁচি দিচ্ছে তখন আমার শরীরেও এসে তার ঝাপটা লাগছে। পরক্ষণেই টের পাচ্ছি আসলে সবই ঘটছে দূরের পর্দায়। সেই আনন্দময় সময়ে আমি পাশে চাই ইলাইনা রোভোচকে।
৫
আমার হাঁড়ের ভেতর গেড়ো
তুমি আমায় খুঁজে ফেরো
তোমার হারানো রাতের ঘুম
বসে আমার চোখে এসে।
---
(এই লেখাটা লীনা আপুকে উৎসর্গিত।
)





আপনার এই পোস্ট পড়তে গিয়া আমার জেমসের একটা গান মনে পড়লো হঠাৎ,
আহা লস্ট ইন ট্র্যান্সলেশনের ওপনিং সিনটা অনেক সুন্দর। পুরা মুভিটাই বেশি বেশি জোস আসলে। আর বিল মারের কথা আর কি কমু! সোফিয়া কপোলা বানাইছে একটা ফিল্ম! তবে একটা উপদেশ দেই, ভুলেও সামহোয়্যার দেইখেন না।
উফ, আপনার উপদেশের ঠ্যালায় তো দশা কাহিল।
এইটা ক্যামন অপবাদ? কই উপদেশ দিলাম আর!
আপনার লেখার প্রতি মুগ্ধতা ক্রমশঃ বাড়ছে। দারুন হইসে এটা।
শেষের লাইনগুলো কার লেখা?
কাল এক বন্ধু জেমসের পুরোনো কিছু গানের লিংক দিছিলো্ শুনলাম অনেকটা সময় অফিসে বসেই। আমার এক বন্ধু জেমসের ভক্ত হয়ে এমন দাড়ি রাখলো, লম্বা চুল, গলায় চাদর ঝুলিয়ে রাখা। আহারে কৈশোর!
দুপুরে খেতে গিয়ে ''লস্ট ইন ট্রান্সলেশন'' ডাউনলোড করে এসেছি।রাতে সময় পেলে দেখবো।
আর বাকীটুকু

যথারীতি হুম !!
আমি মুভিগাধা সো মুভির কিছু কইতে পারি না, বাট লেখা সুন্দর লাগছে...
আমি এত বুদ্ধি করলাম যাতে পোস্টটা না দেখা যায় সাম্প্রতিক মন্তব্যে, আপনি এইভাবে আমার প্ল্যানটারে 'ঢিস্টয়' করে দিলেন? আপনার কমেন্ট বহাল তবিয়তেই আছে, ঐ পোস্টটা আমার নিজের পছন্দ হয়নাই, ক্যামন ক্যামন জানি লাগতেছিল, ঠিক আমি যেটা বুঝাইতে চাইছিলাম ঐটা হয়নাই, অন্যকিছু হয়ে গেসল, তাই ড্র্যাফটেড।
পুরানো বন্ধুর অংশটা পড়ে মনটা একটু উদাস হইল। ইলাইনা রোভোচ কে হাই বইলেন।
খমেন্ট তো পেরা ভিট্টিক করতে হইব... মবিল থিকা পুষবো না
... লম্বা কমেন করটে মন চাইতাসে কিনা তাই...
পুরান দোস্তদের দেখতে গিয়া যেই ফিলিংসের কথা কইলেন..। আহা..। লজ্জা, উতকন্ঠা , আগ্রহ কত কিছু খেলা করে তখন... আর আলাপ জমাার পরে সেই সব রোমন্হন.. আহা...
ষ্কারলেট জোহার কথা আর কি কমু.. আল্লা মিয়া যে খালি সবুজ পাসপোর্ট দিয়া সর্ব-বিনাশ করছে তা না, আরো কত গুটিবাজি করল আমগো সাথে
..
খিছুটা আশা জিইয়ে রাখার যেই কথা কইলেন বস..। সব মাছ কি জিওল রাখা যায় রে ভাই!!! আর মানুষের মনে যে আফ্রিকান মাগুর গুলা থাকে হেগো হাত থিকা জিওল বাচে কেমনে??!! আোনেকাংশে ইমপসিবল.. :দ.।
বিদ্র- দ রে ডি পইড়েন. উহা স্মাইলি
না এনরিকেরে অত ভাল পাইনা। এইখানে কথা বলি চলেন। ঐটা ভাল জায়গা না। :প ....আপনে রুমটা অন্ধকার কইরা এইটা শুনেন একটু
দূর্দান্ত
শুধু স্মাইলি দিলে আসেনা
খুব ভালো হইসে
এডি ভেডাররে কভার করা এতো সোজা? মুভিটা দেখছিলেন শেষ পর্যন্ত? এইটা শুনেন।
লীনাকে শুভেচ্ছা। ক্রী পাখিটা ঘুরে বেড়ায় প্রিয় পোস্টের আলমিরার তাকে তাকে।
লস্ট ইন আমার ব্যাপক পছন্দের ছবি। আর স্কারলেট...............আহা, আহা। তার নতুন কিছু আসলেই লাফ দেই দোকানে
আমার তো কোন পুরোনো বন্ধু-ই নাই, সো
কিছু কিছু লুকরে দেখলেই আমার গা চুলকায়, সহ্য হয় না। এরমধ্যে জেমস এক নম্বর। গামছা পড়া, দাড়ি না কাটা। দেখলেই মনে হয় গোসল করে নাই। এর কোন গান আমি সজ্ঞানে শুনি নাই, অজ্ঞানে শোনা গানও আমার পছন্দ হয় নাই। আর একটা ছিল আসিফ। এখনো দেখলে টিভিতে অসহ্য লাগে।
ও প্রিয়াআআআআআআআ ও প্রিয়াআআআআআ তু মি কো থাআআআআআ্য়
মন্তব্য করুন