ইউজার লগইন

মৃত্যূর পর আমার কবিতা লেখার কথা ছিলো

নিউজপ্রিন্টের ফর্মা খাতাটি মুক্তি দিচ্ছে না। প্রতিনিয়ত পৃষ্ঠাগুলো আমার কলমের কালি চুষে খেতে চায়। প্রকৃতি খুবই নিষ্ঠুর। আজ পর্যন্ত ক'জন ছেলে ওর প্রেমে আত্মাহুতি দিয়েছে? জানি না, কিন্তু আমিও সেই দলের একজন সদস্য। এখন আমাকে যদি হেলিকপকপে বেঁধে কোনো নির্জন বনের গহীনে ফেলে রেখে আসা হয়, তাহলে আমি সেখানে নিরবচ্ছিন্ন শান্তিতে মৃত্যূর প্রতীক্ষা করতে পারি। ভালবাসাটা পূর্ণতা পায়।
অসাধারণ লাগে নীল রৌদ্রকরোজ্জ্বল আকাশ। কোনো কোনো দিন বৃষ্টিস্নাত ভোর পার হয়ে অল্প কিছু সময়ের জন্য এমন আকাশের দেখা মেলে। নগরজীবন বড় যাতনাময়। অভাব, না পাওয়ার ভীড় এত বেশি যে; যেমনটি চাই তেমন নীল উজ্জ্বল আকাশ ভীষণ দুর্লভ। শাদা পেঁজাতুলা মেঘের প্রাসাদের ওপর আপন আলোয় উদ্ভাসিত একটা ঝকঝকে সূর্য দেখার আশায় চোখ দু'টো শান দিয়ে রেখেছি অনেকদিন হলো।
একবার একটা সোনারঙা আকাশ পেয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য। মাঝনদীতে ঝড়ো হাওয়া আমায় প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলো। দু'হাতে শক্ত করে নৌকার গলুই ধরে বসেছিলাম। মনে হচ্ছিলো ইন্দ্রদেবের রাজসভায় উর্বশী আর মেনকা, বিভোর হয়ে নাচছে। নাচতে নাচতে ওরা আজ দেবলোক ভেঙ্গে নিয়ে নদীতে এসে পড়বে।
আমি টলোমলো মনে কালো আর গভীর লালে হারিয়ে যেতে দেখছিলাম সেই সোনারঙ। সে সময় ওই রঙ হারানোর ভয় আমার ভেতর মৃত্যূভয়কে ছাপিয়ে উঠেছিলো। অথচ প্রকৃতি এত নির্দয়! ঠিকই রঙগুলো হারিয়ে গেল, আমার প্রাণটা হারালো না। তারপর, বরাবরের মতোন, আফসোস নিয়ে ঘরে ফিরে আসা।
আকাশের ভেলাগুলোর আড়ালে যখন সূর্য খেলা করে, তখনও আমি একটু দাঁড়াই। এই খেলাটার নাম কি? মেঘেদের আড়াল-আবডাল থেকে বেরিয়ে আসে অপার্থিব আলোকরশ্মি। আমি ওদের দিকে তাকিয়ে তাকিয়ে মুগ্ধ হই। ইচ্ছে করে ওয়ালপেপার বানিয়ে রাখার জন্য একটা ছবি তুলে নিই। এমন সময় ভালো মনেও যদি ভাবি- আর ওদের দিকে তাকাবো না, তবু ওরা থাকুক কিছুটা সময়; সঙ্গে সঙ্গে ভাসতে ভাসতে সরে যাবে ভেলা। সাঙ্গ হবে মেঘের সঙ্গে সূর্য সূর্য খেলা। তাই আমি ভাবি না কোনোকিছু। চুপ করে সরে পড়ি। ওই অসাধারণ মেঘ-সূর্যের দ্বৈরথ তো আমার জন্য নয়। ভেলাগুলো আমার জন্য ভাসে নি বা পূর্বাকাশে কেউ কোনোদিন আমার জন্য ওঠেও না।
তবু ছিন্নবিচ্ছিন্ন মেঘকে গভীর নীলের জমিনে চলতে দেখলেই আমি বিকল হওয়া শুরু করি। এটা আমি স্বেচ্ছায় করি না, আপনাআপনি হতে থাকে। হয়তো রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। ডাইলেটেড হয়ে আসে আইবল। কোনো নেশাদ্রব্য ছাড়াই। মাদকই সবসময় সর্বনাশা নয়। সর্বনাশ করতে পারে অনেক কিছুই। সবুজ মাঠের ওপর কালো আকাশের ছায়া, সেই ছায়াদের নিশ্চল ত্বরণে চলতে থাকা আর মৃদুমন্দ বাতাসের মাথা ছুঁয়ে ছুয়ে এগিয়ে যাওয়া- করে রেখে যেতে পারে পরিপূর্ণ সর্বনাশ।
আমি মরে খুব বেশি সুখ পাই নি। তবে কখনো হয়তো কেউ সেভাবে মারতেই পারে নি। শুধু মনে আছে; একবার শাদা ডেইজী ফুল দেখে, প্রেইরীর সমতলভূমির মতো বিস্তীর্ণ একটা সবুজ মাঠের ওপর মরে গিয়েছিলাম। একেকটা ফুলের দশ-বারোটা পাঁপড়ি। তার কয়েকটা আবার দুই স্তরের। লম্বা সবুজ ডগার ওপর ছোট্ট ছোট্ট ফুল। আমি ঘাসের ডগায় শুয়ে নিচে থেকে সেই পরলৌকিক ফুলের আকাশ ছোঁয়ার খেলা দেখতে দেখতে মারা যাই। বোধহয় ওই ডেইজী ফুলের নিচে একটা লাইফলাইন-ব্রেক ছিলো।
মৃত্যূর পর আমার কবিতা লেখার কথা ছিলো। কিন্তু লিখি নি। কারণ মৃতদের কবিতাগুলো জীবিত পৃথিবীতে একেকটা বোঝা হয়ে দাঁড়ায়। সেই বোঝা কোনো সত্যিকারের মানুষের কাঁধে চাপিয়ে দেয়া অন্যায়। ভীষণ অন্যায়।

---

(লেখাটা শাস্তিমূলকভাবে লীনা আপুর উদ্দেশ্যে নিবেদিত। Smile)

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


প্রথম কমেন্টস Big smile
যাই পইগা আসি Wink

মীর's picture


প্রথম রিপ্লাই।
আমিও পইগা আসি Big smile

মেসবাহ য়াযাদ's picture


প্রথম মন্তব্যকারী হৈতে যাইয়া তাড়াতাড়ি টাইপের কারনে হৈছে, শরম দিলেন ?
আপনের মত আর উল্টা পাল্টা ভাবে ব্যবহার করিনা Wink

হাসান রায়হান's picture


পইগাছি Laughing out loud

মীর's picture


নাহয় একদিন একটু পরেছিলো-কে পড়েছিলোই লিখেছিলুম, তাই বলে এভাবে?
দিলে বড়ই দাগা পেলুম, আর চৌক্ষে পানি আয়া পড়লো টিসু

হাসান রায়হান's picture


আপনাকে কিন্তু অভিনন্দন জানাইছি Laughing out loud

মীর's picture


কেন? আমি কিন্তু বুঝতে পারছি না। আপ্নে কি চান? Stare

শাহ নাজ's picture


আমিও প্রথম পইগা মানে জিজ্ঞাসা করলাম।
পইগা কি??

মীর's picture


পইগা মুনয় যাইগা'র ভাই। কি কন?

১০

মেসবাহ য়াযাদ's picture


মাথার উর্পে দিয়া গেল...
কেমতে কী !! Tongue

১১

মীর's picture


বলি সবসময় যে উপর দিয়ে যেন চলে না যায়, সেজন্য একটা ব্যবস্থা করেন। সেটা তো করতে চান না Tongue

১২

লীনা দিলরুবা's picture


লেখাটা শাস্তিমূলকভাবে লীনা আপুর উদ্দেশ্যে নিবেদিত

মাইর

এইটা মীরের আরেকটা জটিল লেখা Big smile

১৩

মীর's picture


আপনের কবিতাটার জন্য ধইন্যা পাতা
এখন আমি যদি পুরান ডায়েরীতে লেখা জিনিসগুলা ছাড়তে শুরু করি, তখন কি করবেন?

১৪

লীনা দিলরুবা's picture


Welcome
ছাড়েন ছাড়েন, পুরনো চাল ভাতে বাড়ে Smile

১৫

মীর's picture


ভাতে বাড়ে মানে কি? বেশি ভাত হয়?

১৬

রাসেল আশরাফ's picture


SmileySmileySmileySmileySmileySmiley

পগি নাই।

১৭

মীর's picture


বেশ।

১৮

শাহ নাজ's picture


কঠিন লেখা!! Worried

১৯

মীর's picture


কে কোথায় লিখে রাখসে বলেন। এখুনি তাকে বুঝিয়ে দেবো, কত ধানে কত চাল। Big smile

২০

সামছা আকিদা জাহান's picture


খাইছে আমারে। শিরোনাম দেখেই ভয় খাইছি। মরার পর লেখা কবিতাগুলি কাদের নিয়া হপে, ১০১টা হুর পরীরে নিয়া নাকি দোজখের শাবানা ববিতাদের নিয়া। (শাবানা ববিতা যে দোজখে যাবে সেটা আমার কথা না মওলানাদের কথা) ।

উপরের মন্তব্য না পড়েই করা। এবার পড়ে এলাম,লেখা বুঝেছি কিন্তু কি বোঝাতে চাইছেন বুঝিনাই, তবে লীনা আপুরে এই কঠিন লেখা উৎসর্গ করেছে বলে অভিনন্দন জানাচ্ছি।

২১

মীর's picture


ইয়ে, ববিতা'কে মাসুম ভাই বুক দিয়ে রেখেছেন। এবং সেদিকে নজর দিলে তিনি লাঠিসহ দৌড়ানি দেবেন, এ ব্যপারে আমি নিশ্চিত। আপনি বরং দেখেন না, দোজখে যদি ক্রিস্টিন স্টুয়ার্টকে একটু পাঠানোর ব্যবস্থা করা যায়। মোল্লারা এ ব্যপারে কি বলে? আমি প্রচুর কবিতা লিখে দিতে পারবো। নিশ্চয়তা দিচ্ছি।

২২

মাহবুব সুমন's picture


পগচি চোখ টিপি

২৩

মীর's picture


ভাইসাব, আপনের কাজকাম কিন্তু সবই সিরিয়াসলি পর্যবেক্ষণ করতেসি Fishing

২৪

সন্ধ্যা প্রদীপ's picture


Shock সতি্যই পুরা উপর দিয়া গেল। .....অসহায় লাগছে....... Sad

২৫

মীর's picture


সান্তনা সান্তনা
দাঁড়ান এই অন্যায়ের একটা বিহিত আমি করবোই।
আর আপ্নের নতুন পোস্ট কৈ?

২৬

আহমাদ মোস্তফা কামাল's picture


ইয়ে, মানে, রাসেলের বোমাবাজি দেখে কী বলতে চেয়েছিলুম, ভুলে গিয়েচি Sad

২৭

রাসেল আশরাফ's picture


কামাল ভাই@ হুদাই কামে আমার দোষ দেন ক্যান ?? সত্য কইরা বলে দিলে হয় কিছু বুঝি নাই। আমি পয়লা দুই লাইন পইগা বুঝছি এ আমার এন্টেনার কাজ না তারপরে বাদ দিসি।দিয়া বোমাবাজী শুরু করলাম। Tongue Tongue

২৮

মীর's picture


হ্যাঁ, এই লোকটা ইদানীং টেররিস্ট গ্রুপের সঙ্গে মেলামেশা করছে বলে সন্দেহ করছি।

২৯

রাসেল আশরাফ's picture


শ্রেনীশত্রু খতমে নামছি।SmileySmileySmileySmileySmiley

৩০

শওকত মাসুম's picture


পগছি, কিন্তু যদি বলি বুঝি নাই, তাইলে কী কেউ ভাববেন যে আমার জ্ঞানবুদ্ধি কম? তাইলে কিছু না বলি।

৩১

মীর's picture


আমিও কিন্তু লেখাটা সম্পর্কে কিছু বলি নাই।
কিন্তু তার মানে এই নয় যে, কেউ আমার জ্ঞানবুদ্ধি নিয়ে কিছু ভাবার চেষ্টা করলে ছেড়ে দেবো Stare

৩২

আরিশ ময়ূখ রিশাদ's picture


মৃত্যূর পর আমার কবিতা লেখার কথা ছিলো। কিন্তু লিখি নি। কারণ মৃতদের কবিতাগুলো জীবিত পৃথিবীতে একেকটা বোঝা হয়ে দাঁড়ায়। সেই বোঝা কোনো সত্যিকারের মানুষের কাঁধে চাপিয়ে দেয়া অন্যায়। ভীষণ অন্যায়।

---

৩৩

মীর's picture


আজকাল কমেন্ট বক্সে কোট আসছে তো লেখা আসছে না, লেখা আসছে তো কোট আসছে না; কি যে সমস্যা।
মনে হচ্ছে ফ্যসিস্ট মডু'র ব্যঞ্চাওয়ার সময় ঘনিয়ে আসছে। Crazy

৩৪

তানবীরা's picture


মাদকই সবসময় সর্বনাশা নয়। সর্বনাশ করতে পারে অনেক কিছুই। সবুজ মাঠের ওপর কালো আকাশের ছায়া, সেই ছায়াদের নিশ্চল ত্বরণে চলতে থাকা আর মৃদুমন্দ বাতাসের মাথা ছুঁয়ে ছুয়ে এগিয়ে যাওয়া- করে রেখে যেতে পারে পরিপূর্ণ সর্বনাশ।

অসাধারণ, অপূর্ব।

রোজ পোষ্ট প্রাইভেট করছো কেনো? Puzzled

৩৫

মীর's picture


ধইন্যা পাতা ধইন্যা পাতা
ভালো থাকুন, সুস্থ থাকুন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!