সিনেমা দেখচক্র: দ্য রিভার [উৎসর্গ মাসুম ভাই]

দ্য রিভার-এর পোস্টার
কিছুদিন ব্লগ থেকে দূরে থাকার সিদ্ধান্ত ছিলো। বই পড়া আর সিনেমা দেখার জন্য সময়গুলো জমা করতে চাচ্ছিলাম। শুরুও করে দিছিলাম, তাতেই বিপত্তি হলো। গতরাতে মাসুম ভাই বর্ণিত 'লিলিস অব দ্য ফিল্ড' দেখে মাসুম ভাইকে ফোন দিলাম। বললো এটা নিয়ে ব্লগ লিখতে।
আজ কথা হচ্ছিলো মুসা ইব্রাহীমকে নিয়ে, আবারো সেই একই কথা... লিখে ফেলেন।
আর একটু আগে পড়তে বসলাম চণ্ডীদাস চট্টোপাধ্যায়ের "পথের পাঁচালীর নেপথ্য কাহিনী" সেটা পড়তে পড়তে মনে পড়লো "দ্য রিভার" এর কথা। অনেকদিন থেকে ভাবছি এই ছবিটার কথা লিখবো। লেখার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে এলাম।

দ্য রিভার
যারা দ্য রিভার সিনেমাটা দেখেন নাই এখনো, তারা এখনই দেখে ফেলেন। সিনেমার রুচি পছন্দ যার যার মতো করে হয়। আমার খুব প্রিয় কোনো ছবি হয়তো আরেকজন ফালতু বলে উড়িয়ে দেয়। তাই আমি বলবো না যে দ্য রিভার না দেখলে খুব মিস করবেন। তবে এটুকু বলতে পারি, এই ছবি না দেখলে বিষয়টা খুব অন্যায় হবে।

আরেকটি পোস্টার
বিশ্বখ্যাত ফরাসী পরিচালক জ্যাঁ রেনুইর [ফরাসী উচ্চারণে আমি অদক্ষ, বানান ভুল হতে পারে] অসাধারণ চলচ্চিত্র দ্য রিভার। এজন্যই এটা দেখে ফেলা উচিত।
![]()
ফরাসী সংস্করণের পোস্টার
সিনেমা ফরাসী হলেও ছবিটি শুট করা হয়েছে কোলকাতার ব্যারাকপুরে। গঙ্গার ধারের 'গোয়ালিয়র হাউস' এ। গল্পটাই কোলকাতার। ফলে এই ছবিতে বাংলা সংলাপও আছে। আছেন বাঙালি অভিনেতাও। এরকম বিশ্বখ্যাত একটা সিনেমায় বাংলার ব্যাবহার দেখেই ছবিটি দেখে ফেলা উচিত।

দ্য রিভারের অরিজিনাল পোস্টার

দ্য রিভার-এর একটি অংশ
আর অবশ্যই ছবিটি দেখতে হয় কারণ সত্যজিৎ রায়। হ্যাঁ, চলচ্চিত্রের প্রতি সত্যজিৎ রায়ের অসীম আগ্রহ ছিলো, ছিলো প্রচুর পড়াশোনা। নিজে চলচ্চিত্র পত্রিকা সম্পাদনা করেছেন। কিন্তু তবু চলচ্চিত্র বিষয়ে হাতে কলমে শেখার রাস্তা খুজেঁ পাচ্ছিলেন না। এসময় জ্যাঁ রেনুইর কোলকাতায় আসেন দ্য রিভারের শুটিং করতে। এবং সত্যজিৎ রায় নিশ্চিন্তে এই সিনেমার সঙ্গী হয়ে যান। রেনুইর-এর কাছে তালিম নিতে থাকেন চলচ্চিত্র নির্মাণের। ১৯৫১ সালে ছবিটি মুক্তি পায়। তার পরই সত্যজিৎ রায় নেমে পড়েন 'পথের পাঁচালী' নির্মাণে। পথের পাঁচালী মুক্তি পায় ২৬ আগস্ট ১৯৫৫ সালে। তাই শুধু না, এই সিনেমায় রেনুইর-এর সহকারী হিসেবে কাজ করতে গিয়েই সত্যজিৎ রায় খুঁজে পান সুব্রত মিত্রকে। যিনি পথের পাঁচালীর সিনেমাটোগ্রাফার ছিলেন।
দ্য রিভারের আর্জেন্টাইন সংস্করণের পোস্টার
দ্য রিভার নিয়ে আরো পড়তে উইকিপিডিয়ায় দেখুন
বলা যেতে পারে জ্যাঁ রেনুইর ছিলেন সত্যজিৎ রায়ের শিক্ষক, আর দ্য রিভার ছিলো সত্যজিতের পাঠশালা। এই ছবি না দেখা অন্যায় নয় বলুন?





পোস্ট দেয়ায় ব্যাপক খুশী হইছি। আর উৎস্বর্গ তো জোর কইরা নিলাম মিয়া।
আরও অনেক বিখ্যাত ছবির মতো দি রিভারটাও দেখা হয় নায়। আর অপেক্ষা করা ঠিক না। এবার দেথবো।
মাসুম ভাই, এটা দেখে ফেলেন। আমি অনেক আগে দেখছি। ডিভিডিটাও হারায়ে ফেলছি। আরেকটা জোগাড় করতে হবে।
পোষ্ট পড়ে 'দি রিভার' মুভিটা দেখতে ইচ্ছা করছে। মুভি নামাতে এত বেশী টাইম লাগে বলে মুভি নামাতে পারি না। কেউ যদি ডিভিডি দেখতে দেয় খুবই খুশি হই। আর আপনি যদি ডিভিডি তে মুভি টা রাইট করে দেন তাইলে আল্লাহ যেনো আপনার জন্য ১০ টা হুর বরাদ্দ রাখেন সেই সুপারিশ করতাম।আর ডিভিডি টা বাকী লোকজনরেও দেখতে দিতাম।
আর ব্লগ থেকে দূরে থাকা ভালু না। গুণাহ হয়। মাসুম ভাইরে ধইন্যাপাতা আপনারে পোষ্ট দিতে উৎসাহ দেওয়ায়। জীবনে কেউ উৎসর্গ কররো না, আফসুস।
ডিভিডিটা আমি হারায়া ফেলছি। এখনই ডাউনলোডে বসাইতেছি। ডিভিডিতে রাইট করে আপনেরে দিমুনে।
আমার ভাগে তাইলে ৮০টা হুর, ফাইনাল কিন্তু... আখেরে আবার অস্বীকার যায়েন্না, সবাই সাক্ষী আছে।
আর আমার পরবর্তী পোস্ট আপনের নামে উৎসর্গ করার অগ্রীম ঘোষণা দিলাম।
আমি কইলাম ১০ টা হুরের কথা , আপনি কইতাছেন ৮০ টা?আইচ্ছা ঠিকাছে, আমি দেইখা তো আরো লোকজনকে দিবো দেখতে সবাই ১০ টা হুরের সুপারিশ করলে ৮০ এর চেয়েও বেশী হবে। তবে এই বিষয়ে একটা হাদীস আছে, জেনে নিয়েন। তারপর ভাইবেন এত হুর থাকলে মরার পরেও আর বাঁচতে পারবেন নাকি চাপা পইরা আবার মরবেন!
বেলি, তুমি হুর পাইবা কই যে অন্যরে দিবা? বেহেশতে গিয়া তো কিছুই পাইবানা। সব ছেলেগো
আমি হুর পামু কই নাই তো! আমি কইছি আল্লাহর কাছে নজরুল ভাই এর জন্য সুপারিশ করমু যাতে আল্লাহ উনার জন্য ১০ টা হুরের ব্যবস্থা করেন।নজরুল ভাই মনে হয় বিমার ওই হাদীসটা জানে না তাই ৮০ টা হুর চায়।
উনি ঠিকি আছেন। বেহেশতে গেলে ছেলেরা বাই ডিফল্ট পাইবো ৭০ টা । প্লাস তোমার ওকালতিতে যদি আরো দশটা পায় তাইলে হইলো আশিটা।
আমার উকালতিতে যে পাইব এইটা কনফারম থাকেন। তবে আল্লাহ উনাকে সহ্যশক্তি দিক।আমিন।
আরে মাত্র তো আশিটা... ব্যাপার না
হ... তাই তো। ৭০টার লগে বোনাস ১০টা= ৮০টা
নজরুল ভাই কি ডি ভি ডি রাইট করছেন? নাইলে কিন্তু হুর মাইনাস হবে।
পোষ্ট পড়ে 'দি রিভার' মুভিটা দেখতে ইচ্ছা করছে। মুভি নামাতে এত বেশী টাইম লাগে বলে মুভি নামাতে পারি না। কেউ যদি ডিভিডি দেখতে দেয় খুবই খুশি হই। আর আপনি যদি ডিভিডি তে মুভি টা রাইট করে দেন তাইলে আল্লাহ যেনো আপনার জন্য ১০ টা হুর বরাদ্দ রাখেন সেই সুপারিশ করতাম।আর ডিভিডি টা বাকী লোকজনরেও দেখতে দিতাম।
আর ব্লগ থেকে দূরে থাকা ভালু না। গুণাহ হয়। মাসুম ভাইরে ধইন্যাপাতা আপনারে পোষ্ট দিতে উৎসাহ দেওয়ায়। জীবনে কেউ উৎসর্গ কররো না, আফসুস।
সেইম টু সেইম কথা আমারো আরকি----
আপনে জয়িতারে নকল করছেন, এইটা কপিরাইট মামলায় ফাঁসবো
ফরাসী মুভি খুব বেশী দেখি নাই কিন্তু যেই কয়েকটা দেখছি জোশ লাগছিল।
Priceless, How much do u love me ইত্যাদি মুভিগুলো দেখে মনে হয়েছে ফরাসীদের মেকিং জটিল। দ্যা রিভার দেখতে হইবেক । তবে দ্যা রিভার কি নদীতে বসে দেখতে হপে ??
এইটা একটু পুরান আমলের মুভি। দেখে ফেলেন। নদীতে গেলে সাবধান, সাঁতার জানেন তো?
ডাউনলোড লিঙ্ক:
http://www.torrenthound.com/hash/61b72e8b6dc667534293c4a27168256854908e41/torrent-info/Jean-Renoir-s-The-River-1951--XviD-AC3-DVDRip-by-vrib
একখানা বড় ধইন্যাপাতা।

আর, সিনেমা নিয়া তো বিস্তারিত কোন আলোচনা হইল না। আরেকটু বিস্তারিত বলতেন, কোন অংশটা ভাল্লাগ্ছে, কোন অভিনেতা, অভিনেত্রী কিংবা পরিচালকের কোন মুন্সীয়ানাটা অসাধারণ, সেগুলো নিয়ে আরো আলোচনা করলে ভালৈত।
ছবিটা শেষ আমি দেখছি সম্ভবত বছর দুয়েক আগে। ডিটেইল আলাপ করতে গেলে আরেকবার দেখে নেওয়া ভালো।
আর আসলে এইটা ঠিক আলোচনা পোস্ট করতে চাই নাই। তথ্য পোস্ট। আমি সত্যজিত রায় পছন্দ করলেও এই ছবিটা অনেকেই দেখেন নাই। এমনকি ছবিটা ঢাকার বাজারে পাওয়া যায়। তবু এই ছবিটা খুব কম লোকেই দেখছেন। এজন্য ছবি টবি যোগ করে এটাকে একটা বিজ্ঞাপন বানায়ে দিলাম।
যদিও নীতিমালায় বলা আছে বিজ্ঞাপন প্রচার করা যাবে না
এই রকম বিজ্ঞাপনের বিরুদ্ধে কথা কইয়া দেখুক কেবল মডু। মডুর ভ্যাঞ্চাই আন্দোলনের ডাক দিয়া দিব!!!

রিভিউ দেখে ইচ্ছে করতেসে এখনই মুভিটা দেখি। উপায় নাই। আগে ডাউনলোডাই, এরপরে
রিভিউ পছন্দ হইসে। বিশেষ করে আনকোরা একটা মুভির রিভিউ দিছেন। ভালো লাগলো।
দেখে কেমন লাগলো জানায়েন
ডাউনলোড চুলায় উঠাইছি, রান্না হইলে খাওয়া দাওয়া কইরা জানামু কেমন লাগলো
হ মামা জানাইস
কত দিন মুভি দেখিনা! সকাল আট টায় বাসা থিকা বার হইয়া তারপর রাত আট টায় ফিরা মন চায় না কোনো কিছু করতে।
মনে আছে অনেকদিন আগে আমরা একটা দল করছিলাম মুভি দেখার। চান্দা দিয়া ভিডিও ক্যাসেট ভাড়া কইরা আইনা দেখতাম। বেশ কিছু ভালো ছবি দেখা হইছিল তখন।
আমরা বন্ধুরা একসাথে মুভি দেখতাম।কোনএকদিন কারো বাসায় হতো মুভি দেখার প্রোগ্রাম। মুভি দেখতে গেলেই সেইসব মনে পড়ে।
চলেন এখানে আবার শুরু করি। আমরা আমরা। সপ্তাহে অন্তত তিনটা সিনেমা দেখা বাধ্যতামূলক।
আমরাও একসময় এই কাম করছি। কয়েকজনে মিলে কতো প্ল্যান করছি। কিন্তু কয়েকটা দেখার পরে আগায় না। এবিতে এইটা শুরু করতে হইবো। সবাই মিলে সিনেমা দেখুম। যার যতো সিনেমার ভাণ্ডার, সেগুলা নিয়ে আলোচনা আর অদল বদল...
চলেন শুরু করে দেই
একসময় অনেক মুভি দেখতাম। এখন আর তেমন দেখা হয়ে উঠে না। দ্য রিভার দেখার খায়েশ আছে। (মনডা বালা ?)
জ্বি স্যার, গত কয়দিনে আরাম করে সিনেমা দেখছি, বই পড়ছি। আর এই মুহূর্তে খুব প্রিয় একটা গান লুপে ফালায়া উপর্যুপুরী শুনতেছি।
খুশিতে টলোমলো।
মডু ভাই, কোনো লিংকে টিবি দিলে নতুন ট্যাবে খুলার ব্যাবস্থা করলে ভালো হয়...
লিঙ্ক পাইলেই আমি রাইট বাটন মারি, তারপর নিউ ট্যাব সিলেক্ট করি
মুভি দেখার জন্য সময় বাইর করা দরকার , এম এম চ্যানেলে কত মুভি দেখায় , সেটাই দেখার সময় হয় না। ব্লগিং বাদ দিয়া মুভি দেখুম , বই পড়ুম আর গান শুনুম চিন্তাইতাছি।
সবই চলবে। ব্লগ, সিনেমা, গান, বই...
কোনোকিছুই বাতিল হবে না জীবন থেকে
শুভস্য শীঘ্রম। ছবিটা দেখতে চলিলাম। পোষ্টে+
ছোট মুখে বড় কথা বলি, পারলে "the Japanese wife" টা দেখবেন। বড় কথা এই জন্যই যে, আপনারা সব ছবি বোদ্ধা----- হয়তো অনেক আগেই এটা দেখে শেষ করেছেন।
আগে বিচার চাই, আমারে ছবি বোদ্ধা কইলেন কোন বিচারে? আমি সারাজীবনে হাতে গোনা কয়টা সিনেমা দেখছি। না দেখা সিনেমার পরিমাণ এভারেস্টের চেয়ে বেশি।
জাপানিজ ওয়ইফ দেখুম দেখুম করে দেখা হইতেছে না। দেখে ফেলুম। ধন্যবাদ
নজু ভাই, আমার জন্যে একটা ডিভিডি রাইট করেন।
আমার গিফট বক্স রেডী করেছেনতো? ডিভিডি, আপনার বই উইথ অটোগ্রাফ, নাটক।
আমি গুনে গুনে নিবো সব।
স্বাগতম আবার।
আগে বলেন আপনে শ্বেতাঙ্গদের দেশ থেকে আমার জন্য কী আনতেছেন। তারপর চিন্তা ভাবনা কইরা দেখি
ধন্যবাদ আপনেরে
পথের পাঁচালী নিয়ে একটু গবেষণা করতে গিয়ে 'দ্যা রিভার' এর কথা পড়েছিলাম । এটাও দেখার সুযোগ এসে যাবে ভাবিনি ।
গুণে গুণে ৩ টা ধন্যবাদ দিলাম
আপনাকেও ধন্যবাদ।
জনাব আপনারা হইলেন কামেল পাবলিক, মানে সমাজের প্রতিনিধিত্ব করেন। আর এই অধম হ ইল-- আম-পাবলিক।

যদ্দুর জানি, আপনারা সবসময় ঐ যে লম্বা রেখাটা দেখছেন,তার অনেক উপরে অবস্থান করেন। তো আপনাদের বাংলায় কি বলে, বোদ্ধা- আমি তো সেটাই জানতাম।
আপনার গল্প পড়ে আপনার ফ্যান হয়ে গেছি আমি। তাই বোদ্ধা বলে গালি দিলেও আর গায়ে মাখি না
দেখতে হবে
সিনেমা দেখচক্রকে স্বাগতম জানাইছি আগেই কিন্তু ম্যুভিটা কেনা হয়নাই। দেখবো, স্বপ্ন দেখতেছি। আপনারে ব্যাপক ধইন্যা, বহুবিধ বিনোদনের সমাগম ঘটাবার জন্য। সিরিজ চলুক, একদিন দেখবোই।
মন্তব্য করুন