বই কিনে কেউ কেউ দেউলিয়া হয়ে যাচ্ছে হয়তো
বইমেলার প্রথম দশ দিনে কেনা বইয়ের তালিকা...
নীড়পাতার কান্ধে ঝুলায়া রাখছে 'লিখতে হলে পড়তে হবে, পড়তে হলে কিনতে হবে, বইমেলায় যান, বই কিনুন'। কী আর করা, বইমেলায় যেতে লাগলাম, কিনতে লাগলাম বই।
প্রথম দশদিনে কেনা বইগুলোর তালিকা ঝুলায়ে দিলাম...
১। রচনা সমগ্র- আহমদ ছফা [৮ খণ্ড সম্পূর্ণ]
২। রচনা সমগ্র- আখতারুজ্জামান ইলিয়াস [৪ খণ্ড সম্পূর্ণ]
৩। উপন্যাস সমগ্র- অদ্বৈত মল্লবর্মণ
৪। লুহার তালা- আবু মুস্তাফিজ
৫। শিশুর অটিজম: তথ্য ও ব্যবহারিক সহায়তা- নুশেরা তাজরীন
৬। কাকমানুষের চকখড়ি- কুলদা রায়
৭। কিংবদন্তীসমগ্র- শামসুল ইসলাম
৮। ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প- মাহবুব আজাদ
৯। কমলকুমার চরিতম- শোয়াইব জিবরান [সম্পাদনা]
১০। বেবাট- মাহবুব লীলেন
১১। জীবনানন্দ ও তাঁর কাল- হরিশংকর জলদাস
১২। মুখের দিকে দেখি- শহীদুল জহির
১৩। লালঘর- ইচক দুয়েন্দে
১৪। লারা- সেলিনা হোসেন
১৫। ১৯৭১ ঘাতক দালালদের বক্তৃতা ও বিবৃতি- সাইদুজ্জামান রওশন
১৬। ধূলোর সংসারে এই মাটি- মোহাম্মদ রফিক
১৭। শ্রেষ্ঠ কবিতা- আব্দুল মান্নান
১৮। পাপের সন্তান- সত্যেন সেন
১৯। জল রাক্ষস- আবু বকর সিদ্দিক
২০। আগামী দিনের গল্প- মঈনুল আহসান সাবের
২১। প্রশ্ন নেই উত্তরে পাহাড়- আসাদ চৌধুরী
২২। নির্বাচিত কবিতা- মুহম্মদ নূরুল হুদা
২৩। নুলিয়াছড়ির সোনার পাহাড়- শাহরিয়ার কবির
২৪। প্রথম জীবনের গল্প- মিখাইল শলোখভ [অনু: খালিকুজ্জামান ইলিয়াস]
২৫। ছফামৃত- নূরুল আনোয়ার
২৬। মধুর খোজেঁ- গোলাম মুরশিদ
২৭। উপন্যাস সমগ্র [দশম খণ্ড] হুমায়ুন আহমেদ
২৮। দহনকাল- হরিশংকর জলদাস
২৯। কৈবর্তকথা- হরিশংকর জলদাস
৩০। ত্রিধা- সাইফুল আকবর খান
৩১। অণুজীবের পৃথিবী- রজিউদ্দীন রতন
৩২। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু- ওবায়দুল কাদের
৩৩। মুক্তিযুদ্ধের কথা- মো: জয়নাল আবেদীন
৩৪। একাত্তুরের অসহযোগ আন্দোলনের দিনগুলি- নাজিমুদ্দীন মানিক
৩৫। মওলানা ভাসানীর হক কথা সমগ্র
৩৬। মুক্তিযুদ্ধে বুদ্ভিজীবী হত্যা- মুহাম্মদ হাবীবুর রহমান
৩৭। ধূলিচিত্রিত দৃশ্যাবলি- পাপড়ি রহমান
৩৮। হানাবাড়ির রহস্য- শাহরিয়ার কবির
৩৯। সীমান্তে সংঘাত- শাহরিয়ার কবির
৪০। অপারেশন জ্যাকপট- সেজান মাহমুদ
৪১। আহমদ শরীফ এর ডায়েরি 'ভাব বুদ্বুদ'
৪২। ১/১১'র রাতে একুশ নম্বর আঙুল- আরিফ জেবতিক
৪৩। নির্বাচিত গল্প- সুচরিত চৌধুরী
৪৪। অমল ধবল চাকরি- রাহাত খান
৪৫। পুঁই ডালিমের কাব্য- শামসুদ্দীন আবুল কালাম
৪৬। সব পাখি আসে- আবু কায়সার
৪৭। জেল হাজতের মানুষ- ফজলুল কাশেম
৪৮। আবুল ফজল- আবুল হাসনাত [সম্পাদনা]
৪৯। কাঠের সেনাপতি- তারেক নূরুল হাসান
আপাতত তালিকা শেষ। টাকাও শেষ। অথচ মেলার আরো বাকী ১৮ দিন। এখনো ম্যালা চোখ ঠাঠানো বই কেনার বাকী। আরো তো নতুন আসতেছে অনেক... এখন আমার হবে কী উপায়?
বি:দ্র: এখানে বই কেনার জন্য অনুদান গ্রহণ করা হয় 
[আছেন কোনো মুমিন ভাই/বইন/বন্ধু? বই কেনার জন্য একজন দরিদ্র অথচ মেধাবী
পাঠককে অনুদান দিয়া দুজাহানের অশেষ নেকী হাছিল করিবেন? থাকিলে জায়গায় বইসা আওয়াজ দেন]





ইয়ে মানে বস, বইগুলা কিন্তু পড়া শেষে যত্ন করে রেখে দিয়েন, আমি আসবোতো আগষ্টে।
আর সারাক্ষনতো নেটে নেটে কুত কত করেন দেখি, তাহলে পড়েন কখন?
আমি একবারও বলছি যে এগুলা আমি পড়ার জন্য কিনছি? আমি তো এগুলা সাজায়ে রাখি। লোকজন দেখে ভাবে আমি অনেক জ্ঞানী...

নজরুলভাই আপনার পাঠশক্তি অমানবিক। পেশাদার রিভিউয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
[সচলে আপনার সাম্প্রতিক লেখাটার দ্বিতীয়ার্ধের প্রসঙ্গের আলোচনা দারুণ ভালো লাগলো। আশা করি আরও বিস্তারিত লিখবেন শুধু ওই টপিকে। আরেকটা কথা, অটিজম নিয়ে বইটা কিনতে গেলেন ক্যান ভাই, আমার পাওনা কপিগুলাই তো নিয়ে নিতে পারতেন!]
পড়াটা আমার আনন্দের একটা জায়গা। এটা নিয়ে বড় বড় লেখার মতো এলেম আমার নাই। একটা মেয়েরে কী কী কারণে সৌন্দর্য লাগতেছে, সেইটার ব্যাখ্যা আমি কোনোদিনই করতে পারবো না... আমি তো দেখেই মুগ্ধিত...
এইটা দারুণ বলছেন, আমার অবস্থা এর কাছাকাছিই। পছন্দের বই বারবার পড়ি, পছন্দের মুভি আরেকবার দেখি, তবু কাউকে গুছিয়ে বলতে পারি না ঠিক কী কারণে পছন্দ করলাম।
============================================
হরিশংকর জলদাসের নাম দেখে খুব ভালো লাগলো। অনেকদিন আগে, আর্লি নাইন্টিজে বোধহয়, ওনার লেখা প্রথম পড়ি চট্টগ্রামের পত্রিকায়। আমার মায়ের কাছে শুনেছিলাম ওনার সংগ্রামময় জীবন কাহিনী, গল্পকে হার মানায়। পিতৃপুরুষের পেশাজনিত পদবীর কারণে চট্টগ্রাম শহরে বাসা ভাড়া পেতেও কষ্ট হয়েছিলো বলে শুনেছি। ওনার লেখার যথাযথ প্রচার আশা করি।
হরিশংকর জলদাস নিয়ে আছি তিন বছর হতে চললো। গতবছর সচলে তারে নিয়া http://www.sachalayatan.com/nazrul_islam/21721 এই লেখাটা দিছিলাম।
তিন বছর ধরে আমি লোকজনরে ধরে ধরে হরিশংকর পড়াচ্ছি। এবং পড়ায়ে যাবো।
আমার আগে থেকে কাউরে হরিশংকর জলদাস নিয়া মাতামাতি করতে দেখি নাই, এখন দেখি আপনে বৃটিশ আমল থেকেই আগায়া আছেন।
চট্টগ্রামবাসী বলে কথা
চট্টগ্রামের স্থানীয় পত্রিকাগুলো কিন্তু সাহিত্যপাতাটা যত্ন নিয়ে বের করে।
===================================
নজরুলভাই, আপনি তো আউট অফ প্রিন্ট বই সংগ্রহের কাজ করছেন। মুক্তধারা থেকে প্রকাশিত আসাদ চৌধুরীর অনুবাদে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ছয়টি রূপকথা বলে একটা বই ছিলো, এটা কি এখন পাওয়া যায়? ছোটবেলায় পড়েছিলাম, আমার এখনও মনে হয় অ্যান্ডারসনের শিশুতোষ অনুবাদগুলোর মধ্যে সেটাই সেরা। ওপার-এপার মিলিয়ে রূপকথাগুলোর যেসব অনুবাদ হয়, বেশীরভাগই ঠিক শিশুর পাঠোপযোগী না। অবশ্য বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে আসা রূপকথার বই দেখা হয়নি, বিসাকের বই সেভাবে আসতে আসতে ঐ বয়সটা পেরিয়ে এসেছি।
মুক্তধারার বিক্রির ইচ্ছায় এই বইটা নাই। মার্চের প্রথম সপ্তাহে আমি মুক্তধারার গোডাউনে ঢুকবো, কথাবার্তা পাক্কা। সেখান থেকে যা যা পছন্দ নিয়ে আসবো। আপনারটা পাইলে অবশ্যই নিয়ে আসবো এককপি।
এন্ডারসন কিন্তু বিসাকে থেকেও বাইর হইছে একটা। অনুবাদক কে ছিলো ভুলে গেছি।
আরে আমার জন্য না, নিধির কথা ভেবে বলছিলাম
সেটা নিয়ে নানামুখি আলোচনায় আমিও আগ্রহী। চলুক দেখা যাক কোনদিকে যায়।
ঐ টপিক নিয়ে বিস্তারিত কিছু এই ব্লগে লিখার আশা থাকলো।
ঠিকাছে, তাইলে আপনার পাওনা বইগুলা নিয়ে সেগুলা বিক্রি করে, সেই টাকায় নতুন বই কিনি
আরিফ জেবতিকের বইটা পড়ার ইচ্ছা ছিলো অনেক আগে থেকে; নুশেরাপু কুলদা রায়ের লিখা পড়ছেন ? আমারব্লগে লিখে; পড়ে দেইখেন
হ্যাঁ, পড়েছি। আমি বলবো না বলবো না করেও তারেককে ("কাঠের সেনাপতি"র লেখক তারেক; এ মাসের শেষে মেলবোর্নে ফিরবেন) দুটো বইয়ের কথা না বলে পারিনি, কুলদা রায় আর তনুজার বই।
নজরুল ভাই কি চাপা মারতেছেন...না বাংলাতে অনারস করছেন...আপনার বোঝা উচিত এখানে কানু গ্রুপের সদস্য কমেন্ট করে আর সুযোগ পেলে বা...চন্দ্র বিন্দু...শ দেয়...।।তো মিয়া ভাই আপনি এই মোটা বই গুলো কখন আর কি করে পরবেন...না বই এর দোকান দিচ্ছেন তাই ডিস্কাউন্ট পেয়ে বেশি করে বই কিনে রাখছেন...আর যদি বছরে জন্ম দিন আর অন্যান্য দাওয়াত এর জন্য বই উপহার হিসাবে কিনে রাখেন তাহলে অন্য কথা...তাহলে যে বই কিনেছেন তাও কম হয়ে যাবে...নজরুল ভাই তাই ভাবিয়া করিও কমেন্ট , করিয়া ভাবিও না...।
সর্বনাষ... আপনার লেখার পাঠোদ্ধার করতে আমার মাথা হিজিবিজি লেগে গেছে। আপনি লিখেছেন অনার্স, আমি আনারস ভেবে বাক্য মেলাতে গলদঘাম।
যাহোক... কিনে রাখলাম, এখন যা খুশি ব্যবহার করা যাবে। গিফট দেওয়া দোকান খোলা সবরকম ভাবেই করা যাবে কিছু একটা। ভাবিয়া কাজ করাটা আমার ধাতবিরুদ্ধ
নজরুল ভাই তুমি আমাকে চিনবে না ... সে এক বিরাট ইতিহাস...তোমরা যখন তোমাদের ডিরেকটর গিল্ড করো... সেটা হয় তো সেই ২০০৩ বা ৪ এর কথা... তখন মামুন উর রশিদ, আবু সাইদ, মিঠু দা*( ক্যামেরা) , ফারজান আপা এডিটিং, তপন উনিও ক্যমেরা, সালাউদ্দিন লাভলু, তারিক আনাম, মস্তফা সরওয়ার ফারুকি, জেমি,...আর ও কিছু লোক ছিল সবাই মিলে একটা কোরস এর আয়জন করেছিলেন প্রথম অবস্থায় ২২ কি ২৩ জন ছিল ডিরেক্টর...।।প্রথম কোরস।অন নাটক ডিরেকসন...তখন আমি ওই কোরস টাতে অংশ গ্রহন করি। আর ক্লাস।টা হয় ধান মন্ডি ৩ এ এক সময় শিশু একাডেমির পরিচালক নাম টা ঠিক মনে করতে পারছি না উনি টিভি তে পাপেট শো করেন...তার বারিতে...এর পর মা অসুস্থ হয়ে পরেন...তার পর থেকে আর কালচারাল কোনো কিছুতে পারটিসিপেট করি না সময় হয় না...নিজেও একটা গ্রুপ এর সাথে জরিত ছিলাম তা থেকেও সরে পরি......এর পর সময় এর প্রয়োজনে দেশের বাহিরে...কাজ করছি।।জিবন চলে জাচ্ছে ...
বুঝলাম, কিন্তু আপনে ডিরেক্টর্স গিল্ডের এতো এতো মহারথীর নাম বললেন আর মুস্তফা মনোয়ারের বেলায় এসে শিশু একাডেমির পরিচালক আর পাপেট শো করেন বললেন! [তব্দা খাওয়া ইমো]
আর প্লিজ ভাই, বানানটা একটু খেয়াল করেন... আপনার লেখা পড়তে আমার জীবন 'জিবন' হয়ে যাইতেছে...
ভালো থাকবেন
ইয়ে, নজরুল ভাই,
আপনার বইগুলো পড়া শেষ হলে আমারে পাঠায়ে দিয়েন।
======================
এই অংশটুকু সিরিয়াস:
দেশ থেকে বিপুল পরিমাণে ও সংখ্যায় বই আমদানীর সহজলভ্য ও সাশ্রয়ী উপায় কী? কানাডাতে। এর আগে ডাকযোগে ও কুরিয়ারে প্রতারিত ও নাক্কার হয়েছিলাম।
দেশ থেকে বই পাঠানোর সহজলভ্য উপায় নাই।
তারচেয়ে এক কাম করেন, আপনি টাকা পাঠান, আমি কিনে পড়ে ফেলি, তারপর আপনাকে গল্প বলে দিবোনে
কখনও লাইব্রেরি কার্ড করিনি ঠিকমত , স্কুল , কলেজ , ভার্সিটি কোথাও না । আপনার লাইব্রেরিতে আজই কার্ড করতে চাই , ছবিও আছে , পাসপোর্ট , স্ট্যাম্প । কখন আসব ?
আমার তো কোনো লাইব্রেরি নাই, ঘরের এক কোনে কিছু বই আছে, মাঝে মধ্যে পড়ি...
আমার বইটাও তাইলে কিনবেন মনে লয়।
হুম, অবশ্যই কিনবো আপনার বই। লিস্টে আছে। বের হইছে? জাগৃতীতে না?
২ নম্বরের এক খন্ড আর ১২ নম্বর দুইহাতে নিয়া আছি, মাঝে মাঝে শিব্রামের এপেটাইজার
যারা বই কিনে ও পড়ে তাগো আমি হিংসা মিশ্রিত সম্মান করি। আপনারেও এই বিষয়ে করছি । দেশে থাকতে আমিও কিনতাম, এখন লাইব্রেরী থেইকা ধার কৈরা কাম চালাই।
হুম...
আপনার তালিকা দেখে আমি বেহুঁশ হয়ে পড়লাম........
জ্ঞান ফিরলে কথা হবে আবার। মনে হচ্ছে মেলার শেষ সপ্তাহে আবারো আসতে হবে ঢাকায়। দেউলিয়া হবার লোভ দেখানোর জন্য আপনাকে মাইনাস
আসেন আসেন... অনুদানের নোটিশটা পড়ছেন তো
অনুদান প্রদানকারীদের তালিকাটা আপনার কাছ থেকে কপি করে নেবো পরে
নীড় দা, ঢাকায় আসলে দয়া কইরা একটা কল দিয়েন। আপনার সাথে মোলাকাৎ কৈরা ধন্য হই।
আপনার নাম্বার খুজছিলাম ঢাকায় গিয়া, সামনের বার মিস হবে না, ফুন নাম্বারটা দিয়েন
আপনের লাইব্রেরীটা একদিন দেখব। বহুদিন বই মারি না।
আমার বাড়ির ত্রিসীমানায় আপনার ঢোকা নিষেধ
বস... আর একটা হৈলে হাফ সেঞ্চুরী হপে
আগে তো গুনি নাই, নাইলে আরেকটা কিনেই নিতাম। তবে এখন ইতোমধ্যে ২৪ ঘন্টা পার হইছে। আজকেও মেলায় গিয়ে ম্যালা বই কিনছি...
আপনের লাইব্রেরীটা একদিন দেখব। বহুদিন বই মারি না।
কাভি নেহি
আমাদের কামালভাইয়ের (আহমাদ মোস্তফা কামাল) প্রবন্ধের বই এসেছে। শিল্পের শক্তি, শিল্পীর দায়। অ্যাডর্ন থেকে প্রকাশিত। এটা বাদ পড়েনা যেন নজরুলভাই।
কিনবো। এ্যাডর্ণে এখনো অভিযান শুরু করি নাই। যাবো একদিন। সেখান থেকে আরো কিছু বই কেনার আছে। কামাল ভাইয়ের 'সংশয়ীদের ঈশ্বর' আর 'ঘরভর্তি মানুষ অথবা নৈশ:ব্দ' পড়েছি। ভালো... আশা করি এটাও পড়বো
কিনছেন, ঠিকাছে। কিন্তু পইড়া শেষ করবেন ক্যাম্নে!
এখানকার বেশকিছু বই আগেই পড়া। আর বাকীগুলো পড়া শেষ না করা পর্যন্ত যেহেতু মনে শান্তি পাবো না, তাই শেষ করেই ফেলতে হবে দ্রুত... কী আর করা
একটা ভালো কাজ করছেন নজরুল লিস্ট দিয়ে। গতকালই ভাবছিলাম এমন একটা করে পোস্ট দিলে অন্যদের সুবিধা হয় বই কেনার। আপনার লিস্টের কয়েকটা আছে আমার কাছে। নুলিয়াছড়ির সোনার পাহাড় স্কুল জীবনে আসি নব্বই হাজার বার পড়েছি।
নুশেরা হরিশংকর জলদাসের কথাও জানে!! মেয়েটা জানেনা কী?
রায়হানভাই, আমাদের জেনারেশন নুলিয়াছড়ির সোনার পাহাড় সবচেয়ে বেশী পড়ছে, আমিও আপনার কাছাকাছি সংখ্যকবার...
আর ইয়ে মানে আপনিই যে অচিন্দা সেইটাই সময়মতো জানলাম না... জানলাম আর কী
হায় হায় !!! আপনি বই কিনেন ??
দোস্ত আমার এক লোক যাইবো তোর কাছে। বাছাই করে আমার জন্য গোটা বিশেক বই কিনে দিস। বেশি ভারী হইলে ওজনে ধরা খাইব। বইগুলা নিয়া সে আমার এইদিকে আসবো সপ্তাহ দশদিন পরেই। পারবি না মামু?
আপনি তো বইয়ের মজুদ করতেছেন, এক্ষুণি পুলিশে খবর দেওয়া দরকার ...
আরেকটা কারণেও আপনেরে পুলিশে দেওয়া দরকার, এতসব মূলা আমাদের সামনে ঝুলায়ে কষ্ট দেওয়ার জন্য
...
আপনার বাসায় একদিন ডাকাতি করতে হইবে।


জ্ঞানার্জনে ডাকাতি কুনু দুষ না।
জি ভাই, আমার লিস্টিটাও দেই, আপনে কিন্না দ্যান?
আর আপনের ৫০ তন এখনো পুরা হয়নাই?
http://www.kobitaogaan.com/song.php?stype=Adhunik%20And%20Film%20%28By%20Artist%29&singer=Lopamudra%20MitraÂ
এই লিংকের ৩ নম্বর গান: শিরোনাম --আমার দেশ
মন্তব্য করুন