পান্তা ই হুরমদিয়া
কয়দিন পরেই পয়লা বৈশাখ। দুনিয়ার ইলিশ সব ভাজা ভাজা হওনের প্রস্তুতি নিতেছে। বৈশাখ মানেই পান্তা ইলিশ।
তো এখানে পান্তা ইলিশের একটা রেসিপি রেখে যাই...
প্রথমে ভাত রানতে হবে। রান্না হয়ে গেলে গরম ভাত রেখে দিন ঠাণ্ডা হবার জন্য।
ভাত ঠাণ্ডা হতে হতে ইলিশটা সাইজ করে নেই চলেন। ইলিশগুলো কেটে ফেলুন টুকরো করে। একটু মোটা মোটা করে কাটবেন। কিপটামি করবেন না। কিপটাদের জন্য ইলিশ মাছ প্রযোজ্য নহে। আলাদা একটা পাত্রে নুন, মরিচ, হলুদ, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা গুড়া, একটু ধনে গুড়া, একটু পেঁয়াজ বাটা আর তেল একসাথে মিশিয়ে নিন খুব ভালো করে। তারপর ইলিশ টুকরোগুলোতে ভালোভাবে মেখে রেখে দিন।
তারপর একটা সিনেমা দেখে ফেলুন। মার মার কাট কাট সুন্দরী নায়িকাওয়ালা কোনো ছবি দেখে এবার 'জরিনা'র বোতল খুলুন। যারা 'জরিনা' কী তা জানেন না, তাদের জানার দরকার নাই। এই রেসিপি বড়দের জন্য, ছোটদের জন্য নহে।
বিদেশী কিছু মেশাবেন না। বৈশাখ বলে কথা, লোকাল একটা ফ্লেভার থাকতে হবে। তাই 'জরিনা'। তো দেখেন ভাত ঠাণ্ডা হইছে কী না। হইলে পরে ভাতের উপরে ঢেলে দেন গোটা একটা 'জরিনা'। তারপর পানি মেশান। পানি না মিশাইলে কিন্তু 'জরিনা' উবে যাবে, হুশ কইরা।
এবার এটা একদিকে সরিয়ে রেখে তাওয়ায় তেল গরম করে নিন। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করুন। তারপর একে একে মাছগুলো ভেজে নিন। ব্যাস হয়ে গেছে।
এবার হক বৈশাখ বলে ঝাঁপিয়ে পড়ুন 'জরিনাভাত'-এর উপর। তবে তার আগে অবশ্যই আমাকে দাওয়াত দিতে ভুলবেন না।





হাহাহা ।
আপনি কি আসলেই ভাতের সাথে টেস্ট করে দেখেছেন ?
জরিনা আমার অতীব প্রিয়, আমি জরিনাকে ভালোবাসি। সর্বপ্রকারেই জরিনা টেস্ট করা আছে। সবচেয়ে উপাদেয় ডাবের পানির সাথে। অমৃত। আর বিয়া বাড়ির মতো বোরিং দাওয়াতে জরিনার কোনো তুলনা নাই। পকেটে একটা পাইট রাখতে হবে। তারপর শুধু বোরহানি খাইতে হবে। একগ্লাস বোরহানির সাথে এক পেগ জরিনা... আহ্... সবাই জানবে আপনি বোরহানি খাইতেছেন... কিন্তু আসলে চামে...
স্বাদ নষ্ট হয়ে যায় না ! ডাবের পানি ত নরম কিসিমের - পসিবল হইতে পারে , কিন্তু বোরহানির কিছু বাকি থাকে কেমনে !
না খেলে তো বুঝবেন না।
নজরুল ভাই ,দাওয়াত দেন। পান্তা আর ইলিশ ভাজা খাইতে মনচায়। আর এই ফাঁকে জরিণারে চিনে নিব।
জরিনারে না চিনিলে ডিসকুলিফাই
তাইলে পহেলা বৈশাখে আপনার বাসায় পান্তা আর ইলিশ কনফার্ম। দুপুরের আগেই চইলা আসুম, ডোন্ট ওরি ।
আমি তো পয়লা বৈশাখে বাড়ি থাকুম না। নানান জায়গায় ঘুরাঘুরি আছে
জরিনা ভালা না
হ কইছে আপনেরে
এভাবেই দেশের যুবসমাজ রসাতলে যাচ্ছে। ধিক শতধিক!
হ... দিক্কার
জরিনার ঘামের গন্ধ বড় বিস্বাদ ঠেকে আজকাল...বুঝি বয়স হয়েছে বলে...হিক!
আমার জরিনা প্রেম বুঝি কখনো ফুরাবেনা
কেকা ফেরদৌসি একবার পান্তা-ইলিশ এর রেসিপি দেখাইছিলো।
আমি ভেবে ভেবে বলির সাথে এক্মত
হ... আমিও এক্মত
পান্তা ইলিশেও জরিনার ভেজাল ঢুকাইলেন, ম্যাজিস্ট্রেট সাব'রে খবর দেওয়া দরকার ...
ম্যাজিস্ট্রেট সাহেবও কি খাবেন?
খাইতে পারে, তবে আগে জরিমানা কইরা নিবে ...
জরিমানা = জরিনা?
হা হা ...
ইলিশের রেসিপি ভাল্লাগছে
ধন্যবাদ মামুন
কৌশিক ডাইরেক্ট বলতো বোতল আপনিতো একটা মিষ্টি নাম দিছেন জরিনা। ব্যাপক ক্রিয়েটিভ।
বৈশাখে মনে হয় আপনারা বাংলাটা খান।
জরিনা তো আমার দেওয়া নাম না, এইটা কেরুর ভদকার ব্র্যান্ড নাম, অরজিনিয়াল
নজরুল ভাই,
আপনার বাসায় তাহলে সবার পান্তা ইলিশ এর দাওয়াত।।...!
হক বৈশাখ
মন্তব্য করুন