পড়া'নের গহীন ভিতর
মাঝখানে পড়ার অভ্যাসটা একদম কমে গিয়েছিলো। পারতপক্ষে পড়তাম না। খুব অন্তর্জালা ছিলো।
এখন দেশে বিদ্যুৎ সঙ্কট প্রকট। সারাদিন রাত বিদ্যুৎ থাকে না। কাজ করার উপায় নাই। তাই এই অবসরে আবার ফিরে এলো বই পড়ার অভ্যাসটা। ফলে বিদ্যুৎহীনতায় প্রচণ্ড মেজাজ খারাপ থাকার কথা থাকলেও হচ্ছে উল্টো। মেজাজ বেজায় আমোদে আছে। আর ভাবছি এখন থেকে পড়ার একটা লগ রাখবো। যা পড়ছি তার বেশিরভাগটা নিয়ে লিখবো। নিয়মিত না পারলেও মাঝে মধ্যে করবো। তাই এই নতুন সিরিজ- পড়া'নের গহীন ভিতর...
এখন কী পড়ছি? আমি সাধারণত একসঙ্গে গোটা পাঁচেক বই নিয়ে বসি। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে পড়ার জন্য। যেমন বিদ্যুৎহীন দিনে পড়ার জন্য মোটা সাইজের বই। রাস্তায় জ্যামে বসে পড়ার জন্য হালকা চালের বই। রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে পড়ার জন্য ধরতে সুবিধা হয় এরকম চিকনা সাইজের বই।
আর সবসময়ই কোনো না কোনো কবির আছড়ে থাকি আমি। যখন যার আছড়ে থাকি, সেই কবি ভর করে আমার ওপর। একটানা তার কবিতাই পড়তে থাকি। গানের ক্ষেত্রেও আমার এরকমই অভ্যাস।
এখন মোটা বই হিসেবে পড়তেছি আখতারুজ্জামান ইলিয়াসের রচনাসমগ্র। ইলিয়াস একেবারে মাথাটা খেয়ে ফেলেছে। আগে উনার উপন্যাসদুটো আর কিছু গল্প পড়েছিলাম। এখন আবার পড়ছি। একই সঙ্গে পড়ছি ইলিয়াস বিষয়ক লেখাগুলোও। 'খোয়াবনামা' শেষ করলাম। এখন চলছে 'চিলেকোঠার সেপাই'। মাত্র শুরু করলাম কালকে। এর মধ্যে আনু মোহাম্মদের লেখা 'ইলিয়াস ও প্রশ্নের শক্তি' পড়ে শেষ করেছি।
খোয়াবনামা পড়তে গিয়েই ফকির সন্ন্যাস বিদ্রোহ আর কৈবর্ত্য বিদ্রোহ নিয়ে আরেকটু জানার আগ্রহ হইলো। পাবলিক লাইব্রেরিতে এ্যাডর্নের বইমেলা চলছে। সেখান থেকে কিনে আনলাম আহমেদ সাফায়েত-এর 'ফকির-সন্ন্যাসী বিদ্রোহের কথা'। এটা পড়বো পড়বো ভাবছি। এখনো পড়া শুরু করিনি। কৈবর্ত্য বিদ্রোহ নিয়ে পাবলিকেশনের তথ্য কারো জানা থাকলে জানানোর অনুরোধ করলাম।
গতকালই শেষ করলাম আরিফ জেবতিকের উপন্যাস '১/১১'র রাতে একুশ নম্বর আঙুল'। বইটা ভালো লেগেছে। আর এটা পড়ার পর থেকে মাথায় চেপেছে নব্বইয়ের আন্দোলন নিয়ে পড়ার। কিন্তু আশ্চর্য, এত বড় একটা রাজনৈতিক ঘটনা নিয়ে পাবলেকেশন নাই বললেই চলে... মনে হচ্ছে আমাকেই লিখতে হবে 
ইচক দুয়েন্দের 'লালঘর' উপন্যাসটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম বিদেশী লেখক বুঝি। ভুল ভাঙলো ফ্ল্যাপ পড়ে। উনি রাজশাহীর লোক। আগ্রহ জাগায় বইটা কিনেছিলাম। কালকে থেকে পড়া শুরু করেছি। এমনিতে এক বসাতেই পড়ে ফেলা সম্ভব বইটা। কিন্তু কালকে শুরু করার পর এখনো ধরা হয়নি। দেখি আজকে পড়ে ফেলবো।
কবিতায় আবার ফিরে এসেছে আবুল হাসান। আবুল হাসানের প্রতি মুগ্ধতা বুঝি আমার কাটবেনা কোনোদিন 
২৫ মার্চের আগে পাকিদের সাথে আলোচনার সময় বঙ্গবন্ধুর অন্যতম সঙ্গী ছিলেন ডঃ কামাল হোসেন। মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর বন্দিত্বের সময়ও তিনি ছিলেন। আমার সবসময়ই মনে হয় এই লোকটা ঠিকঠাক সত্য কথা বললে ইতিহাসের অনেক দরজাই খুলে যেত। কিন্তু উনি এবিষয়ে তেমন কিছু বলেন না। যা বলেন তাতেও ঠিক আস্থা পাই না। তবু উনার লেখা 'মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল' বইটা পড়ার জন্য সামনে নামিয়ে রাখলাম।





১/১১ এর একুশ নম্বর আঙুল বইটা পড়ার খুব ইচ্ছে ছিলো; বইটা কেউ নেটে আপলোড করে না কেন?
এই বইয়ের লেখক নিজে না করলে আর কেউ করবে বলে মনে হয় না। হয়তো প্রকাশকের কিছু ব্যাপার থাকতে পারে...
হ, আমি এরিখ মারিয়া রেমার্কের একটা অনুবাদ পড়তাছে....অনেক কাল পরে আবার সেবা প্রকাশনী, সেবাআআআআআআআআআআআআআআআআ
কুন্টা?
দ্যা রোড ব্যাক--এরিখ মারিয়া রেমার্ক-মাসুদ মাহমুদ
স্বপ্নসকা-ভিক্টোরিয়া হল্ট-রোকসানা নাজনীন
মাতাল অরন্য-জেরাল্ড ডুরেল-রকিব হাসান
সেবা স্টাইল ভল্যিউম
রেমার্ক আমার অতীব পছন্দের। রোড ব্যাক পড়েছিলাম অনেক আগে। মাসুদ মাহমুদের অনুবাদেই আরেকটা রেমার্ক আছে- 'থ্রি কমরেডস'। খুব পছন্দের।
আমি শিব্রাম পড়ি, ফাঁকে ফাঁকে ইলিয়াস। শহীদুল জহিরের মুখের দিকে দেখি ধইরাও অফ রাখছি পরীক্ষার ঝামেলায়
আহ্ শিব্রাম, প্রিয় শিব্রাম... ইলিয়াস কোনটা পড়ছেন?
রচনাসমগ্র-১ থেকে ফেরারী পড়লাম পরশু, তারপরে আর ধরতে পারতাছি না।
আমি সিরিয়ালে আগাইতেছি। আগে উপন্যাস, শেষ করে তারপর গল্প এবং অন্যান্য ধরবো
বই পড়ার অভ্যাস টা একদম চলে গেছে ।
আমারও চলে গেছিলো, আবার ফেরত আসছে। আপনিও শুরু করেন।
বই পড়া, বই কেনা... এগুলো নিয়ে নিয়মিত একটা আলোচনার মধ্যে থাকলে ভালো। নতুন বইয়ের তথ্য পাওয়া যায়।
ভালো সিরিজ ।
আমি চিলেকোঠার সেপাই পড়লাম সপ্তাহ কয়েক আগে । শহিদুল এর দুইটা গল্পগ্রন্থ শেষ করলাম (খুব সাবধানে পড়ছি যাতে মাথা নষ্ট না পড়ে! একসাথে একটার বেশি গল্প পড়ি নাই )
এখন একটা ইংলিশ বই পড়তেছি গল্প সমগ্র পো,হেনরি এদের সহ আরো অনেকের আছে ।
কিছু গল্প আগেই পড়া ছিলো মাঝা মাঝি গিয়ে মনে পড়ে যাচ্ছে , গিফট অব দ্যা মেজাই গল্পটা বহুদিন পর আবার পড়লাম, আবেগে আপ্লুত হইলাম!
আমি লেখক ধরে ধরে পড়বো সিদ্ধান্ত নিছি। যখন যার লেখা পড়বো, তাকে পুরোটা পড়বো...
এখন ইলিয়াস যুগে আছি
ভালো একটা সিরিজ। চলুক
ধন্যবাদ
বুঝলাম খুব পড়াশোনা করছেন। আমিও করলাম চাম্মে চাম্মে, ডাচে আর একবার নেমসেক পড়লাম, বিদিশার স্বৈরাচারের প্রেমপত্র পড়লাম, ইংলিশে বিল ক্লিনটনের আত্মজীবনী পড়লাম, আলাউদ্দিন আল আজাদের তেইশ নম্বর চলচিত্র পড়লাম, নুরুজ্জামানের স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা পড়লাম আরো জানি কি কি পড়লাম। আখতারুজ্জামান ইলিয়াস এর বর্নণা আমাকে একদম টানছে না। চিলেকোঠার সেপাইটা যে কবে ধরেছি, দুই পৃষ্ঠা পড়লেই এমন হাই ওঠে, রেখে অন্য বই শুরু করি।
কষ্ট করে আর কয়েক পাতা পড়ে ফেলেন, তারপর দেখবে আর হাই উঠবে না। হা হয়ে পড়ে ফেলবেন
আমি মনে হয় পড়তে ভুইলা গেছি বহুদিন হয় ব্লগের লেখা ছাড়া বহুদিন কিছু পড়ি নাই। পেশার প্রয়োজনে পড়তেছি Disruption নামের একটা বিজ্ঞাপন বিশ্লেষণ বিষয়ক বই আর Syd field-এর চিত্রনাট্য লিখনের কৌশল বিষয়ে একটা সিরিজ বই ধরছি কেবল। খুব এলিমেন্টারী হলিউডি ধারার শিক্ষামূলক বই।
ও... পাঠ্যপুস্তক পড়েন
পড়ি। পড়া ছাড়া জীবনে আর কিছু শিখিনি। কোন সুখবর হলে সেটিকে অর্থপূর্ণ করে রাখবার জন্য আমি বই কিনি। নতুন বইতে সয়লাব আমার বাড়ি। গড়াগাড়ি খাই বই শুঁকি বই পড়ি। আমিও একসাথে কয়েকটি বই পড়ি। এখন একসাথে পড়ছি বনফুলের ছোটগল্প সমগ্র, আর শীর্ষেন্দুর নতুন বই, ধন্যবাদ মাষ্টারমশাই। বাড়িতে একেক সময় একক ধরণের বই পড়ি। অফিসেও বই পড়ি। গাড়িতে পড়ি ম্যাগাজিন। এমনিতে গান শোনা হল আমার প্রিয় বিনোদন। গান শুনতে শুনতে বই পড়তে পারি। দুটোতেই মনোযোগ দিতে পারি।
ঠিকাছে, আপনার বাড়িতে কবে বই চুরি করতে আসবো বলেন...
বনফুল তো আমার ব্যাপক প্রিয়। আহ্...
আপু ইদানিং কোন গানটা সারাদিন রাত শুনে সেতা কি আমি এখানে বল্বো?
খোয়াব নামা শেষ করছেন? আমি কতবার ট্রাই কইরাও এক পৃষ্ঠার বেশি পর্তারিনাই।
যদিও চিলেকোঠার সেপাই কলেজ লাইফেই পড়ছি।
খোয়াবনামা এই নিয়া দ্বিতীয়বার শেষ করলাম। চিলেকোঠার সেপাইও দ্বিতীয়বার পড়তেছি
একটু ফুরসত পেলেই আমি ইলিয়াস পড়ে ফেলি ,বেশিরভাগ সময়ই ছোটগল্প ।ইলিয়াস আমার কাছে অফুরন্ত সুধার মত ,বারবার তারিয়ে তারিয়ে পড়া যায় ,কিন্তু তাতে উপভোগ বা উপলব্ধির এতটুকু খামতি থাকেনা ।অন্য ঘরে অন্য স্বর ,দোজখের ওম ,যুগলবন্দি কতবার পড়েছি তার লেখাজোখাও নাই ।
আপাতত সৈয়দ ওয়ালীউল্লাহর চাঁদের অমাবশ্যা পড়ছি ,মনোদৈহিক উপন্যাস ,তাই ষোলআনা মনোযোগ দিতে হচ্ছে , অন্যকিছু পড়ার মওকা পাচ্ছিনা ।
চাঁদের অমাবস্যা তো দূর্দান্ত। কাঁদো নদী কাঁদো'টাও পড়ে ফেলেন।
রেমার্কের এক একটা বই একেকটা মাস্টারপিস। থ্রী কমরেডস, অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট আর দ্য রোড ব্যাক - কোনটা ছেড়ে কোনটার কথা বলব? অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট এর অনুবাদক জাহিদ হোসেন(নাকি হাসান?), এইটা আমার দেখা সেবার শ্রেষ্ঠ অনুবাদ।
সেবার সেই অনুবাদগুলা খুব মিস করি। এতো দূর্দান্ত...
এখন পড়তেছি... পড়া'নের গহীন ভিতর - লিখেছেন: নজরুল ইসলাম
একটু আগে পড়লাম কোলিয়া সিনিৎসিনের ডাইরী (পর্ব ১০) লিখেছেন: অদিতি
তারপর প্রজাপতি মন আমার - লিখেছেন: তানবীরা
ডাইরী ৯১ - লিখেছেন: ভাস্কর
কাছের মানুষ...... - লিখেছেন: শিরোনামহীন
আমাদের দিনবদলের গল্প - লিখেছেন: দুই মুনীর উদ্দীন শামীম
হাবিজাবি পোস্ট (কি লিখতে কি লিখি) - লিখেছেন: কাঁকন
আজাইরা - লিখেছেন: পুতুল
সব লেখাই একবসায় অফিস ফাকি দিয়ে পড়লাম
আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প যতটা মুগ্ধ হই, উপন্যাস পইড়া ততটা না। আমারই সমস্যা মনে হয়।
আমিও একসাথে অনেকগুলা বই পড়ি। হালকা থেকে শুরু করে সব ধরণের বই হাতে রাখি।
এখন পড়ছি প্রণীত জীবন, শতবর্ষের সেরা ছোট গল্প সংকলন, বুদ্ধদেব গুহ আর পাকিস্তানেরজন্ম মৃত্যু দর্শন।
মন্তব্য করুন