পাইরেটেড সুরঞ্জনা
সুরঞ্জনা,
তোমাকে কখনো বলিনি ওই যুবকের পানে যেও না।
তাই বলে চলে যাবে যার সাথে নেই কোন জানা শোনা?
সুরঞ্জনা,
তোমাকে আজকাল নিয়মিত দেখছি না।
আছি আমি ঘরে-বাইরে রাস্তায় হাটে মাঠে ঘাটে
তোমাকে খুঁজছি সবখানে- কোথাও পাচ্ছি না।
সুরঞ্জনা,
তোমাকে কতবার বলেছি আমাকে ছেড়ে দুরে যেও না।
তবু তুমি দুরে যাও- দুর থেকে দুরে চলে যাও
আবার ফিরবে কিনা সে ভাবনায় রাত্রে আমার ঘুম আসে না।
সুরঞ্জনা,
হঠাৎ করে অচেনা কোন যুবকের হাত ধরো না।
সব পারলেও এটা কখনো সহ্য করতে পারবো না।
সুরঞ্জনা,
যেখানে আমি থাকি না সেখানে আর কখনো যেও না
কোন একদিন হয়তো ফিরতি ট্রেনের টিকেট পাবে না।
(এটা কিন্তু কোন কবিতা না, তবু কি পাইরেসির দোষে শাস্তি হবে জেল অথবা জরিমানা)





লাস্ট দুই প্যারা মনে ধরছে। নীড়দারে ধইন্যা। তবে আপনার কি জানি হইছে! প্রেম প্রেম ছ্যাকা ছ্যাকা ভাব।
ঠিক ধরছেন, ছ্যাকা ছ্যাকা ভাব,
কিন্তু ছ্যাকা দেবার মানুষের অভাব
সুরন্জনা,
তুমার স্মৃতি আমার মনে
গোবরের উপর দিয়ে সদ্য যাওয়া
ট্রাকের চাকার ছাপের মতই
স্পষ্ট.........। কিলিয়ার......।
আপনারে কইষ্যা মাইনাচ!
দিছেন যখন প্লেনের চাক্কার দাগ দিতেন, বেশী খরচ হইতো নাকি?
ভালো পুষ্ট টারে গোবরের গন্ধ বানাইয়া ফেললো রাফি মামায়।
রাফি আপনার মামা নাকি, মামীরে কইয়া দিয়েন বকে দিতে
বড়ই রুমান্তিক হইছে তো!
ভাবছিলাম মর্মান্তিক
সবাই দেখি পাইরেট অফ দা ক্যারিবিয়ান হইয়া গেল।
সব কাগুর অনুপ্রেরণা!
আমি আপনার নামে মামলা করুম, প্যাটেন্ট অফিসে।
মামলা করেন, কিন্তু বাদী হতে হবে জীবনদাকে
পাইরেসির হাত থেকে ভালোবাসও নিস্তার পেলনা?????????
সুরঞ্জনার এত্তো বড় সাহস? দেন তো দেখি ফোন নম্বরটা... এক্ষণ ঝাড়ি মাইরা দিতেছি
নেন..........০১৭১৩৫৫৩৩....০১
এইটা তো ১১ ডিজিটই হইয়া গেল। পুরাই তো নম্বর

নীড়ুদার মাথা দেখি পুরাই গেসে! কারে নিয়া লেখছেন কনদি? জেল-জরিমানার ডর ছাইড়্যা জানের ভয় করেন..ভাবী যদি আপনের এই উড়ামিধুরামির কথা ঝান্তে পারেন তয় খপরই আচে কইলাম ! আপনার আশু আরোগ্য কামনা করছি । ভালো থাকবেন ।
খবরের কিচ্ছু বাকী নাই, ভাবী নাকি ব্লগে রেজি করাইছে গুপনে, আমি কি করি না করি ওয়াচে রাখতেছে
নীর্দার মতিগতি সুবিধার ঠেক্তাছেনা
বয়স তো কম হলো না ২৩ পেরিয়ে ২৪ হয়ে গেল বলে....
হা হা হা চ্রম
চালাইয়া যান ওস্তাদ
খালি আমি একলাই চালামু?
আবারো জিগাই- ভাবী এখনো কিছু জানে নাই?
এইটা ২০- কোবতে, অত কম বয়সে ভাবী আসে কেমনে? ভাবীর তখন জন্মই হয়নি
লাইক লাইক লাইক
থ্যাংকু থ্যাংকু থ্যাংকু!
আপনাগো কতজন আছে - সুরন্জনা, নীলান্জনা, বনলতা, সুলতা, মালা, রুবি রায়, পৌলমী, ম্যারিয়্যান, মারিয়া, রন্জনা, বেলাবোস............. আমাগো কেউ নাই
কন্কি???
বেণীমাধব-এর লগে ছাড়াছাড়ি হইয়া গেছে নাকি??

আমি ঠিক এই নামটা স্মরন করার ব্যর্থ চেষ্টা করতেছিলাম। তাই কমেন্টের জবাব দিতে পারি নাই।
মন্তব্য করুন