ইউজার লগইন

আবার 'কাগু'

খামাকা গুগলে সার্চ দিলাম - 'কাগু'। এক সেকেন্ডেরও কম সময়ে 63,500 results আসলো। প্রথম দশটা দেখেন-

পাইরেটেড কাগু | Facebook
কাগু মহান! কাগু আমাদের কান্ডারী
যাকে তাকে কাগু বলা যাবেনা-
আমাদের ফনেটিক ভীতির কারন : অভ্র বনাম
সন্ন্যাসী কাগু'গুপ্ত | সচলায়তন
গল্প, গল্প-না অথবা কল্পনা: সন্ন্যাসী
ওয়েব ভ্রমন বিনোদন, বিফলে মূল্য ফেরত
কাগু | চতুর্মাত্রিক - বাংলা ব্লগ
কাগু ফ্রন্ট
অভ্রর মেহেদী ভাইকে আইনি নোটিশ

বলার অপেক্ষা রাখে না এই 'কাগু' কে? এই শব্দ এখন একজনের জন্য কপিরাইটেড হবার যোগ্য।
সুতরাং কেউ যদি চোখ ভুলেও এই শব্দের প্রতি লোভ করেন তাইলে কপিরাইট আইনে জলদস্যু হইবেন।
সাধু সাবধান!! নিজ নিজ কাগুকে আংকেল ডাকার অভ্যেস গড়ে তুলেন। বাঁচতে চাইলে জানতে হবে!

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture



১৫ দিনের মধ্যে পাঁচ মন্ত্রণালয়ে ইউনি কোডে বাংলা চালু হবে

আগামী ১৫ দিনের মধ্যে পাঁচটি মন্ত্রণালয়ে ইউনি কোডে বাংলা চালু করা হবে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বুধবার ইউনি কোডে বাংলা টাইপিং চালু বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে দুই দিনের এ কর্মশালা শুরু হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ে এটি চালু করা হবে।

http://www.prothom-alo.com/detail/date/2010-05-19/news/64569

আয় হায়........তাইলে কাগুর কি হবে?

নীড় সন্ধানী's picture


CryCryCryCryCry
ও কাগুরেএএএএএএএএএএএ!!!

টুটুল's picture


আরে কাগু তো ইউনিকোড ভিত্তিক বিজয় মার্কেটিং করবো.. সব নাকি তৈরী... অভ্ররে হটাইতে পারলে তার সামনে আর কেউ থাকে না।
তার ধান্দা কিন্তু ব্যাপক... পুরা মনোপলী বিজনেস

নীড় সন্ধানী's picture


কাগুতো এখনো সফটওয়ার তৈরী করে নাই। আগেই বেচাকেনা শুরু করে দিছে নাকি?

মানুষ's picture


কাগু যে কেইস করছিল সেইটার কি খবর?

নীড় সন্ধানী's picture


কাগুর কেইসের ফয়সালা হয়নি এখনো।

মুক্ত বয়ান's picture


একটা সংবাদ শুনলাম, কাগুর চাইতে মেহেদী ভাইদের প্রস্তুতিতে ঘাটতি থাকায়, অভ্র'র অবস্থান নাকি কোর্টে অসুবিধাজনক??
নিশ্চিত না। শোনা কথা। বিস্তারিত জান্লে বইলেন।

নীড় সন্ধানী's picture


আইনি লড়াইয়ে বিজয়ের যুক্তি টিকবে না। বিজয় জেতার কোন কারন নেই। কিন্তু আজকাল বিচারক নাকি যেদিকে বেশী উকিল হৈ চৈ করে সেইদিকে রায় দেয়। কারন মামলার মেরিট যাচাই করার মতো সময় এবং মেধা দুই জিনিসের অভাব আছে বিচারকের।

হয়তো এমন একজন বিচারক দায়িত্ব পেলেন যিনি অভ্রও চেনেন না বিজয়ও জানেন না। কিন্তু মোস্তফা জব্বারের ছবি পত্রিকায় দেখেছেন, নামডাক শুনেছেন ডিজিটাল বাংলাদেশের জনক হিসেবে। শেখ হাসিনার পাশে ছবি টবিও দেখেছেন। অন্যদিকে মেহদী হলো চিকনা পাতলা অখ্যাত এক ছোকরা। সেক্ষেত্রে বিচারক বয়স্ক খ্যাতিমান মানুষটাকেই সম্মান দেয়ার সিদ্ধান্ত নেবে। মনে মনে হয়তো বলবেন, পোলাপানের বেয়াদবীটা আজকাল অসহ্য হয়ে গেছে। শিক্ষা দেয়া দরকার।

মুক্ত বয়ান's picture


বেশ কিছুদিন আগে আসিফ নজরুলের একটা লেখা পড়ছিলাম বিচারকদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। নিজেই লজ্জা পাইছি।
অধিকাংশেরই ৩য় বিভাগ, নয়তো ২য় বিভাগ। যাদের এরকম অবস্থা, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে তাদের বিচার সংক্রান্ত অভিজ্ঞতা। কিন্তু, আশ্চর্যের বিষয় হল, তাদের অধিকাংশেরই সে ব্যাপারেও প্রচন্ড অসারতা।
তারা যে কি বিচার করবে, সেটা প্রশ্নবিদ্ধ। আর, মিডিয়াগুলোতেও জব্বার সাহেবের বিরা একটা প্রভাব, সব মিডিয়াও চুপ। কেবল ইন্টারনেটগুলোতেই এ বিষয়ে যা হইচই। এটা মানুষের মাঝে ছড়ানোর উদ্যোগ নেবার সময় বোধহয় এবার চলে এসেছে।

১০

তানবীরা's picture


জিতে রহো নীড়দা

১১

টুটুল's picture


যতটুকু শুনছি আইটি সংক্রান্ত আইন তৈরীর টাইমে জাব্বার সাহেব প্রভাব বিস্তার ছিল। সে তার মত করে সাজাইছে... সো রেজাল্ট পজেটিভ হবে না বলেই আমার ধারনা

১২

সাঈদ's picture


কা গু , কি আর কমু !!!!

১৩

সাহাদাত উদরাজী's picture


নুতন আর এক কাগু ও আইসা গেছে! নাম তার তুষার কাগু! ইস কি সব কইলো! সরমে মরি!

১৪

সাহাদাত উদরাজী's picture


কাগু লিখে সব পেলাম।
আমি পড়ছি এখন।

১৫

জমিদার's picture


আপনে দেখি কাগুরে নিয়া বিশাল গবেষনা কইরা ফালাইছেন।
তুষার আতেল দেখি কাগুরে ব্যাপক সার্পোট করছে কারণটা কি জানেন নাকি ??

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!