সান্ধ্যাকালীন ব্লগরব্লগর প্রচেষ্টা
১.
রাতে একটা মেজবানের দাওয়াত আছে। চট্টগ্রামের মেজবান জিনিসটা প্রায় সবার মতো আমারও পছন্দ। কিন্তু আজকের দাওয়াতের জায়গাটা নাপছন্দ আমার, হৈ হৈ করে খানাপিনার ব্যবস্থা নাই ওখানে। খেতে হবে চুপচাপ, ছুরি কাটায় কেবলি টুংটাং। সবকিছু খুব বেশী সাজানো গোছানো সুশৃংখল, সুন্দর। এত বেশী শুভ্রতা ভালো লাগে না অনভ্যস্ত চোখে। বেয়নেট দেয়া রাইফেল হাতে উর্দিপরা সিপাহির নিরাপত্তা ছাউনিতে এখনো স্বস্তিবোধ করি না। হাসি হাসি চোয়াল ব্যাথা করা কাষ্ঠহাসি, বড়লোকী দাওয়াতের বিড়ম্বনা। তবু কর্মসুত্রের দাওয়াতে না গিয়েও হয় না।
২.
যখন কিছু লিখতে ইচ্ছে করে, কিন্তু মাথার ভেতরে কোন বাক্য কাজ করে না সেরকম দুঃসময়ে যেসব এলোমেলো বাক্য পয়দা হয় তাকে কোবতে বলে ভুল হতে পারে। যেমন-
বেহিসেবি কথা বলার একজন বন্ধু দরকার
বেয়াড়া সময় কাটানোর একটা জীবন
বেসামাল হারিয়ে যাবার একটা অরণ্য আর
বেহুদা লেখালেখি করার একটা খাতা
পাইনি পাইনি করে সব পাওয়া হয়ে গেলে
একদিন- বন্ধু এসে জানালো
এইসব পাগলামিতে কোন প্রেম নেই,
এর সবকিছুই অসুস্থতার লক্ষণ!
তারপর থেকে আমি হাসপাতালে বন্দী,
আর তুমি মুক্ত বিহঙ্গ।
এইটা কোন জাতের পদ্য হইলো না। তবু আজকাল ব্লগরব্লগর আবিষ্কার হবার পর আবজাব কিছু ফেললে ডিলিট বাটনের বদলে পোষ্ট বাটন টিপে দিতে ইচ্ছে হয়। প্রযুক্তির বিড়ম্বনা।
৩.
ডিলিট বাটনের ব্যবহারে মনে পড়লো আজকে ফেসবুকে ঢুকে দেখি এক ভার্চুয়াল বন্ধুর তালিকা থেকে দ্বিতীয়বারের মতো শহীদ। বিনা কারণে। কেন যে এডায় কেন ডিলিটায় বুঝি না। ভার্চুয়াল বন্ধুত্ব বড় কুটিল।
তয় তার কাছে বিনীত অনুরোধ, ভাই মাফ চাই আর কাপুরুষ বানাইস না। আমাকে আবার এড করিস না, ৩য় বার ডিলিটও করিস না। কাপুরুষই বারবার মরে, বীরেরা নাকি মরে একবার। আমি কাপুরুষ হইতে চাহি না।
কাপুরুষের কথায় মনে পড়লো কা-নারী জাতীয় কিছু নেই কেন বাংলা অভিধানে? নাকি আছে?
ব্লগরব্লগর প্রচেষ্টা কদ্দুর সফল হলো কে জানে?





সোবহানাল্লাহ !!!
১.
আহহারে কতোদিন মেজবান খাই না
২.
এরপর ঐ হতচ্ছাড়া বন্ধুটাকে না আনলে হতো না, নীড়দা?!! কী সুন্দর এগোচ্ছিলো কবিতা!
৩.
আপনার বন্ধুর জন্য করুণা।
কাপুরুষ নিত্য-পুরুষবাচক শব্দ। নিত্য-নারীবাচক যেমন ধাত্রী। মানে বুঝলেন তো, যে যেটা হতে পারে
ব্লগরব্লগর প্রচেষ্টা সফল। টাইগারপাস আর অভিযাননামার ফাঁকফোকরে চলতে থাকুক এটাও।
নিত্য-পুরুষবাচক আর নিত্য-নারীবাচক........এইসব কি কন? এই ব্যকরনের ডরে স্কুল পালাইতে ইচ্ছে করতো
মেজবানের ফাঁকে ঘটকালী কর্লেই তো পারেন!
বায়োলজিডাটা বাদে ঘটকালি কেমনে হয়?
ব্লগরব্লগর প্রচেষ্টা বোনাসসহ সফল। কোবতে বলে যেটাকে দাবি করছেন, সেটা সাক্ষাৎ গুলি হয়েছে। একদানে পাঠক কুপোকাত
আপনার জন্য অফুরন্ত শুভকামনা নীড়দা'। এরকম লেখা একলক্ষ পৃষ্ঠা পড়লেও ক্লান্তি আসবে না বিন্দুমাত্র।
আপনাকে অফুরন্ত ধন্যাপাতা!
ব্লগরব্লগর প্রচেষ্টা সফল হয়েছে ষোল আনার জায়গায় আঠারো আনা ! সিরিজ জলদি --- ।
অনেক ধন্যবাদ হুদা ভাই। সিরিজ বিরতি চলবে কিছুকাল
আপনেরে ডিলিট করে?কে সে হতচ্ছাড়া?আপনি কত্ত সুইট!
কবিতা ভালু পাইছি নীড়দা।
সে হতচ্ছাড়া খুব বেশী দূরে নয়, আশে পাশেই আছে
অনেক দিন মেজবান খাওয়া হয়না। তবে গতকাল একটায় দাওয়াত পেলাম
FB তে অনেকে কমেন্ট টমেন্ট করে বিভিন্ন জায়গাতে। তারপর দেখা যায় একদিন সেই একাউন্ট কামেন্ট সহ হাওয়া। রয়ে যায় কমেন্ট গুলোর জবাব,অন্যকেউ দেখলে মনে করে নিজে নিজেই কমেন্ট করে রাখছি। আবার কিছুদিন পর এড দেয়। আবার কমেন্ট। কমেন্টের রিপ্লে দিতে ২বার চিন্তা করতে হয়। ভার্চুয়াল বন্ধুত্ব বড় কুটিল;)
হ কথা সত্য, ভার্চুয়ালের আঘাতে ডিজিটাল ব্যাথা পাবার চিন্তা করতেছি তাই
হ্যান্ডশাম দাদা, আপনার কবিতাটা আমি ফেসবুক স্ট্যাটাস দেই, প্লীজ?
কবিরাইট নাই, শেয়ার দিতে পারেন
মেজবানের কালা মাংস বা ঝাল ঝওলের গোরু মাংসের স্বাড - আহা !
হ্যাঁ কালো মাংসের ভুনার স্বাদটা আলাদা, গরু হলো সকল মাংসের গুরু
মন্তব্য করুন