অসার কথা
বাথরুমে গেলে নাকি মানুষের মনে দেশ ও জাতির জন্য যাবতীয় উন্নত চিন্তাভাবনার মেশিন চালু হয়। বেশীরভাগ ভাবনা অবশ্য তোয়ালে দিয়ে হাতমুখ মুছতে মুছতেই উধাও হয়ে যায়। সেরকম কিছু 'উন্নত' চিন্তাভাবনার খসড়া লিখে রাখছিলাম। আজকে অনেকদিন পর পোষ্ট লেখার সুযোগ পেয়ে সেগুলো শেয়ার করছি।
১) রাজনীতি নিয়ে কিছু লেখালেখি আবারো শুরু করার ইচ্ছে জাগছে। কিন্তু সময় আর মুডের মধ্যে ঐক্যমত হচ্ছে না। (আমি লিখছি না বলে বেয়াক্কেলগুলোর বোধোদয় হচ্ছে না)
২) উপেক্ষা প্রতিরক্ষার অন্যতম উপায়। রাজনীতিকে উপেক্ষা করে নিজেকে রক্ষা করছি মানসিক চাপ থেকে। কিন্তু পরিস্থিতিকে উপেক্ষা করে কতোদিন টিকে থাকা যায়? নগরে আগুন লাগলে দেবালয়ও অক্ষত থাকে না। ইতিমধ্যে মাসের বাজার খরচে টান পড়তে শুরু করেছে ঠিকই। দ্রব্যমূল্যই রাজনীতি টেনে আনে। (গোলাম আজমের টানে যেমন খালেদা ভাষন দেয়)
৩) দেশের রাজনীতি অসুস্থ বহুবছর ধরে। সুস্থতার একটু লক্ষণ দেখা দেয় যখন রাজনীতিবিদদের উপর আজাব নেমে আসে কিছুকালের জন্য। ২০০৭ এ একবার সেরকম আজাব এসেছিল। মাঝে মাঝে সেরকম আজাবের দরকার রাজনীতিকে সুস্থ রাখার জন্য। (আজাব গজবের উপর রাজনীতির নির্ভরশীলতা কমতে কতোযুগ লাগবে?)
৪) শেষবার নির্বাচনে ভোট দেই ১৯৯৬ সালে। তারপর বুঝে গিয়েছি দেশের উন্নতিতে ভোটের কোন ভূমিকা নেই। আর কখনো ভোটকেন্দ্রে যাইনি। আয়ুষ্কালের মধ্যে যদি কখনো সুস্থতা ফিরে আসে, তবে আবারো যাবো ভোট দিতে। (সেরকম দীর্ঘায়ুর সম্ভাবনা নাই)
৫) আমার পরিচিত একজন সরকারী দলের এমপি হয়েছেন কয়েক কোটি টাকা খরচ করে। তিনি এমপি হবার আগে থেকেই শতকোটি টাকার মালিক। আমি খুশী হয়েছিলাম এই ভেবে যে লোকটা খাটি দেশ সেবা করার জন্যই রাজনীতিতে নেমেছে। এতটাকা যার তাঁর দুর্নীতি করা লাগে না। কিছুদিন আগে শুনলাম তিনি দুর্নীতিতে নেই, কিন্তু সরকারী সুবিধা বাগিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। (সুবিধা আর দুর্নীতির মধ্যে বিরাট ফারাক ডিকশেনারিতে)
৬) যুদ্ধাপরাধীদের জন্য কঠোর অমানবিক শাস্তি কামনা করি। কিন্তু তাদের জন্য মানবিক বিচার প্রক্রিয়া দেখে হতাশ। (ঘটনাক্রমে যুদ্ধাপরাধী জানোয়ারদের শরীর মানুষের আদলে গড়া)
৭) নগরে রেষ্টুরেন্টের চেয়েও ডায়গনষ্টিক সেন্টারের সংখ্যা বেশী। তবু প্রতি সন্ধ্যায় তিল ধারনের জায়গা থাকে না সেখানে। দেশে এত অসুস্থ মানুষ কেন?(মনের অসুখ বেশী নাকি শরীরের?)
৮) যিনি যত স্বচ্ছল, তাঁর অসুস্থতাও তত জটিল। আয়ের সাথে চিকিৎসা ব্যয়ের কি একটা অনুকুল সম্পর্ক রয়েছে?
(বেশী ভালো খাও, খেয়ে মর যাও)
৯) গ্যাস্ট্রিক সমস্যায় বাইরের খাওয়া পরিহার করুন - ডাক্তারের প্রচলিত পরামর্শ। পুরুষটা বাইরে খেয়েও সুস্থ আর অন্তঃপুরের বাসিন্দারা ঘরের খেয়েও গ্যাস্ট্রিকে আক্রান্ত। সমস্যাটা কোথায়? (রান্নাবাটি করে কাহিলস্য কাহিল?)
১০) স্বচ্ছল আর অস্বচ্ছলের মধ্যে ব্যবধানের আপেক্ষিক গুরুত্বের উপর দেশে অপরাধের সংখ্যা ওঠানামা করে। (এইটা অপরাধ বিজ্ঞানীদের জন্য একটা বিরাট সুত্র হইতে পারে)
১১) বাংলাদেশে চরম দরিদ্র মানুষের সংখ্যা অসংখ্য। কিন্তু একই সাথে কিছু লোক দৃষ্টিকটু মাত্রায় ধনবান। রাস্তায় নতুন গাড়ির চাকচিক্যে মাঝে মাঝে লজ্জা হয়। (লজ্জাও মরে যেত যদি ফরমালিন না থাকতো)
১২) মানুষ মুখোশধারী প্রাণী। সময়ের সাথে সাথে মানুষের মুখোশ বদলাতে থাকে। ( একটা মুখোশের মানুষকে সয়ে নিয়েছি, একাধিক মুখোশধারী নিয়ে সমিস্যা)
১৩) একটা দেশ যদি একটা রাস্তা হয়, সেই রাস্তার দৈর্ঘ্য যদি ১০০০ মিটার হয়, আর তার প্রতি দশ মিটারে কমপক্ষে একটা করে অনিয়ম পাওয়া যায়, সেই বিশৃংখল ধুলো ধোঁয়া ময়লা আবর্জনাময় পথকে সহ্য করে নেয়ার নামই দেশপ্রেম? বলতে হবে, এমন পথ কি কোথাও খুঁজে পাবে নাকো তুমি? ( কঠিন দেশপ্রেমিক বলে - হ)
১৪) জীবনের বিরাট একটা অংশ অজান্তেই আমরা দুমুখো সাপদের সাথে লেনদেন করে কাটাই। ( নাকি? )
১৫) অধিকাংশ রাজনীতিবিদ কি মানসিক প্রতিবন্ধী? নাকি বাথরুমে বসে একা একা হাসে নিজের অভিনয় পারদর্শীতা নিয়ে। (আবুল হোসেন বা মওদুদকে আদর্শ ধরে)
১৬) স্ববিরোধীতা অন্যতম মানবধর্ম (এই পোষ্টই তার অন্যতম প্রমান) 





একটি পত্রের খসড়া...
প্রিয় নীড়াদা....
সালাম শুরুতেই
অনেক অনেক দিন আগে এবি ব্লগে নীড় সন্ধানী নামে একজন ব্লগারের পদচারণায় মুখরিত ছিল। ইন্টারনেটের অত্যাধুনিক চরম অসহযোগিতায় তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে তার ব্লগ বাড়িতে উঁকি দিয়ে দেখে আসতাম তার অসমাপ্ত সিরিজ গুলো ক্যামন ড্যাব ড্যাব করে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু আগুনদেয়াল ভাঙ্গা আমার কর্ম নয় ... এই অক্ষমতায় বিরস বদনে ফিরে আসা...
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই নীড়দা আবার আমাদের মাঝে
ক্যামন আছেন নীড়দা?
ইতি ভক্তকুলের পক্ষ থেকে
খাইছে আপনার পত্রের খসড়া দেখে তো আকুল হয়ে পড়লাম। একটা খানাপিনা পার্টি হওয়া দরকার।
জটিল! সোজা প্রিয়তে নেবার আগে দুচারটা কথা বলে নেই
কথা-১) নীড়দা নীড়ে ফিরছে, কি শান্তি...
)
কথা-২) নীড়ের বাইরে মানুষের বেশিদিন থা্কা উচিত না (গুনীজন কহেছেন। এই গুনীজনরা যে কারা সেইটা খোদাই জানে
অনেক ধরণের অমরবাণী পেলাম। সবকটাই দারুণ।
গুনীজনদের কথা রয়ে গেছে, কাজগুলা ভুলে গেছে সবাই
এক কথায় দারুণ লিখেছেন । তবে রাজনীতিকদের উপর আজাব নামাতে গিয়ে পুরো দেশের উপর যে গজব নেমেছিল সেটা বোধহয় উপেক্ষা করেছেন । ব্যাপক মানুষ এখন বিশ্বাস করে যে রাজনীতিকদের একপক্ষের সাথে আঁতাত করে তখনকার কুশিলবরা দেশের সব ইনিষ্টিটিউট ধ্বংস করে দিয়েছিল । যার ফলে ক্ষমতাশীনরা এখন যা খুশি তা করতে পারছে, ইচ্ছেমতো হাই কোর্ট/ সুপ্রীম কোর্টের রায় কিনে নিতে পারছে ।
কথা ঠিক। কিছুটা গজব পাবলিকের উপরও নামছিল। কিন্তু তখনকার গজব এখনকার বেহায়া গজবের চেয়ে স্বর্গতূল্য ছিল
সহমত । আমি শুধু বলছি বর্তমানের আজাবটার জনম আপনার কথিত ওই স্বর্গ তূল্য গজবের ঔরসে । আর ঐ কুশিলবরা দেশের উপর একটা আসত জারজ চাপিয়ে দিয়ে নিজেরা নিরাপদ বাবার দেশে আশ্রয় নিয়ে আরামে দিন গুজরান করছে ।
সাথে স্বার্থপরতা । মানুষের মত স্বার্থপর প্রানী আর নাই ।
স্বার্থপরতা মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটাকে দোষ থেকে বাদ দিয়েছি তাই।
ষোল নাম্বারটাকে আর খসড়াতে রাইখেন না।ঐটারে ফাইনাল করে ফেলেন।
দিলাম ফাইনাল করে!

লগইন যন্ত্রনায় জবাব দিতে দেরী হয়ে গেল বলে দুঃখিত।
ভালো থাকুন রাসেল ভাই
মজার সব অমরবাণী। এমন আরো বাণীর অপেক্ষায় থাকলাম।
আপনাকে অনেক ধন্যবাদ
দারুন। ।:star:
ধন্যবাদ উচ্ছল
যাক, নীড়'দা নীড়ে ফিরেছে ।
বাণীগুলো অমর হোক । আরো আরো অমর বাণীতে ভরে উঠুক ব্লগ
অমর বানী কই? সবগুলো তো ক্ষয়িষ্ণু বাণী
অ-নে-ক-দিন আগে এই ব।রগে এক ব্লগার ছিলেন ...নীড়সন্ধানী। সকলের প্রিয় নীড়দা। হঠাৎ সেই লোক উধাও হয়ে গেলো। ব্লগের বাসিন্দারা এতি উতি কোথাও তাকে খুঁজে পায় না।সে এক বিরাট ইতহাস। আপনি কি সেই নীড়দা? সত্যি করে বলেন দেখি!আপনিই যদি তিনি হন তাহলে তো বিরাট একটা পার্টির আয়োজন করা উচিত ব্লগে প্রত্যাবর্তন হিসাবে।
পোষ্ট তো পুরাই ক্রিসপি। এত্তগুলা মনের কথা একসাথে বলে ফেললেন!
পার্টি কই?
দারূণ দারূণ সব ভাবনা...
নীড়দা' চমৎকার হয়েছে এই ছোট্ট লেখাটাও।
আমি ২০০৮ এ জিহাদী জোশ নিয়া নৌকা মার্কায় ভোট মাইরা আসছিলাম।এখন মনে হয় জীবনের অন্যতম সেরা ভুলটা সেই দিনই করছি।এখন সরকার যেই বাশটাই দেয় তখনি মনে হয় জেনেশুনে বাশ দিতে ডেকে আনছি তো আমি!
চরম হতাশ
নীড়দা সেই গল্পটা এখনো শেষ হয়নি। জানেনতো কোন গল্পটা?
সেই যে পাহাড় বলেছিল নদীকে .।.।.।.।.।.।।
গল্পটা এখনো শেষ হওয়ার অপেক্ষায় আছে
কোন গল্প? নদী যে পাহাড়কে ভুলে গিয়েছিল?
মন্তব্য করুন