ন'কবির কবিতা প্রচেষ্টা
১.
তোমার সকল উপেক্ষা
যেন আমারেই লক্ষ্য করে।
ঠিক যেমন তোমার প্রতীক্ষা
আমাকে লক্ষ্য করে না।
*************************************************
পাদটীকাঃ
এইটা একটা ধারাবাহিক কবিতা(হইতেও পারে এখনো শিওর না)। কারন দুই লাইনের ভাব এসে ব্রেক কষছে। বলে, এই ব্যাটা তুই হলি ন'কবি, কবিতা লেখতে চাস কোন দুঃসাহসে। তবে আবার যদি ভাব আসে তাহলে আবারো দুঃসাহস দেখানোর চেষ্টা চলবে 





ভাব দুই এক লাইনের ই আসে গো নাকবি সেইটারেই টাইনা কয়েক লাইন বানানো লাগে
সেটা করতে তো পেতিভা লাগে, ভাব আছে পেতিভা নাই
হ, কবি কবি ভাব কবিতার অভাব
নায়ক নায়ক ভাব নায়িকার অভাব
আমাদের নায়িকাটা চলে আঁকে বাঁকে।
চৈত মাসে বুক তার খালি খালি লাগে।
কাঁকনকে ঝাজা
দাদা , ভাব যখন আছে , একদিন না একদিন বড় কবি হবেনই হবেন।
দাদা আমারো অনেক ভাব আছে কিন্তু বড় কবি হইতে পাড়িনাই; সকল বাঙালী ই ভাবুক; সকল বাঙালীই কবিতা লিখতে পারে কিন্তু সকলে কবি হয় না;
ভাব তো সবসময় অজাগা বেজাগায় আসে।
যেমন গানের গলা ভাল আসে বাথরুমে।
এইটা কন তো...সবাই বাথরুমেই কেন ভালা গান গায়?
ভাবটা ভালোই হইছে। অনুকবিতা বইলা চালায় দেন যতদিন আবার ভাব না আসে।
ভাব না আসলে হায়ারে কবি আনতে হবে
ভাব না আসলে কিছু একটা আবজাব লেইখা উত্তরাধুনীক কবিতা বইলা চালাইয়া দেন।
উত্তরাধুনিক কবি অনেক এখানে, ধুনফুন করলে ঠা ঠা ঠা .....করে দেয়া শুরু করবে
হ
সহ
প্রথম দুই লাইন পড়ে ভাবছিলাম জীবনবাবুর নির্জন স্বাক্ষরের নতুন সংস্করণ কী না? তারপর দেখি বিষয়টা উল্টা।
তবে কবিতায় পাদটীকা খুবই বাজে লাগে
জীবনবাবুটা কে? শফিকুলের ভায়রা নাকি
খাসা হয়েছে....ওমর খৈয়ামের একটা পান্ডুলিপিই তো ছিলো, রুবাই্যাতের...৪ লাইনের...এডিও পূর্ন কবিতা...চালাইয়াযান...
শর্মিন্দা হইলাম
ফাঁকিবাজি চলবে না। আরো বড় লিখতে হবে।
দুয়েকটা লাইন ধার দেন তো দেখি
হাতে সময় নিয়ে এই চার লাইনের কাব্যবিশ্লেষণ লিখুম, কথা দিলাম।
কথা দিছেন যখন ছাড়াছাড়ি নাই, লিখতে হবে
মন্তব্য করুন