ইউজার লগইন

নক্ষত্র গজব

ভিনগ্রহবাসীর আক্রমনে ঘুমটা ভেঙ্গে গেল।

মুহুর্মুহু আক্রমন হঠাৎ করে। কোন আগাম সতর্কবানী নেই, কোন বিপদাংশকা ছিল না আগে থেকে। বিকেল থেকেই আকাশটা লালনীল রঙের মেঘে ভরপুর ছিল। তেরঙ্গা ঘুড্ডির মতো মেঘগুলো উড়ে উড়ে উত্তরের পানে ছুটছিল। সেই মেঘগুলোর ফাঁক দিয়ে হঠাৎ ঝিকিমিকি তারকা দেখে বিস্ময়ে হা হয়ে তাকিয়েই ছিলাম অনেকক্ষন। কিন্তু সেই তারাগুলো যখন মেঘ ছুঁয়ে আরো নীচে নেমে আসতে লাগলো তখন ভাবনায় খেললো না এই সময়ে ওগুলোর নেমে আসার কথা কিনা। কিংবা ওই বস্তুসমূহ কি?

ভাবতে ভাবতে অদুরের ভবনের উপর যখন সেই তারকাটা পতন ঘটলো, তখন দুনিয়া কাঁপানো বিষ্ফোরনে কেপে উঠলো চারপাশ। অতঃপর হুশ হলো ওগুলো বোমা কিংবা আকাশ থেকে নেমে আসা গজব। পালানো কথা মনে এলেও কোথায় পালাবো তার কোন দিশে করতে না পেরে দিশেহারা ছুটলাম রাস্তায় রাস্তায় আরো অনেক মানুষের সাথে। সবাই ছুটছে। সেই তারকার পর আরো তারকা পতন ঘটতে লাগলো। কোন একটা তারকা কান ফুটো করে বেরিয়েও গেল আমার। আশ্চর্য কানে একটু গরম অনুভুতি হলেও দিব্যি বেঁচে রইলাম। গোলার মধ্যে ছুটছি কোথায় নিরাপদ আশ্রয়। আকাশ ছেয়ে গেছে তারকা গজবে। কমলা রঙের নক্ষত্রের মতো সুন্দর বস্তুগুলি ছেয়ে ফেলেছে শহরের আকাশ। নগরটা কয়েক মিনিটের মধ্যেই নরকে পরিনত হল।

আমার দম বন্ধ হয়ে গেল ছুটতে ছুটতে। হঠাৎ পায়ের গোড়ালীতে শেলের আঘাত পেয়ে চোখ মেললাম আবছা আলোতে। দেখি পায়ের কড়ে আঙুলটা ধরে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে সুলতা। বিরক্তস্বরে বলছে, "সাড়ে ছটা বেজে গেছে লোকটা এখনো ঘুমায়!"

বলে কী? আমি বিশ্বাসই করতে পারছি না আমি চিমটা খেয়ে জেগে উঠেছি। পায়ের গোড়ালীতে তখনো ভিনগ্রহীদের শেলের আঘাত পিনপিন করছে। বুকের ভেতর ভয়ের কাঁপুনি। সত্যই ভয় খাইছিলাম মারাত্মক!!

ভাগ্যিস জেগে উঠছিলাম, নইলে......।।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রাফি's picture


সুলতা তাইলে নায়িকা, শফিকুলের কি হৈপে তাইলে?

মজা পাইলাম

নীড় সন্ধানী's picture


সুলতা এখন আমার ঘরে,
শফিকুল তাই কেঁদে মরে Wink

ভাস্কর's picture


স্বপ্ন অনেকসময় বাস্তবতার কাছাকাছি চইলা যায়...

ভাস্কর's picture


বা বাস্তবতারে অতিক্রম করে...

নীড় সন্ধানী's picture


যা কিছু অঘটন স্বপ্নে ঘটাই উত্তম Smile

জ্যোতি's picture


খাইছে!স্বপ্নে এত কিছু ঘটে গেলো?

নীড় সন্ধানী's picture


এত কিছু কই ঘটলো, কড়ে আঙুলে একটু মোচড় খাইলাম আর কি Smile

হাসান রায়হান's picture


আচ্ছা! সুলতা এখন আপনার কাছে।

নীড় সন্ধানী's picture


আবার জিগায় Smile)

১০

শাহ নাজ's picture


সুলতা কে?

১১

ভাঙ্গা পেন্সিল's picture


সুলতা তো নায়িকা, কিন্তু শফিকুল কে?

১২

নীড় সন্ধানী's picture


বনলতা সেনকে অনলাইন জরিপে হারিয়ে দেয়া সুলতা ও তার আহাজারি প্রেমিক শফিকুলের ব্যাপারে বিস্তারিত এই লিংকে পাবেন।
http://www.bbaria.com/

১০০% বিনোদন নিশ্চিত। বিফলে মূল্য ফেরত:

১৩

সোহেল কাজী's picture


হুম!
ভাগ্যিস সুলতা হিরোসীমা থেকে ফিরিয়ে এনেছিলো নইলে কি যে হতো Wink
সফিলুকেরে অনেক দিন দেখি না।
সুলতের শোকে কি লুক্টা তব্ধা হৈয়া গেল Tongue

১৪

নীড় সন্ধানী's picture


শফিলুকের জন্য খোলা ফেসবুকের ফ্যানক্লাব কি বন্ধ নিকি?

১৫

তানবীরা's picture


হাহাহাহাহাহাহাহা

১৬

নীড় সন্ধানী's picture


http://www.bbaria.com/
এইখানে যান, আরো বিনোদন পাবেন।

১৭

সুবর্ণা's picture


বেচারা শফিকুল...

১৮

নীড় সন্ধানী's picture


মিস করতেছেন খুব? Smile

১৯

কাঁকন's picture


বেচারা সফিকুল সবাই তার সুলতারে নিয়া টানাটানি করে দিক্কার জানাই

অট: আপনার ভ্রান্ত ধারমা র পোস্টাটাও উমদা হইছে

২০

নীড় সন্ধানী's picture


শফিকুলরে সবগুলা বাংলাব্লগ থেকে খেদানোর তীব্র নিন্দা করি....

ভ্রান্ত ধারমায় আস্থা আনার জন্য ধন্যাপাতা... Smile

২১

সাঈদ's picture


শফিকুল !!!! কি মনে করিয়ে দিলেন দাদা !!! বহুত মিস করছি ক-বি শপিকুল কে ।

২২

নজরুল ইসলাম's picture


অনেকদিন পরে শফিকুলের কথা মনে পড়লো, হাস্তে হাস্তে শেষ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!