মাঝরাতে কান্দায় পরদেশী...
চাঁদি য্যায়সা রাঙ হ্যায় তেরা গেয়ে পঙ্কজ উধাস কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছিলেন। মডার্ন মিউজিক সহকারে তার সেই পরিবেশনা আচমকাই গজলপ্রেমী করে তুলেছিলো একটা প্রজন্মকে। এই তারাই আরো শুদ্ধতার খোজে শুনেছে সেসব গজলের আদিরূপ। আদি গায়ন। বাংলা ফোকে ঠিক এই কাজটাই করেছিলেন মুজিব পরদেশী। না ব্যান্ড ফরম্যাটে গাননি তিনি, সেই আদি অকৃত্রিম হারমোনিয়াম ব্যবহার করেছেন। আমি বন্দী কারাগারে (যা পরে বেদের মেয়ে জ্যোসনা ছবিতেও গেয়েছেন) এলবামটি সম্ভবত নব্বইয়ের শুরুতে সবচেয়ে সুপারডুপার হিট একটি পরিবেশনা। রাস্তাঘাটে দোকানে দোকানে মুখে মুখে বেজেছে সে গান। গাজা খেয়ে মাঝ রাতে গিটার সহযোগে সেসব গান একসময় আমাদের ক্যাম্পাসেও নিত্য সঙ্গী ছিলো। জেথ্রো টাল, পিংক ফ্লয়েড, ডিওদের পাশাপাশি।
ইউটিউবে শেখ মুজিব সংক্রান্ত একটা ভিডিও দেখতে গিয়ে রিলেভেন্ট ভিডিওতে পেলাম আবার মুজিব পরদেশীকে। চরম সব গান। তার গায়কী এমনই যে একদম আত্মা কাপিয়ে দেয়। অথচ কি সিম্পল সব গানের কথা। আহা, চোখে সত্যিই পানি আসে কিছু গান শুনলে। স্যাম্পল দিলাম, অনুভূতিটা শেয়ার করে গেলাম।





কিরে ভাই, ভিডিও একটাও দেখি এমবেড হইলো না!
স্যাম্পল তো আসে নাই পিয়াল ভাই;;
পিয়াল ভাই হাবিব এর কৃষ্ণ এলবামটাও একটা প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় যদিও আমার মনে হয় না হাবিবভক্তরা শেকড়ের সন্ধানে নামসে কি না আমি জানি না তবে বাংলাব্যান্ড (আনুশেহ/অর্নব) আমার লালনের গান শোনার আগ্রহ সৃষ্টি করছিলো।
হয়, কৃষ্ণ হঠাৎ কৈরাই অনেকের কাছে শাহ আব্দুল করিমরে চিনাইছে....
আগেই হয়তো অনেকে তার গান গুলা চিনতো, কিন্তু গান গুলার স্রষ্টারে চিনতো না....
আর শরমের কথা, লালনে আগ্রহ জন্মাইছিলো ডলি সায়ন্তনীর অপার হয়ে গাওয়াডা....
শরমের কি আছে?
ডলী সায়ন্তনী একবার টিভিতে "ভ্রমর কইয়ো গিয়া" গাইছিলো তখন আমি বেশ ছোট এই গানের মিনিং এর ধরে কাছ দিয়াও যায় নাই মন কিন্তু তার গায়কীতে কিছু একটা ছিলো মন টা হু হু করে উঠছিলো মনে আছে
নাহ, গুনীগোর আসরে নাম উচ্চারন করার মত মনে করেনা ডলি সায়ান্তনীরে কেউ, সের লিগা কৈলাম....
নাইলে ডলির কয়ডা গান ভালোই....
কথা সত্যি, শাওন যেটা বললো, আমিও শাহ আবদুল করিমরে চিনছি ওই কৃষ্ণ এলবাম শুনে। এর আগে গাড়ি চলে না গানটা আমারে অত টাচ করে নাই যতটা করছিল কেমনে বলিবো আমি বাচিনা তারে ছাড়া কিংবা আমি কুলহারা কলঙ্কিনী গানগুলা। পরে মায়া এলবামে হেলালের গায়কীও অসাধারণ লাগছে। টু সাম এক্সটেন্ট আমি অবশ্যই হাবিবরে ক্রেডিট দেবো শিকড়ের গান তুইলা আনার জন্য, মাকসুদ ভাই অনেক চেষ্টা করছিলেন এর আগে, ফিডব্যাকের বাউলিয়ানা এলবামটা কিংবা মন আমার দেহ ঘড়ি (আবদুর রহিম বয়াতীর ফ্যান আমি আজীবন এই একটা গানের জন্যই), যেইটা পুরাটা জুড়ে একটাই গান, কিন্তু তারা পারেন নাই সেভাবে। এমনকি আনুশেহ কাঙ্গালিনী সুফিয়ারে যথেষ্টই হাইলাইট করার চেষ্টা করছে, লালন গাইছে, একই গান ডলি সায়ন্তনীও গাইছে (কোন বা পথে নিতাইগঞ্জ যাই), গান সুপারহিট, কিন্তু নেপথ্যের শিল্পীটা আর পাত পান নাই তেমন।
আমি অবশ্য শাহ আব্দুল করিমরে চিনছি "গাড়ি চলে না" এর সুবাদে কিন্তু তার একটা বড় কারন হয়তো দলছুট এই গানের আগের থিকাই আমার অনেক পছন্দ এবং সন্জীব চৌধুরী যেকোন সাক্ষাৎকারে এই গানটা গাইলে বলতো এটা শাহ আবদুল করিম এর গান
লেখার মুজিব পরদেশি'র গানও বেশি শুনা হয়নাই, অন্তত নিজে উদ্যোগ নিয়া...কাছাকাছি বাজলে শুনছি... কিন্তু আমি বন্দী কারাগারে গানডাও যে তার, সেইটা জাইনা অবাক হৈলাম.....অবশ্য, বেদের মেয়ে জোছনার সময়ই তো আমি ছুডু মানুষ...


)
(বেদের মেয়ের কথায় মনে পড়লো, তিশমা'র একটা গান আছে, "চাঁদের মেয়ে জোসনা আমি, বেদের মেয়ে না, কথা দিলে কথা রাখি, ফাঁকি দেইনা....গানটা শুনছেন?
মুজিব পরদেশির গান আমি খুব না শুনলেও শুনছি আর আমি জান্তাম বন্দি কারাগাড়ে মুজিব পরদেশীর গান; চাদের মেয়ে জোছনা শুনি নাই ; লিংক দাও
http://www.youtube.com/watch?v=wwYPfEgue40
ডিসক্লেইমার: শুইনা বদ হজম হৈয়া গেলে আমি দায়ী না, নিজ দায়িত্বে শুনবা...
খোমা দেখলেই জুতা দিয়া পিটাইতে ইচ্ছা করে তিশমারে, গান শুনুম কি
http://www.youtube.com/watch?v=f0s61PnRsjU&feature=related
http://www.youtube.com/watch?v=f0s61PnRsjU&feature=related
http://www.youtube.com/watch?v=wI1eBGew6mg
এই গানটা অর্ণব আনুশেহর বাংলা ব্যান্ডে (কিংকর্তব্যবিমূঢ় এলবাম) একটু অন্যভাবে গাইছিলো:
http://www.youtube.com/watch?v=_AbKBKPY26M
একটা লিংক খুললেই লগে বাকিগুলাও পাওয়া যাবে
তাইলে এই পোষ্ট প্রিতে নিয়া রাখলাম......আপনে দিতে থাকেন, আমি জমাই....
esnips e uthaitesi
থ্যাঙ্কস পিয়াল ভাই। মুজিব পরদেশীর নাম অনেক শুনেছি, কিন্তু গান শোনা হয় নাই। খুব ভালো লাগছে।
তোমাকে আমার মনে চাই...
আমাদের বাসায় যখন ক্যাসেট প্লেয়ার ছিল, তখন মুজিব পরদেশীর একটা ক্যাসেট আছিল। তখন আব্বা প্রায়ই শুনত ঐ গান। গান গুলা অবশ্য এখন মনে নাই। বেদের মেয়ে জোছনার গানটা রেডিওতে অনেক শুনছি। ঐ সময় ভালোই লাগতো। এখন কেমন লাগবে কে জানে? শুইনা দেখি।
@বিলাই, ডলি সায়ন্তনিতো বহুত ভালা আচে। তাও ভালো তুমি কও নাই তিসমার রবীন্দ্র সংগীত শুইনা তুমি রবি বাবুর প্রেমে পড়চ। শাহ আব্দুল করিমরে আগে থেকেই জানতাম সিলেট থাকার কারনে। ওর গান আগেই শুনছিলাম। যেই কারনে কৃষ্ণ শুইনা চক্ষে পানি আয়া পড়ছিল। তয় বাংলা ব্যান্ডরে স্যালুট। ওগো লাইগা লালন ভক্ত হইছিলাম, এইডা কথা সত্য।
আমি ক্যামন করে পত্র লিখি গো ... বন্ধু.......... গ্রাম পোস্ট অফিস নেই জানা...
টান যে দেয়... শিহরন জাগানিয়া ...
একটা আড্ডার গান এর লিস্ট করেন বস
দিলরুবার জন্য পাগল মন হিট হইছিলো
হ্যা, ভ্রমর কইও গিয়াটা ওনার গলায় দারুণ হইছিল। চট্টগ্রামের কবিয়াল রমেশ শীলের অনেক গান গাইছেন। শেফালী ঘোষ আর শ্যামসুন্দর বৈষ্ণব চটুল ডুয়েটে সুইচ করার আগে শীলের অনেক গান গাইছেন
বন্দী কারাগারে যে মুজিব পরদেশীর তা আগে জানতাম না। গান অনেক মুনি, বিশে করে বাংলা গান।
এন টি ভি তে তিশমার উপস্থাপনায় গানের একটা প্রোগ্রাম হতো দেখলেই মনে হতো একে একটা চড় দেয়া দরকার। একবার আইয়ুব বাচ্চুর উপস্থাপনার একটা গানের অনুষ্ঠানে আসছিলো তিশমা, আইয়ুব বাচ্চু তারে জিগায় মাহমুদ্দুন নবীর কোন গান সে জানে কি না। বলে যে, আসলে আমি আগরে শিল্পীদের তেমন গান শুনি নাই, আমি আসলে মনে করতে পারছি না। বেয়াদপ মাইয়া।
বুঝি না ......... বুঝি নারে বন্ধু তুমি কেম্নে কাঁদাও আমায়।
এই গানটাও মনে হয় মুজিব পরদেশীর। এই গানগুলো বিলুপ্ত হয়ে গেছে।
সেই কৈশোরে কিছু চমৎকার গান শুনতাম চায়ের দোকানে। যে গুলো এখন আর শোনা যায় না।
"অত্যন্ত প্রিয় একটা গান অনেক খোঁজার পরেও পাই নাই ;(
কার গাওয়া, মনে আছে?
অনেক আগের শুনা
শিল্পীর নাম মনে নাই
বারী সিদ্দিকিও বস জিনিস... গানের যেই টান দেয় ... গা শির শির করে
মুজিব পরদেশির পুরা এ্যলবাম আছে আমার কাছে। মোট ১৬ টা গান। একটার চাইতে একটা জুশ।
মন্তব্য করুন