ভালবাসার দুর্বলতা
প্রিয় লেখকের একটি উক্তি দিয়েই শুরু করি "অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই"।
অধিকার অনেক কষ্টে পাওয়া অমূল্য ধন । আমরা কেউ ই আসলে যন্ত্র নই। যে সব কিছু সিমুলেশন করে ছেড়ে দিলে আপনা-আপনি নির্ভুলভাবে চলবে । আমাদের সবার মন নামক একটা অবুঝ প্রত্যঙ্গ আছে, যাকে কক্ষনোই কোন যুক্তি তর্ক দিয়ে মানানো সম্ভব না ।জন্মগতভাবে আমরা সবাই আবেগী । কারো আবেগের প্রকাশ অনেক দ্রুত, কারো একটু ধীর। যাদের আবেগ অনেক তীক্ষ্ণ তারা যেকোন ব্যাপার খুব দ্রুত বোঝে বা খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় । আর যারা ধীর তারা সবকিছুতেই স্লো। এর অর্থ এই না যে তাঁর আবেগ কাজ করেনা । সে সবই বোঝে কিন্তু একটু দেরিতে। আর এই ব্যাপারটাকে যদি আমরা তাঁর অপূর্ণতা হিসেবে ধরেনেই তবে তাই । সবার সব যোগ্যতা থাকে না । আর এই অযোগ্য মানুষটিই যদি পরম ভালোবাসার কেউ হয় তাহলে , এই অযোগ্যতা সহজেই উপেক্ষা করা যায় । ভালোবাসার মানুষের জন্য সময় কোন ব্যাপার না। ভালোবাসায় যাই হোক না কেন কক্ষনো এমন অবস্থা আসতে দেওয়া উচিত না যাতে পরে "অনুশোচনার হাড়ি নিয়ে বসলে ওঅতীতকে বদ্লানো যাবে না" টাইপ কথা মনে জাগে ।
এই রকম অবস্থায় যারা পরে তাদের চেয়ে অভাগা এই পৃথিবীতে কেউ নেই । তখন আসলেই সুনীলের এই কথাটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিতে হয় ,একজন আরেকজনকে ভুল বুঝছে, কিন্তু তাদের মাঝে ভালোবাসার অভাব নেই, বিষয়টা অত্যান্ত পীড়াদায়ক ।
আর আমরা যতই অস্বীকার করি বা অবজ্ঞা করি শেষ পর্যন্ত জীবনের কোন না কোন সময়ে এই কথাই সত্য হয়ে দ্বারায় "কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে।নিজেকে তখন তুচ্ছএবং সামান্য মনে হয়।এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।"
তাই একটি ছোট্ট অনুরধ তাদের কাছে যারা সামান্য ভুল বোঝাবুঝির জন্য একটি অসাধারন সম্পর্কের ইতি টানতে চাচ্ছেন , হয়তো আপনার এই স্বীদ্ধান্ত আপনাকে সাময়িক শান্তি এনে দিতে পারে কিন্তু জীবনের চলার পথে এক সময় না এক সময় , হঠাৎ থমকে দাড়িয়ে ভাববেন , ইশ যদি সেদিন এমন না করতাম তাহলে জীবনটা অন্যরকম হতে পারতো । আর সেদিন থেকে আপনি হয়ে যাবেন দীর্ঘশ্বাসের দাস । জীবনটা হয়ে উঠবে অর্থহীন । হয়তো ঘাসের মতো ।
এমনকি সর্বদা মনে হবে ,
এখন আর কিছুই মনেহয় না জরুরী;
হয়তো নষ্ট হয়ে গেছে বেঁচে থাকার আনন্দ!
অথবা অবশিষ্ট নেই বলে কিছু প্রয়োজন ,
তার মানে এই না যে আমি হয়ে গেছি বৃদ্ধ ।





ভালো লেখা। বিশেষ করে শেষদিকে এসে ভালো লেগেছে।
ভাল লাগলো ....
পুরা জীবনটাই হইলো সিগারেটের মতো.... খালি টানবেন আর ছাই ফালাইবেন ....
ঠিক কইছেন
ঠিক বইলছেন ভাই , শুধু টানুম আর ছাই ফেলুম
আশাকরি আপনি জীবনে সঠিক সিদধানতটিই নিবেন
সঠিক স্বিদ্ধান্ত নিলে হয়তো লেখাটি লেখাই হত না
মন্তব্য করুন