মানবতার ডান্ডা
সাদ্দা হক এত্থে রাখ।
কি চিনতে পারছেন না ? আমি ফেবুর এক জনপ্রিয় লাইকবাজ ব্লগার। আমি সমাজের কোথাও অনিয়ম অনাচার দেখতেই পারিনা। অনিয়ম দেখলেই আমার মনে পরে যায় এ আর রহমানের সূরে মোহিত চৌহানের গাওয়া সেই গানটি, সাদ্দা হক এত্থে রাখ। আমার মানবতার ঈমানী দন্ডটা খারায়া ওঠে । আমি সহ্য করতে পারিনা। আর তাই গেয়ে উঠি সাদ্দা হক এত্থে রাখ।
যখন মালালার মত এক কচি পাকির মাথায় ধর্মান্ধরা গুলি করেছিলো, তখন আমি বীর বিক্রমে পাকি পতাকা উঠিয়ে বলেছিলাম, সাদ্দা হক এত্থে রাখ।
যখন মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হচ্ছিলো আর তাদেরকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিলনা , তখনও আমার মানবতার দন্ড খাড়া হয়ে গেছিলো আমি চেচিয়ে উঠেছিলাম সাদ্দা হক এত্থে রাখ বলে।
যখন গাজায় ইহুদিরা নির্মম ভাবে মারে ফিলিস্তিনি শিশুদের তখন আমার মানবতা দন্ড খাড়া হয়ে যায়, আমি চেচিয়ে উঠি সাদ্দা হক এত্থে রাখ বলে।
কিন্তু দু:খের বিষয় হচ্ছে যখন ১২৪ জন মানুষ, বাংলাদেশী মানুষ , আগুনে পুড়ে কাবাব হয়ে মৃত্যু বরন করে তখন আমার মানবতা দন্ড ঠিক মত খাড়া হয় না। একটু নুয়ে পরে। একজনের মালালার জন্য আমি পাকি পতাকা তুললেও ১২৪ জনের জন্য আমার দেশের পতাকা তুলিনা।
এর কারন কি ?
এর কারন এক মালালাকে সবাই চিনে ওকে দিয়ে লাইক ব্যাবসা করা যায়, কিন্তু ১২৪ জন রহিমা, সরুফা, কুদ্দুস, মোখলেসকে কেউ চিনেনা। আর ওদের মত দুই পয়সার প্রান দিয়ে আর যাই হোক লাইক ব্যাবসা হয়না। তাই ওদের ছবি আমার প্রোফাইল পিকচারও হয়না আবার কভার পিকচারও হয়না। আসলে মুল্যহীন মানুষ নিয়ে কেউ ভাবেনা। আর তাই আমিও ভাবিনা।
ওদের মত হত দরিদ্রদের জীবনের মূল্য এক লক্ষ টাকা মাত্র । সেইটাও যদি লাশ সনাক্ত করতে পারে তাহলে। আর না পারলে ওই কাবাবের কোন দামও নাই। ওদের দাম শুধু ভোটের আগে। আর ভোটের পরে ওরা দুধ দেওয়া গরু , গাভীর আবার কোন দাম আছে নাকি ? ওদেরকে কে কিছু টাকা দিলেই মুখবন্ধ হয়ে যাবে। সো বিন্দাস, নো চিন্তা ডু মাস্তি । মানবতার দন্ড না খাড়ালেও চলবে । যাই বেনসন টা ধরাই ।
সে জন্যই আজ শুনছি , ইয়ে জিসম ইয়ে তো কিয়া, ইয়ে রুহু কা লিবাস হে । ওহ সানী ইউ মেক মি হট । পুরাই মাথা নস্ট। এখন দুই পেগ না মারলে চলবেই না ।





দন্ডখানারে তার নিজের কাজ করতে না দিয়ে সবসময় মালালা, রোহিঙ্গা আর প্যালেস্টাইনিদের দিকে তাক করে রাখলে এমনতরোই হওয়ার কথা।
শুধুই দীর্ঘশ্বাস
না িক েয বলেন, ফেসবুক ফেটে যাচ্ছে।
অলরেডী বাংলাদেশে ফেসবুকের চাল উড়ে গেছে তো এই ঘটনায়।
েসখানকার বাসিন্দারা গতকাল দুপুর ৩টায়
নেমেছিলো রাস্তায়।
ফেসবুকের প্রোফাইল পিকচার আর লাইক এই সমস্যা আর তার সমাধানে কি ভূমিকা রাখবে? এই ঘটনার ভুকতভোগীদের কি ফেসবুকের সাথে কোন যোগাযোগ আছে?
মন্তব্য করুন