ইউজার লগইন
ব্লগ
চলতে চলতে
কোথাও কোন শব্দ হবে না, চারপাশের হৈ চৈ ছাপিয়ে যাবে, ট্রেনের কু ঝিক ঝিক শব্দ। কেবিন পাইনি তো কি হয়েছে, একটা সিট জানালার পাশে হলে ই হয়, তার পাশে ই আরেকটা সিট।
জানালা কিন্তু তোমার জন্য না, আমার পাশে ই তুমি থাকবে, বই এ নিমগ্ন। চলতে চলতে পড়তে যে আমার বারণ। কত কি হারিয়ে যায় চোখের পলকে। সব অদেখা থেকে যায়। নিজের চোখে দেখার সুযোগ কি আর হেলায় ছেড়ে দেয়া যায়?
চির আগোছাল চুল নাকে মুখে ঝাপটা দিয়ে বিরক্ত করবে
অনিচ্ছাকৃত
মাঝে দুই কাপ চা, আর ট্রেনের সেই কাটলেট এর অর্ডার শুনে
এই প্রথম মুখ তুলে একটুকরো হাসি। খট খটে এই কাটলেট এ যে কি পাও, সব ই এই গল্প উপন্যাসের দোষ। তারা তো আর কাটলেট এর বর্ণনা দেয় না। উপন্যাসের নায়ক ট্রেন এ কাটলেট খেত
আমরা
চাওয়া পাওয়ার বালাই নেই, রঙিন ঘরের স্বপ্ন নেই, স্বপ্ন বাস্তবায়নের তাড়া নেই, ব্যাক্তিগত আলাদা কোন সময় নেই। যুথবদ্ধতায় একাকী সময় কাটানো, যার যার বইয়ের পাতায় বা সিনেমার পর্দায় নিমগ্ন। তুমি ফেসবুক এ, আমি আমার মতো খোমা খাতায়। মাঝে মাঝে মতের আদান প্রদান সমসাময়িক বিষয়ে। অবাক বিষয়, তোমার আমার পড়ার রুচি, দেখার ভঙ্গি, প্রকাশ সব ই ভিন্ন। তুমি ইতিহাস হলে আমি ইতিহাস নির্ভর উপন্যাস। তুমি মানুষ দেখ নির্লিপ্ত ভাবে, আমি মানুষ এর মনসতত্ত্ব খুঁজি। তুমি চার দেয়ালে আকাশ সৃষ্টি কর, আমি আকাশে মিশে গিয়ে আকাশ ধন্য করি। কখন ও হাতে হাত রেখে হেঁটেছি মনে পড়ে না। পাশা পাশি রিক্সা চড়া তাও কোন মিছিল, মিটিং, আড্ডা বা বইয়ের দোকান এ যাওয়া, খুব বেশি জোড়া জোরিতে বাজারে যাওয়া। তুমি রক হলে আমি রবীন্দ্র বা লালন।মিল যে ছিল না এমন ও না, চা বা কফি, কোন দ্বিমত নেই। আদর্শের জায়গায় অমত নেই। আমাদের কোন টানা টানি নেই নিজেদের পৃথিবীতে বদ্
রেড প্ল্যানেটের পথে কিছু সুন্দর স্মৃতি
আমি স্টেশনের ধারে কাছেই ছিলাম। একটা ট্রেনের শেষের কামরাটায় বুলুকে দেখতে পেলাম, সাথে আরও দুটো ছেলে এবং কিছু ব্যাগ বোকচা সমেত ওরা বসে আছে। দেখেই বুঝতে পারলাম ওরা কোথায় যাচ্ছে।
আমি নিজে যে দুই এক বার ওখানে গিয়েছিলাম তার প্রতিটি অভিজ্ঞতাই বেশ চমকপ্রদ ছিল। খুব কম মানুষ সেখানে আর একগাদা বিশাল ফাঁকা ফাঁকা জায়গা। আর রেডিও টিভি ইলেক্ট্রনিক্স কিচ্ছু নেই। মানুষ কিভাবে টোস্ট বানায় সেখানে তাও বুঝতে পারলাম না।
আমার আগের জার্নিটায় একটা ছেলেকে বেশ ভালো লেগেছিল, ওর সাথে কথা বলতে বলতে ট্রেনের দরজায় ঝুলে পড়লাম। আরও কিছু শহুরে লোকও ছিল সে যাত্রায়। আমরা নিজেদের আবিষ্কার করলাম একটা রাস্তার ধারে, কিছু বাড়ী ঘর টাইপের স্ট্রাকচার যদিও ছিল, আমরা রাস্তার ধারেই সময় কাটাতে লাগলাম। মনে পড়ে আমি একটা ভাঙ্গা রেডিও নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলাম কিন্তু ঠিক মতো কাজ করছিলো না কিছুই। আমি কিছুদিন পরেই ফিরে আসি।
আয়নিত জীবন
রেল লাইনের পাশটি ঘেঁষে একটা দেয়াল আমাদের। সেখানে রাত কি দিন, প্রায়ই আমি গিযে থাকি। সেদিন বিকাল কি দুপুর ঠিক খেযাল করিনি। জনা পাঁচ কি ছয়জনায় বসে ছিল সেখানে। এক কোনায় বসে আরেক কোনায় বসে থাকা রসিকতায় ব্যস্ত ধ্রুব দাদার গোঁফগুলোও দেখতে পাচ্ছিলাম।
আমার যা কপাল, বসলাম একটা মেয়ের পাশেই, বুঝতে পারছিলাম ঠিক কোন মেয়েটা, কিন্তু কথা বলা হয় নাই। সেদিনও আমি খুব একটা কারো দিকে না তাকিয়ে সামনের রেল লাইন বা আশে পাশের দৃশ্য দেখছিলাম। খানিক বাদে মেয়েটা একটু আমার দিকে ঘেঁষে বসার জন্য নড়ে উঠলে আমিও ডান দিকে সরে গেলাম। যাতে ও ওর দরকারি জাযগা নিতে পারে। মেয়েটা আমার দিকে পা দিয়ে ওর বাম পাশের ছেলেটার কোলে মাথা দিয়ে আধশোয়া অবস্থানে চলে গেলো।
ওর এই ফন্দি আমি বুঝতে না পারার কারণে ওর স্যান্ডেল পরা পা দুটো আমার জামায় আর আমিও ভাবলেশহীন ভাবে সেখানেই, এক চুলও নড়লাম না।
Aim In Life
এই পঞ্চাশ এ এসে এভাবে সব গুবলেট হয়ে যাবে? সে আজ কি বল্লাম ছাত্রদের। অংক বুঝাতে বুঝাতে কি যে হল, অঙ্কের সাথে মিলিয়ে গল্প শুরু করে দিলাম। মনে হচ্ছিল এই কথা গুলো অঙ্কের সমাধানে খুব গুরুত্বপূর্ণ। ছাত্ররা ও কিছু বলল না।কেন এমন হল? অঙ্কের শিক্ষক আমি, আমাকে তো কার্যকরণ জানতে হয়, ঘটনার পিছনের ঘটনা জানতে। নাকি এই কথা গুলো জমে জমে চাপ তৈরি করছিল। পথ খুঁজছিল বের হয়ে আসার। তাই বলে এই ছোট ছোট কিশোর দের কাছে কেন এই বিষণ্ণতা ঢেলে দিয়ে আসলাম। যা বলেছি ঠিক বলেছি কি?
প্রিয় জিল্লুর স্যার আর জাকারিয়া স্যারের জন্য ভালবাসা
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম শুনে প্রথমে যতোটা মুষড়ে পড়েছিলাম, ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ওই স্কুলে আমার প্রথম বন্ধু ধ্রুব-র সাথে পরিচিত হয়ে আবার ততোটাই উৎফুল্লতা ঘিরে ধরেছিল আমায়। চট্টগ্রামের মতো বড় আর সুন্দর শহর ছেড়ে, ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত যে স্কুলে পড়েছি সেটিকে এবং সেখানকার সব বন্ধু-বান্ধবদেরকে পেছনে ফেলে বাবার বদলীর সুবাদে বগুড়া চলে যেতে হবে, সেটাই ছিল যথেষ্ট হৃদয়বিদারক। সাথে যখন যোগ হলো জিলা স্কুল নয়, ক্যান্টনমেন্ট পাবলিক নয়, এমনকি ব্যাটেলিয়ন স্কুলও নয়- শেষমেষ গিয়ে ঠাঁই মিললো কিনা পুলিশ লাইনে- তখন আমার আসলেই কাঁদো কাঁদো অবস্থা।
ফিস্টারভেল্ট
একটা কুকুর খুব প্রেম করছিলো আমার সাথে। খালি গা বেয়ে উঠছিলো আল্লাদে। আমি বলি ছাড় ছাড়, এসব করিস নে। ওমা! ও ঠিক মানুষের মত গলা করে কইলো, এ্যামন বেরসিকের মত করছো ক্যানো? আমি খালি একটু আমার পা টা দিয়ে তোমার গায় পরশ বুলিয়ে দেখতে চাই ক্যামন লাগে। বলেই জিভ ঝুলিয়ে দিয়ে হাসতে লাগলো। আমি আর কী করবো। জবুথবু হয়ে বসে রইলাম। ও আমার ঘাড় থেকে পাছা অব্দি ওর নখশুদ্ধু পা টা ঘসে দিয়ে খুব শান্তি পেয়েছে এ্যামন ভাব করতে লাগলো। আমি আর কী করবো। বসেই রইলাম। এই কুকুর, তাও মদ্দা না মায়া কিছুই জানি না। ক্যানই বা আমার সাথে পিরিতি করতে এলো, কোথা থেকেই বা এলো কিছুই জানতে পারলাম না। যতই মানুষের মত কথা বলুক, কুকুরই তো। আর আমি হলাম গিয়ে দুপেয়ে মানুষ, সরীসৃপও তো নই। হলে হয়তো ওর সাথে একটা ফন্দিফিকির করার কথা ভাবতাম। আমি হলাম মানুষ, আমার এই ঝামেলা, সেই ঝামেলা। এইতো সেদিনই ম্যাথ এক্সাম দিতে গিয়ে কী ঝক্কিঝামেলাটাই না পোহালাম!
সাগরের হাতছানি অ্যাড্রিয়াটিকে
সাগর পাড়ে বসে রোদ পোহানো আমার প্রিয় একটি কাজ। সৈকতের মধ্যে নিরিবিলি একটা জায়গা খুঁজে বের করে, সাগরের ঢেউয়ের সুরে মস্তিষ্কের চিন্তারাজির তালটি মিলিয়ে একবার চোখ মুদে বসে পড়তে পারলেই হলো। ভাল হয় হালকা pH সম্পন্ন কোনো সানব্লক মেখে নিয়ে বসলে। পৃথিবীর সর্বত্রই সূর্যের আলোর অতিবেগুনী রশ্মি সমানমাত্রায় ক্ষতিকর। শুধু মেলানিনের পরিমাণের ভিন্নতার কারণে কারোটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না।
প্রিয় হলেও সাগর পাড়ে বসে রোদ পোহানোর সুযোগ যে জীবনে অসংখ্যবার পেয়েছি, তা কিন্তু নয়। হাতে গোণা কয়েকবার কক্সবাজার যাওয়া (যার একাধিকই ছিল অন্য কাজে গিয়ে সময় করে একটু সাগরের পাড় থেকে ঢু দিয়ে আসা) বাদ দিলে আর বলার মতো প্রায় কিছুই থাকে না। ২০১৭ সালের ক্রিসমাসের ছুটিতে গিয়েছিলাম ইতালির সাগরপাড়ের ছোট্ট শহর ট্রিয়াস্টে-তে। সেটার কথা বলা যেতে পারে।
অবসরে কি করতে ভাল লাগে?
১.
ছোটবেলায় স্কুলে এই প্রশ্নটা শুনতে হতো অনেক। আমি প্রায়ই একটা গতবাঁধা উত্তর দিতাম প্রশ্নটার, অবসর সময়ে আমার ঘুরতে ভাল লাগে।
আদৌই কি সেই প্রাইমারি স্কুলের বেলায় 'অবসর' কি তা বোঝার অবসর ছিল? মনে হয় না। তাই প্রশ্নটার উত্তর আগ-পাশ না ভেবে দিয়ে দেয়ার মধ্যেও কোনো দ্বিধা ছিল না।
এখন যদি আমায় কেউ জিজ্ঞেস করে, অবসর সময়ে কি করতে ভাল লাগে- তাহলে ভাবনায় পড়ে যাই। কারণ এখন আমি কোনটা অবসর আর আর কোনটা না, কোন অবসরটা কেমন, বড় না ছোট, ডিলাক্স না চিপ- সবই বুঝি। ছোটবেলার সেই কিছু-বোঝার-প্রয়োজন-না-থাকা সময়টা পেরিয়ে গেছে।
তাই প্রশ্নটার উত্তর দেয়া এখন আর আগের মতো সহজ না। অবসরের নানান রকম আছে। এই যেমন নিত্যদিনের কাজের অবসর হচ্ছে একরকম, আবার বছরের এক মাস অফিস ছুটি হচ্ছে আরেক রকম।
নিজেদের
আমাদের অনাদায়ি কোন কথা নেই
আমাদের বলার মতো কথা ছিল না
কোন কথা দেয়া নেয়া হয়নি কখনও
কোন পথ ধরে হেঁটে যাবার স্বপ্ন তৈরি হয়নি
কারো কোন নির্দিষ্ট পথ ও ছিল না
তবু ও কিভাবে যেন এতোটা সময় এক ই পথে হেটেছি
পিছন ফিরে তাকিয়ে দেখি
একই সাথে হেঁটেছি, একই পথ ধরে
এই পথ আমাদের কারো ই ছিল না
কোথাও হোঁচট এর চিহ্ন নেই, নেই সঙ্কোচ
কোন বন্ধন নেই, দেখার এক ই রকম চোখ নেই
চরম অবিশ্বাস ও বিশ্বাস এর শক্ত ভিত গড়তে পারে
অভিমানী মন আমাদের, ভালবাসি বলে নি
নির্ভরতা আড়ালে তুচ্ছ সব
আমাদের গল্প গুলো
এমন সময়ে তোমার লিখা তো থাকত ই, প্রায় প্রতি দিন ই কিছু না কিছু লিখতে। আমরা আলোচনা করতাম। সরকার ভুল করছে টেস্ট না করে বা সঠিক পরিসংখ্যান না দিয়ে। এতে সরকার বিপদে পড়বে না পড়বে সাধারন মানুষ। তাঁরা অনির্দিষ্ট কাল ঘরে বসে থাকবে না, সরকারী নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে ই মানুষ বের হয়ে যাবে। ঘরে রাখা যাবে না। যত নিয়ম কানুন ই শিখিয়ে দেন না কেন ২০-৩০% মানুষ এই নিয়ম মেনে চলবে না। যেহেতু তথ্য ই ভুল, মানুষ কনফিডেন্টলি বিপদে পড়বে। তুমি কিছু মেনে নিতে কিছু নতুন যোগ করতে। অনেক পরিসংখ্যান দিতে, যা আমি মনে রাখতে পারি না। আমরা শুধু ই কথা বলতাম। কিন্তু তুমি লিখতে। প্রতিটা লাইন কে আরও অনেক তথ্য সমৃধ্য করে কয়েক পাতা লিখে ফেলতে। এখন সাধারন অসুখ এ ও চিকিৎসা নেয়া যাবে না। এই কথা গুলো বলার মানুষ টা ও নাই। কথা গুলো মাথায় বন্দী হয়ে একটা চাল তৈরি করছে। গলার কাছে এসে আটকে যাচ্ছে। মনে হচ্ছে গলায় কিছু লেগে আছে। বেশি আটকানো ভাব হ
সাধাসিধে ছেলেদের কষ্টের কথা
শরতের মাঝামাঝি সময়ে আশুলিয়া ব্রীজের ঢালের পাড়ে- নদীতে পড়ন্ত সূর্য্যের ছায়াটা দেখতে যেমন সাধাসিধা, ঠিক তেমনি সাধাসিধা একটা ছেলে একবার বসবফরাসের গাঢ় নীল জলের ঢেউগুলোর গায়ে ঠিকরে পড়া গ্রীষ্মের রুপালি রোদের ঝিকিমিকি'র মতো চোখ ধাঁধাঁনো একটা মেয়ের প্রেমে পড়ে- হাটু-গোড়ালি ভেঙ্গে এবং কনুই-কপাল ছিলে কোনমতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে পেরেছিল। তাকে অপরাধীর মতো কেঁদে কেঁদে ফিরতে হয়েছিল নিজের আঠেরো বর্গমিটারের ছোট্ট খুপড়িটাতে।
আমি একটি বই লিখব
মেয়েটি তার ফোনের ওয়ালে ছেলেটির সাথে তোলা একটি হাসিমুখের সেলফি দিয়ে রাখে। ফোনটির হোম স্ক্রিনে যতবার সেই মুখটি চোখে পড়ে, ততবার একটি নি:শব্দ দীর্ঘশ্বাস পড়ে। বলতে পারেন এ এক নিরব ভালোবাসা। যতক্ষন বাসায় থাকে স্ক্রিনটি জুড়ে থাকে সেই ভালোবাসা। আর বাসা থেকে বের হলেই আস্তে করে পুরোনো একটি ছবি দিয়ে রাখে। পাছে লোকে কি বলবে । চলুন মেয়েটির একটি নাম দেয়া যাক। ধরে নিলাম মেয়েটির নাম অন্তরা। এই অন্তরা নামের অনেক মহত্ব লেখকের কাছে। আর ছেলেটির নাম সংকল্প।
ফিরে যাওয়া
বিদায়টা সব সময় এক পাক্ষিক ই ছিল। প্রতি বিদায় চুম্বন বিদায় কে দুদোল্যমান করে দিত। তাই হয়তো আবার ও শুরু করা সহজ হয়ে যেত। এবার তোমার এই যে বিদায়, তাকে প্রস্থান বলা ই শ্রেয়। স্পর্শ হীন প্রথম এবং শেষ বিদায় অদেখা রয়ে গেল, নতুন করে শুরু করার সম্ভবনাহিন।
ফিরে গেলে নিজের কাছে
শিখিয়ে কথন - পর্ব ১
[প্রাক-কথনঃ
বন্ধু Reajul Alam Chowdhury'র সাথে কথা হচ্ছিল 'অভিজ্ঞতা' নিয়ে। তার মতামত হল, শুধু 'অভিজ্ঞতা' অর্জন করলেই হয় না, কখনো কখনো একটু দূর থেকে চড়ে-আসা-সময়ে নজর দেয়াটাও জরুরি, তাতে অভিজ্ঞতার ভাঁড়ার আরো ঋদ্ধ হয়।
সময় মিলেছে এখন, কাজেই করছি সে কাজ। নিজের এবং আরো অনেকের কর্মযজ্ঞ মনে করছি, কী-হলে-কী-হতে-পারত'র হিসাব নিকাশ করার চেষ্টা করছি- ক্রিকেটের "হক-আই" পদ্ধতিতে! যা হয় তা তো হয়ই, সে 'হয়ে যাওয়া'টুকু থেকে 'শেখা'র কিছু আছে কি না সেটা দেখতে পাওয়াটাও 'অভিজ্ঞতা' বৈকি!
পেশাজীবনে প্রায় চার হাজার দিন কেটে গেছে, 'শেখা' কিছু কম হয়নি। ইচ্ছায়, অনিচ্ছায়, চেষ্টায়, শেষটায় কিছু না কিছু শেখা তো হয়েইছে কারো না কারো হাত ধরে; কখনো আলাদা করে বলা হয়নি, করা হয়নি সে গল্প। জানানো হয়নি কৃতজ্ঞতা। কেউ হয়ত জানেনও না যে তিনি শ্রদ্ধাভাজন হয়ে আছেন, কিছু একটা শিখিয়ে।