ইউজার লগইন

চলে গেল “আর্নল্ড” খ্যাত গ্যারি কোলম্যান

আর্নল্ডকে মনে পড়ে? টিভি সিরিজ ডিফ্রেন্ট স্ট্রোক এর ছোট্ট আর্নল্ড । আশির দশকের খুব নামকরা টিভি সিরিজ ছিলো ডিফ্রেন্ট স্ট্রোক, আর তাতে আমার মত সব বাচ্চাদের মাতিয়ে রাখতো ছোট্ট আর্নল্ড । সর্বকালীন নামকরা শিশু-শিল্পীদের তালিকায় তার নাম একদম ওপরের সারিতে । আর্নল্ড (গ্যারি কোলম্যান) আর সিরিজে তার বোন কিম্বারলিকে (ডানা প্লাটো) অনেকেরই মনে থাকার কথা।

thumb_different-strokes1.jpg

বাস্তব জীবনে, নেফ্রিটিস নামক শারীরিক জটিলতায় সে সারা জীবন ছোট্টই থেকে যায় । গ্যারি কোলম্যানের পুরো জীবনটাই কেটেছে নানা বিপত্তিতে । তারই ইতি টানতে গত ২৮শে মে মাত্র ৪২ বছরেই থেমে গেল জীবন ।

ছোটবেলার আনন্দময় মূহুর্তগুলো উপহার দেয়ার জন্য তাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি ।

~

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


খবরটা যখন শুনলাম মনটা কারাপ হল। এক সময় আমার খুবই প্রিয় শিশু অভিনেতা ছিল সে।

টুটুল's picture


মনটা খারাপ হল। আমারো প্রিয় ছিলেন Sad

মামুন হক's picture


খুব কষ্ট পেলাম খবরটা শুনে। আশির দশকে বড় হওয়া আমাদের অনেকের কাছেই সে ছিল অত্যন্ত প্রিয়। এভাবেই একে একে চলে যাচ্ছে প্রিয় মানুষেরা Sad

জেবীন's picture


শুনে খারাপ লাগলো,  পুরোপুরি মনে নাই সবটা, কিন্তু আগ্রহ নিয়ে দেখতে বসতাম সিরিজটা,  ভাইওতো ছিলো  একজন সিরিজটাতে যে লম্বা ছিলো,  মাইকেল জ্যাকসনের জন্যে খুব পাগল ছিলো আর্নল্ড, একবার তো মাইকেল সাজলো...   বিটিভি'র কল্যানে অনেক   মজার সিরিজ দেখা হইছিলো...

সেদিন ''গুপী" চলে গেলেন শুনেও খারাপ লেগেছে... 

শওকত মাসুম's picture


অনেকদিন পর তার কথা মনে পড়লো।

মুক্ত বয়ান's picture


পরিচিত না। তবুও সবাই চলে যাচ্ছে, এ বেদনায় শোকাহত। Sad

চাঙ্কু's picture


টিভিতে খবরটা শুনে খুব খারাপ লেগেছিল

নজরুল ইসলাম's picture


ইদানিং কদিন পর পরই মন খারাপ করতে হচ্ছে এসব খবরে। এইতো সেদিন চলে গেলেন গুপী গাইন... Sad

তানবীরা's picture


অনেকদিন পর এই সিরিজটার কথা মনে পড়লো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.