ইউজার লগইন

আমার বিশ্বকাপ, আমার .........

আমার কাছে বিশ্বকাপ মানেই ব্রাজিল...ব্রাজিল মানেই বিশ্বকাপ, খুব সোজা সমীকরণ ।

সেই ১৯৮২ সালে বিশ্বকাপ দেখা শুরু, তাতে রোসির ইতালীর কাছে ৩-২ গোলে হেরে ব্রাজিলের বিদায় । ঝাপসা মনে পড়ে, খুব ভাল খেলা ছিল সেটি । যাহোক, হেরে যাওয়া ব্রাজিলেরই ভক্ত হয়ে গেলাম আমি, চিরতরে । এরপর ১৯৮৬, জিকোর পেনাল্টি মিসের পরে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে আবার ব্রাজিলের কোয়ার্টার-ফাইনালে বিদায়, আরেক বার আমার কচি হৃদয় ভাঙ্গলো । সেই বিশ্বকাপে ব্রাজিল হারার পরে আর কোন খেলা দেখিনি, এমনকি ৮৬তে তুঙ্গে থাকা মারাদোনার খেলাও নয় । সেই থেকে, বিশ্বকাপে ব্রাজিলের বিদায় মানে আমারও খেলা দেখা শেষ, আর কোন খেলা দেখি না আমি । ১৯৯০ এ আবারও সারা ম্যাচ খেললো ব্রাজিল আর একটা মাত্র আক্রমনে গোল করে জিতলো আর্জেন্টিনা, আবার রক্তক্ষরণ ।

অবশেষে ১৯৯৪ তে এসে স্বপ্নপূরণ, মাঝখানে ১৯৯৮ এর ফাইনালে জিদানের ফ্রান্সের কাছে ধাক্কা, তারপর ২০০২ তে এসে পাঁচ তাঁরা ছোঁয়া, স্বপ্নের মত একটা যুগ । ২০০৬ এ আবার সেই জিদানের ফ্রান্সের কাছে কোয়ার্টার-ফাইনালেই ধরা, অথচ ফ্রান্সকে টপকাতে পারলেই সেবার রোনাল্ডো-রোনাল্ডিনহো-আদ্রিয়ানো-কাকার বিশ্বকাপ না জেতার কোন কারণ ছিলো না ।

সে তুলনায় ২০১০ এর ব্রাজিলকে খুব শক্তিশালী কোন দল মনে হয়নি আমার কাছে । মাত্র ৩০য়ে পা দেয়া রোনাল্ডিনহো কে দুঙ্গার বাদ দেয়াটা পছন্দ হয়নি । অনেকে ডিফেন্সকে কড়া মনে করলেও ঠিক স্বস্তি পাচ্ছিলাম না । প্রথম দুই খেলায় দুই গোল করা এলানো ইঞ্জুরিতে পড়লে তার অভাব পূরণ করে উঠতে পারেনি রিজার্ভ বেঞ্চ । তবুও আশা ছিলো হলুদ জার্সি জ্বলে উঠবেই । কিন্তু শেষে বেদনার রং ধারণ করতেই হয়তো জার্সি বদলে নীল হয়ে গেল, আমারও আরেকটা বিশ্বকাপ শেষ হলো ।

খেলা শেষে যথারীতি উদাস হয়ে গেলাম । গলা দিয়ে ভাতটাও নামতে চাইলো না । আট-আট-টা বিশ্বকাপ শেষ করলাম । আবারো প্রতীক্ষার পালা শুরু ...আরো চার-টা বছর । ততদিনে চল্লিশে ঢুকে যাবো...তাতে কি ? ষষ্ঠ তাঁরার স্বপ্ন দেখে যাই...

~

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন
১

মীর's picture


স্বপ্ন সফল হোক। শুভকামনা জানিয়ে রাখলাম। Smile

২

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ধনেপাতা Smile

~

৩

সাহাদাত উদরাজী's picture


দোয়া করি।
আবার হবে দেখা বন্ধু। এ দেখাই শেষ দেখা নয়!

৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হবেই হবে... Smile

~

৫

তানবীরা's picture


ততদিনে চল্লিশে ঢুকে যাবো...তাতে কি ? ষষ্ঠ তাঁরার স্বপ্ন দেখে যাই..

চরম দুটো লাইন

৬

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হু...স্বপ্ন...আহা... Smile

~

৭

শওকত মাসুম's picture


বাহহ। ভাল লাগছে আবেগটা।

৮

স্বপ্নের ফেরীওয়ালা's picture


aabeg chara bangalir aar ache ta ki... Smile

৯

টুটুল's picture


Sad

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.