ইউজার লগইন

জীবনের উদ্দেশ্য

(সংবিধিত সাবধান: আজাইরা প্যাঁচাল)

জীবনের উদ্দেশ্য অনুধাবন করার গুরুত্ব কি? সময় কি এসেছে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার ?



আপনার জীবনের উদ্দেশ্য কি?


• আপনার জীবন কি আপনার নিয়ন্ত্রনে আছে ? নাকি জীবন কোন এক দৈব চক্রে আপনাকে কিছু একটা সুযোগ করে দিবে সে অপেক্ষায় আপনি জন্য বেঁচে আছেন ?

• আপনি কি বলেন সেটা ব্যাপার না, কি করেন সেটাই আসল !

• খুঁজে বের করুন কিভাবে আপনি আরও উদ্দেশ্য-মন্ডিত জীবন যাপন করতে পারেন !

আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কেন আপনি পৃথিবী এসেছেন ? যদি আপনার জীবনের কোন উদ্দেশ্য না থাকে, তাহলে বেঁচে থাকার কোন মানে আছে কি ?

জন্ম-প্রক্রিয়ায় যে লক্ষ-কোটি স্পার্ম আপনাকে পরাজিত করতে পারতো, তাদেরকে পরাস্ত করে আপনার জন্ম । সুতরাং পৃথিবী আপনার আসার নিশ্চয়ই কোন কারণ আছে । নিশ্চয়ই আপনার জীবনের কোন উদ্দেশ্য আছে !

আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার অভাবনীয় সাফল্যের পরও, অধিকাংশ মানুষ সামান্য বা কোন উদ্দেশ্য ছাড়াই বেঁচে থাকে ।

“আপনি আগামীকাল কি করতে যাচ্ছেন ?” এটা জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই উত্তর দিবে, "আমি জানি না" । “আপনি আগামী বছর কি করতে যাচ্ছেন ?” এই প্রশ্নে অধিকাংশ মানুষের উত্তর হবে, "ঠিক নেই" অথবা "দেখা যাক কি হয়"।

আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন?

সত্যি হচ্ছে, অধিকাংশ মানুষ তাদের নিজের জীবন-উদ্দেশ্য জানে না। তাই তারা জীবনের দেয়া কোন দৈব সুযোগের অপেক্ষায় বেঁচে থাকে, কোন উদ্যোগ নিজে নেয়ার চেয়ে তাদের জীবনে কি ঘটে সেটার অপেক্ষায় তারা জীবন যাপন করে যায় ।

এটা এমন যে, কেউ একজন তাদের জীবন দৈব চক্রে নিয়ন্ত্রণ করছে, এবং সে ই কোন একটা সুযোগ, বা কোন একটা যোগাযোগ কিংবা কোন একটা ঘটনা ঘটিয়ে দেবে ।

সমস্যা হচ্ছে, এরা জানে না, কোন দিন সেই দৈব ঘটনাটি ঘটবে । তাই তারা কোন ভাবে তাদের জীবন যাপন করে যায়, যাতে খুব সামান্যই তাদের নিয়ন্ত্রন থাকে ।

ফলে, অনেক সময়ই তাদের জীবনের কোন মানে থাকে না এবং তাদের ভবিষ্যতের উপর অনিশ্চয়তা ভর করে ।

কিন্তু সবাই এরকম নয় । কিছু মানুষ আছে যারা, দৈব চক্রে তাদের জীবনে যা ঘটে তার জন্য অপেক্ষা না করে নিজেদের জীবনকে পরিচালিত করতে চায় ।
তারা জানতে চায় তাদের জীবনের উদ্দেশ্য এবং তারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের নিয়তি । সেটা তারা করতে চায় নিজেদের জীবনের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে ।

জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার মাধ্যমে এসব মানুষ নিশ্চিত করে যে, তাদের জীবনে তারা যা করতে চায়, সেই সুস্পষ্ট লক্ষ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় ।

এরা দৈব চক্রে তাদের জীবনে যা ঘটে তার প্রতিক্রিয়ায় জীবন যাপন না করে তাদের নিজস্ব জীবন তৈরি করতে সক্রিয় করে ।

জীবনের উদ্দেশ্য কি?

তাহলে জীবনের উদ্দেশ্য আসলে কি? একজনের জীবনের উদ্দেশ্য আরেকজনের পক্ষে জানা সম্ভব নয় । আপনার জীবনের উদ্দেশ্য শুধু মাত্র আপনি নিজেই খুঁজে বের করতে পারেন !

প্রত্যেক মানুষই একেকটি আলাদা স্বত্বা, সুতরাং আমাদের প্রত্যেকেরই আছে একটি আলাদা জীবন-উদ্দেশ্য । আপনি কি করছেন সেটা কোন ব্যাপার না । যেটা আসল ব্যাপার সেটা হল, আপনি যা কিছু করছেন, যে জীবন যাপন করছেন সেটা কোন উদ্দ্যেশ্য-মন্ডিত কিনা, নাকি উদ্দ্যেশ্য-বিহীন ।

হতাশাজনক সত্যিটা হল, অধিকাংশ মানুষ তাদের জীবন-উদ্দেশ্য খুঁজে পেতে সংগ্রাম করে এবং কিছু মানুষ কখনো খুঁজে পায় না । এইসব মানুষেরা এলোমেলোভাবে জীবন যাপন করে, একটি দিন থেকে আরেকটি দিন কাতে, কিন্তু তারা কোথাও পৌঁছে না ।

কারণ তাদের জীবনের মানে ও উদ্দেশ্য তাদের অজানা, তাদের জীবনের উপর তাদের কোন নিয়ন্ত্রন নেই । ফলে, তারা সম্পূর্ণ দৈব চক্রের আশায় দিনাতিপাত করে ।

আপনার জীবন-উদ্দেশ্য খুঁজে বের করবেন কিভাবে?


চলবে?

~

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


জীবন কোন এক দৈব চক্রে আমাকে কিছু একটা সুযোগ করে দিবে সে অপেক্ষায় আমি বেঁচে আছি। তাই আগামীকালও অনিশ্চিত।
চলুক। জীবন নিয়ে গবেষণা ভালো লাগবে মনে হয়।

সাঈদ's picture


পুরো শেষ হোক, তারপর কমেন্ট করবো।

তানবীরা's picture


আমার পুরোমাসের প্রোগ্রাম করা থাকে, কিসের পর কি করবো। যদিও আমি জানি আমার জীবনের কোন উদ্দ্যেশ্য নেই, ম্যাঙ্গো পাব্লিকের ম্যাঙ্গো বেঁচে থাকা। তারপর একদিন সব টেসে যাওয়া ..................

মীর's picture


হ এইটা নিয়ে বসতে হবে একদিন।

নরাধম's picture


জীবনের উদ্দেশ্য হচ্ছে মানবজাতির সব সদস্যের জন্য একটা সাম্যবাদী রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অবস্থান তৈরী করার জন্য কাজ করে যাওয়া।

শওকত মাসুম's picture


আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কেন আপনি পৃথিবী এসেছেন ?

বলতে পারুম না। আমার বাপ-মা কইতে পারতে পারে Smile

লীনা দিলরুবা's picture


জীবন তো অনেক ব্যাপক। জীবনের হিসেব-নিকেষ অংক কষে বের করার কথা কখনোই ভাবি নাই।

চলমান সিরিজের পাঠক হলাম..........

উচ্ছল's picture


জীবনের উেদ্দশ্য ----- ভালোই লাগলো.... আগামীটা ভালো হবে আশা করি।

নাজমুল হুদা's picture


দৈব নয়, সৃষ্টিকর্তা যেমন নির্ধারন (!) করে দিয়েছেন তেমনই হবে, তেমনভাবেই চলবে এ জীবন । হুক্কা মানুষের আর কিইবা করার আছে ? Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.