ইউজার লগইন

আসেন শোক শোক খেলি...

azam khan_0.jpg

টাকার অভাবে লোকটাকে চিকিৎসা শেষ না করেই দেশে ফিরে আসতে হয় । নিজের মৃত্যুর দিকে নিজেকেই দ্রুত এগিয়ে যেতে হয়েছে তাকে ।

আর আমাদেরও যেন তর সইছিলো না, জীবিত গুরু আর প্রয়োজন নেই আমাদের । এবার মর গুরু, তোমাকে নিয়ে হেড লাইন হবে, চটকদার স্টোরি, টকশো তে স্মৃতিচারণ, একটু কান্নাকাটি – মিডিয়া আর মিডিয়া ব্যক্তিত্বদের ব্যাওসা ভাল ।

জীবিত গুরুর বিক্রয়-যোগ্যতা আগেই ফুরিয়েছিল, শেষ জীবনে এসে কোন কোম্পানি তার এ্যালবাম বের করতে চায় নি, তাই নিজের পকেটের পয়সা খরচ করেই এ্যালবাম বের করতে হয়েছিল তাকে । এখন, মৃত গুরুকে বেচে যা পাওয়া তাই সই । তাই শুরু হোক, শোক শোক খেলা...

~
(আমি সম্মান জানিয়ে যাই সেই গুরু-মুক্তিযোদ্ধা কে যিনি কখনো বিক্রি হননি... )

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


হুম।

ভাঙ্গা পেন্সিল's picture


টুটুল's picture


আমি সম্মান জানিয়ে যাই সেই গুরু-মুক্তিযোদ্ধা কে যিনি কখনো বিক্রি হননি...

মেসবাহ য়াযাদ's picture


অবশেষে তিনি আজ সকালে না ফেরার দেশে চলে গেলেন !
তাঁর আত্মার শান্তি হোক Sad

আহমাদ মোস্তফা কামাল's picture


খুব আপনজন হারানোর শোক আচ্ছন্ন করে ফেলেছে আমাকে; তারুণ্য-যৌবন কেটেছে তাঁর গান-গল্প শুনে-গেয়ে। মানুষকে একসময় যেতেই হয়, জানি, তাঁকেও যেতে হয়েছে; তবু এই চলে যাওয়াটাই মেনে নিতে কষ্ট হয়!

তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন থাকুক।

বন্ধু's picture


"জীবিত গুরুর বিক্রয়-যোগ্যতা আগেই ফুরিয়েছিল, শেষ জীবনে এসে কোন কোম্পানি তার এ্যালবাম বের করতে চায় নি, তাই নিজের পকেটের পয়সা খরচ করেই এ্যালবাম বের করতে হয়েছিল তাকে । এখন, মৃত গুরুকে বেচে যা পাওয়া তাই সই । তাই শুরু হোক, শোক শোক খেলা..."

নিদারুণ এই সত্য উচ্চারণের জন্য ধন্যবাদ, স্বপ্নের ফেরীওয়ালা। আর গুরুকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

নিশ্চুপ প্রকৃতি's picture


সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও একটি কেমোথেরাপি নেওয়ার পর

তিনি কয়েকটি থেরাপি বাকি রেখেই দেশে ফিরে আসেন।

লীনা ফেরদৌস's picture


স্বপ্নের ফেরীওয়ালাকে আসলেও ধন্যবাদ এরকম একটা সত্যকথা বলার জন্য, ওনার চিকিৎসার জন্য টাকা যোগাড় হয় না কিন্তু শাহরুখ বা সালমান খান আসলে মানুষের টাকার অভাব হয় না।

এই মহান মুক্তিযোদ্ধা আর গুনী সঙ্গীত শিল্পির জন্য অনেক অনেক শ্রদ্ধাঞ্জলী রেখে গেলাম । আল্লাহ ঊনার আত্নাকে শান্তি দিন !

জ্যোতি's picture


উনার আত্নার শান্তি হোক। শ্রদ্ধা জানাই গুণী শিল্পীকে।

১০

ফিরোজ কবীর's picture


গুরু আত্নার শান্তি হোক। শ্রদ্ধা জানাই....গুণী শিল্পী ও মুক্তিযোদ্ধা কে

১১

তানবীরা's picture


তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অমলিন থাকুক।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.