এমনটাই তো হওয়ার কথা ছিল গুরু...তবুও পারলে ক্ষমা করে দিও
দেশটার নাম বাংলাদেশ। এখানে শেখ মুজিব মরার পরে জানাজা পরার মত সাহসী লোক খুঁজে পাওয়া যায় না। এখানে জিয়া মরার পর দীর্ঘ সময় লাশ পরে ছিল বেওয়ারিসের মত। সেইখানে কোথাকার কোন এক মুক্তিযোদ্ধা-নামধারী আজম খানের লাশ কবরস্থানে আড়াই ঘণ্টা পরে থাকাটাইতো স্বাভাবিক।
ওদিকে দেশের তরুণ শিল্পী-সমাজ এত্ত ব্যস্ত যে, বেসুরো গায়ক আজম খানকে শেষ শ্রদ্ধাটুকু জানানোর সময় তাদের হয়নি। অথচ গুরু বাংলা গানের নতুন ধারাটা শুরু না করলে এরা গান গেয়ে টাকা কামানোর পথই পেত না কখনো।
বেঁচে থাকতে গুরু দেশের কাছে কিছুই চায়নি - "আমি সাধারণ মানুষ", "এই গরীব দেশের কাছে কি চাইবো?" - এই রকম ছিল কথাবার্তা। আমরা সত্যিকার অর্থে কতটা গরীব সেটাই আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল গুরু। নিজের জন্য কোন বিশেষ সম্মান বা সুবিধা খোঁজেনি গুরু, সব সময় অতি সাধারণ জীবন-জাপন করে গেছে। তাই মরণের পরেও মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরে জায়গা না পেয়ে সাধারণ মানুষের কবরই তার জন্য সার্থক হয়েছে।
এই পোড়া দেশে এমনটাই তো হওয়ার কথা ছিল গুরু...তবুও পারলে ক্ষমা করে দিও গুরু। যদিও জানি, এটা নিয়েও তোমার কোন অভিযোগ থাকবে না...
~
ঘুমাতে যেতে যেতে মধ্য-রাতের খবরে যা দেখলাম তাতে ঘুমটাই উবে গেল...





ঠিক বলেছেন। আড়াই ঘন্টা কেনো, আড়াই বছর ওভাবে পরে থাকলেও কারো দুঃখ নেই তাতে। কারন তাদের ১ ঘন্টার মুল্য এখন এমন হাজার গুরুর শত ঘন্টার থেকেও বেশী! অকৃতজ্ঞ বাংলাদেশ।
amra mukhe muktijudhader ebhong desh ke valobashi kinto amader ontrore ki ta maje maje avahe prokas pai......
হুম, এমন্টাই হওয়ার কথা ছিল
আজম খান কে বেচা শেষ প্রায়...মিডিয়া এবার আজম খানের মেয়ের চেহারা বেচা শুরু করেছে...
~
আমিও তাই দেখলাম। মেয়েটা বেশ সুশ্রী, সাকার মেয়েকে নিয়েও এ খেলা করেছে
কি আর বলব!
হুম।
"বাঙালি মুসলমান জীবিত প্রতিভাকে লাশে পরিণত করে, আর মৃত প্রতিভার কবরে আগরবাতি জ্বালে।" - হুমায়ূন আজাদ
~
মন্তব্য করুন