ইউজার লগইন

ইওরোপের কোন এক খানে... (১)

আমি গরীব মানুষ, হাতের লেখা খারাপ, কিবোর্ডের লেখা আরও খারাপ। তবে কোপানী, থুক্কু কোম্পানী আমারে পাঠাইছে ফ্রান্সে কিছু প্রব্লেম রে ঝামেলায় রূপান্তরিত করতে। কি করা আইসা পড়লাম ফ্রান্স।

আইলাম কাতার এয়ারওয়েজে, তাগো সার্ভিস তেমন পছন্দ হয় নাই। পেলেনে উঠার আগে বিশাল লাইন ধরতে হইলো। এর মধ্যে মধ্যপ্রাচ্য-গামী এক সদ্য-যুবক চামে লাইনে ঢুকতে গেছিলো। তারে বললাম, ভাইরে পিছনে যাও, লাইনে আস, এইখান থেইক্কাই লাইন ধরা শিখো, ভবিষ্যতে কামে দিবো।

বাসা থেকে বাইর হওয়ার সময় বউরে বলছিলাম, এখন খামুনা, পেলেনে উঠলেই তো এয়ারহোস্টেসরা আদর কইরা খাওয়াইবো। কিন্তু, আইজকাল মনে হয় এয়ারহোস্টেস চাকরীর বাজার বেশী খারাপ, কেউ খাওয়াইতে আসলেও মাপ চাইতে হইতো। পেলেনের ভিতর কিচ্ছু দেখার নাই তাই ঘুম গেলাম। হটাৎ মনে হইলো যদি পেলেন টা হাইজ্যাক হইয়া যায়, তাইলে তখন আমি কি করুম? মাথার মধ্যে মনে হয় লো হাইটস ছিল। যা ইচ্ছা তাই হোক, আমার ঘুমের ছাড়ন নাই।

এমনে দোহা এয়ারপোর্টে আইসা পৌঁছাইলাম। কাছাকাছি দুবাই, ইস্তাম্বুল এয়ারপোর্টের তুলনায় এইটাও একদম পছন্দ হয় নাই। তয়, বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা রাখছে যেইটা বেশ ভাল লাগছে। এরপর গন্তব্য প্যারিস হইয়া লিওনের কাছে ক্লেমোফেরা নামে ছোট্ট একটা শহর আছে সেই খানে। ফেব্রুয়ারিতে প্যারিস গেছিলাম তাই এইবার আর প্যারিসে থাকি নাই। এয়ারপোর্ট নাইম্মা টেরেনে কইরা ক্লেমোফেরা আইসা পৌছাইছি।

এখন কয়ডা ফটু-যন্ত্রণা...

নেট ছাড়া কারো চলে না - দোহা এয়ারপোর্টে
SAM_1822.JPG

দোহা এয়ারপোর্টে বাচ্চাদের খেলার জায়গা
SAM_1830.JPG

প্যারিসে বারসি স্টেশনে
SAM_1831.JPG

ফ্রান্সে সব কিছু আকাঁবাকাঁ...স্টেশনের ফুট-ওভার ব্রীজ টাও
SAM_1840.JPG

ক্লেমোফেরা
SAM_1906.JPG

ক্লেমোফেরা সিটি সেন্টার
SAM_1908.JPG

ক্লেমোফেরা সিটি সেন্টার
SAM_1910.JPG

ছোট্ট শহর ক্লেমোফেরাতেও ঝকঝকে ট্রাম
SAM_1914.JPG

~

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মেঘের দেশে's picture


ভালো লাগো Smile

স্বপ্নের ফেরীওয়ালা's picture


Smile

টুটুল's picture


বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা রাখছে যেইটা বেশ ভাল লাগছে।

যার যা দর্কার Wink

কাতারে তো কলি আর আরিফ আছে... ওইখানে ঘুইরা আইতার্তেন... আর প্যারিসে প্রিতি, নয়নরা আছে।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


একা একাই চলি ...

আরাফাত শান্ত's picture


লোকজন সকাল বিকালে ভারতে যায় সেখানেই যাইবার পারলাম না আর ইউরোপ তো চোদ্দ গুস্টির সাধনা!
ফটো যন্ত্রনা ভালও পাইলাম!

স্বপ্নের ফেরীওয়ালা's picture


Smile

হাসান রায়হান's picture


চলুক

রায়েহাত শুভ's picture


ক্লেমোফেরার আকাশে চক দিয়া কে কাটাকুটি খেলতেছিলো??? Smile

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ভাই কসম আমি করি নাই। ফরাসীরা ঝাতি হিসাবে খুব খ্রাপ। আমি করলে সোজা আমারে গিলোটিনে দিতো। ইওরোপে প্রচুর ব্যক্তিগত এক-দুই সিটের প্লেন শখে আকাশে ঘুরে বেড়ায়, এইটা তাগোই কাটাকুটি হবে।

১০

তানবীরা's picture


লিওনতো এনডহোভেনের কাছে, ঘুরে যান Big smile

১১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হাঁসের রোস্ট রাইখা দিছেন নাকি? Wink

~

১২

তানবীরা's picture


বস আপ্নে আসলে ক্যানাল থেকে ফ্রেশ হাঁস এনে রোষ্ট করবো। ক্রীসমাসে একটা ঢু দিয়ে যান, প্লীইইজ Big smile

ব্লগের কেউ বেড়াতে আসে না, আশপাশ দিয়ে ঘুরে চলে যায় Puzzled

১৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আমার জন্য আস্ত একটা হাঁস রে জীবন দিতে হইবো? না না এইডা হইতে পারে না Tongue

আমন্ত্রণের জন্য ধন্যবাদ Smile

~

১৪

মেহরাব শাহরিয়ার's picture


ছবি দেখি আর কষ্ট লাগে , আমার মনে স্বাদ-আহলাদ জিনিসটা অনেক বিরল হলেও ইওরোপ দেখার বিরাট শখ ছিল Sad

১৫

স্বপ্নের ফেরীওয়ালা's picture


শখ ধরে রাখেন... হয়ে যাবে একদিন...

~

১৬

লীনা দিলরুবা's picture


কপাল Sad

১৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


কার কপাল? আমার? সেটা প্রত্যেক দিনই বড় হচ্ছে! Laughing out loud
কিন্তু আমার মত যদি আপনার কপাল হয়, তাইলে উইগ অর্ডার দিতে হবে Wink

~

১৮

সাঈদ's picture


কাতারের এয়ারপোর্ট তো দেখি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে ভালো ।

ছবি গুলা ভালা পাইলাম।

১৯

স্বপ্নের ফেরীওয়ালা's picture


ধইন্যা পাতা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.