“আমরা বন্ধু” ব্লগ – স্বপ্ন দেখছি না তো?
“আমরা বন্ধু” নামের ইয়াহু গ্রুপকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম আমরা ক’জনা । রূঢ জীবনের চলার পথে সে স্বপ্ন গুলো কবে কোথায় হারিয়ে গেছে, সেটাও আজ ঠিক মনে করতে পারি না । সেই “আমরা বন্ধু” এবার এসেছে উজ্জীবিত হয়ে “আমরা বন্ধু” ব্লগ রূপে...বেঁচে-বর্তে থাকুক “আমরা বন্ধু” ব্লগ...স্বকীয় বৈশিষ্ট্যে বাংলা ব্লগস্ফিয়ারে একটা জায়গা করে নিক...সবার ভালবাসায় উদ্ভাসিত হোক “আমরা বন্ধু” ব্লগের যাত্রা... 


~





ফেরীওয়ালার আগমনে আমরা পুলকিত...
আসলেই... আমাদের অনেক অনেক স্বপ্ন ছিল আমরাবন্ধুকে অনেক দুরে নিয়ে যাব... অনেক সীমাবদ্ধতার জন্য স্বপ্ন স্বপ্নই ছিল ... আবার নতুন করে স্বপ্ন দেখবো বলে শুরু করলাম... আবার জমবে মেলা বটতলা হাট তলা
চাইলে আপনে চমৎকার কিছু বিষয়ে আলোকপাত করতে পারেন... আশা থাকবে তা করবেনও ...
স্বপ্নের কেজি কতো?
আপাতত ডিজিটাল স্বপ্ন ফ্রি বিতরণ করা হচ্ছে...এনালগ স্বপ্ন আউট-অফ-মার্কেট
~
আপ্নার ফন্টের এই অবস্থা ক্যান?
ফন্ট গুলান খাইতে পায় না বোধ হয় ... :D
~
জাঝা! :)
ঈদে কোরবানির গরুর মাংস খাওয়াইনে বস :)
ওক্কে...ফন্ট বাবারা...টাইম মত মিস্কিনের লাইনে দাড়াঁইয়া পড়বা...ঃ)
~
মন্তব্য করুন