চলার পথে – ১
নিয়ম-কানুন মানার ব্যাপারটা আজকাল বেশ আউট-ডেটেড (এটার ভাল বাংলা কি হতে পারে?) হয়ে গেছে । নিয়ম-কানুন না মানা কাউকে সেটা মনে করিয়ে দিলেও হাস্যস্পদ হতে হয় । সেদিন শেরাটন থেকে কাকরাইল মসজিদের দিকে আসতে সিগন্যালের কাছে সোজা আর বাঁয়ের রাস্তা – দুটোই আটকা, একটা জীপ সোজা যাবে অথচ এমন ভাবে রাখা যে বাঁয়ের রাস্তাতেও কেউ যেতে পারছে না, পিছন থেকে হর্ণেও কর্ণপাত নেই । বেশ কিছুক্ষণ পরে পিছনের এক গাড়ী থেকে এক ভদ্রলোক বেশ উত্তেজিত হয়ে গাড়ী থেকে নেমে জীপের ড্রাইভারকে জিজ্ঞেস করলেন কেন সে বাঁয়ের রাস্তাটা আটকে রেখেছে । ড্রাইভারকে খুব একটা বিচলিত বা লজ্জিত হতে দেখলাম না, বরং উত্তেজিত ভদ্রলোককে নিয়ে জীপের ভিতরে বসে থাকা অন্য ভদ্রলোকদের সাথে হাসি-তামাসা করতেই দেখলাম । শেষে জীপের ড্রাইভার নিতান্ত দয়া করে তাঁর গাড়ীটাকে ফুট দুই আগালেন আর বাঁয়ের রাস্তার গাড়ীগুলি মুক্তি পেলো । ঃ)
~





মানুষের এরুপ আচরণ দেইখা আমার খুব অবাক লাগে
আমরাই তো অনেক নিয়ম মানি না...ফুট ওভার ব্রীজ থাকলেও আমরা রাস্তার ওপর দিয়েই চলাচল করি, গাড়ি চলাচল বন্ধ করে...অন্যদিকে, ফুটপাত দিয়ে এখন বাইসাইকেল চলতে দেখি, মানুষের চলাচল বন্ধ রেখে! সব সময় অন্যদেরকে (সরকার+মানুষ) দোষ না দিয়ে নিজেদের উচিত কিছু নিয়ম মাইনা চলা। যেই বেটায় কইসিল "নিয়ম বানানো হইসে ভাঙ্গার লেইজ্ঞা" হেরে মাইনাস!
ধন্যবাদ লেখকরে এই পোস্ট টার জন্য
নিয়ম না মানাই নিয়ম হয়ে গেছে
আউট ডেটেড ...হুমম...সেকেলে হতে পারে !
কি করলে যে এরা নিয়ম মাইনা চইলা গাড়ি চালাবে আল্লাহ মালুম? প্রায়ই দেখি এই ঘটনা। সোজা যাবার গাড়ি গুলা বায়ের রাস্তা আটকাইয়া বইসা আছে। ফাউলের দল সব।
অনিয়মই এখন নিয়ম।
আউট ডেটেড ...হুমম...সেকেলে হতে পারে !
আমিতো ভাবলাম বলবো - বাহিরতারিখিত, আর লেখক আমারে দৌড়ানি দিব
বাহিরতারিখিত


হুমম... "সেকেলে" মনে পড়ে নাই ... ধন্যবাদ @ অদ্রোহ
@ রোবোট ..."বাহিরতারিখিত"...হা হা ...জটিল
~
যেইখানে সিগনাল বাত্তির পর ট্রাফিক পুলিশ দুইহাতের ব্যারিকেড দিয়া গাড়ি আটকায় ... আর লেটেস্ট দেখলাম কাওরান বাজারে.. বাশ দিয়ে গাড়ি আটকানো...
অনিয়মই এখন নিয়ম... এটাই শেষ কথা
আসেন সবাই নিয়ম করে অনিয়ম করি।
নিয়ম-অনিয়মের চক্রে আমরা আক্রান্ত।
এইটাই হৈলো চলতি হাল হকিকত
আউট-ডেটেড এর বাংলা " বাতিল মাল" হতে পারে
অনিয়ম যেনো নিয়ম এখন। গাড়ীর ভেতরের ভদ্দরলুকেরা পড়াশোনা করে কি শিখলো তাইলে !
আজ নিয়ম ভাঙ্গার ছলরে মোদের নিয়ম ভাঙ্গার ছল
মন্তব্য করুন