আমি গর্বিত
কুঁদুলে জাতি হিসেবে বাঙ্গালির খ্যাতি/কুখ্যাতি বিশ্বজোড়া। আমরা অযথাই এ ওর পিছে লাগি, কান কথা বলি, অঙ্গুলী আদান প্রদান করি। কিন্তু গত কিছুদিন যাবৎ সর্বস্তরে বাংলা ভাষা চর্চার প্রচার, প্রসার এবং উন্নয়নের অগ্রনী সৈনিক মেহদী এবং তার অভ্রের পাশে যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলাভাষী এসে দাঁড়িয়েছেন তাতে আমি গর্ব রাখার জায়গা পাচ্ছিনা। কে বলেছে আমরা শুধুই একে অপরের পায়ে পাড়া দেই, প্রয়োজনমতো আমরা একে অপরের সম্মান এবং অস্তিত্বের সুরক্ষায় চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েও যেতে পারি। আমরা অকৃতজ্ঞ নই।
ভাষাবণিক জব্বার কাগুর নির্লজ্জ মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব যে যেখানে যেভাবে সম্ভব দিয়েছে এবং দিয়ে যাচ্ছে । আশাকরি কাগু এটা থেকে শিক্ষা নেবেন। পাব্লিককে এতো ভুদাই ভাবা ঠিকনা। টাকা দিয়ে কাগু অত্যাধুনিক হাগনকুঠি খরিদ করিতে সমর্থ হইলেও, এত মানুষের চোখ-কান-বিবেক-বিবেচনা-সত্যাসত্য বোধ তার ক্রয় ক্ষমতার বাইরে।
অভ্র এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং পৃথিবীর কারও সাধ্য নেই হীন অপপ্রচারের বল্গাহীন ফোয়ারা ছুটিয়ে আমাদেরকে সেই অবস্থান থেকে বিচ্যুত করে।
অভ্রের মঙ্গল হোক, অভ্র দুর্বার গতিতে এগিয়ে চলুক।
আমরা সাথে আছি, থাকবো।





ভাষাবণিক জব্বার কাগু!
উপমাটা জোশ হৈছে।
শুনছি অভ্রর নতুন ভার্শন আসতাছে
অভ্রের পুরানা ভার্সন ভাল্লাগে আমার। নতুন ভার্সনে বাঘ পাইছি একটা।
অভ্রের আস্কি ফন্ট চাই....
এরেই বলে জব্বারের বলী খেলা!
জব্বার সাহেব যতই বলী খেলার চেষ্টা করুন না কেন, কোন ফায়দা নাই।
আমার এক শিক্ষক বলতেন, নিজেকে চালাক ভাব সমস্যা নাই, কিন্তু অন্যকে বোকা ভাইব না। জব্বার কাগুরেও একই কথা বলতে ইচ্ছা করতেছে।
এবার কাগু বুঝবে, কতো বিজয়ে কতো পরাজয়
সহমত।
আমিও গর্বিত
জব্বর নামক বান্দর মা-চো নিপাত যাইবো, এই দোয়া রাখি
মন্তব্য করুন