উড়ো সোনাপাখি
আজ একটা অন্যমনস্ক পাখি ডেকে গেছে আমায়। বলেছে উড়াল দাও এই শহরের আকাশে। এর অলিগলি রাজপথ ঘুরে উড়তে থাকো তুমি শূণ্যে। উড়তে উড়তে মিলিয়ে যাও শেষ বিন্দুতে।
পাখিটা ঠোঁটে করে নিয়ে এসেছিলো জল। বলেছে- এই নাও রুক্ষ তোমার জিহ্বায় দিলাম তৃষ্ণার অবসান। এবার শুধু উড়তে থাকো সোনাপাখি। যেখানে যখন গিয়েছিলে তুমি, অথবা যাবার কথা ছিলো যেখানে আবার। চষা ক্ষেত, হলদে ফুলের ঝোপ, কিংবা পেরিয়েও যেতে পারো সমুদ্রের ফেনারাজি। তবু থেমো না বিরহী, উড়তে থাকো কেবল। অনন্ত আগুনে শেষ হয়েছে পথ, সীমারেখা নেই অপেক্ষাতে তোমার। উড়ো, উড়ো তুমি সোনাপাখি, মগ্ন চিলের মত ঘুরতে ঘুরতে উড়তে থাকো আকাশের ছায়া তলে।





তবু থেমো না বিরহী, উড়তে থাকো কেবল। অনন্ত আগুনে শেষ হয়েছে পথ, সীমারেখা নেই অপেক্ষাতে তোমার|
কেমন আছো মৌনি? কতদিন তোমাকে দেখি না।
আপনার লেখার ধরন ভাল লাগলো। আরও লিখুন।
এ বি তে সুস্বাগত।
পড়তে থাকুন, লিখতে থাকুন।
ভাল থাকুন। অনেক ভাল, সব সময়।
স্বাগতম এবিতে...
এত্ত ছোট লেখা... ফুড়ুৎ

বিশাল বিশাল লেখা পড়তে চাই
এবিতে স্বাগতম আপনাকে...
স্বাগতম মৌমিতা আপু
শুভকামনা----
টু এবি।
উড়ো সোনাপাখি যেন পাখির মতই উড়ে গেলো...
সুন্দর লাগলো।
আপনার লেখার ধরন ভাল লাগলো। আরও লিখুন।
মন্তব্য করুন