আইসক্রিম
কাল রাতে হাটতে হাটতে অনাহারী চক্ষুদল চাক্ষুস করেছে একটা নক্ষত্রের আইসক্রিম। পিপাসা আর তৃষ্ণার ছুরি আমার মাতৃভাষা বোঝেনি। আইসক্রিমটা সোজা চলে গেছে অন্য কারো হাতে। বুকভর্তি হাহাকার নিয়ে পথ চলেছি। অর্থহীন স্বরে ধ্বনির সাথে ধ্বনি। তবু একটা অদৃশ্য আইসক্রিমের ছায়া আমাকে তাড়িয়ে বেড়িয়েছে বহুকার। আমি হাতজোড় করে বলেছি, এই মুহূর্তে একটা আইসক্রিম কেনার স্বামর্থ আমার নেই। তবু নক্ষত্র কথা শোনেনি। অকারণে চোখে ঝরেছে জল, পিপাসার্ত হয়েছি আরো বেশি। হঠাৎ দেখি আইসক্রিমটা হয়ে গেছে হীমবাহ। নিরেট আর গভীর ছদ্দবেশী।





ভাল...
আইসক্রিম খামু

লেখা যেটুকু বুঝছি ভালো লাগছে আর যেটুকু বুঝি নাই তা না বুঝেই ভালো লাগছে
এত ছোট লেখা ক্যান?
পড়ার আগেই শেষ
এত্ত পিচ্চি আইস্ক্রীম
স্বাদ বুঝবার আগেই শেষ 
খুবই চমৎকার একটা প্যারা। বানাম্ভুল আছে যদিও। আর সাইজও মিনি হয়ে গেছে। তাও সুন্দর হইসে বিয়াপুক।
লেখা আরও বড় হইতে হবেক!
আরেক্টু সহজ হইলে আরও ভালু পাইব!
কঠিন হলেও সুন্দর! বেশি বেশি লিখুন!
আইসক্রিম এখন কোথায় পাই--??
এত ছোট লেখা ক্যান?
পড়ার আগেই শেষ
মন্তব্য করুন