বিষপাঁচালি
সন্ধ্যে বেলা পেখম নাচানো সুর
বুকের বাবুই বুনেছিলো তার বাসা
মানুষ জীবন কুহকে ভরপুর
আর পাওয়ার করিনি উচ্চাশা।
অনিশ্চিত অদ্ভুতেড়ে ক্ষণ
বিষমন্তর ঢেকে রেখেছে গলা
স্বর্গমিতা কোথায় সন্তরণ?
প্রেম পদ্য অনুর্বর নিস্ফলা
অনিচ্ছার উসকানো জলরঙ
বাজে মানুষের বাজারি ছিনালপনা
তোমার ভালোতে তুমিই জবরজঙ
আমিই তবে হই কালনাগের ফনা





দারুন!
বুঝি নাই
"তোমার ভালোতে তুমিই জবরজঙ
আমিই তবে হই কালনাগের ফনা"
এই দুই লাইন অনেক সুন্দর লেগেছে !
সুন্দর।
আগেরটাই এগিয়ে
তবে আপনের কবিতা লেখার ঢং সুন্দর।
বাপরে! জটিল!
মন্তব্য করুন