ইউজার লগইন

খুঁজে ফেরা

কাকে দেবো ভালোবাসা
কাকে দেবো এই উষ্ণতম চুমু?
ভেসে যায় জলের মত মায়াবি জোছনার রাত
উড়ে যায় হাওয়ায় হাওয়ায় রাত্রি প্রেমের সময়
তবু খুঁজে ফিরি এমন একজন
যাকে দেবো আমার সর্বস্ব বুভুক্ষু চুমু
পাঁজরের সবকটি হাঁড়, ভরা বর্ষা, চোখের জল।
প্রেমহীন এই শহরিক গ্রামে
আজ শ্যাওলা পড়ে দেয়ালে,
কিলবিল করে মাতাল চন্দ্র আলো
এমন এক স্বপ্ন সময়ে কাকে দেবো ভালোবাসা?
আমার নিখাদ ভরাট চুমু?
যদি মনের কাঁটায় পা না দিয়ে
জল না থাকে চোখে
যদি মন না নাচে প্রেমে!

পোস্টটি ৫ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


সত্যিই, নির্ভর করার মত লোকের বড় আকাল Shock

যোবায়ের মোমিন's picture


অনুভূতির সুন্দর প্রকাশ...Smile

আরাফাত শান্ত's picture


পেয়ে যাবেন শুভকামনা থাকলো!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভকামনা।

গ্রিফিন's picture


ইয়ে, মাইনে উপস্তিত Wink পৈলা দুইলাইনের লাইগা Tongue

মীর's picture


নির্ভর করার মত লোকের বড়ই আকাল।

তানবীরা's picture


কবিতা খুবি সাহসী হয়েছে। Big smile
তসলিমা নাসরীনের কাছাকাছি

যাকে পছনদ হবে দিয়া ফেলবে এমনই সাহস করে।

শুভকামনা / ঘটনা ঘটার পর সেটা নিয়ে আরেকটা কবিতা চাই কিনতু

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.